সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.২০ লাখ

নামজারী

রাজউক আওতাধীন গুলশান আ/এলাকার ফ্ল্যাট নামজারী। পূর্বেও নামজারী, রাজউকের নামজারী আছে। তবে সিটি দাগ খতিয়ান অনুযায়ী পুনরায় নামজারী করতে হচ্ছে। এক্ষেত্রে ১২০০০০ টাকা দাবী ছিল। এসি ল্যান্ড নতুন আসছে, এখন তার দাবী ৩লাখ, সর্বশেষ ২২০০০০ টাকা চাচ্ছে। যা এখনো দেয়া হয় নি। এখনো পেন্ডিং আছে।

গুলশান সার্কেল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKGAPJ62
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

নেয় তদন্ত

ঢাকা কোতোয়ালি থানার পুলিশ আমার বাসা থেকে ডাকাতি করে,এবং আমাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে। এই বিষয়ে বিচার চেয়ে মামলা করার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের আদেশে সঠিক তদন্তের জন্য ঘুষ চায় পিবিআইয়ের এএসপি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKN7E8T6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জনস্বাস্থ্য প্রকৌশল (উপজেলা)

কিছুদিন হলো উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আগে যারা টিউবওয়েল পেয়েছিল তাদের ফিল্টার দিতেছে। এই টিউবওয়েলগুলো কেউই টাকা ছাড়া পায় নাই বাধ্য হয়ে আমি ৬০০০০ টাকা দিয়ে নিয়েছিলাম। এইবার যখন ফিল্টার দিবে সে সরাসরি ১০০০০ (দশ হাজার টাকা) দাবি করে। সবশেষ টাকা না দিয়ে কোন ভাবেই ফিল্টার না দিলে ৫০০০ টাকা দিতে বাধ্য হই।

নবীগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYRUCDZS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ক্যান্সার রুগীর সরকারি আর্থিক সহায়তার জন্য আবেদন

আমি আমার বড় মায়ের ক্যান্সার রুগের সরকারি আর্থিক সহায়তার জন্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সমাজ সেবা অফিস এর আবেদনের ফরম জমা দিতে যায়।অনেক হয়রানি ও খারাপ মন্তব্য, ঝারি দিয়ে শেষমেশ জমা নেয় এবং ৫০০৳ দাবি করে। না দিতে চাইলে ফাইল জমা নেয় না।সর্বশেষ দিতে বাধ্য হয়। ঘুস ছাড়াও বিশেষকরে রুগীদের সাথে বাজে ব্যহারে সকলে খুবই হয়রানির শিখার আমি নিজেও ভুক্তভোগী 🥲💔

বোয়ালখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTXS86RS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪৫.০ হাজার

জমির নামজারী

আমি নামজারী করতে নেওয়াতে বলছে ভিবিন্না সমস্যা আছে হবে না। তারপর টাকা বেশি দিলে করতে পারবে। এর আগেও আমি টাকা বেশি দিয়ে করছিলাম। এখানে টাকা না হলে সমস্যা নাই এমন দলিলো নামজারী হয় না। যেখানে সরকারী ফি ১১৭০ টাকা সেখানে এরা ১০ হাজার টাকা নিচে করায় না।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNPWFTV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

তিন বছর পরেও DLRMS সফ্টওয়্যারে অর্থাৎ অনলাইনে খতিয়ান দেখা যায় না। ফলে খতিয়ান টি মূল্যহীন।

তিন বছর আগে অনলাইন খতিয়ান অনুমোদন হয়েছে। কিন্তু খতিয়ান টি অনলাইনে সার্চ দিলে দেখা যায় না। ভূমি অফিসে যোগাযোগ করলে এসি ল্যান্ড জানায় ২০০০০ হাজার টাকা দিলে DLRMS সফ্টওয়্যারে আপলোড দিয়ে দিবে। তখন খতিয়ান টি অনলাইনে সার্চ দিলে দেখা যাবে। আমি দিতে রাজি হয় নি । এবং ডিসি বরাবর লিখিত নালিশ করি। কিন্তু আজ ও কোন সমাধান হয়নি। ডিসি কে জানানোর পরও সমাধান হয় না এটাই বাংলাদেশ

বাগেরহাট জেলার মোংলা উপজেলা ভূমি অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHV2TEXW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট রিইসু

আমি পাসপোর্ট রেনু করার জন্য মোহাম্মদপুর বছিলার আঞ্চলিক পাসপোর্ট অফিস সেখানে গিয়েছিলাম কাগজপত্র সব ঠিক ছিল সাথে আমার পুরাতন পাসপোর্টও ছিল লাইনে দাঁড়িয়ে আমি জমা দেওয়ার জন্য সকল কাগজপত্র সাবমিট করি তারা ঠিকভাবে চেক না করেই আমার কাগজগুলো বাতিল করে দেয় এবং এখানে হবে না বরিশালে জমা দিতে হবে পরে একজন আনসার সদস্য আমাকে বলে আড়াই হাজার টাকা দিলে আমি এটি জমা দিয়ে দিব পরে পনেরশো টাকায় যেহেতু তোমার দর যেহেতু আমার দরকার ছিল তার সাথে সুখ চুক্তি হয় এবং পনেরশো টাকা দেয়ার পরে আগে যে ভুলগুলি ছিল সেগুলি সব এমনি এমনি ঠিক হয়ে যায়।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKF9CQD3
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০০ লাখ

পুলিশের হয়রানি

বেলাব থানা পুলিশ (প্রশাসন) ঘুষ খেয়ে বিভিন্নভাবে হয়রানি উচ্ছেদ এবং মামলার ভয় দেখায় প্রতিনিয়ত । জমির দলিল , খারিজ সবকিছু থাকা স্বত্ত্বে ও এমন হয়রানি করে যাচ্ছে প্রতিদিন ।

বেলাব , নরসিংদী-৪, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKGR64L4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি রেজিষ্ট্রির

জামালপুর সাব রেজিষ্টার অফিসে জমি রেজিষ্ট্রেশন করতে গেলে আমার থেকে ৪০০০০ টাকা ঘুষ নেওয়া হয়। বলা হয় এই টাকা না দিলে দলিল আটকে রাখা হবে। এই প্রক্রিয়া চলে মহরীদের মাধ্যমে।

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY4RYEEJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১১.০ হাজার

বিদেশ আসবো পাসপোট বানানো নিয়ে কথা

আমি বিদেশ আসবো বলে পাসপোট বানাতে গিয়ে ছিলাম সে সে খানে আমার সব কাগজ নিয়ে গিয়েছিলাম সব ঠিক আছে দেখছে .তারপর আমাকে বললো সব ঠিক আছে তাইলে আমারা কি করতে আছি চলবো কি করে .আমি অন লাইনে আবেদন করছিলাম সে খানে খরছ কম তাই দেখে .তারপর আমাকে বলা হলো বিদেশ গিয়ে টাকা কামাবে তাইলে আমাদের টা কই.আমি বললাম ভাই আমার বাবা দেশে কৃষি কাজ করে আমি কোনো টাকা আর খরচ করতে পারবো না.সে আমাকে উওরে বললো তাইলে বিদেশ যাওয়ার দরকার কি গরিবের আবার ঘোরা চোদার দরকার কি.এই কথা বললো.ঢাকা উওরা পাসপোট আফিস থেকে,তার পর আমি বললাম ভাই আর কতো দিতে হবে সে বললো ৫হাজার কোনো উপায় না পেয়ে সে খানে বসে ধার করে তার মোবাইলে ৫হাজার টাকা দিলাম পরে পাসপোট হলো.

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKD98EZ7
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.৩০ লাখ

গাড়ীর রেজিষ্ট্রেশন

আমার গাড়ীর রেজিষ্ট্রেশন করার জন্য আমি মোট ১,৫৫,০০০ টাকা দিয়েছি। কিন্তু টাকার রিসিভ কপি পেয়েছি ১,৩২,৭০০ এর মতো।।বাকী টাকাটা ঘুষ হিসেবে নিয়েছে।।

ঢাকা মেট্রো- ৪, পূর্বাচল, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9N2U4B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Yearly ACR signed by CS

​বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) সরকারি কর্মচারীদের একটি দাপ্তরিক অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়া, এবং এটি লিখন, মূল্যায়ন বা প্রতিস্বাক্ষরের জন্য কোনো ফি বা চার্জ নেই। এটি স্বাক্ষরের জন্য অর্থ (যেমন প্রতি এসিআর-এ ৫০০ টাকা) দাবি বা গ্রহণ করা অবৈধ স্পিড মানি এবং বাংলাদেশ সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ঘুষের শামিল। সেবাগ্রহীতারা সিভিল সার্জন কার্যালয় থেকে কোনো খরচ ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে এসিআর প্রতিস্বাক্ষর করিয়ে নেওয়ার অধিকার রাখেন। অথচ এর জন্য ২০২৫ সালের ACR পেতে জন প্রতি ৫০০ টাকা খরচ হয়।

Moulvibazar, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY4BJZGR
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

লাইসেন্স

দালাল কে টাকা দিতে হয়েছে।বিনিময়ে ড্রাইভিং টেস্ট দেওয়া লাগে নি। লাইসেন্স আপনাআপনি হয়ে গেছে।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ7HHUU
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২৫০

আয়ের সনদপত্র উত্তোলন

ভার্সিটি তে দেওয়ার জন্য বাবার আয়ের সনদপত্র আনতে গেলে ১৫০ টাকা চায়, শুধুমাত্র একটি সাইনের জন্য। পরে এক বছর পর আবার একই জিনিসের জন্য গেলে ১০০ টাকা চায়। শুনেছি একেকজনের কাছে একেক আমাউন্ট দাবি করা হয়।

Cumilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTW723DR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০০ লাখ

সরকারি চাকরি

আমার ছোট ভাইয়ের এই বছর অনার্স কমপ্লিট করার পরে বাংলাদেশ ব্যাংকের চাকরি দিবে বলে ১৬ লাখ টাকা দাবি করা হয় কিন্তু আমি রাজি হয়নি

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQG5KWD
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২২.০০ লাখ

কোম্পানীর ফাইল অডিটে ফেলে ভয় ভীতি দেখিয়ে ২২ লাখ টাকা ঘুষ নিয়েছে ২০২৩ সালে

মিথ্যা তথ্য দিয়ে ভুল রিপোর্ট সাবমিট করেছিল, উত্তর দেয়ায় এবং তাদের ডিমান্ড ফুলফিল না করায় আমাদের প্রতিষ্ঠান তাদের আরো বিরাগ বাজন হয়ে যায়। কোম্পানীর সকল বন্ধ করে দেয়ার হুমকি দেয়া হয়, ৭০ লাখ টাকা ঘুস দাবি করে জামেলার কথা চিন্তা করে অবশেষে ২২ লাখ টাকায় রফা হয়, যদি অন্য একটি ঘটনায় কয়েক মাস আগে ওই অফিসার চাকরী হারিয়েছেন বলে শুনেছি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKV4AWYL
মন্তব্য