জন্ম নিবন্ধন
জন্ম নিবন্ধন করতে গেছি এটা এটা সমস্যা দেখা বলছে এটা হবে না পরে তিন হাজার টাকা নিয়ে করে দিছে
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
জন্ম নিবন্ধন করতে গেছি এটা এটা সমস্যা দেখা বলছে এটা হবে না পরে তিন হাজার টাকা নিয়ে করে দিছে
১৪৭ শতাংশ জায়গা নাম জারি করার জন্য যেখানে সরকারি খরচ ১১৭০ টাকা সেখানে দেড় লক্ষ টাকা দালাল প্লাস ভূমি অফিসে দেওয়া লাগছে, এরপর আবার ৩৫ শতাংশ জায়গার নাম জারি করার জন্য উপজেলা ভূমি অফিসে বিশ হাজার টাকা দেওয়া লাগছে তারা শতাংশে৫০০ টাকা ঘুষ নিয়ে থাকে
সরকার বেশি টাকা নিছে তাই বাড়তি
পাসপোর্ট পেতে গেলে দেয়া লাগবে
We asked for a registry paper. With proper information and documents. But still they asked for money.
পাসপোর্ট জমা নে না আলাদা মার্কা ছাড়া
ড্রাইভিং লাইসেন্স করার জন্য গিয়েছিলাম কিন্তু কোনোরকম পরীক্ষা ছাড়াই লাইসেন্স পাব এই মর্মে ৩০০০ টাকা চেয়েছিল
আমার পরিবার বিএনপি করে এই বলে টাকা দাবি।
০.৩৬ পয়েন্ট জমির নাম জারি করতে ভূমি অফিসে সকল কাগজপএ ঠিকঠাক জমা দিলেও নাম জারি বাতিল করে দেয় পরে আমার থেকে ওরা টাকা দাবি করে পরে আমি ঐ টাকা পরিশোধ করলে আমার নাম জারি সফল হয়।
Marriage certificate english korar jonno feni birinchi 5,6 no ward er kaji office e geachilam. Amar kache 9000 taka caichilo.ata korte khubh besi hole 1500 takai ses kora jaito.but koreni.
ফুলপুর উপজেলার বিপিডিবি সার্ভিসের কর্মকর্তারা বিশেষ করে অভিযোগ কক্ষের কর্মীরা (২ জন), আরই পদের দুইজন, কিছু লাইনম্যান কর্মীরা নতুন মিটার সংযোগ দিতে গেলে যেখানে মাত্র ১২৫০ টাকা সরকার মতে সরকারী নতুন বিদ্যুতিক মিটার সংযোগ দিতে প্রয়োজন। সেখানে কর্মকর্তারা ৩৫০০ টাকা,৪০০০ টাকা, ৫০০০ টাকা এমনকি ৬ হাজার পর্যন্ত টাকা দাবি করে। পরে এটি ৯৯৯ নম্বর জানানোর কথা বললে এটি ওরা বিভিন্ন তালবাহানা শুরু করে। যদিও একজন লাইনম্যানের মাধ্যমে ১৮০০ টাকায় মিটারটি উপজেলার ফুলপুর উপজেলায় আরই পরে এই নিয়ে কথা বললেন। বিপিডিবি নতুন বিদ্যুৎ মিটারের জন্য আমাকে ৩৫০ টাকা বেশি দিতে হয়। তবে লাইনম্যানকে ৫০০ টাকা ঘুষ দিতে হয়।
বার বার কাগজ পাতি ঠিক থাকার পরেও ভুলে বলে ফেরত দিচ্ছে, গেটের বাহিনী দালাল বলছে ২০০০ টাকা দিলে কাজ করে দিবে।
আমি টাংগাঈল ডিস্ট্রিকের মির্জাপুর থানার বাঁশতৈল ইউনিয়ন পরিষদে গত সপ্তাহে একটি ওয়ারিশ সনদ তুলতে যায় এবং কম্পিউটার অপারেটরের কাছ থেকে সনদটি সংগ্রহ করে চেয়ারম্যানের কাছ থেকে স্বাক্ষর নিই।এতে করে আমার কাছে থেকে 300/টাকা নেওয়া হয়।পরবর্তীতে আমি ইন্টারনেট ঘেঁটে দেখতে পাই যে,এই ফি মাত্র 50-100/বেশী নয়।বাকি টাকা আমার কাছে থেকে আমার অজান্তেই ঘুষ হিসেবে নিয়ে নিয়েছে।ইউনিয়নের সচীব অবশ্য আমায় জিজ্ঞেস করেছিল ফি কত দিয়েছেন।আমি বলেছি 300/,এটি শোনে তিনিও আর কিছুই বললেন না।আর আমি সনদটি নিয়ে চলে আসি।এভাবেই দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘুষের সিন্ডিকেট লুকিয়ে আছে।তবে কি এই দেশ দুর্নীতির কাছেই হেঁড়ে যাবে??
আমি ঢাকা ওয়াসার মডস জোন-৮ এর অধীন মধ্যবাড্ডা থেকে বলছি। প্রতিমাসে ঢাকা ওয়াসার বিলিং সহকারীকে ২০০০/- ঘুষ দিতে হচ্ছে। তারা পানির মিটার দেখে বিল করে না। টাকা দিলে বিল কমিয়ে দেয়। তাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে পানির মিটারের রিডিং ও টেম্পারিং করে। ঘুষ না দিলে ইচ্ছামত বিল বানিয়ে দিতে বাধ্য করে। না হলে লাইন কেটে দেয়ার হুমকি দেয়। এর সাথে ঢাকা ওয়াসার ম্যাক্সিমাম সাধারণ বিলিং সহকারী জড়িত।
বিদেশি ভিসা এপ্লিকেশন এর জন্য আমার জন্ম নিবন্ধন এর ইংরেজি অনুবাদ প্রয়োজন ছিল। প্রথমে সেখানে করতে গেলে আমার কাছ থেকে ২০০ টাকা দাবি করা হয়। বলা হয় এটা জেলা প্রশাসকের কার্যালয়ের ফি। ২০০ টাকা আমি দেই। এরপর সাতদিন পর জন্ম নিবন্ধন আনতে গেলে আমাকে বলা হয় যে জেলা প্রশাসকের কার্যালয় জন্ম নিবন্ধনকে আটকা আছে। ছাড়াতে হলে আরো ৫০০ টাকা লাগবে। আমি প্রত্যাখ্যান করে জন্ম নিবন্ধন টা না নেই। এবং খুলনা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কমপ্লেইন ইমেইল লিখি। পরবর্তীতে আমাকে ওয়ার্ড অফিস থেকে ফোন করা হয় এবং বিস্তারিত নেওয়া হয় এবং ধমকানো স্বরে জানানো হয় যে জন্ম নিবন্ধন নিয়ে আসার জন্য। দুইদিন পর আমাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফোন করা হয়। জানানো হয় যিনি টাকা চেয়েছিলেন তিনি পলাতক।
নারায়ণগঞ্জের দেওভোগ ম খন্ড এর বি ডি এস পরচা সরকারী ভাবে করছে। এখন কাজ কমপ্লিট করে বি ডি এস করে কাগজ নিতে জেতে বলে, জাবার পর বলে অফিসার ওই রুমে জান তার সহোকারী সাথে, গেলে দুই হাজার দাবী করে না দিলে বলে পরে আসবেন কিছু সই বাকি........ জারা না দিসে তাদের রেকর্ড ভুল লিখসে আর কোর্টে গিয়ে সঙ্গসদন মামলা করে হয়রানি করাচ্ছে. আবার বড়ো টাকা খেয়ে এক জনের মোদদে কম আরেক জনের বেশি করে দিচ্ছে ।
ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্রের মেয়াদ থাকা সত্ত্বেও এক হাজার টাকা দাবি করা অন্যায় ,এরকম চোর ঘুষখোর পুলিশ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করতে থাকে এরকম চোরদের বিরুদ্ধে দেশবাসীর ঐক্যবদ্ধ অবস্থান জরুরী
আমার আইডি কার্ড এবং পাসপোর্ট এ জন্ম তারিখ পরিবর্তন প্রসঙ্গে।এ কাজ করতে 120000 টাকা চাওয়া হয়। পরে আমি রাজি না হওয়ায় কাজটি ঐ ভাবে পরে আছে।
২ টা এন আই ডি ভেরিফিকেশনের জন্য ৫০০ টাকা নিয়েছে এই কথা বলে যে এখন এই প্রক্রিয়াটি বন্ধ থাকা সত্ত্বেও আমি আপনাকে করে দেবো ৫০০ টাকা দিতে হবে
আমার স্কুলের সভাপতি ছিলেন ডিসি সাহেব। আমার এমপিও রেজুলেশনের ফাইল সাইন করার দরকার ছিলো। অফিস সহকারী আমার কাছে মিষ্টি খাইতে ১০০০ টাকা চায়। আমি প্রত্যাখান করাতে দীর্ঘ দিনেও আমার ফাইলটা সাইন হয় নি। পরবর্তীতে উপায়ান্তর না দেখে, আমি ১০০০ টাকা ঘুষ দেই।