সেবা
জমির রেকর্ড করতে গিয়ে সবকিছু ঠিক থাকলে ও তি আমার কাছে অনেক টাকা দাবি করে, পরে আর কি করবো বুঝিয়ে ৫০০০ টাকা দিয়েছি
নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
জমির রেকর্ড করতে গিয়ে সবকিছু ঠিক থাকলে ও তি আমার কাছে অনেক টাকা দাবি করে, পরে আর কি করবো বুঝিয়ে ৫০০০ টাকা দিয়েছি
আমাির জমির নাম জন্য কুষ্টিয়া অফিসে= 4000 টাকা এবং দৌলতপুর অফিসে =2000 টাকা মোটা 6000 টাকা ঘুষ প্রদান করেছি। ঘুষ না দেওয়ার কারনের 1 বছর ঘুরেও কাজ হয়নী । পরে ঘুস দিয়ে কাজ করে দিয়েছে।
আমার আইডি কার্ড ছিলোনা অর্থাৎ আমি বানাইনি যখন আমি পাসপোর্ট বানাতে জাই এন আইডি কার্ড লাগবে গিয়ে দেখি বাবার জন্য নিবন্ধন এ সালে ভুল মার ও সেইম নামেও ভুল যখন মা বাবাকে বলি তুমাদের নামকি এমন ভুল কেনো বাবা মা বলে আমাদের কে তখন বলছে নামকি আমরা আমাদের নাম বলছি এটাতো আমরা কাজ করিনাই অরা ভুল লেখছে আমি এনআইডি কার্ড বানাতে পারি না মা বাবার জন্ম নিবন্ধনের জন্য তাদের নামে বানান ভুল এগুলা সংশোধন করতে যায় করতে গেলে বলে ছয় মাস এক বছর লাগবে তাদের এন আইডি কার্ড ও নামে ভুল সালেও কিছুটা ভুল এগুলো সংশোধন করতে গেল বলে তিন থেকে ছয় মাস লাগবে তখন আমার ইমারজেন্সি পাসপোর্ট দরকার তারা ঘুষ চায় ৩০০০০ টাকা কিন্তু তারা সরকারি লোক পরে আমি দালাল ধরি তারপর ২৮ হাজার টাকা দিয়ে কাজ গুলা করতে সক্ষম হয় এক মাসের মধ্যে মধ্যে
আমি মাননীয়, সহকারী কমিশনার ভূমি অফিস কসবা থানা, এক টা মিস কেচ এর আবেদন করি ০৬/০৮/২০২৬ আমার এই আবেদন তদন্ত করার জন্য আমার ইউনিয়ন কুটি ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে এখান থেকে আজ ০২/০৯/২০২৬ তারিখ আমার রিপোর্ট উপজেলায় প্রেরণ করা হয় নাই আমি এই সময় এর ভিতর ইউনিয়ন ভূমি অফিসে সরাসরি ১৪-১৫ বার গিয়ে যোগাযোগ করি আমার রিপোর্ট নিয়ে তাল বাহানা করছে, শুধু বলে আচকে পাঠাবো কালকে পাঠাবো আমি ভূমি অফিস এর নায়েব এর সহকারি সাতে কথা বলে বুঝতে পারলাম ১০০০ হাজরা টাকা দিলে আমরা রিপোর্ট পেরন করবে।
ঢাকা থেকে আমার পুলিশ ক্লিয়ারেন্স দিলেও লক্ষীপুর থেকে ক্লিয়ারেন্স নিতে গেলে ঘুষ চাওয়া হয়। না দেয়ায় পুলিশ ক্লিয়ারেন্স আটকে দেয়। পরে দায়ে পড়ে দিতে হলো
আমি মোটরসাইকেল নিয়ে আসতে ছিলাম হঠাৎ করে এক ট্রাফিক পুলিশ আমার গাড়িটি আটক করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে নিয়ে যায়। আমি যখন গাড়ি আনতে গিয়েছি, তখন লক্ষ্মীপুর টিআই অফিসে বলতেছে ১৮০০০ টাকার কমে গাড়ি দেয়া যাবে না। গাড়ির নামে মামলা হয়েছে। এখন কথা হলো যদি মামলা হতো আমাকে তো অবশ্যই মামলার রশিদ দিত। তারপর একজন ট্রাফিক পুলিশ আমাকে বলল আচ্ছা ঠিক আছে আমি গাড়ি ছাড়িয়ে দেব ১০ হাজার টাকা বের করেন। আমি বললাম স্যার আর কিছু কম নেন। পরে উনি আমাকে ধমক দিয়ে বললেন ঠিক আছে আচ্ছা আট হাজার টাকার কমে পারবোনা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার আমি 5000 টাকা দেই সাথে সাথে উনি বললেন মাছ বাজার পেয়েছেন নাকি। ৮০০০ টাকার কমে ১ টাকাও হবে না। তারপর আর কি করার আমি 8000 টাকা পেমেন্ট করলাম।
নতুন বাইক কিনে মাত্র রাস্তায় নামলাম আর সেই ২০ হাজার টাকার মামলার ভয় দেখিয়ে আমার থেকে ৫ হাজার টাকা নিল ,
বিদেশ যাবো পার্সপোট করাতে পুলিশ ভেরিফিকশনের জন্য পুলিশের বিশেষ শাখা এসবি থেকে পুলশ বাসায় এসে চাপ দিয়ে ২৫০০ টাকা নিয়েছিলো, আরেকবার পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনের সময় পুলিশ ২৫০০ টাকা নিয়েছিলো।
বিদেশ থেকে পাসপোর্ট সংশোধন, বললাম কত টাকা লাগবে বললো ৩লাখ + বললাম জানাবো ভাই, বললো বিরাট সমস্যা এটা করা যাবে না, তবুও করে দিবো কিন্তু টাকা অনেক লাগবো, বললাম ঠিক আছে জানাবো।
নামজারি খতিয়ান সৃজনের জন্য কানোনগো অতিরিক্ত টাকা দাবি করে, ফাইল আটকে রেখে তা আদায় নিশ্চিত করে।
Dhaka shiksha board a daily ghush newa hoy atar sathe onk a e jorito officer der piyon ra agula handle kore ,last 2022 shal a amar emergency certificate sottayon proyojon cilo jodi o sob kicu thik thak cilo takar jnno amake onk hoyrani kore last stage a jokhon ami taka ta dei tokhon kaj ta kore dey
নাম জারি করতে সরকারি ফি 1120 টাকার কিন্তু দাবি করা হয় 7000 টাকা
আমার মাদ্রাসার সার্টিফিকেট সংশোধন করার জন্য টাকা দাবি করতেছে যার কারনে এখন আমার শিক্ষার প্রয়োজন নেই আমাদের যে অবস্থা টাক দিয়ে সার্টিফিকেট ঠিক করার থেকে না করা ভালো
জমি খারিজ করার জন্য গিয়েছিলাম বলে ৫০০০ টাকা দিতে হবে না হলে হবে না।।।
NICU শিশু বাচ্চার খুজ নিতে,বা আপডেট নেওয়ার জন্য
ফোন দিয়ে ঘুষ চাওয়া হয়েছিল।
আমি লানার ঠিক ক্যানসেল করার জন্য বললাম উনারা বলল সেটা ক্যানসেল করার জন্য এই আবেদন করা লাগবে ওই আবেদন করুন কিন্তু ক্যানসেল হলো না পরে আমি আবার একটি দালালের মাধ্যমে জানতে পারলাম টাকা না দিলে এটি ক্যান্সেল হয় না তখন আমি ওই দালালের মাধ্যমে টাকা পরিশোধ করলাম তারপর এখন বিআরটিএর ওয়েবসাইটে থানা থেকে অঞ্চল করা হয়েছে এরকম তথ্য দিচ্ছি ক্যানসেল হয়েছে
আমার পরিচিতো একজনের পাসপোট নামের আগে md ছিলোনা অনেক আগে করা ছিলো পাসপোট কিনতুbmet করতে গেলে বলে md নাই আমার id + পাসপোট একোই ছিলো আমি বল্লাম যেহেতু আইডি+ পাসপোট ঠিক আছে তাহলে আপনি md ছারাই করেন কিন্তু ওনি রেজিষ্ট্রেশন করবে না টাকা না দিলে আমি বাধ্য হয়ে টাকা দিছি
এদের এখানে ভ্যাটের কাজ স্বাক্ষর করানো জন্য গেলে টাকা দিতে হয়। সবাই এক ধরনের টাকা দেয় না। আমি দেই 2,000 টাকা এরকম অনেকেই আছে যারা 1,000 টাকা বা 2,000 টাকা এরও বেশি দিতে হচ্ছে।
সেবাটি ছিল মিউটেশন সংক্রান্ত আমাকে সে অনেক হয়রানি করে সে আমাকে ঘুরায় কাজ করে দিচ্ছে না টাকা দাবি করছে