সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

চিকিৎসার জন্য ছুটি নিতে

সরকারি বহিঃবাংলাদেশ ছুটির আবেদন এর জন্য রংপুর বিভাগের পীরগাছা শিক্ষা অফিসের পিওন যারা এই ছুটির ফাইল গুলো সাথে সম্পৃক্ত তার টাকা ছাড়া কোন কাজ করে না।

পীরগাছা শিক্ষা অফিস, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RND3JLMG
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১১.৫ হাজার

সকল সরকারি বিল উত্তোলন

প্রতিটি বিলের ৫% হারে যেমন কর্মকর্তা কর্মচারীদের ভ্রমন বিল, অফিস আনুষাঙ্গিক, বিভিন্ন মেরামত বিল ইত্যাদি। ৫% না দিলে বিল আটকিয়ে দেয়। বাধ্য হয়ে ৫% হার দিতে হয়েছে।

যশোর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHLNQEJP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩ হাজার

জন্ম সনদ উত্তোলন

আমার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন করা হয়নি ভাই পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেলে তারা বলে আমরা আপনাকে তৈরি করে দেবো সকল কাজ করে দেব আপনি আমাদেরকে ১৫০০ টাকা দিবেন আমি তাদের সাথে কথা বলে ২০০ টাকা কমিয়ে ১৩০০ টাকা দিয়ে আসি।

সাপলেজা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRSEJU8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

পেনশনের টাকার জন্য ঘুষ

আমার আব্বু রিটায়ার্ডের পরে পেনশনের টাকার জন্য সব কাগজপত্র জমা দেয়ার পরেও এটা অনেকমাস যাবত আটকে থাকে। পরে আমি নীলক্ষেতের ব্যানবেইস ভবনে এক অফিসারের কাছে গেলে বিভিন্ন ভুল আছে দাবি করে ফাইল আটকে রাখে। পরে দশ হাজার টাকা ঘুষ নিয়ে ফাইল ছাড়ে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7BAY4T
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩.০ হাজার

ভূমি অফিস

আমার জমির দলিলে নামজারি করতে অংশ ভুল করে কম হয়ে যায় তার জন্য ৩০০০ টাকা চাই

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNCLYZB4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করেও কাজ হচ্ছিল না ইউনিয়ন ভূমি অফিসে। পরে পরিচিত একজন কে সাথে নিয়ে গেলে তিনি জানান 5000 টাকা দিলেই 5 দিনেই কাজ হবে। টাকা দেওয়ার পরে 5 দিনেই তা হয়েছে।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSDNPPS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পসপোর্ট

আমি প্রথমে সরাসরি অফিসে গিয়ে ফাইল জমা দিতে চেয়েছিলাম। কিন্তু HSC সার্টিফিকেট সঙ্গে না থাকায় তারা আমার ফাইল জমা নেয়নি। পরে বাইরে এসে একজন দোকানদারের মাধ্যমে ১,৫০০ টাকা দেওয়ার পর, HSC সার্টিফিকেট ছাড়াই তারা সঙ্গে সঙ্গে আমার ফাইল জমা নিয়ে নেয়।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT2Z3VJE
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১০০

চট্রগ্রাম কাস্টম হাউজের নিচে আমদানি শুল্ক পরিশোধকৃত পে-অডার সোনালী ব্যাংকে জমা

সোনালী ব্যংকে যখন কাস্টম শুল পরশোধের পে - অডার জমা করা হয়। ব্যাংক কমকর্তা ইইচ্ছাকৃত ভাবে সময় নস্ট করে। ১০০টাকা নগদ ঘুষ দিলে ১ ঘন্টার মধ্য দিয়ে দেয়,২০০টাকা দিলে ৩০মিনিট,টাকা না দিলে তাহাদের যখন খুশি

চট্রগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTPTLTFY
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৪০০

medical test report

We were at the National Cardiac Hospital, where my brother got his treatment. First of all full report of testing was wrong at first, we were told to give the sample in a 3rd floor of the hospital and pay for the report, but the authorities told us to give some money so that they can give the report easilly, same goes again in the 2nd time report testing.

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6ETUSY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

বাটোয়ারা দলীল

টাকাটি পরিশোধ করার পর অল্প দিনের মধ্যেই আমার কাগজপত্র রেডি হয়ে যায় এবং আমি সেটা হাতে পেয়ে যাই।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJU97CNB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

আদালতের সেরেস্তা ঘরে বসে থাকে বিশাল বিশাল ফেরেস্তা।

একটা মামলা রায় হয়ে গেছে,সেটার কাগজ পত্র তুলতে গেলাম কোর্টে।সেরেস্তা রুমে ঢুকে এক লোকের সাথে কথা বললাম।ওমা,এরা তো সাংঘাতিক ডাকাত।আমার কাগজ আমি দেখবো সেটার জন্য চাওয়া হইলো ২০০০ টাকা।আবার কথা বলতে গেলেও টাকা।😵‍💫 টাকা আমাকে বানাইলো বাকা😵‍💫

শহর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN2RH97Z
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স সংগ্রহ করা

ট্রেড লাইসেন্স সংগ্রহ করা জরুরি ব্যবসা শুরু করার জন্য কিন্তু নিয়ম অনুযায়ী সব ডকুমেন্ট প্রদান করা হলেও নানান অসংগতি এবং ভিজিট করার সময় ক্ষেপণ করে ঘুষ দাবি করে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DK7P4RR9
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফাই

পাসপোর্টের পুলিশ ভেরিফাই করাতে গিয়ে ১০০০ টাকা পুলিশ ঘুস নিছে,,,

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩২ বার দেখা হয়েছে BR6M8T29
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

প্রধান শিক্ষকদের টি এডিএ বিল ও বিদ্যুৎ বিল

প্রধান শিক্ষকদের টি এ ডি এ বিল আটকে রেখে ১০০০ টাকা দাবি করা হয় এবং বিদ্যুত বিল আটকে রেখে তিন হাজার টাকা দাবি করা হয়। পরে এ দাবি পরিশোধের পর টিএডিএ ও বিদ্যুত দেওয়া হয়

উপজেলা শিক্ষা অফিস, গৌরীপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYED5XMS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

রেলওয়ে চাকুরি

আনুমানিক ৪ বছর আগে রেলওয়ে স্টেশন মাস্টার পদে চাকুরির জন্য এক ব্যাক্তি আমার কাছে ১৫ লক্ষ অর্থ দাবি করে। আমি চাকুরির আশায় তা দিয়ে দেই।

খুলনা সদর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHFN26HE
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি বা খারিজ করতে সরকারি ফ্রি এর চেয়ে করেক গুম বেশি টাকা লাগে

আমার বাসা ভূমি অফিসের পাসে,প্রতিদিন ভূমি অফিসে শতশত লোক আসে আর অধিকাংশ লোক আসে নামজারি বা খারিজ করতে।আমি বেশ কয়েক জনের সাথে কথা বলে জানতে পারি সরকারি ফ্রি এর চেয়ে করেক গুন বেশি টাকা দিয়ে খারাজি করতে হয়ে।বর্তমান ইউনিয়ন ভূমি সহকারি কর্মকতা তার মত করে নামজারির ফ্রি নির্দারন করেছে ৭০০০ হাজার টাকা।৭০০০ হাজার টাকার কম কোন খারিজ হয় না।তার রেইট শুরু হয় ৭০০০ হাজার টাকা থেকে। আমার কথা যদি কারো বিশ্বাস না হয় তাহলে সংশ্লিষ্ট এসিল্যান্ড স্যার বা ডিসি স্যার এর কাছে সদয় অনুরুধ আপনারা গত ১০ দিনের নামজারি হওয়ার কেইস নম্বার থেকে গ্রাহকের নাম্বার সংগ্রহ করে গ্রাহকদেরকে জিঙ্গেস করেন।অথবা বিসকা ইউনিয়ন এ সরসরি তদন্ত করতে পারেন।যারা যারা খারিজ করেছে তাদেরকে জিঙ্গেস করলেই সকল তথ্য ফেয়ে যাব

১০ নং বিসকা ইউনিয়ন ভুমি অফিস, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYXTGAJU
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

জন্ম নিবন্ধন সংসদ

আমার জন্ম নিবন্ধনে মধ্যে এক নাম শুধু , ( আরিফ ) আগে পরে কিছু নেই , আমি ইতালিতে আছি। ভূমধ্যসাগ পাড়ি দিয়ে ইতালিতে এসেছি , এখন ইতালিতে এক নামে চলবে না , নামের সাথে একটা কিছু যুক্ত করতে হবে , যেমন (আরিফ মিয়া) । এখন শুধু ( মিয়া ) যুক্ত করার জন্য তারা আমাকে এখানে ওখানে ঘুরাছে ‌ । সব শেষে আমার কাছে ৭০০০০ হাজার টাকার একটি আনুমানিক ধারণা দেয় এখনো কত টাকা লাগবে বলে নাই । আরো অনে বেশি ও লাগতে পারে । আমি এটি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি ‌ । এখানে যেই নাম উল্লেখ করা হয়েছে তা শুধু একটি ধারনা । আমি (অজ্ঞাত নাম)

নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKWKFRWY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নির্বাচন কমিশন

এনআইডি কার্ড এর জন্য গেছিলাম সব ঠিক ছিল প্রথম বার করে নাই । দ্বিতীয় বার চা- পানি বলে ২০০০ টাকা দিছি সঙ্গে সঙ্গে করে ফেলছে । এর আগে অনেকবার তড়িঘড়ি করছে।

আলীকদম, বান্দরবান, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT3GJTLS
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১৩.০ হাজার

মাসিক ভ্যাট রিটার্ণ জমা

প্রতি মাসে মাসিক ১৩,০০০.০০ টাকা করে সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ও অফিস সহকারীরা ঘুষ গ্রহন করে থাকে।

কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট অফিস, গাজিপুর।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK23R4PQ
মন্তব্য