সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

ইলেকট্রিক্যাল সাব স্টেশন স্থাপন

নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং এরিয়ার কিছুটা বাইরে সাবস্টেশন টি বসানো হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্মকর্তা ই এল বি সার্টিফিকেট দিতে অসম্মতি জানায়। কিন্তু আমরা যদি ১ লক্ষ ৫০ হাজার টাকা নগদে তাকে পরিশোধ করি তাহলে যেমন আছে ঠিক এমন অবস্থায় ই সার্টিফিকেট প্রদান করবে বলে জানান। কিন্তু আমরা উক্ত অর্থ দিতে অসম্মতি জানাই এবং সঠিক জায়গায় বসানোর ব্যবস্থা গ্রহণ করি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKN3FSHA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫০

অনলাইন কর (খাজনা) এ্যাকাউন্ট খুলতে গেলে ঘুষ দাবি করন

অনলাইনে কর (খাজনা) পরিষোধের জন্য অ্যাকাউন্ট করতে গেলে ১৫০ টাকা ঘুষ দাবি করে। আমি ১০০ টাকা পরিষোধ করেছি।

দুলাই ইউনিয়ন ভূমি অফিস, পাবনা।, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJQXXUNG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

মিথ্যা গ্রেফতার হাতকড়া পরিয়ে 1500টাকা আদায়

6বছর আগের ঘটনা, জীবনে প্রথমবার মিথ্যা হাতকড়া পড়িয়ে টাকা নিলো 1500টাকা বুড়িচং থানা পুলিশ। বুড়িচং উপজেলার সীমান্তবর্তী গ্রাম হরিমঙ্গল রোড হয়ে আমি আর আমার মামাতো ভাই হেটে যাচ্ছিলাম পাচোরা গ্রামে। উদ্দেশ্য ছিলো গ্রাম ঘুরে দেখবো। হঠাৎ করে একটি সিএনজি নিয়ে আমাকে আর আমার মামাতো ভাইকে বললো আমরা নাকি মাদক গ্রহণ করে কার বাড়ি থেকে এসেছি। তাদেরকে মাদকবিক্রেতারা তথ্য দিয়েছেন। আমরা বললাম খাই নি, এসবে আমর জরিত নই। প্রকৃতপক্ষে আমরা কেউই সিগারেট পর্যন্ত গ্রহণ করিনা। সিএনজি হরিমঙ্গল বাজারের কাছাকাছি আসার পর আরেকটা পুলিশের কাভারভেন সীমান্তবর্তী েএলাকায় টহল দিতে দেখা যায়। তখন সিএনজি থামিয়ে আমাদের হাতকরা পড়ানো ২জন পুলিশ নেমে যান মানে একটা অজুহাত আরকি। শেষে সিএনজি ড্রাইভার বলে ভাই থানায় নিলে বেশি নিবে। 1500 দেন।

উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTY35BAA
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.৪০ লাখ

মাসিক রিটার্ন জমা

ব্যাংকে ভ্যাট দেওয়ার পরে রিটার্নের হার্ডকপি ভ্যাট অফিসে জমা দিতে হয়, সেটা রিসিভ করতে এআরওকে প্রতিমাসে ৪ হাজার টাকা করে দিতে হয়।৬০ মাসে ২৪০০০০ টাকা দিয়েছি।বর্তমানে অনলাইনে রিটার্ন দেওয়ার পরেও তাদের হার্ডকপি দিতে হয়, মাসিক ঘুষও দিতে হয়।

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MY3N8YF5
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

খাজনা খারিজ

আমার বাবা জমি বিক্রি করবে বলে জমির খাজনা খারিজ করতে গেলে দলিলের বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা দাবি করেন

গাইবান্ধা, সুন্দরগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN55XBTF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

জমির কাজ বিষয়ক

গৃহায়ণ ও গণপূর্ত অফিস মিরপুরে জমির যাবতীয় কাগজ নিয়ে কাজের সময় হিসাবরক্ষককে ৭০০০০ টাকা দিয়েছিলাম।

মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKYZ6K6E
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নাগরিক সনদ

২৬ নং ওয়ার্ড,লালবাগ। সিটি কর্পোরেশন অফিসে আমি আমার নাগরিক সনদ নেটে গিয়েছিলাম তখন তারা আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে।

২৬ নং,ওয়ার্ড, লালবাগ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKGS8N7Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Fire licence

ফায়ার লাইসেন্স নবায়নের জন্য অফিসে যাই,তারপর তারা বলে এবার লাইসেন্স অনলাইনে হচ্ছে, আমরা তদন্ত করে দেখব লাইসেন্স দেওয়া যাবে না,, কারণ তারা পানির হাউস, আগুন লাগলে পানির ফায়ারের পাইপ আছে কি না, এই হাবি জাবি বলে, এগুলো না থাকলে লাইসেন্স হবে না।কি করার লাইসেন্স ত করতে হবে, তখন বলে ১০কে লাগবে, আমি ৫ কে তে রাজি হই।যদি আগুন লাগে তাহলে তারা এগুলো অফিস থেকে নিয়ে আসবে। আমাদের যদি থাকে তাহলে তাদের প্রয়োজন কি।রংপুর ফায়ার অফিসে খুব ঘুষ চলছে, এটা বন্ধ করতে হবে।।

Rangpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RN6UMF8R
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০.০ হাজার

Vat return submit to Noakhali sadar VAT office

প্রিয় স্যার, আসসালামু আলাইকুম! আশাবাদী ভাল আছেন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে ভাল রাখেন। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের জন্য কিছু করার সুযোগ পাই নি। তবে বিবেকের তাড়নায় লিখাটা লিখেছে বাস্তব ঘটনার প্রেক্ষিতে। আপনার সুনজর একটি সুন্দর নিয়ম প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবে এই আশা করে লিখাটা লিখলাম। আপনার আশু ব্যবস্থা ও দৃষ্টি আকর্ষণ করছি দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য। NBR এর লোকজন প্রাইভেট কোম্পানি গুলোকে যেভাবে অভিযান পরিচালনা করে ঘুষ খাওয়ার জন্য অপ্রয়োজনীয় অফিসে হয়রানি করে যার ফলে কর্ম পরিবেশ নষ্ট হয়, তার বিরুদ্ধে সরকারকে নতুনভাবে নীতিমালা প্রনয়ণ করা উচিৎ। NBR এর অফিসার রা ডিসি সহ প্রাইভেট কোম্পানিতে অভিযান চালিয়ে অফিসের বিভিন্ন টেবিল থেকে নিজ হাতে কাগজপত্র এবং ডকুমেন্

Noakhali maijdee, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTCQ68F3
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১২.০ হাজার

শিক্ষক নিয়োগ গভর্নিং বডি

এনটিআরসি নিয়োগ দিয়েছিল, কিন্তু গভর্নিং বডি টাকা ছাড়া সাইন দিচ্ছিল না। পরে সবাই টাকা দিতে রাজি করায় ৩ মাসের বেতনের সমপরিমাণ

গফরগাও, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY38F729
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩.০ হাজার

অফ লাইন নামজারি অন লাইন করা

৩০০০ টাকা না দিলে অফিস সহাকারি অফ লাইন নামজারি অন লাইন করে দিবেন না।টাকা দেই নি তাই ৪ মাস আগে আবেদন এখনো নিস্পত্তি হয় নি।

তাহিরপুর,, সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SY9D6TGR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৭.০০ লাখ

১৭ লাখ টাকা পেনশনের তুলতে গিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা ঘুষ চায় ভূমি অফিসের কর্মকর্তা

বলেছে টাকাটা সম্পূর্ণ তুলতে হলে চার লাখ টাকার মতো খরচ হবে পরে ৩০ হাজার টাকা কমিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা চায় আর এক টাকাও কম নিবে না ৩ লাখ ৭০ হাজার টাকায় দিতে হবে দিতে না চাওয়ায় বলে এই টাকাটা নাকি তোলা যাবে না তিনি বলেন এই টাকাটা উনি নিবেন না এটা নাকি উপরের কর্মকর্তার কাছে চলে যায়

দিনাজপুরে, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNXL4YKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৭.৫ হাজার

জমির খারিজ

জমি খারিজের নাম দিয়ে দালাল রা আমার কাছ থেকে ২৪০০০ হাজার টাকা দাবি করে, পরে আমি ২০০০০ হাজার টাকা দিতে রাজি হয়, পর্যায়ক্রমে ১৭৫০০ টাকা দিয়েছি, তবুও জিজ্ঞেস করলে বলে এই কাগজ ঐ কাগজের সমস্যা, আবার নিয়া গিয়ে আবার আরেকটা সমস্যা দেখায়। দালাল ভূমি অফিস গুলোতে ভরে গেছে

ভারশোঁ ভূমি অফিস, মান্দা, নওগা এবং মান্দা উপজেলা ভূমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJNDUHT9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেতন চালু জন্য

আমি বিমান বাহিনী তে নতুন গাড়ি চালক পদে চাকরিতে জয়েন করেছি।আমার চাকরি ৫ মাস রানিং চলে আমার বেতন চালু করতে বিমান বাহিনী ফাইন্যান্স একাউন্ট সদর দপ্তর যোগাযোগ করতে গিয়েছিলাম। তারা আমার বেতন চালু করতে ২০০০ হাজার টাকা নিয়েছেন

ক্যান্টনমেন্ট ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK37CNZY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নতুন মিটার স:জোগ নিতে। বাড়িতে এসে মিটার ইস্তপনা করার পরে।

আমি বুধহাটা পল্লী বিদ্যুৎ এ একটি মিটার নিয়ে বাড়িএসে তার স;জোগ দিবে তার জন্য ৫০০টাকা দাবি করবে না দিলে বিভিন্ন কিছু বলে মিটার ফিরিয়ে নেয়।

বুধহাটা।, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHGSHW87
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Drug license renewal

আবেদন করার এক সপ্তাহের কোন খবর ছিল না, পরে অফিসে গিয়ে কথা বলে জানতে পারি যেখানে আবেদন করেছিলাম আমার আবেদনপত্র ওখানে পড়ে রয়েছে, পরে বিভিন্ন আকারেঙ্গে তে কথাবার্তায় এর মাধ্যমে এমন কথা বলে যে তাদের না দেখলে তারা ফাইল কিভাবে দেখবে, মানে ইনডাইরেক্টলি তারা কিছু দাবি করতেছে, আমি বলি কিভাবে দেখতে হবে বা দুই দিনের মধ্যেও শেষ করতে কত টাকা লাগবে তখন অফিসের পিয়ন দাবি করে ১০ হাজার টাকা দিয়ে যান দুইদিন পরে এসে নিয়ে যাইয়েন

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKJ7JBMF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

৯৯৯ হেল্প লাইন

বিপদে পড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৯৯৯ এ ফোন করেছিলাম। বোয়ালিয়া থানা থেকে কয়েকজন পুলিশ এসেছিলেন। তারা সর্বোচ্চ ১৫-২০ মিনিট ছিলেন। যাওয়ার সময় চা খাওয়ার জন্য কিছু দিতে বলেন। ৫০০ টাকা দিলে রেগে জান, শেষ পর্যন্ত ২০০০ টাকা নেন চা খাওয়ার জন্য। ঘটনাটা ২০২২-২০২২ এর। নিশ্চয়ই এখন চায়ের কাপের দাম আরও বেড়ে গেছে সময়ের সাথে!

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJCCNGTN
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

মৃত্যু সনদ

আমার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শেষবার অসুস্থ হলে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। তখন বলা হয়েছিল পরে টিকিট দেখালে মৃত্যু সনদ দেয়া হবে। কিছুদিন পরে আমার প্রয়োজন হলে সনদ আনতে গেলে যিনি সনদ লেখেন তিনি ১৫০০ টাকা চাইছিলেন। অনেক কষ্টে ৫০০ টাকা দিয়ে নিয়েছি।

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK4FNTF4
মন্তব্য