সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ায় সরকারি ফি খুবই কম হলেও বাস্তবে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হয়। অনেক ক্ষেত্রে লাইসেন্স পেতে ঘুষ ছাড়া কাজ এগোয় না, ফলে প্রকৃত খরচ কয়েকগুণ বেড়ে যায়। এই অনিয়ম ও দুর্নীতি দূর করা জরুরি, যাতে সবাই ন্যায্য ফি দিয়ে স্বচ্ছভাবে লাইসেন্স পেতে পারে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT23XJGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.৬ হাজার

নতুন পাসপোর্ট

আমার ২ ছেলে ১৪বছর আর ৯বছর, সাথে আমার স্ত্রীর পাসপোর্ট করতে যাই। শুরুতেই verification, অনেক লম্বা লাইন।২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন দিলাম,ঐ অফিসার বলে Nid সাথে মিল নাই।বের হতেই আনসার বলে ৬০০ টাকা দেন আমি ৫ মিনিটে করে দিচ্ছি। আমার স্ত্রী বলে কিপ্টামি করিও না, এইখানে টাকা ছাড়া কিছুই হবে না। টাকা দিলাম কাজ হয়ে গেছে। এবার গেলাম ৪০৫ নং রুমে একি অবস্থা। আনসার কে১৬০০ টাকা দিলাম,২ ছেলের টা ওকে করল, ছবি এবং Fingers জন্য লাইনে দাড়াতে বলে আর স্ত্রী টা বলে পরেরদিন আস্তে। এইবার শুরু হল ২ ছেলের ছবি তোলার লাইন। ঘন্টা খানেক পর ছবি তোলার ম্যাডামের কাছে আসলাম। কাগজ পত্র চেক করল। শেষ মূহুর্তে বলে কাগজপত্র ঠিক নাই। Cancel করে দিল। টাকা,সময়,কস্ট সবই মাটি।রাগ করে বের হতেই, আবার সেই আনসার,বলে এই ভাবে হবে আপ।

কেরানীগঞ্জে পাসপোর্ট অফিস, ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKMJDUDL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফাইল পাঠানো নিয়ে।

আমি স্কুলে জয়েন করতে গিয়েছিলাম, প্রধান শিক্ষক প্রথম দিনে ১ লক্ষ্য টাকা চায়, বলে যে টাকা ছাড়া তোমার ফাইল জাবে না পাঠাবো না, পরে বাধ্য হয়ে কিছু টাকা দিতে হয়।

নিলফামারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNXPBDZL
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১০০

জরুরী বিভাগ

সরকারি হাসপাতালে প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে তাহলে জরুরি বিভাগে কোন সেবা নিতে গেলে সেখানকার কর্মচারীরা রোগীদের কাছে এক্সট্রা টাকা দাবি করেন। যেমন সেটা হতে পারে একটু সেলাই করা লাগতে পারে বা ব্যান্ডেজ করতে হবে এরকম কিছু কাজ করলেই তাদেরকে ৫০ টাকা ১০০ টাকা বা দুইশ টাকা চার্জ দেওয়া লাগে। আমার দাবি হচ্ছে যেহেতু তারা সরকারি বেতনভুক্ত তারা সরকার থেকে বেতন পায় তাহলে আমাদের কাছে বা এই রোগীদের কাছে কেন সে এক্সট্রা টাকা দাবি করবে। এ বিষয়ে আমি উপরোক্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

দেবিগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNPULWFS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

সি এস ডি-বগুড়া

ওপেন সিক্রেট, ঘুষ ছাড়া কাজ হবেই না। প্রতিবাদ করলে ধারাবাহিক ভাবে কাগজপত্র আটকে যাবে। অভিযোগ করে লাব হবে না। যেখানে সবাই ঘুষ ছাড়া কথাই বলে না। চাল গুদাম গুলোর কর্মচারীদের ঘুষ নিয়োমে পরিণত হয়েছে। শুধু বগুড়া অফিস নয় , সব সরকারি চাল গুদাম এর পরিণতি একই রকম। ১০০ % প্রমাণ সহ চাইলে দিতে পারা যাবে এবং সেখানে এ্যাকশনে গেলে যদি এর প্রতিকার সাধারণ মানুষ পায় । বাংলার যে মানুষ ঘুষ খায় সে মানুষের লজ্জা বলে কিছুই নেই। এভাবে কাজ হবে না। এ্যাকশনে যেতে হবে ১০০% যদি প্রমাণ থাকে।

সান্তাহার, বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJNJQQ53
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.৩০ লাখ

খারিজ

জমি খারিজের জন্য গিয়েছিলাম তন্তর ইউনিয়ন ভুমি অফিসে। সেখানে জমি খারিজের জন্য ভূমি কর্মকর্তা ১৩০০০০ টাকা দাবি করে।

আখাউড়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTMHXWCB
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৯.২ হাজার

Nikah nama

৪০ নং ওয়ার্ড কাজী অফিসে আমার তিক্ত অভিজ্ঞতা ১৬-০৩-২০২৬ তারিখে নিকাহনামা সংশোধন, ট্রান্সলেশন, নোটারি ও ম্যারেজ সার্টিফিকেট করার জন্য ৭,৫০০ টাকায় চুক্তি হয়। এর কয়েক বছর আগে একই কাজ করাতে গেলে আমাকে বলা হয়েছিল যে কোনো সংশোধন সম্ভব নয়, তাই তখন কাজ না করেই আমি চলে আসি। পেমেন্টের বিবরণ: ১৬ মার্চ: নগদ ১,০০০ টাকা প্রদান। ২৮ মার্চ: আরও ৪,০০০ টাকা দিয়ে মোট ৫,০০০ টাকা প্রদান। ৩১ মার্চ: বাকি ২,৫০০ টাকা পরিশোধ করে মোট ৭,৫০০ টাকা সম্পূর্ণ করি। এছাড়া লেখককে ২০০ টাকা বকশিশও দিই। এরপর আমার ডকুমেন্টগুলো বুঝে নিই। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন অ্যাটেস্টেশন করার জন্য কাজী অফিস থেকে আরও ৫,০০০ টাকা দাবি করা হয়। আমি সেই টাকা না দিয়ে নিজেই অনলাইনে আবেদন করি। ঢাকা থেকে আবেদন কনফার্ম হওয়ার

Chattagram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT59HBSY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

সমাজ সেবা বয়স্ক ভাতা

অনেক দিন থেকে রেওয়াজ আছে যে ৫০০০ টাকা না দিলে অফিসার ফাইল সাইন করে না।অফিসার একজন হিন্দু মানুষ। আমি একজন মেয়ে আমার পরিবারে মা বা কোন ভাই নেই কিন্তু আমরাও তার ৫০০০ টাকার হাত থেকে রেহাই পাইনি।এই দেশে কোন বিচার নেই।সবাই যদি ঘুষ খায় কিভাবে হবে।

পাইকগাছা সমাজসেবা অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHMB7DC7
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৮.০ হাজার

ট্রেড লাইসেন্স।

আমি একটি ট্রেড লাইসেন্স করতে গিয়েছিলাম। বলল আপনার এই এই কাগজপত্র লাগবে । আমি বললাম ম্যানেজ করে দিব। এরপরে আবার নতুন কাগজ লাগবে বললাম ভাই আর পারছি না কি করা যায়। বলল আমাদেরকে কিছু টাকা দিলে করে দিব বললাম কত টাকা বললো টোটালি ১৬০০০ টাকা। পরে আর কাজটা করা হয় নাই। এখনো সেই অবস্থায় আছি।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKPXJK72
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রিপেইড বিদ্যুৎ মিটার পরিবর্তন

গত কয়েকমাস আগে সিলেট শহরের বেশিরভাগ প্রিপেইড মিটার সরকার বিনামূল্যে চেইঞ্জ করে দেয়। তারা বলেছিল এই মিটার চেইঞ্জ না করলে যদি পুরাতন মিটার নষ্ট হলে নিজ খরচে বদলাতে হবে। সরকারের দেয়া সেই নতুন মিটারটি গত সপ্তাহে নষ্ট হয়ে যায়, কিন্তু মিটার বদলাতে গিয়ে আমাকে বিদ্যুৎ অফিসের লোককে ৫০০ টাকা দিতে হয়েছে। কিন্তু এটা সরকার থেকে বিনামূল্যে করে দেয়ার কথা। সিলেটের উপশহরের যে বিদ্যুৎ অফিস আছে সেটা দুর্নীতির আখড়া। অফিসের লোকেরা তাদের পরিচিত ইলেক্ট্রিশিয়ান্দের রিকমেন্ড করে দেয় আর ওরা বেশি টাকা ঘুষ নেয়, না দিলে অসহযোগিতা করে।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYV9J4P3
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৩.০০ লাখ

শিক্ষক বদলী

এক উপজেলা থেকে আরেক উপজেলায় বদলী জন্য আবেদন করতে গেলে জেলা শিক্ষা অফিস থেকে ৩০০০০০ টাকা দাবি করে। ইতিপূর্বে অনলাইনের মাধ্যমে কোন ঘুষ লাগতো না। আমি তাদের দাবি সরাসরি প্রত্যাখান করেছি।

মুন্সীগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKJQEMTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

ট্রেড লাইসেন্স

আমি আমার অনলাইন বিজনেস এর জন্য ট্রেড লাইসেন্স করতে গিয়ে ছিলাম। এক ঘন্টা হয়ে যায় কেউ আমার সাথে কথাই শুনছে না। তাদের কাছে আবেদন ফরম চাই কেউ দিতে চায় না। অনেক জড়াজড়ির পর ফরম। ফরম পাওয়ার পর বলে, আমি যেই ডকুমেন্ট দিয়েছি সেই অনুযায়ী দুই আড়ায় লাখ টাকা নাকি লাগবে উনাদের দুই হাজার দিলে অফিসিয়াল তিন হাজার টাকায় হয়ে যাবে। পরে মোট ছয় হাজার টাকায় দিয়ে কাজ হয়েছে।

আজিমপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK5D7YZN
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইন্সেন্স পরীক্ষা পাশ করার পর ডকুমেন্ট সাবমিট করতে গিয়া হয়রানি + ঘুষ দিয়ে কাগজ সাবমিট এবং ঘুষ দেয়ার আগে দুনিয়ার সমস্যা, ফিংগারপিন্ট ছবি তোলার সময় টাকা দেয়া লাগছে

কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNNALHVF
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

এমপিওকরণ

প্রথমেই বলে নেই শিক্ষা অফিসে সরাসরি কোন টাকা দেই নাই।হেডমাস্টার বাধ্য করেছে। যেহেতু অপশন ছিলো না কাজেইএই অপশন চয়েস করেছি।হেড মাস্টার ম্যানেজিং কমিটির যে সমন্বয় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আছে তার জঘন্যতম আচরণের বহিঃপ্রকাশ হলো ঘুষ।এরা নিজেরা অযোগ্য বলে যোগ্য লোক কেন টাকা ছাড়া চাকরি পাবে, মানতে পারে না।একরকম ঘাড়ে পাড়া দিয়ে টাকা আদায় করেছে ম্যানেজিং কমিটি আর হেড মাস্টার।বেসরকারি মাধ্যমিক স্কুল কলেজগুলোতে এ অত্যাচার অসহনীয়।

শহর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNNP4R8C
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১.০ হাজার

ঔষধ আনতে

উসমানী মেডিকেলে ১ টার পরে ঔষধ আনতে গেছিলাম , একজন পরিচ্ছন্নতা কর্মী আমাকে বলে যে এখন ঔষধ দেওয়ার সময় শেষ , কিন্তু আমাকে এক হাজার টাকা দিলে আমি এনে দিতে পারবো, পরে আমি টাকা দেই নি ।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে SYJ32T8R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

বাবুর জন্মনিবন্ধন সনদ করাতে ১০০০ টাকা ঘুষ দিতে হয়

তিন পর্যন্ত ইউনিয়ন পরিষদে ঘুরা ঘুরি করার পর বলে এক হাজার টাকা দিলে সাথে সাথে জন্মনিবন্ধন সনদ দিয়ে দিবে

রাঙ্গুনিয়ায়, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7XDJ5T
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

একজন গর্ভবতী মহিলার ট্রিটমেন্ট

আমার ছোট ভাইয়ের ওয়াইফ, প্রেগনেন্ট। তার হঠাৎ বমি পায়খানা তার সাথে খিচুনি মারাত্মক অবস্থা, জরুরী ভিত্তিতে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই সেখানে কোন হুইল চেয়ার বা গাড়ি পাচ্ছিলাম না অবশেষে একটা হুইল চেয়ার পাই সেই হুইল চেয়ারের জন্য ৫০০ টাকা চায় আমরা দেইনি। পরবর্তীতে কোলে করে তাকে নিচতলা থেকে উপরে উপরে থেকে নিচে নিয়ে দৌড়াদৌড়ি করা হয়েছে। যেটা খুবই দুঃখজনক,

ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKX2UWHN
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫.০ হাজার

Vet registration certificate

আমরা একটা সরকার আবেদনের জন্য ভ্যাট রেজিষ্ট্রেশন সার্টিফিকেট দরকার ছিল।আমি নিজে নিজে আবেদন করি। যে সার্টিফিকেট করতে আবেদন করেছি সেটা জন্য সর্বোচ্চ ৩ দিন লাগার কথা।কিন্তু তারা আমাকে মুন্সিগঞ্জ শাখায় যেতে বলে আমি যায়। সেখানে গেলে তারা আমাকে আনারপুরা শাখায় পাঠায় সেখানে আমাকে বলে তাদের নতুন অফিসার নিয়োগ হয়েছে এখন ওয়েবসাইটে লগিং করা পাসওয়ার্ড পাইনি এই সেই।বলে ১০ ১৫ দিন লাগবে। কিন্তু যখন আমি ৫০০০ টাকা দেয় এর পরে দিন সার্টিফিকেট পেয়ে যায়।

আনারপুরা,ভবেরচর,গজারিয়া,মুন্সিগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKSCCWKR
মন্তব্য