সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ক্যান্টনমেন্ট বোর্ডের লাইসেন্স নবায়ন

কোম্পানির লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি প্রায় ৩৩,০০০ টাকা। তবে বাস্তবে লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করাতে অতিরিক্ত অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হয়। এই অর্থ প্রদান না করলে কাজ অযথা বিলম্বিত হওয়া, ফাইল আটকে থাকা বা বিভিন্ন অজুহাতে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে। ফলে নির্ধারিত ফি পরিশোধের পরও দ্রুত ও স্বাভাবিকভাবে সেবা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার একটি চাপ সৃষ্টি হয়।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK6YMYAG
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

কাজী অফিস

আমি একজন ওমান প্রবাসি, আমার বউকে ওমান নিয়ে আসার জন্য, কাবিন নামা অনলাইন করতে হবে, অনলাইনে আবেদন করছি, এখন সত্যাইত জাচাই করতে কাজীর বালাম বই দেখে সতাইত করতে হবে,এর জন্য কাজী পাঁচ হাজার টাকা চাইছে,আমি পাঁচ হাজার টাকা দিছি তার পরেও আমার কাজটি করে দেয়নি,আমি ফোন দিলে দরেনা,জদি কখনো দরে তাহলে বলে আছকে করে দেব কালকে করে দেব, সে এই ভাবে আমাকে দের মাস দরে গুরাইতাছে, আমি এখন কি করতে পারি?প্লিজ জানাবে?

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTQR9PJG
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রিনিউ

পাসপোর্ট রিনিউ আবেদন, একটি পুরোনো পাসপোর্টর সাথে আংশিক পরিবর্তন দরকার হয় , চাহিদা অনুযায়ী সকল কাগজপত্র জমা দেই , ছয় মাস ঘুরা ঘুরি করে সামাধান পেয়ে, এক পর্যায়ে বাধ্য হয়ে ঘুষ দিয়ে করতে হয়

ঘুষ দিয়েছি
ইতালির রাজধানী থেকে ৳১.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKZV3ESS
মন্তব্য
ভূমি অফিস

নামজারি ~ কপারচিমনি রেস্টুরেন্টে

তহসিলদার, সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন যথাযথ জাস্ট অনুমোদন এর জন্য আগ্রাবাদ সার্কেলের নাজির এবং আরেকজন স্টাফ মিলে ১৫ হাজার টাকা নেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর ব্যবস্থা করেন। তাদের ভাষ্যমতে এই টাকাটা এসি ল্যান্ড সাহেব কে দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলে ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTQNM6F9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এর ভিতরে আলাদাভাবে মোটরসাইকেল পার্কিং

পাবনা জেলা প্রশাসক অফিসের ভেতরে পার্কিংয়ের জন্য প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেওয়া এবং তা আমি পরিশোধও করছি

ঘুষ দিয়েছি
পাবনা ৳২০
২ সেপ্টেম্বর ২০২৬ RJG9ZW35
মন্তব্য
কর অফিস

রিটার্ন জমা

একটা নতুন প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। সঠিক সময়ে রিটার্ন জমা দেয়ার পরেও অফিসের খরচের জন্য ১০,০০০ টাকা ঘুষ দাবি করে, যদি না দিই সার্টিফিকেট দিবেনা। অথচ সার্টিফিকেট দেয়া তাদের জন্য বাধ্যতামুলক।

ঘুষ দিইনি
ঢাকা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKXSQVDC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের বই কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া

মুজিবনগর, মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রকাশনী সংস্থার কাছ থেকে টাকা নেই। প্রকাশনী সংস্থাগুলো আবার শিক্ষার্থীদের কাছে বেশি দামে বই বিক্রি করে সেই টাকাগুলো উঠিয়ে নেই।

ঘুষ দিইনি
মুজিবনগর, মেহেরপুর ৳১.৪০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ KH38AMZP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফ্যামেলী কার্ড

ফ্যামেলী কার্ডের জন্য আমি আমার এলাকার একজন তথ্যসংগ্রহ কারীর সাথে যোগাযোগ করি, যার জন্য আবেদন করবো তিনি ফ্যামেলী কার্ড পাওয়ার জন্য উপযুক্ত, সরকার যে শর্ত গুলো দিয়েছে তার মধ্যে এগুলো রয়েছে, এবং তথ্যসংগ্রহ কারী যে প্রতিনিধি রয়েছেন তিনিও জানেন, কিন্তু এর পরেও তথ্যসংগ্রহ কারী ঐ কর্মকর্তা ১৫ হাজার টাকা দাবি করেন এবং বলেন ঐ টাকা দিলে অনুমোদন করিয়ে দিবেন।

শুধু দাবি করেছে
গোয়াইনঘাট ৫ পূর্ব আলীরগাও ইউনিয়ন ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SY6D6GVD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ভেরিফিকেশন

নতুন সরকারি চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশনে বাড়িতে এসেছিলো, পরে ৫ হাজার টাকা দাবি করে। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ১,০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। এতে তারা পূর্ণ ভেরিফিকেশন না করে চলে যায় এবং শহরে একটা এড্রেস দিয়ে অন্যদিন ওখানে আসতে বলে, পরে আবার ৫ হাজার টাকা চায়। পরে আমি ১,৫০০ টাকা দিতে বাদ্য হয়েছি। অর্থাৎ সর্বমোট ২,৫০০৳

ঘুষ দিয়েছি
কক্সবাজার ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTB583U7
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্টারি

দলিলে নামের সামান্য হেরফের ছিল তাই রেজিস্টারি করে দিবেনা পরে মরি বলল আমি সাবের সাতে সমজুতা করে নিয়েছি ৩০০০০ হাজার টাকা দিলে হয়ে যাবে। পরে ৩০০০০ হাজার টাকা নিয়ে রেজিস্টারি করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
সিলেট সদর ৳৩০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYQQZVZD
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি বন্টননামা রেজিস্ট্রি

আমার দাদা এক ছেলে (আমার বাবা) ও ৮ মেয়ে (২ জন মৃত)। দাদা মৃত্যুর প্রায় ৯ বছর পর আমার বাবা ও ফুপুরা জমি বন্টনের জন্য সিদ্ধান্তে উপনিত হয়। সেই অনুযায়ী মহুরির সাথে কথাও হয় সরকারি হিসেবে আমাদের ফি আসে ১০০০০ এর মত। কাগজ পত্র সব সঠিক থাকার পরও আমাদের মুহুররির সাথে ফাইনাল হয় ২০০০০ টাকা। কিন্তু রেজিষ্ট্রেশন এর পূর্বে হঠাৎ করে মুহুরি জানায় যে ৪০০০০ হাজার টাকা লাগবে অন্যথায় সাব রেজিস্ট্রার ফাইল ছাড়বেন না। আমি বলি যে আমাদের সব কাগজ ওকে আমরা আর অতিরিক্ত টাকা দিতে পারব না। উনি বলেন যে তাহলে সবাইকে ফেরত যেতে হবে, কাজ হবে না। আমার বাবা, ছয় ফুপু, মৃত ২ ফুপুর ৮ সন্তান (মোট ১৫জন) এত লোক একত্রিত হয়ে অন্যদিন আবার একত্রিত হওয়াও প্রায় অসম্ভব। বাধ্য হয়ে পুরো ৪০০০০ টাকা দিয়েই কাজ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
পার্বতীপুর ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNW2PRDJ
মন্তব্য
ভূমি অফিস

ইউনিয়ন

১৪৪ দ্বারা মামলা আছে এই জমির উপরে নায়েক আসছিল সরজমিনে রিপোর্ট লেখার জন্য সে এটি বাগেরহাট পাঠানোর জন্য আমাদের থেকে নিয়েছে চার হাজার টাকা দাবিটা ছিল দুই ভাইয়ের জমি এক ভাইয়ের রাস্তার পাশে খাইতেছে আরেক ভাই ভিতরে মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা ছিল অন্য ভাই অর্থাৎ যে ভাইয়েরা রাস্তার পাশে খাচ্ছে সেও আপনার ভাইয়ের রাস্তা বন্ধ করে ঘর উঠাচ্ছে এটা নিয়ে মামলা করা হয়েছে যে ওঠাচ্ছে তার অনেক নেতা আছে বিএনপি নেতা আর কি এই নেতা নিয়ে এখন তারা অপরজনকে হামলা করতেছেন বিভিন্ন হুমকি দিচ্ছে এদিকে তারা পুলিশের আশ্রয় চাইলে তারা ঘোষকে উল্টা অপরআর লাইভ যখন সারা জামানা আসছিল তখন সে ৪০০০ টাকা চাই তাহলে সে রিপোর্ট লিখবে তাকে টাকাও দেওয়া হয় কিন্তু সে রিপোর্ট ভয়ে অন্য পক্ষের রায় দেয় তারা মারার হুমকি দেয়

ঘুষ দিয়েছি
বাগেরহাট মোল্লাহাট ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHFVCLTT
মন্তব্য
পাসপোর্ট অফিস

পটুয়াখালী আঞ্চলিক পাসপোর্ট করা ...

আমার বাবা ক্যান্সারে আক্রান্ত। ২০২৫ সালে বাবাকে ভারতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমার নিজের ও পরিবারের সদস্যদের পাসপোর্ট করার প্রয়োজন হয়। আমি নিজে পাসপোর্ট অফিসে গেলে তারা বিভিন্নভাবে সমস্যার কথা বলে আমার পাসপোর্ট করতে দেয়নি এবং বলেছে আমার ডকুমেন্টে সমস্যা আছে। পরে আমি একজন দালালের মাধ্যমে যোগাযোগ করি। তিনি সরকারি ফি ছাড়াও প্রতি পাসপোর্টের জন্য অতিরিক্ত ৫,০০০ টাকা দাবি করেন। মোট ৩টি পাসপোর্টের জন্য তিনি ১৫,০০০ টাকা নেন, সরকারি ফি বাদে। এরপর মাত্র একদিনের মধ্যেই আমাদের ফিঙ্গারপ্রিন্টসহ পাসপোর্টের প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায়। তখন আর কেউ বলেনি যে আমার ডকুমেন্টে কোনো সমস্যা আছে। তাই আমার প্রশ্ন হলো, যদি সত্যিই আমার ডকুমেন্টে সমস্যা থাকে, তাহলে দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দেওয

ঘুষ দিয়েছি
পটুয়াখালী সদর পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRG9W9NF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্মনিবন্ধন

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবের নিকট থেকে জন্মনিবন্ধন সনদের ইংরেজি কপি সংগ্রহ করার জন্য ১০০০ টাকা দাবি করে এবং আমি তা দেইনি।

ঘুষ দিইনি
পটুয়াখালী ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BR9XGAGB
মন্তব্য
শিক্ষা অফিস

NOC certificate

আমার আম্মু সরকারি চাকরি করে, উনার পাসপোর্ট এর জন্য এন ও ছি পত্র আনার জন্য অফিসে অনেকদিন ঘুরিয়েছে এবং বলেছে ঘুশ না দিলে তারাতারি করতে পারবে না। এর পর নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে

ঘুষ দিয়েছি
Jamalpur ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ MYA7FDTZ
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

আমার বাইপাইল মৌজায় কয়েক শতক জমি আছে উহার বি এস নাম জারি ও খাজনা দেওয়া দরকার তাই ঘোড়াপীর তৌশীল অফিসে গেলাম তারপর তাদের কথা নাম জারি করতে ঐ টাকা লাগবে এসিল্যান্ড স্যার টাকা ছারা কাজ করে না।

ঘুষ দিয়েছি
আশুলিয়া ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK4UCNL2
মন্তব্য