সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৩৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

জন্ম নিবন্ধন সংসদ

আমার জন্ম নিবন্ধনে মধ্যে এক নাম শুধু , ( আরিফ ) আগে পরে কিছু নেই , আমি ইতালিতে আছি। ভূমধ্যসাগ পাড়ি দিয়ে ইতালিতে এসেছি , এখন ইতালিতে এক নামে চলবে না , নামের সাথে একটা কিছু যুক্ত করতে হবে , যেমন (আরিফ মিয়া) । এখন শুধু ( মিয়া ) যুক্ত করার জন্য তারা আমাকে এখানে ওখানে ঘুরাছে ‌ । সব শেষে আমার কাছে ৭০০০০ হাজার টাকার একটি আনুমানিক ধারণা দেয় এখনো কত টাকা লাগবে বলে নাই । আরো অনে বেশি ও লাগতে পারে । আমি এটি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি ‌ । এখানে যেই নাম উল্লেখ করা হয়েছে তা শুধু একটি ধারনা । আমি (অজ্ঞাত নাম)

নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKWKFRWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Fire licence

ফায়ার লাইসেন্স নবায়নের জন্য অফিসে যাই,তারপর তারা বলে এবার লাইসেন্স অনলাইনে হচ্ছে, আমরা তদন্ত করে দেখব লাইসেন্স দেওয়া যাবে না,, কারণ তারা পানির হাউস, আগুন লাগলে পানির ফায়ারের পাইপ আছে কি না, এই হাবি জাবি বলে, এগুলো না থাকলে লাইসেন্স হবে না।কি করার লাইসেন্স ত করতে হবে, তখন বলে ১০কে লাগবে, আমি ৫ কে তে রাজি হই।যদি আগুন লাগে তাহলে তারা এগুলো অফিস থেকে নিয়ে আসবে। আমাদের যদি থাকে তাহলে তাদের প্রয়োজন কি।রংপুর ফায়ার অফিসে খুব ঘুষ চলছে, এটা বন্ধ করতে হবে।।

Rangpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6UMF8R
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নাগরিক সনদ

২৬ নং ওয়ার্ড,লালবাগ। সিটি কর্পোরেশন অফিসে আমি আমার নাগরিক সনদ নেটে গিয়েছিলাম তখন তারা আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে।

২৬ নং,ওয়ার্ড, লালবাগ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKGS8N7Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

জমির কাজ বিষয়ক

গৃহায়ণ ও গণপূর্ত অফিস মিরপুরে জমির যাবতীয় কাগজ নিয়ে কাজের সময় হিসাবরক্ষককে ৭০০০০ টাকা দিয়েছিলাম।

মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKYZ6K6E
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খাজনা খারিজ

আমার বাবা জমি বিক্রি করবে বলে জমির খাজনা খারিজ করতে গেলে দলিলের বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা দাবি করেন

গাইবান্ধা, সুন্দরগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN55XBTF
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.৪০ লাখ

মাসিক রিটার্ন জমা

ব্যাংকে ভ্যাট দেওয়ার পরে রিটার্নের হার্ডকপি ভ্যাট অফিসে জমা দিতে হয়, সেটা রিসিভ করতে এআরওকে প্রতিমাসে ৪ হাজার টাকা করে দিতে হয়।৬০ মাসে ২৪০০০০ টাকা দিয়েছি।বর্তমানে অনলাইনে রিটার্ন দেওয়ার পরেও তাদের হার্ডকপি দিতে হয়, মাসিক ঘুষও দিতে হয়।

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY3N8YF5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

মিথ্যা গ্রেফতার হাতকড়া পরিয়ে 1500টাকা আদায়

6বছর আগের ঘটনা, জীবনে প্রথমবার মিথ্যা হাতকড়া পড়িয়ে টাকা নিলো 1500টাকা বুড়িচং থানা পুলিশ। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম হরিমঙ্গল রোড হয়ে আমি আর আমার মামাতো ভাই হেটে যাচ্ছিলাম পাচোরা গ্রামে। উদ্দেশ্য ছিলো গ্রাম ঘুরে দেখবো। হঠাৎ করে একটি সিএনজি নিয়ে আমাকে আর আমার মামাতো ভাইকে বললো আমরা নাকি মাদক গ্রহণ করে কার বাড়ি থেকে এসেছি। তাদেরকে মাদকবিক্রেতারা তথ্য দিয়েছেন। আমরা বললাম খাই নি, এসবে আমর জরিত নই। প্রকৃতপক্ষে আমরা কেউই সিগারেট পর্যন্ত গ্রহণ করিনা। সিএনজি হরিমঙ্গল বাজারের কাছাকাছি আসার পর আরেকটা পুলিশের কাভারভেন সীমান্তবর্তী েএলাকায় টহল দিতে দেখা যায়। তখন সিএনজি থামিয়ে আমাদের হাতকরা পড়ানো ২জন পুলিশ নেমে যান মানে একটা অজুহাত আরকি। শেষে সিএনজি ড্রাইভার বলে ভাই থানায় নিলে বেশি নিবে। 1500 দেন।

উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTY35BAA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫০

অনলাইন কর (খাজনা) এ্যাকাউন্ট খুলতে গেলে ঘুষ দাবি করন

অনলাইনে কর (খাজনা) পরিষোধের জন্য অ্যাকাউন্ট করতে গেলে ১৫০ টাকা ঘুষ দাবি করে। আমি ১০০ টাকা পরিষোধ করেছি।

দুলাই ইউনিয়ন ভূমি অফিস, পাবনা।, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJQXXUNG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

ইলেকট্রিক্যাল সাব স্টেশন স্থাপন

নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং এরিয়ার কিছুটা বাইরে সাবস্টেশন টি বসানো হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা ই এল বি সার্টিফিকেট দিতে অসম্মতি জানায়। কিন্তু আমরা যদি ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদে তাকে পরিশোধ করি তাহলে যেমন আছে ঠিক এমন অবস্থায় ই সার্টিফিকেট প্রদান করবে বলে জানান। কিন্তু আমরা উক্ত অর্থ দিতে অসম্মতি জানাই এবং সঠিক জায়গায় বসানোর ব্যবস্থা গ্রহণ করি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKN3FSHA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২০.০ হাজার

pension

My father was a retired school teacher died in August 2022 and my mother was eligible for pension since then. The office did not make the payment unless I had paid TK20000 on April 2026. The Govt Office is fully corrupted and officers needs to be punished.

Raipura, Narsingdi, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK27BSSK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেতন চালু জন্য

আমি বিমান বাহিনী তে নতুন গাড়ি চালক পদে চাকরিতে জয়েন করেছি।আমার চাকরি ৫ মাস রানিং চলে আমার বেতন চালু করতে বিমান বাহিনী ফাইন্যান্স একাউন্ট সদর দপ্তর যোগাযোগ করতে গিয়েছিলাম। তারা আমার বেতন চালু করতে ২০০০ হাজার টাকা নিয়েছেন

ক্যান্টনমেন্ট ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK37CNZY
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

রং পার্কিং

আমার একটি অটো রিক্সার গ্যারেজ আছে। অটো রিক্সা ট্রাফিক কনস্টেবল গাড়ি থামিয়ে বললেন রং পার্কিং হয়েছে। এজন্য অর্থ দিতে হবে না হয় মামলা দিয়ে দেব তাই আমি ১০০০ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছি।

শহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTBXJWX5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.৫ হাজার

নামজারি

আমি নামজারির জন্য আবেদন করছি ওনি আমার থেকে ২০০ টাকা নিছে পরে শুনানির জন্য আরো ৫০০ এখন সব শেষে বলে আমাকে ৭৫০০ টাকা দিয়ে যান

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTPLLP74
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

সমাধান

টাকা দিলে সমাধান করে দিবে নাতো জমি পাব না, জোর করে দখল করে নিচ্ছে তাও সমাধান করে দিবে না।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯৪ বার দেখা হয়েছে RJP79EFS
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩০.০ হাজার

Mutation of Holding

গাজীপুর সিটি কর্পোরেশন এর ৪০ নং ওয়ার্ডের মাজুখান মৌজায় একটি হোল্ডিং নং এর মালিকানা পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশনের তালুটিয়া অফিসে যোগাযোগ করলে জানানো হয় যে, বাড়িটির ক্রয় মূল্যের ১% সমমান ৩০ হাজার টাকা লাগবে। তবে ২০ হাজার টাকায় করে দেয়া যাবে।

Mazukhan, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKRVNKBE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির মিউটেশন খারিজ

আমার কাছে এসিলেনট অফিসের নাজির সাহেব সবার সামনে টাকা চেয়েছেন।কিছু করার নাই সবাই টাকা দিয়ায় কাজ করে।আমি আর কি করবো বলেন।

মাদারীপুর, কালকিনি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKEN6E2C
মন্তব্য