সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৯৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি, দাখিলা,খসড়া খতিয়ান প্রস্তুত, গেজেট বুক চেক ইত্যাদি ইত্যাদি কাজে নায়বকে সালামি দিতে হয়।

সালামি দাবী করেছে, অন্যথায় কাজ করে দিবে না, ভবিষ্যতে কাজগুলো নাও হতে পারে।

ঘুষ দিইনি
কালিগঞ্জ, ঝিনাইদা, খুলনা, বাংলাদেশ । ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHVT6RT2
মন্তব্য
ভূমি অফিস

নামজারির জন্য

জমির খাজনা দিতে গেছি জমির খাজনা সরকারিভাবে আসছে ১২৬ টাকা আর আমার কাছ থেকে নিচে ৭ হাজার টাকা দুই নাম্বার নামধারী করতে গেছিলাম এসিলেন অফিস এ ছিলেন অফিসের সহকারি আমাকে বলল নদীপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাও আসলাম উনি আবার বলল এটা যতো ভেজাল আমার তিন দিন লেগে যাবে কাজটা করতে তো ৩ তারিখে নয় হাজার টাকা তোমাকে দিতে হবে আমি বললাম ভাই আমার হাতে এত টাকা পয়সা নাই যাই হোক আমি জোগাড় করে দিয়ে দেবো তবে অত টাকা দিতে পারব না পাঁচ হাজার টাকা দিবো ভাই আমি পরিষদও করেছি আমাকে সময় দিয়েছিল তিন দিন সেখানে আজ ১০ দিন কেটে গেল আমি আমার নাম জারি সমাধান পেলাম না আবার এখান থেকে এসেছিলেন অফিস গেলাম এ ছিলেন অফিসের সহকারি বললতোমাকে কিছু টাকা দিতে হবে আমি বললাম কত টাকা দিব উনি বললো ৩০০০ টাকা দিতে হবে তা আমি বললাম ভাই

ঘুষ দিয়েছি
নবাবগঞ্জ থানা দিনাজপুর জেলা ৳১২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNN7ASGA
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন র্পাসপোট বানানো

আমার একজন পরিচিত একজন র্পাসপোট বানিয়েছে নিজে এপ্লাই করে ৫৭৫০ টাকা সরকারি ফি দিয়ে ছিলো তখন তাকে একরুম থেকে অন্য রুমে অনেক ঘুরাই ছিলো, আর যখন আমি নিজে এপ্লাই না করে র্পসপোট অফিসে যারা চকরি করে তাদের মাধ্যমে আমি ৫৭৫০ টাকা না দিয়ে ৮৭০০ টাকা দেই তখন আমার পাসর্পোট হয়ে যায় অনেক সহজে এরা আবার অফিসের ভিতরে লিখে রাখছে যে পাসর্পোট দালালের মাধ্যমে না বানানোর জন্য অথচ এরাই কিন্তু দালালি করে আমার পাসর্পোট খুব শর্টকাটে হইছে আমার থেকে কিছু করা লাগে নাই কোথায় যাওয়া লাগেনাই

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT7PC6NH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলা করা

ঘটনাটি কয়েক বছর আগের, ওই অফিসার এখনও ওই থানায় বহাল আছে। সম্পত্তি ভাগ বাটোয়ারা করবে না, এই জন্য রমজানের রাতে আমার বাবা, ভাই কে লোক ভাড়া করিয়ে আমার চাচাতো বোন, জামাইরা বাড়ির উঠানে পিটিয়ে রক্তাক্ত করে, ওইদিন ই সন্ধ্যায় আবার দুজন পুলিশ সাদা পোশাকে ওদের বাড়িতে এসেছিল চা নাশতা করে গেছে আমরা জানতাম না। পরের দিন ই পুলিশ আসে আমাদের ধরে নিয়ে যেতে। আগেই টাকা খাইয়ে ঠিক করে রেখেছিল যেন মারধর করার পর আমরা আর কেস করার সুযোগ না পাই। আমরা কেস করতে চাইলে পুলিশ বলে দেয় আমার বাবা ভাইয়ের নামেই চাঁদাবাজি মামলা করেছে। মামলা তো নেবেই না, গ্রেফতার করে রিমান্ডে নেবে। পুলিশ ৫০০০০ টাকা ঘুষ চায় মামলা সহ সব মিটমাট করার জন্য, তা না হলে চাচাতো বোনেরা আরও টাকা খাইয়ে র‍্যাব দিয়ে ক্রসফায়ারে দেবে। বাবা বাধ্য হয় দিতে।

ঘুষ দিয়েছি
মাধবপুর থানা, হবিগঞ্জ ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYDJP9BN
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স

আমি একজন দোকানদার, বাড়িওয়ালার টেক্স এর টোকেন দেয়নি , তাই ট্রেড লাইসেন্স করতে গিয়ে সেটা দেখাতে না পেরে ৫ হাজার টাকা ঘুস দিয়ে করিয়েছি

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKV9HBPY
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করতে ঘুষ চেয়েছিলো।

আমি পাসপোর্ট বানাতে যাবার পর ২০০০ এক্টাসট্রা কা না দিলে পাসপোর্ট দিতে বিলম্ব হবে বলেছিলো।

ঘুষ দিইনি
নরসিংদী ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK7BPMHY
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

টাকা দিয়ে দালালের মাধ্যমে নামজারী করা হইছিলো, প্রথমে টাকা না দেয়ায় অনেক ভুল বের করছিলো, টাকা দেয়ার পর কোন ভুল নেই।

ঘুষ দিয়েছি
জিয়ানগর ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRMKC248
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট অফিসে দালাল চক্র ছাড়া পাসপোর্ট করা যায় না, পাসপোর্ট অতিরিক্ত টাকা ও দালাল নির্মূল চায়

শুধু দাবি করেছে
কিশোরগঞ্জ ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKYZ2UHK
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ট্রাফিক পুলিশ

আমি গহীরা থেকে রাউজানের উদ্দেশ্যে আমার বাইক জুড়ে যাচ্ছিলাম আমাকে দাঁড়িয়ে আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও তারা আমার থেকে ৫০০০ টাকা দাবি করে আছে বাধ্য হয়ে আমি ৫০০০ টাকা পরিশোধ করি।

ঘুষ দিয়েছি
রাউজান ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTE2RWMK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মোবাইল ফোন উদ্ধার

আমার ফোন হারিয়ে গেছিল,,শনিবার ফোনে লোকেশন পায় পুলিশ এবং আমাকে ডেকে বলে টাকা দিতে হবে।।পরে আমার থেকে ২৫০০ টাকা নিয়ে তারপর আমার হাতে ফোন তুলে দেন।

ঘুষ দিয়েছি
রংপুর সদর ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN8PE7FT
মন্তব্য
সরকারি হাসপাতাল

অভিযোগের আপিল

রিসিপশনে রিসিভ করছিল না।নানান অজুহাত দিয়ে কম্পিউটারের দোকান থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ঘুমাচ্ছিল। শেষে টাকা দিলে রিসিভ করেছিল।সেই আবেদনের ডায়েরি নম্বর ও তারিখ রিসিভ কপি তে আছে।

ঘুষ দিয়েছি
মহাখালী ৳২০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKWGEKMM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মামলা দেওয়ার হুমকি

বিরোধী এক পক্ষ এসে আমার গাড়ির মালিকানা দাবি করতেছিলো কারন আমি মালিকানা পরিবর্তন করাইনি আর গাড়িটি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম এবং আমার কাছে ব্যাংকের সব কাগজ আছে ও আমি এগুলা সব পুলিশকেও দেখাইছিলাম সে একজন ওসি, কিন্তু সে বিরোধী পক্ষের কাছ থেকে টাকা খেয়ে তার পক্ষ হয়ে কথা বলে আমার গাড়ী আটকে দেয় তার থেকে কোনো প্রমান না দেখেই এবং আমাকে চুরি মামলা না দেওয়ার ভয় দেখিয়ে ৫০০০০ হাজার টাকা চায়, আমি মানি না তারপরে আমাকে চুরি মামলা দিয়ে ঘটনার ১০ দিন পরেই জেলে পাঠিয়ে দেয় ১০ দিন পরেই

ঘুষ দিইনি
পল্লবি থানা, মিরপুর ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKXNJ5YQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট করার জন্য গিয়েছিলাম

আজ থেকে ১০ বছর আগে আমি যখন পাসপোর্ট করতে গিয়েছিলাম। পাসপোর্ট এর ব্যাংক ড্রাফ ব্যতীত অতিরিক্ত ২৫০০ টাকা নিয়েছে। এবং পাসপোর্ট ভেরিফিকেশন এর সময় ২০০০ টাকা নিয়েছে

ঘুষ দিয়েছি
কুড়িগ্রাম ৳৪.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN2297XW
মন্তব্য