সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

দালাল না ধরলে ড্রাইভিং লাইসেন্স হবে না।তাই টাকা দিয়ে দালাল ধরে করে নিছি

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNSLE94R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমার নানির আমার মাকে জমি লিখে দিয়েছিল তার ন্মজারি কারাতে গেলে আমার কাছে ১০০০০ চায়া হয়

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT5473AW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮৭

পেনশনের টাকা উত্তোলন

বাবার পেনশনের টাকা তুলতে ৮৭,০০০ হাজার টাকা দিয়ে তুলতে হয়েছিলো দুই লক্ষ টাকা,মা জীবিত থাকা অবস্থায় এই টাকা দিতে বাধ্য হয়েছিলেন।

খুলনা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRQ5EFPE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

বয়স্ক ভাতার করে দেওয়ার জন্য

বাংলাদেশে ওয়ার্ড ভিত্তিক মেম্বার এর মাধ্যমে বিভিন্ন সেবা পাওয়া যায়। তার ভেতরে বয়স্ক ভাতাটা অন্যতম অনেক এমন অসচ্ছল পরিবার আছে যারা টাকা না দিতে পারায় অথবা টাকা না দিয়ে একটা বয়স্ক ভাতা বানাতে চায় কিন্তু এমন এমন কিছু অসৎ মেম্বার বা চেয়ারম্যান থাকে। যারা টাকার বিনিময় বয়স্ক ভাতা কার্ড প্রতিবন্ধী ভাতা কার্ড ইত্যাদি বানিয়ে দেয়। কিন্তু যে আসলে পাওয়ার যোগ্য সে মূলত সেবাটি পায় না। এরকম আমার পাশের বাড়ির এক দাদার সাথে এরকম ঘটনা ঘটেছে। মেম্বার জানে যে সে টাকা দিবে না তাই তার কাগজপত্র নিয়ে গেলে বলে এসব কি পরে হবে এখন কিছুই হবে না এখন অন্য কাজ হচ্ছে এরকম বিভিন্ন কথা বলে।

আটঘরিয়া উপজেলা,পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXSBE3U
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০

সংশোধন করার আবেদন

চট্টগ্রাম ইপিজে থানার যত পুলিশ আছে তারা রাতে যখন টহলে বের হয় বিভিন্ন দোকানের কাছে গিয়ে তারা নিজেরাই চাঁদা তুলে গাড়ি রাস্তায় থামিয়ে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয় দোকানে গিয়ে গিয়ে সে বলে আসে বাড়ি দাঁড়িয়ে আছে যাইয়া দিয়ে আসো এরপর দোকানদাররাও গিয়ে গিয়ে তাদের হাতে টাকা দিয়ে আসে তারা নিজ হাতে টাকা গ্রহণ করে না বরং টাকা তোলার জন্য একজন ব্যক্তি নির্ধারিত আছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWSRF7W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন এবং খাজনা পরিপোধ

আমার একটি জমি মিউটেশন এর জন্য সরকারি অনুমোদিত ১১৫০ টাকার বিপরীত এ ৫০০০ টাকা দিয়েছি ।আমার কোন কাগজ এর সমস্যা ছিল না।

মুকসুদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKGY26ZU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

বকেয়া বেতন+ এমপিও আবেদন

এমপিও আবেদন উপজেলা হতে ছাড়ার জন্য ৫০০ টাকা নিয়েছিল। বকেয়া বেতন পাওয়ার আবেদন ছাড় দেওয়ার জন্য ১০০০ টাকা নিয়েছিল।

Tangail, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKSGS6A9
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১১.০ হাজার

ভ্যাট

প্রতিমাসে সকরকারী ভ্যাট অনলাইনে জমা দেওয়ার পর, ভ্যাট চালানে সাইন করার জন্য ১১০০০/- টাকা ঘুষ দেওয়া লাগে। যা একটা কোম্পানীর জন্য খুব কষ্টের। শুধু আমি না, আমার মত হাজার হাজার লোক সরকারী লোকের কাছে জিম্মি।

ঢাকা, শ্যামলী সার্কেল অফিস।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKG5825S
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পুলিশ বেরিপিকেশন

পাসপোর্ট এর জন্য পুলিশ বেরিপিকেশন করার জন্য দিতে হবে,, তাই দিলাম

লক্ষিপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTRDPED7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সরকারি চাকরিজীবিদের অবসর ভাতা সংক্রান্ত

আমার ফাইল রেডি ছিলো। সিগনেচারও করা ছিলো।কিন্তু আমাকে মিথ্যা বলা হয়েছে....... কিছু চা পান খেতে না দিলে ফাইল আটকে দিবেন। এই মিথ্যাটা পিওন বলেছে। পরে আমি ঘুষ দেয়া ছাড়াই বিষয়টি মোকাবিলা করে ফাইলটি উদ্ধার করতে সক্ষম হই।

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYABAU2J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

শ্রান্তি বিনোদন ভাতা

ট্রেজারী অফিস ৫০০ আর হিসাব সহকারী ৫০০ এই টাকা না দেওয়া পর্যন্ত ভাতা দেয় না।

পীরগঞ্জ ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNUGYC3Z
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট

টাকা না দিলে ফাইল ঠিক নেই বলে প্রথম দিন ফিরিয়ে দিয়েছিলো। পরেরদিন চ্যানেল ধরে অতিরিক্ত ৫ হাজার টাকা দিয়ে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করিয়েছিলাম।

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKSWHCLB
মন্তব্য