সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৭৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৭৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমার পাসপোর্ট নবায়ন করার জন্য আমি চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গেলে তারা আমার কাছে এলার্ট ফি নামে ১৮০০ টাকা দাবি করে যা ঘুষ হিসেবে গন্য, আমার পুরাতন পাসপোর্ট থাকা সত্বেও ব্যাংকে সরকারি ফি দেওয়ার পর তারা বিভিন্ন তালবাহানা শুরু করে এমতাবস্থায় আমি ১৮০০ টাকা দিতে বাধ্য হয়েছি, যা ১৬১ দ্বারা মূলক দণ্ডনীয় অপরাধ।

ঘুষ দিয়েছি
চাঁদপুর সদর ৳১.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT28F96L
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

গাছা ভূমি অফিস, গাজীপুর অফিসে অনলাইনে আবেদন করে জমি খারিজ করতে গেছিলাম ৮ শতক জায়গার। ভূমি অফিসের এক লোক আবেদনের কাগজ পত্র বের করে দেখে ১,০০০০০ টাকা দাবি করে। অনুনয়বিনয় করলে ৬০০০০ হাজার বলে যা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিলো না, যার কারণে বাধ্য হয়ে চলে আসি। আজ ৮-৯ মাস হয়ে গেলো আমার খারিজ করতে অসস্তি লাগছে।

ঘুষ দিইনি
গাজীপুর ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKKKT2LR
মন্তব্য
পাসপোর্ট অফিস

নাগরিক সনদ অনলাইন সার্ভারে চেয়ারম্যানের স্বাক্ষর হালকা।

নাগরিক সনদ অনলাইন সার্ভারে চেয়ারম্যানের স্বাক্ষর হালকা। অনলাইনে যেমন থাকবে, তেমনইতো আসবে। এটায় নাগরিকের তো ইচ্ছা মত কোন স্বাক্ষর দিতে পারবে না।। তার করনে অনলাইনে চেক দিলে হালকা আসে। এর জন্য ১৫০০ টাকা আনসার কে ঘুস দিয়ে পাসপোর্ট করা লাগছে।। নাহলে নাকি জমা হবে না।।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKKKE9DH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভবতী ভাতার জন্য আবেদন

বর্তমানে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা যাচ্ছে যেটি প্রতি মাসে ৮৫০ টাকা করে দিয়ে থাকে ৩৬ মাস পর্যন্ত এটার জন্য যে কোন মানুষ আবেদন করলে তাদের থেকে মোটা অংকের টাকা নিচ্ছে 2000 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত। তাদের দাবি অনুযায়ী টাকা পরিশোধ না করলে তারা আবেদনটি অনুমোদন দেয় না পরিষদের নির্বাহী কর্মকর্তা। আমার থেকে ৩ হাজার টাকা চাওয়া হলে দুই হাজার টাকা দিয়ে আসি

ঘুষ দিয়েছি
শরীয়তপুর জেলা জাজিরা থানা সেনেরচর ইউনিয়ন ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKVCGJN2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রক্রিয়া

আমার ব্যক্তিগত জায়গা দখল করে সরকারি রাস্তা তৈরি, সে জায়গায় সরকারের নিয়ম অনুসারে আমার যে অর্থ পাবার কথা অসংখ্য গাছ নষ্ট করার কারণে তার অর্থ আমাকে দেয়া হয়নি যে কারণে আঞ্চলিক জজ কোর্টে মামলা হয় পরবর্তীতে আসামি পক্ষের কাছে বিপুল পরিমাণ অর্থ ঘসির মাধ্যমে আমার মামলাটি ইনজেকশন জারি হওয়ার পরেও বিনা কারণে খারিজ করে দেয়া হয়। এর পিছনে কাবাব শাড়ির লোক ও বিপুল পরিমাণ ঘোষ বাণিজ্য পরিচালিত হয়েছে কিশোরগঞ্জ কোর্ট।

ঘুষ দিইনি
কিশোরগঞ্জে ৳৭.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKLWVU2U
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ। বর্তমান থাকি নীলফামারীতে। কিছুদিন আগে এখানে পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়েছিলাম। আমার সব কাগজ নিয়ে গিয়েছিলাম কাগজ পাত্তি সবই ছিল তবে তবে ভিতরে যায় আমাকে বলল যে তোমার পাসওয়ার্ড এখানে হবে না তুমি ঠাকুরগাঁও চলে যাও। তো তারপরে আমি বাইরে আসে এক দোকানের সাথে কথা বললাম যে যারা আর কি পাসপোর্ট এপ্লাই করে তাদের সাথে কথাই বলার পর তারা বলল যে হে তোমার এখানে পাসপোর্ট করা যাবে ১৭০০ টাকা লাগবে। পরে তিনি বলল 1700 টাকার ভিতরে ওনারা নিবে ৭০০ টাকা আর পাসপোর্ট অফিসে ওখানে কাকে জানি দিবে 1000 টাকা।

ঘুষ দিইনি
Nilphamari ৳১.৭ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNHTQK8A
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রি

আমার বাবা-মা আমাদের ভাই বোনদের মাঝে সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন। সেই মর্মে আমরা দলিল লেখকের শরণাপন্ন হই এবং পরবর্তীতে দলিল রেজিস্ট্রির জন্য সাব রেজিস্টার এর অফিসে যাই। দলিল লেখক এবং সাব রেজিস্টার বিভিন্ন উপায়ে আমাদের কাছে অতিরিক্ত প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়েছেন। পাশাপাশি অনেক সময় নষ্ট করেছেন। বারবার আমার অসুস্থ বাবা মা কে হাজিরার নাম করে ডেকে সাব রেজিস্টার এর অফিসে হেনস্থা করেছেন।

ঘুষ দিয়েছি
দিনাজপুর সদর ৳১.২০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RNCCPSTT
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

কয়েকদিন আগে আমার আম্মা উমরাহ করার জন্যে যেতে চাইলে, আমরা নতুন পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যাই, গিয়ে দেখি দালাল ছাড়া পাসপোর্ট করা সম্ভব নয়। বাধ্য হয়ে দালালকে সরকারি ফি ছাড়াও, ছয় হাজার টাকা দিতে হয়েছে। এবং দালালের কথা হলো এই টাকা সে একা নিবেনা, উপরমহল পর্যন্ত যাবে।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKLLMSNH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

সেবা জন্ম নিবন্ধন করতে স্থায়ী জায়গায় নাহ থাকায় স্থায়ী ঠিকানা হবে এতে জন্ম নিবন্ধন ও হবে নাহ।মানে টাকা দিলে সব হয়।

ঘুষ দিয়েছি
নওয়াপাড়া, পৌরসভা।যশোর। ৳৫০০
২ সেপ্টেম্বর ২০২৬ KHYYD5QL
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ওয়ার্ক অর্ডার ও সাইট পরিদর্শন , বিল অনুমোদন

আপনাদের সাইটটি সীমাবদ্ধ হওয়ার কারণে পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না । এলজিইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর , রোডস্ এন্ড হাইওয়ে, ত্রাণ ও দূ্র্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর , পানি উন্নয়ন বোর্ড ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর , গণপূর্ত সহ যতগুলো প্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সব প্রতিষ্ঠানের সকল ঠিকাদার কে কোন কাজ পেলে কার্যাদেশ নেয়ার জন্যে প্রকল্প পরিচালককে বা ক্ষেত্রমত তার অধন্তন কর্মকর্তার কাছে দপ্তর ভেদে .৫%- ২% পর্যন্ত ঘুষ দিতে হয়। তারপর কাজ শুরু করার সময় সাইট বুঝে নিতে উপসহকারী প্রকৌশলীকে একটা টাকা দিতে হয়। সেটার অবশ্য নির্দিষ্ট পারসেন্টেজ নেই । কাজ চলমান থাকাকালীন বিভিন্ন অজুহাতে দায়িত্বরত প্রকৌশলীকে ঘুষ দিতে হয়। নতুবা বিভিন্ন অজুহাতে কাজে বাধা সৃষ্টি করে । কাজ শেষে বিলের জন্যে ৪-১২%

শুধু দাবি করেছে
লক্ষ্মীপুর ৳১
২ সেপ্টেম্বর ২০২৬ ১১ CTBUL49N
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি যখন নতুন পাসপোর্ট করতে যাই তখন সব ডকুমেন্টস সঠিক থাকার পরও তারা ভিন্ন অযুহাত দেখায় যার কারণে আমি পাসপোর্ট করতে পারিনি তখন আমি পাসপোর্ট অফিসের পিওনের মাধ্যমে তিন হাজার টাকা বেশি দিয়ে পাসপোর্ট করি

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYESFH9F
মন্তব্য
বিআরটিএ

licence er jonno porikkhai pass koranor jonno 3k chaise

licence er jonno porikkhai pass koranor jonno 3k chaise,,, tk na diyar 20m dhore viva dhore fail korai dise jara tk dise tara ekta ans dilei pass korai disee,,, eder tricks vaa viv alar kivabe jane setau buschi lurner er signature ekta thake dag er opor ekta thake nice jara tk dei tader thake dag er opr jara deina tader thake niche

ঘুষ দিইনি
rajshahi ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJ6D8EP3
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

জমি বিক্রির জন্য জমি খারিজ করা প্রয়োজন ছিল। দলিল, পর্চা, নকল ইত্যাদি নিয়ে জমি খারিজ করতে যাই আমরা। মূল ফি ১১০০ এর মতো ছিল। অনেক দাবি করেছিল। শেষ পর্যন্ত ৬০০০ হাজারে ঠিক হয়। এখানে এটা ওপেন সিক্রেট। ৪০০০/৫০০০ হাজার থেকে ৮০০০/১০০০০ হাজার টাকা ঘুষ দিয়ে জমি খারিজ করাতে হয়।

ঘুষ দিয়েছি
শাহবাজপুর ভূমি অফিস(কাচারী) জামালপুর সদর, জামালপুর ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYCQQFFM
মন্তব্য
কর অফিস

অডিট নিষ্পত্তির জন্য

আমার আয় কর ফাইল অডিটে পড়েছে। শুনানি জন্য চার বার যেতে হয়েছে। সব ডকুমেন্ট দিয়েছি। কিছু টাকাও দিয়েছি। ব্যাংক স্টেইটমেন্ট দেখে বলেছিল Bank Reconciliation দেন, দিলাম। আমার টেক্স দেওয়া নগদ টাকা ব্যাংকে জমা দিয়ে Bank Transfer মাধ্যমে কাউকে টাকা ধার দিয়েছিলাম, পরে সেই টাকা আমার একাউন্টে জমা দিয়ে টাকা ফেরত দিয়েছিল। এখন অফিসার বলিতেছে আপনার একাউন্টে যাহা জমা হয়েছে সবটুকুর উপর কর দিতে হবে। অতপর সার্কেল অফিসার পজিটিব রেজাল্ট দিয়েছিল কিন্তু রেঞ্জ অফিসার এই রিপোর্ট বাতিল করে ব্যাংকে যত টাকা জমা হয়েছে কর দেওয়া এমাউন্ট বাদ দিয়ে বাকিটুকুর উপর কর প্রদান করার জন্য আদেশ দিয়েছে। আমার ভুল এখানে উনাকে কিছু দিতে পারিনি। পরে শুনলাম তিনি টাকা ছাড়া কাজ করেন না। এখন এই চিঠির জন্য অপেক্ষায় আছি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKZDPAR2
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগী বহনকারীর এম্বুলেন্স সেবা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার রোগীকে কুমিল্লা বাড়ি নিয়ে যেতে বাহিরের এম্বুলেন্স ভাড়া করে নিয়ে আসি ৪০০০ টাকা।কিন্তু রোগী অ্যাম্বুলেন্সে উঠানোর সময় কিছু অ্যাম্বুলেন্স ড্রাইভার যারা ঢাকা মেডিকেলের আশেপাশেই থাকে তারা তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স ছাড়া বাহিরের কোন এম্বুলেন্সে রোগী নিতে দিবে না এবং তাদের ভাড়া ১০ হাজার টাকা দাবী করে যা প্রায় দ্বিগুনেরও বেশি।

শুধু দাবি করেছে
ঢাকা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKM4FYEP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

N/A

আমার জাতীয় পরিচয়পত্রে (NID) জন্মতারিখ ভুলভাবে উল্লেখ করা হয়েছিল। আমার প্রকৃত জন্মতারিখ ৫ নভেম্বর ১৯৬৭, কিন্তু NID কার্ডে ভুল করে ৫ নভেম্বর ১৯৭৬ দেওয়া হয়েছিল। এই ভুলের কারণে প্রায় ২ বছর ধরে আমাকে পাসপোর্ট অফিসে ঘুরতে হয়েছে। সেখানে আমাকে বলা হয়েছিল, জন্মতারিখ সংশোধন করতে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা খরচ হবে। পরবর্তীতে ইউনূস সরকারের সময় আমার NID-এর জন্মতারিখ সংশোধন করে দেওয়া হয়। তবে এ কাজের জন্য আমার কাছ থেকে ২,০০০ টাকা নেওয়া হয়েছে। ভুল জন্মতারিখের কারণে আমাকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।

ঘুষ দিয়েছি
NAOGAON ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJFKA55D
মন্তব্য