সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার লাইসেন্স

আমার প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স নবায়ন করতে অনলাইনের নামে সরকারী ফি ও ভ্যাট বাবদ পরিশোধ করতে হয় ১৩৩২৮ টাকা।আর ঘুষ দিতে হয় ৯১৭২ টাকা।মোট-২০৫০০ টাকা খরচ হয়।

ঘুষ দিয়েছি
হাটহাজারী উপজেলা ৳৯.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTR3QTMP
মন্তব্য
ভূমি অফিস

ই নামজারী জমী

অভিযোগের বিষয়: নামজারি/ট্রান্সফারের জন্য ঘুষ দাবি আমি পার্বতীপুর উপজেলা ভূমি অফিসে আমার বাবার নামে থাকা জমি, বাবার করে দেওয়া রেজিস্ট্রি দলিলের ভিত্তিতে আমরা ৪ ভাইয়ের নামে নামজারি/ট্রান্সফার করার জন্য যোগাযোগ করি। তারিখ ৭/৮/২০২৬ তারিখে সংশ্লিষ্ট কর্মকর্তা নিজে এই কাজের জন্য ৬০,০০০ (ষাট হাজার) টাকা ঘুষ দাবি করেন। আমরা সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফি ও খরচ দিতে রাজি আছি। কিন্তু নামজারি/ট্রান্সফারের কাজ করে দেওয়ার জন্য অতিরিক্ত ৬০ হাজার টাকা দাবি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

শুধু দাবি করেছে
পার্বতী পুর ভুমি অফিস ৳৬০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNQD86GK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির পুলিশ ভ্যারিফিকেশন

এসবি অফিসার আমার ভ্যারিফিকেশন ফরম পূরণ করার পর আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবী করে বলে অন্যদের কাছ থেকে আরও বেশী নিয়েছি।আমি ১৫০০ টাকা দিলে উনি প্রত্যাখান করে তারপর আমি ১৮০০ টাকা দেই।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ শহর এসবি অফিস ৳১.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYTLSPC2
মন্তব্য
পাসপোর্ট অফিস

আইডি কার্ড বানানোর জন্য

আইডি কার্ডের বিষয়ে সরকারিভাবে ফ্রি হলেও উনারা আমার থেকে ৩০০০ টাকা ঘুষ নিয়েছে

ঘুষ দিয়েছি
মিরেশ্বরাই নির্বাচন অফিস ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTWZ23W5
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

ডিএ বিল বাবদ

আসসালামু আলাইকুম। আমি একজন সেনাসদস্য। বেতন বহির্ভূত বিভিন্ন প্রাপ্য বিল, যেমন টিএ/ডিএ ও বৈদেশিক মিশনের বিল পাস করাতে অনেক সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘুষ দিতে বাধ্য হতে হয়। নিজের ন্যায্য প্রাপ্য পেতে যদি ঘুষ দিতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানে যদি এমন অনিয়ম থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন—তা সহজেই অনুমেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিল পাসের প্রক্রিয়াকে ঘুষমুক্ত ও স্বচ্ছ করা হোক।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK2C6TLU
মন্তব্য
ভূমি অফিস

খাজনা

তুমি আমার বাড়ির খাজনা প্রথমবারের মতো দিতে গিয়েছিলাম, তখন বলে ২০ হাজার টাকা দিতে হবে পরে অনেক ঘুরার পরে 10000 টাকার বিনিময়ে সে ১৩০ টাকার খাজনা আমাকে কেটে দেয়, ঠিকানা, ঝিটকা ভুমি অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ।

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQP3LKD
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টাকা ছাড়া পে ফিক্সেশন হয় না।

আমি আমার পে ফিক্সেশন করতে গেলে টাকা চেয়েছিল। বলল চা নাস্তার টাকা দিতে হবে। এটা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে।

ঘুষ দিয়েছি
মুক্তাগাছা ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ MYZUZLNX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কলকারখানার শ্রমিক লাইসেন্স

কলকারখানা অফিস থেকে দেবার লাইসেন্স নবায়ন ফি বাবদ পরিশোধ ৩০০ টাকা আর ঘুষ দিতে হয় ৪৭০০ টাকা মোট -৫০০০ টাকা। পরিশোধ করলাম।

ঘুষ দিয়েছি
পলিটেকনিক মোড় ৳৪.৭ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTHQ6JR2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হুম

অগ্রহনি ব্যাংকে ডিপিএস কররে গিয়েছে ২ টা একাউন্ট খোলার জন্য সেখানে আমার কাছে ১০০০ টাকা চেয়েছে তাই আমি চলে আসলাম

ঘুষ দিইনি
উলানিয়া মেহেন্দিগন্জ বরিশালে ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRKPVRKG
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমার জমির নামজারি করতে করতে গিয়েছিলাম ভাঙ্গুড়া পৌর ভূমি অফিসে, সেখানে 19000 টাকা ঘুস দাবি করে, কিন্তু আমি বাধ্য হয়ে শেষমেষ 13000 টাকা দিয়ে নামজারি করেছি।

ঘুষ দিয়েছি
ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া, পাবনা। ৳১৯.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJU5PBCC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ধর্মপাশা থানা পুলিশ ২০২৩ সালে

পাসপোর্ট ভেরিফাই করতে পুলিশকে টাকা দিতে হয়েছে। না হলে লেইট হবে সময় লাগবে বলে।।বাধ্য হয়ে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ধর্মপাশা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYSP4DGK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন বাবদ ২৬০০ টাকা নিয়েছে। ওনি বলল ভেরিফিকেশন করতে ৩০০০ টাকা সরকারি ফী লাগে। আমি অনেক বুঝালাম। তারপরেও ২৬০০ টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
পুলিশ সুপারের কার্যালয়, নরসিংদী ৳২.৬ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKG9MQRF
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে,টাকা বেশী নিতে বাহিরে,তাদের কম্পিওটার দোকানের সাথে সব কিছু জমা দিলে,সুন্দর মত করে দিবে।বলছে।

ঘুষ দিইনি
শাহরাস্তি,পৌরসভা,ঁচাদপুর ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTWQ3K4E
মন্তব্য