সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০০১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

উন্নয়ন কা‌জের টেন্ডা‌রের বিল তুল‌তে গি‌য়ে

বাংলা‌দেশ কৃ‌ষি উন্নয়ন ক‌র্পো‌রেশন BADC তে টেন্ডার পাওয়ার পর বিল নেওয়ার আ‌গে প্রকৌশলী‌দের‌কে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান কর‌তে হ‌য়ে‌ছে, ৯০% প্রকৌশল ডিপা‌টমে‌ন্টে প্রকাশ‌্য ঘুষ লেন‌দেন চল‌ছে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTJNBJ9B
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

জিপিএফ একাউন্ট খোলা

২০২৪ সালে চাকরি পাওয়ার আড়াই বছর পর জিপিএফ খুলতে গেলে হাটহাজারী হিসাবরক্ষণ অফিস এই টাকা নেয়।

ঘুষ দিয়েছি
হাটহাজারী ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTE92ALT
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

আমি ঢাকা পঙ্গু হাসপাতালে ভাগনা ভর্তি করাতে গেলে আমাকে বেশ কয়েকদিন পোড়ানোর পর বলে সিট পাইতে গেলে ১০০০ টাকা দিতে হবে। পরে আমি বাধ্য হয়ে ১০০০ টাকা পরিশোধ করি। পরে আমার ভাগনাকে সিট দেওয়া হয় ও ভর্তি করানো হয়।

ঘুষ দিয়েছি
ঢাকা পঙ্গু হাসপাতাল ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQKMNTA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স নবায়ন

রংপুর ফায়ার সার্ভিস অফিসে ফায়ার লাইসেন্স নবায়ন করতে গেলে ১৫,০০০ টাকা চায়। যার জন্য আমি এখন পর্যন্ত তা নবায়ন করতে পারছি না। আশা করছি যথাযথ কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে মধ্যে ব্যবস্থা গ্রহন করবেন। যাতে কোন প্রকার ঘুষ ছাড়া আমার ফায়ার লাইসেন্স নবায়ন করতে পারি।

শুধু দাবি করেছে
রংপুর ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RN2SA7AD
মন্তব্য
ভূমি অফিস

ভূমি নামজারি

৮ হাজার টাকার নিচে নামজারি হবে না অনেক ঘোরাঘুরির পরে দুইটা নাম জারির জন্যে ১৬০০০ টাকা দিতে হয়েছে এটা হয়েছে ১৬ হাজার টাকা দিতে যাব

ঘুষ দিয়েছি
নড়িয়া ৳৮.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK97NKRB
মন্তব্য
ভূমি অফিস

ডি সি আর নিতে গিয়ে

ডি সি আর নিতে গিয়ে ২ বছর আগে আবেদন করেছিলাম এবং বলেছিল সময় লাগবে না টাকা টা ও দিয়ে যান আমি কেটে রেখে দিব। সেই টাকা দিয়ে আসলে পার হয়ে যায় ১.৫ বছর। এর মাঝে প্রায় ২৭-২৮ বার তাদের কাছে গিয়েছি। গেলে বলে কাল আস, আজ সার নেই,আজ কাজের চাপ। এই সেই। পরে সারভেয়ার পরিবর্তন হয়ে নতুন সারভেয়ার আসেন এবং সে নতুন করে আবার খেলা শুরু করে দিয়েছে। বলতেছে সব কিছুর নির্ধারিত ফি বেড়েছে। আপনার যে খরচ আসবে তা কমায় লিখে দেব আপনি আমাকে এই টাকা দিবেন এই সেই সাত সতেরো।

ঘুষ দিয়েছি
বাগেরহাট ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHBPTUHN
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

বন্টননামা দলিলকরন

মোক্তারের মাধ্যমে বন্টননামা দলিল করার জন্য উপজেলায় গিয়ে সকলে সাক্ষর দেয়। সাক্ষর দিতে গিয়ে পুরা নাম না লেখে পেচিয়ে সাক্ষর করা হয়। তারপর সময়ক্ষেপণের পর শুনায় অফিসার ডিউটির সময় শেষ ও এই সাক্ষর চলবে না। পরে টাকা দাবী করলে দিতে বাধ্য হয়। সাক্ষরের পাশে সকলে পুরো নাম লেখতে বলে। ঘুষ দেওয়ার পর সব ঠিকঠাক। মাশাল্লাহ

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া,বাঞ্ছারামপুর ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTSRMGTA
মন্তব্য
ভূমি অফিস

খাজনা আদায়

আমি ভূমি অফিসে অনলাইনে খাজনা আদায় করার সময়। আমার খাজনা দেওয়ার সফটওয়্যার লক থাকে। এই লক ছুটানোর জন্য ভূমি অফিসের কর্মচারী আমার কাছে অনৈতিকভাবে কোন সরকারি ফিস ছাড়া জমিপ্রতি ৩০০+৩০০+২০০ টাকা আদায় করে।

ঘুষ দিয়েছি
সাইদুল্লাপুর ভূমি অফিস ৳৮০০
২ সেপ্টেম্বর ২০২৬ DK5CP49C
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মিথ্যা অভিযোগে ধরে নেওয়ার ফলে থানা থেকে ছাড়ানোর জন্য

আমার ভাগ্নেকে থানায় ধরে নিয়ে যায় পুলিশের একটি প্রতারক চক্র। যাদের কাজ হলো মিথ্যা অভিযোগ দিয়ে থানায় ধরে নিয়ে অভিভাবকদের কল করে হয়রানি করা ও মোটা অঙ্কের মুক্তি পন দাবি করা। রাত ১০ টচ সময় রাস্তা থেকে তাকে ধরে নিয়ে যায় থানায়, দেন তার বাবাকে কল করে বলে তাকে মোবাইল ছিনতাই করার সময় গ্রেফতার করা হয়েছে। সকালে চালান করে দেওয়া হবে, এবং পরে ভাগ্নেকে বলে ৫ লাখ টাকা নিয়ে আসতে বল নয়তো তোকে ডাকাতি মামলায় অভিযুক্ত করে চালান করা হবে। যাই হোক পরে আমাদের বড় ধরনের আইনজীবী ও বড় সাংবাদিকদের সাথে পরিচয় থাকার কারণে তাদের নিয়ে থানায় উপস্থিত হই এবং ভোর চারটার দিকে থানা থেকে তাদের মুক্তকরি কোন প্রকার মুক্তিপন ছাড়াই। কারণ পরবর্তীতে পুলিশ নিজেই প্রতারণা ফাদ পেতে এসব করছে বলে নিউজ করবে বলাতে ছেড়ে দেয় তা

ঘুষ দিইনি
উত্তরা উত্তর থানা, ঢাকা ৳৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKBJAA66
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম সনদ, মৃত্যু সনদ, পারিবারিক সনদ আবেদন

তারা জরুরীভাবে করে দিবে,বিভিন্ন কাগজ চেয়ে হয়রানি করে লোকটি মধ্য বয়স্ক

ঘুষ দিইনি
ঢাকা মিরপুর শেওড়াপাড়া ১৪ নম্বর কাউন্সিলর ওয়ার্ড অফিস,, ৳৭০০
২ সেপ্টেম্বর ২০২৬ DK3RXG4S
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

Search certificate

ব্যাংক লোনের জন্য জমির সার্চ সার্টিফিকেট আনতে গিয়েছিলাম উক্ত অফিসের নকলনবীশ উক্ত পরিমাণ টাকা দাবি করে

ঘুষ দিয়েছি
Lohagara ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHUCTZSK
মন্তব্য