সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.৫ হাজার

সমাজসেবা অধিদপ্তর

এক অসহায় নারী হাজবেন্ড প্রতিবন্ধী ওনার হাজবেন্ডের একটা প্রতিবন্ধী ভাতা হয় ২০২৩ সালে বাট ২০২৬ সালে এসে এখনও পযন্ত কোন ভাতা পায়নি। যখনই যায় বলে এই সমস্যা ঐ সমস্যা নানান তালবাহানা টাকা লাগবে এভাবে ওনি অনেক টাকা দিয়েছে। কিন্তু এক টাকা ও ভাতা পায়নি। এক পযার্য়ের সমাজসেবা অধিদপ্তরে যাই তারা শিকার যায় ঘুষ খেয়েছে অবশ্য একজন ঘুষের টাকা ফেরত দিয়েছে এবং মাফ চেয়েছে। অবশেষে প্রতিবন্ধী ভাতা এপ্রুভ হয়েছে ১৬/৫/২০২৬। আলহামদুলিল্লাহ ওনার কাড হাতে পেয়েছে টাকা এখন ও পায়নি। কিন্তু এটা তো কাম্য নয়। এভাবে মানুষদের হয়রানি করা। যদি আমি না যেতাম হয়তো ওনি কাড পেতো না। যারা এ ভাতা গুলো করে তারা পড়াশুনা না জানা অজ্ঞ কিছুই বুঝে না আজ আসো কাল আসো বলে হয়রানি করে এক পযায়ে টাকা চায় বা টাকা মেরে দেয় এগুলো কখনোই কাম্য নয়।

চাঁদ পুর মতলব উওর উপজেলা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJ63QG9
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

পুলিশ কিয়ারেন্সের জন্য

আমার ছোট ভাইয়ের জন্য পুলিশ কিয়ারেন্স এর রিপোর্ট আনতে যাই সে আমাকে বলল এটার জন্য কিছু খসড়া দিতে হবে তখন আমি তাকে ৫০০ টাকা দেই সে বলল এই খরচ হতে হবে না টাকা বের করেন পরে বাধ্য হয়ে আমি ১০০০ টাকা দেই কারণ পুলিশ কি আরেন্সটা খুব দরকার ছিল না হলে আমার ভাইয়ের অনিশ্চিত হয়ে যেত কারন আমার ভাইয়ের ভিসা আগে এসে পড়েছিল সে সময় মত না যেতে পারলে পরবর্তীতে না যাওয়া সম্ভাবনা ছিল তাই এক পদের বাধ্য হয়ে আমি ১০০০ টাকা ঘুষ দেই

শরীয়তপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKRJP5LY
মন্তব্য
শুধু দাবি করেছে সিটি কর্পোরেশন ৳১.৫০ লাখ

জমি অধিগ্রহণ

চট্টগ্রাম নতুন ব্রিজ হতে কালুরঘাট আউটার রিং রোড জমি অধিগ্রহণ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছু কর্মকর্তা ঘুস হিসেবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাকা দাবি করছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CT3U6BBL
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

আনসার বাহিনী

আমি ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমার এক রোগী কে দেখতে যাই। কিন্তু বাইরে থাকা আনসার বলে রোগী এখন দেখা যাবে না। আমি বললাম কেন দেখা যাবে না।ওনি বললেন এখন দেখার সময় নাহ। আর যদি দেখতেই হয় তাহলে কিছু লাগবে। আমি বললাম কিছু লাগবে মানে কি লাগবে, বললো ৫০০ টাকা দিলেই হবে। আমার সময় না থাকার কারনে বাধ্য হয়ে টাকা টা দিতেই হয়েছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLPNQSU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

অনলাইন জন্ম নিবন্ধন

ফী হিসেবে আমি ১০০০ টাকা দিয়েছিলাম ৪ টি অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য কিন্তু সরকারি ফী মাত্র ২০০ টাকা ছিল

নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY8BEQDH
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.২ হাজার

new passport

অফিসে একজন মুরুব্বী আমাকে বলে ফাইল কি স্বাক্ষরিত কিনা। আমি জিজ্ঞাসা করলাম কার দাঁড়ায় স্বাক্ষরিত?? উনি আমাকে বললেন আপনি কার মাধ্যমে আসছেন??আমি বললাম আমি কারো মাধ্যমে আসি নাই, তখন উনি আমার পাসপোর্ট এর বিভিন্ন ভুল ভ্রান্তি ধরা শুরু করল, এমনকি আমাকে ঐদিন আমার আবেদনপত্র বাতিল করে আবার আবেদন করতে বলল, পরবর্তীতে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের সামনে পরবর্তীতে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের দোকানের লোকদের সাথে কথা বলে, পাসপোর্ট করা লাগছে, ওদের ভাষ্যমতে টাকা ছাড়া কোন কাজ হয় না। এটা সাথে রাঙ্গামাটি পাসপোর্ট অফিসার কম্পিউটার অপারেটর হ সবাই জড়িত। ফোনটাকে গেলে ওই ফাইলের মধ্যে স্বাক্ষর থাকে, এবং সিরিয়াল নাম্বার লেখা থাকে ওই সিরিয়াল দিলেই। রাঙ্গামাটি পাসপোর্ট অফিসের সামনের সকল দোকানদার গুলোই এই চক্রের সদস্য

Rangamati, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT2TF59B
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৭.০ হাজার

নতুন পাসর্পোট করার সময়

আমি নতুন পাসর্পোট করতে গিয়ে তিন বার আমার ফাইল রিজেক্ট করে দে, এবং পরে তাদের দালাল মারফত দাতের চাহিদা অনুযায়ী বাড়তি 7000 হাজার টাকা দিলে আমার পাসর্পোট হয়| এটা শুধৃু আমার বেলায় না আমার মতো হাজার মানুষ আমি সেখানে তথা কক্সবাজার আঞ্চলিক পাসর্পোট অফিসে দেখতে পেয়েছি, এমন কি এই কাজে উপর মহল থেকে শুরু করে সবাই জড়িত

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTDPC4CQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট

আমি নওগাঁ আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্ট করতে গেলে, ওই পাসপোর্ট অফিসের দালালচক্র আমার কাছ থেকে মোট ৭৭০০ টাকা দাবি করে। এবং আমার পাসপোর্ট ইমারজেন্সি হওয়াতে আমি পরবর্তীতে ৭৭০০ টাকা পরিশোধ করি। কিন্তু সরকারি ফি তো ৫৭০০ টাকা।

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJAYVJAB
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য

ড্রাইভিং লাইসেন্স করতে গেলে লাঞ্চ টাইম ১:২০ বাজতেই দায়িত্বরত কর্মকর্তা চলে যাচ্ছিল। আমার অপেক্ষার ফলাফল জানতে চাইলে বলে আজ আর হবে না। কাল আসুন। যেহেতু আমার উপ্জেলা থেকে জেলা শহরের বেশ দুরত্বে থাকায় আমি বার বার অনুরোধ করলে ইশারা দিয়ে একটি লোক দেখিয়ে বলেন আপনি উনার সাথে কথা বলেন। উনি চলে গেলেন। আমি অফিসারের দেখানো লোকের সাথে কথা বলার পর অই লোক আমার কাজটা করে দেয়ার নিশ্চয়তা দেয়। কিন্তু নির্ধারিত টাকার চেয়ে ৬০০০ টাকা বেশিচায়। যেহেতু আমি এর আগেও দুদিন ঘুরে গেছি একা একা কিছুই করতে পারিনি সেহেতু আমিও আজকে সুযোগ হাতছাড়া করতে চাইনি। তাই একান্ত বাধ্য হয়েই ৬০০০ টাকা অতিরিক্ত দিলাম। অই লোক অফিসের কেউ না। উনি আয়মান হোন্ডা দোকানে আমাকে নিয়ে গেলেন। আশ্চর্যের ব্যপার অই কর্মকর্তা অই শোরুমে বসেই আমার আবেদন

নেত্রকোনা জেলা সদর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYLMYR3Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২০০

রাস্তায় যাতায়াত

আমি গুলিস্তানে অল্প কিছু রাস্তা প্রায় ১০ গজ হবে উল্টা পথে আসি। তখন একজন ট্রাফিক পুলিশ হাসি মুখে বললেন উল্টা পথে আসলে কেন? তখন আমি বলি ঐ দিক দিয়ে আসলে তো অনেক ঘুড়তে হয়। তখন উনি বললেন কাগজপত্র ঠিক আছে? আমি সব দেখালাম। তার পর তার সহযোগী একজন এসে বললেন উল্টাপথে আসলেন। আমি বললাম হ্যা। উনিও কিন্তু ট্রাফিক পুলিশ ছিলো। তারপর লোকটি বললো মামলা দিলে ২০০০ টাকা লাগবে। আমি বললাম আজকে মাফ করে দেন আর হবে না। তখন ট্রাফিক পুলিশটি আস্তে করে বললো অল্প কিছু দিয়ে মিট করে নেন। তখন পাশে একজন ওভার মোটরসাইকেল চালক আমাকে আস্তে করে বলে ২০০ হাতে ধরিয়ে দেন। তারপর আমি ২০০ টাকা দিলে আমাকে ছেড়ে দেওয়া হয়। বিদ্রুপ : আমার গাড়িটি মোটরসাইকেল ছিলো।

ঢাকা গুলিস্তান, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKSU5KF2
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳২.০ হাজার

স্কেল পরিবর্তন বা বিএড ফাইল প্রেরণ

আমি বিএড সম্পন্ন করে নিয়ম মাফিক সকল কাগজ পত্র অনলাইনে পাঠায়, কোন কারণ ছাড়াই আমার ফাইল রিজেক্ট করে দেয়। আমি উপজেলায় জানতে চায় কেন ফাইল রিজেক্ট করেছেন? উনি বলেন, যোগাযোগ না করলে তো এমন হবেই। আমার সাথে পার্শ্ববর্তী অনেক শিক্ষকের একই অবস্থা। যারা যোগাযোগের নামে ঘুষ দেন নি তাদের ফাইল রিজেক্ট। যে সকল শিক্ষক ১ হাজার ২ হাজার করে টাকা দিয়েছে তাদের ফাইল এপ্রুভ হয়েছে। অনেকের থেকেই শুনেছি উপজেলা শিক্ষা অফিসার টাকা ছাড়া কোন কাজ করেন না। আমার প্রতিষ্ঠান প্রধান নিজেও বলেছেন এক দুই হাজার টাকা দিলেই ফাইল পার করে দিত, দেন নি কেন? এই হলো অবস্থা কোন ভুল না থাকলেও যে কেন একটা অজুহাত দেখিয়ে ফাইল রিজেক্ট করে দেয়।

পলাশবাড়ী, গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNV35USS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Police verification for government job

২০২৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ প্রাপ্ত হই। ভেরিফিকেশন করার জন্য পুলিশ বাসায় আসলে ১৫০০০ টাকা দাবি করে কিন্তু পরে আমি 5000 টাকা বাধ্য হয়েই দেই ।

Rangpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNST7TAV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নামজারি করা

পৌরসভার ভিতর ২ একর জমি নামজারি করতে গেলে, নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ৭০ হাজার টাকা দাবি করে, বিভিন্ন অজুহাতের মাধ্যমে। তা না, হলে হবে না।

পাথরঘাটা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR8Q49UM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

ভোটার আইডির নাম পরিবর্তন

ভোটার আইডর নাম পরিবর্তন করতে গেলে উপজেলা নির্বাচন অফিসে স্থানীয় দালাল ঘুষ দাবি করে। তৎকালীন নির্বাচন অফিসারের প্রশ্রয়েই সেটাব হয়েছে। অথচ টাকা দেয়ার পরও বছরের পর বছর ঘুরিয়েছে। যদিও ফরিদপুর জোনাল অফিসে যাওয়ার পর কোনো ঘুষ ছাড়া একদিনেই কাজ হয়ে গেছে।

শরীয়তপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKJR6WE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

নির্বাচন অফিস, এনআইডি কার্ডের আবেদন

আমি এর আগে নির্বাচন অফিসে দুইবার আইডি কার্ডের জন্য আবেদন করেছিলাম, রিজেক্ট হয়েছে দুইবার তৃতীয়বার ৩৫০০ টাকা দিয়ে আমি সরাসরি সাতদিনের মধ্যে আইডি কার্ডের ফটো এবং ফিঙ্গার দিয়েছি, এভাবেই একজন দেশের নাগরিক হয় আমি টাকা দিয়ে নিজের দেশের নাগরিকত্ব অর্জন করেছে ( ধন্যবাদ বাংলাদেশ সরকার ব্যবস্থাকে)

সিলেট নবীগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYY294VS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্মসনদ সংশোধন

কক্সবাজার জেলা মাতামুহুরি উপজেলা ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ দফাদার জন্মসনদ সংশোধন ১০০০টাকা দাবি করে,মানুষভেদে আরও বেশি দাবি করে

কক্সবাজার জেলা মাতামুহুরি উপজেলা ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTMKRLSU
মন্তব্য