সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
বিআরটিএ

বাইকের স্মার্ট কার্ড

আমি আমার বাবা বাইকে স্মার্ট কার্ড নিতে গিয়েছিলাম আর আমার বাবা অসুস্থ থাকায় তিনি যেতে পারেন নি। কিন্তু আমি যাওয়া পর তারা বলেন আপনার কাছে গাড়ির স্মার্ট কার্ড দেওয়া হবে না বল্লাম আমি তার ছেলে কিন্তু তারা কোনো ভাবেই দিতে রাজি নয় একটু পর ওফিসের লোকটা আমাদের বল্লো আপনি একটু বাইরে অপেক্ষা করেন তারা দাবি করেন ৩০০ টাকা দিতে আমরা তা দিতে বাধ্য হয়,, এটা যশোর brta অফিসের ঘটনা। হইতো একাটা কম কিন্তু ওই যে ঘুস তো ঘুসিই

ঘুষ দিয়েছি
যশোর ৳৩০০
২ সেপ্টেম্বর ২০২৬ KH7B6LXX
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স এর ইন্টারভিউ

আমি অনলাইনে বিধি মোতাবেক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে BRTA তেজগাঁও সার্কেলে নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিতে উপস্থিত হই। ইন্টারভিউ চলাকালে আমার পর্যবেক্ষণে ও উপস্থিত অনেকের কাছ থেকে জানতে পারি যে, দালালচক্রের মাধ্যমে আবেদনকারীরা সহজে উত্তীর্ণ হচ্ছে, কিন্তু যারা সৎ ও সরাসরি প্রক্রিয়ায় আবেদন করেন তাদের অনেককেই অকৃতকার্য করা হচ্ছে। আমিও কোনো দালালের সহায়তা ছাড়া ইন্টারভিউ দিয়ে অকৃতকার্য হই। পরে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানতে পারি যে, দালালের মাধ্যমে কাজ না করলে লাইসেন্স পাওয়া অত্যন্ত কঠিন। বাধ্য হয়ে আমাকে প্রায় ৭৫০০ টাকা অতিরিক্ত ব্যয় করে দালালের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা, তেজগাঁও ৳৭.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKH2WV2J
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মৃত্যুর সনদ

এক লোকের বাবা মারা গেছে ২০২০ সালে এখন ইউনিয়ন পরিষদে আসছে মৃত্যুর সনদ নেওয়ার জন্য কিন্তু পরিষদের চাকরিরত কর্মকর্তা ঐ লোকের কাছে ৮০০ টাকা দাবি করে, ব্যাক্তিটি নিরুপায় হয়ে টাকা দিতে হয়েছে,,কিন্তু একটা মৃত্যুর সনদ নিতে মাত্র ১০০ টাকা লাগে,সে জায়গায় ৮০০ টাকা!!!

ঘুষ দিয়েছি
দাগনভূঞা ৳৮০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTZCPYWY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি কার্ড সংশোধন

আমি আমার আব্বুর এনআইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করি প্রয়োজোনীয় ডকুমেন্টস দিয়ে । ৮-১০ মাস যাওয়ার পরও হইনি সংশোধন, তারপর আমি নিজে নির্বাচন অফিসে যায়। সরকারি কর্মকর্তারা অফিসের অন্য লোক দ্বারা আমার কাছ হতে ৩০০০ টাকা দাবি করে, আমি ২২০০ টাকা দেয়। তারপর কাজটি সম্পূর্ণ হয়।

ঘুষ দিয়েছি
শহর ৳২.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT299N7Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Testimonial Collection

স্কুল থেকে ফ্রিতে প্রশংসাপত্র দেয়ার নিয়ম থাকলেও সবার কাছ থেকে জোর করে ১০০ টাকা করে নিয়েছে স্কুল কতৃপক্ষ।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKGLADKL
মন্তব্য
শিক্ষা অফিস

নাম সংশোধন

আমার আব্বুর সার্টিফিকেটে পিতা-মাতার নাম সংশোধন করার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার রেজিস্ট্রি অফিসের একজন কর্মকর্তাকে বিকাশের মাধ্যমে প্রায় দুই হাজার টাকার মতো দিতে হয়েছে, না হলে কাজের কোন অগ্রগতি দেখাচ্ছিলো না, যেটা কে তিনি চা পানির খরচের সাথে তুলনা করেছেন!

ঘুষ দিয়েছি
কুষ্টিয়া, যশোর ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KH25FTL9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ষোলনামা সুত্রে ডিগ্রি নেওয়া।

ষোলনামা সুত্রে শুনানি শেষ হয়। বার বার মামলার ডিগ্রির জন্য ডেট নিলেও ডিগ্রি দিচ্ছিল না। পেশকার বলল ২০ হাজার টাকা দিলে যেকোন উপায়ে নিয়ে দেব। নিরুপায় আমরা সাধারণ জনগণ!

ঘুষ দিয়েছি
সিনিয়র জজ আদালত, কক্সবাজার সদর! ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTK5AQ4F
মন্তব্য
ট্রাফিক পুলিশ

ওভার স্পিডের মামলা

সো কল্ড ওভার স্পিডের কথা বলে মামলা দিতে চেয়েছিলো। আমি ওভার স্পিডে ছিলাম না। থাকলেও কোন প্রুভ দেখাতে পারেনি। মামলা তো দেয়ই নি, ঘুষের জন্যে কালক্ষেপন করতেছিলো। বিকাশে ৫০০ টাকা দিয়েছি। বাকিটা ক্যাশে নিয়েছে। ওইখানে স্বয়ং ওসি র‍্যাংকধারী একজন ছিলো, ব্যাজ দেখে আইডিয়া করেছি।

ঘুষ দিয়েছি
বাবুগঞ্জ থেকে বরিশাল যাওয়ার রোড ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRXD9ABV
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমি নামজারি করার জন্য অনলাইনে আবেদন করেছি। আবেদনের কপি এসি ল্যান্লেড অফিসে গিয়ে জমা দিয়ে আসি তারা ১০০০ টাকা নিয়ে ফাইল করে এটা নাম্বার পেলে তোশিল অফিসে পাঠাবে বলেছেন। তহশিল অফিসে ওইখানে কথাবার্তা বলে প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতে বলছে। ওইখানে কথা বলতে গেলাম তারা বলতেছে খাস খতিয়ান এর একটা ইস্যু আছে ৮০ হাজার টাকা লাগবে নতুবা করা যাবে না। পরবর্তীতে আবার এসি ল্যান্অড অফিসে গেলাম সেখানে কথা বললাম তারা বলতেছে স্যারদের সাথে কথাবার্তা বলে জানাবে। পরবর্তীতে জানালো যে নেট ৬৫ হাজার টাকা দিতে হবে নাইলে কাজ করতে পারবে না। তারপর আবেদন রিজেক্ট হয়ে গেছে কিছুদিন পরে।

ঘুষ দিইনি
চট্রগ্রাম ৳৮০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTQX75QN
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি নাম জারী

সিলেট তথা সারা বাংলাদেশে ভূমি অফিস বা সাব রেজিস্ট্রি অফিস সমূহে ঘুষ না দিলে আপনার ফাইল সামনের দিকে এগুবে না। আমাদের সিলেটের কোন এক সাব রেজিষ্ট্রি অফিসে গত মাসে আমার ভাই আমাদের এক জমির নাম জারী করতে গেলে ঘুষ দিতে বাধ্য হয়েছিলেন। ঐ অফিসার নামক ঘুষখোর কে।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SY2MSP93
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা আদায় করতে গিয়ে

যেহেতু বিপদে প্রয়োজনের জমি বিক্রয় করতে হইবে। জমির নাম জারি করিতে হইবে। রেজিস্টারি বা নাম জারিতে খাজেনা রশিদ বাধ্যতামূলক সুতরাং দিতে হয়েছে। ফোন রিসিটে এক-তৃতীয়াংশ টাকা উল্লেখ আছে।

ঘুষ দিয়েছি
কানাইঘাট পৌরসভা থানা কানাইঘাট ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SY5XSEPD
মন্তব্য