সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৮৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

হেডম্যান প্রতিবেদন

আমি গরিব মানুষ, জমি সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলা আমতুলি মৌজা র হেডম্যান প্রতিবেদন এর জন্য হেডম্যান কে ১২০০০ টাকা দিয়েছি,প্রতিবেদন শীল স্বাক্ষর দিবে বলে আজকাল বলে অনেকদিন গড়াচ্ছে,,এখন আরো ১০০০০টাকা দাবি করে,, হেডম্যান কারবারি মাহিল্যায় রাজত্ব করছে

রাঙামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTBY72KY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসাী কল্যাণ হচ্ছে যারা বিদেশে কর্ম সংস্থানে যায় তাদের বিনা লোন প্রদান করে ভিসার কপি, পার্সপোট, বিএমএটি সার্রটিফিােট, পিতা মাতার ভোটার আইডি, ২ জন জামিন দার ইত্যাদি কিন্তু সব দেওয়ার পর তাদের টাকা না দিলে কাজ হয় না। কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের জন্য গিয়েছিলাম ভাই এখন কাতার গেছেন আলহামদুলিল্লাহ। বাট তাদের থেকে লোন না পেয়ে ব্যুরো এনজিও হতে টাকা উত্তোলন করছি।

টাঙ্গাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKQPCNFV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

বিদেশে যাওয়ার জন্য NOC প্রয়োজনে।

আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে একটি স্কুলে শিক্ষকতা করি। আমার সন্তানের চিকিৎসার জন্য ভারতে ভিসার জন্য NOC প্রয়োজন হয়। তখন আমি সিটি করপোরেশনের শিক্ষা বিভাগে গিয়ে আমার চাহিদা পত্র দিলে আমাকে জানানো হয় NOC নিতে হলে টাকা দিতে হবে। বাধ্য হয়ে টাকার বিনিময়ে সেবা গ্রহন করতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTGMRDZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

নাম জারি

একটি নামজারির ক্ষেত্রে ভূমি অফিসের নির্ধারিত সরকারি ফি বাইরে লেখা থাকে মাত্র ১,১০০ টাকা। কিন্তু বাস্তবে নামজারি সম্পন্ন করতে গেলে প্রায় ১২,০০০ টাকা পর্যন্ত দিতে হয়। এই অতিরিক্ত টাকা ছাড়া সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই কাজটি সম্পন্ন করা সম্ভব হয় না। উপজেলা ভূমি অফিসের আশেপাশে একটি সিন্ডিকেটের মতো ব্যবস্থা গড়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি অফিসের দারোয়ান থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরাও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে বলে মনে হয়। কেউ যদি নির্ধারিত অতিরিক্ত টাকা দিতে না চায়, তাহলে তার ফাইল দীর্ঘদিন পড়ে থাকে এবং কোনোভাবেই কাজ এগোয় না। এখানে যেন একটি অলিখিত ফিক্সড রেট নির্ধারণ করা আছে—প্রায় ১২,০০০ টাকার নিচে নামজারির কাজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

পলাশ ,নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK68BFHK
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳২.০ হাজার

সার্টফিকেট এটেস্টেশন

উচ্চশিক্ষার জন্য সার্টফিকেট এটেস্টেশন করতে গেলে শিক্ষা অধিদপ্তরের সামনের গার্ড ২০০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার বিনিময়ে সার্টিফিকেট এটেস্টেশনের জন্য অফার করে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKZAJYX2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

নাম জারি

টাকা না দিলে অনলাইন করে না। মাস পর বছর হয়ে গেলেও আগের মতই দেখা অনলাইন এ কোনো প্রসেসিং আগায় না বা সবকিছু ঠিক থাকলে ও সামান্য কিছু দেখিয়ে আবেদন রিজেক্ট করে দেয়। বাধ্য হয়ে যারা এই অফিসে নিয়মিত যাতায়াত করে তাদের কথা হাতে হাতে ১২০০০ টাকা দিলে সরকার মাত্র ১১৭০ টাকা পায় বাকিটা ভূমি অফিস ইউনিয়ন ও উপজেলার লোকজন ভাগ করে নিয়ে কাজ করে দেয় ২৮ দিনের ভিতরে।

গ্রামঃ কাটখাল ইউনিয়ন ভূমি অফিস, মিঠামইন, কিশোরগঞ্জ।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK6UDBWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি ও খাজনা

নামজারি করে খাজনা দিয়েছে। খাজনা দিয়েছে মাত্র ৬০ টাকার রশিদ। টাকা নিয়েছে ২৫০০০ টাকা ।

কালাদরাপ, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT2H7U7F
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

Passport

পাস্পোর্ট করাতে গেলে বিভিন্ন অযাচিত ভুল তুলে এনে হয়রানি অরে ফাইল জমা নেয়না। কিন্তু ওদের মননিত দালালের মাধ্যমে ঘুস দিলে সেই ভুলই হয়ে যায় ঠিক।

LAKSHMIPUR, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT733HLH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Pension

বাবা সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় মারা যাওয়ার পর ১বছর পর পেনশন কাজ শুরু হয়।১ দিন ঘাটাইল রেকর্ড থেকে ফোন আসে তারা 1লাখ টাকা দাবি করে অন্যথায় পেনশন পেতে অনেক সময় লাগবে।এমনকি 1-2 বছরো লাগতে পারে। অবশেষে তারা ৫০ হাজার টাকায় রাজি হয় এবং সেই টাকা পরিশোধ করতে হয়। (প্রায় প্রত্যেক সেনাবাহিনীর কর্মীদের অবসর এর পর পেনশন এর কিছু অংশ দিতেই হয় অন্যথায় তারা কাকে নানা সমস্যা ও বিলম্ব দেখিয়ে কাজটিকে আরও জটিল করে তোলে)

Rangpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNWC9H4W
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

মসজিদ ও গোরস্থানের সরকারি ফান্ড

মসজিদ এবং গোরস্থানের জন্য সরকারি ফান্ড থেকে টাকা এসেছিলো সেই টাকা তুলতে ডিসি অফিসকে ঘুষ দিতে হয়েছে।

Rajshahi, Horipur, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJWFCWUT
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

নাই

আমি আমার গাড়ির কাগজ কই রাখছি গাড়ি তে মনে করতে পারতেছিলাম না আমি ৫ মিনিট সময় চাইছি কাগজ খুজার জন্য দেয়নাই ১০০০ টাকা ঘুস নিছ্র।

শেরাটন মোর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKTGKBTW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০.০ হাজার

New passport, Renew

আমি একজন কম্পিউটার অপারেটর, আমি পাসপোর্টের আবেদন করে থাকি, ফরিদপুর পাসপোর্ট অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার সংখ্যা প্রায় ৮৫%, কেউ পাসপোর্ট করতে গেলে নির্দ্দিষ্ট সরকারী ফি দেয়ার পরেও গ্রাহক কে আরও এক্সট্রা ২৫০০, ৩০০০ টাকা গুনতে হয়। শুধু সরকারি ফি পরিশোধ করে অফিসে ফাইল সাবমিট করার পরে কর্মকর্তারা খুজে খুজে যে কোন ভুল বের করে, যেমন, mia হবেনা হবে miya, kajol হবেনা হবে kajal ইত্যাদি, অতঃপর গ্রাহক কে কারেকশন করে আনতে বলা হয়, গ্রাহক অফিসের বাইরে আসার সাথে তার সাথে দেখা হয় দালাল চক্রের, দালাল চক্র গ্রাহকের থেকে ২৫০০-৩০০০ টাকা নিয়ে একটা সংকেত দিয়ে আবার অফিসে পাঠালে কাজ টা সম্পুর্ণ হয় ।

Faridpur, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK6VFSP6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্টের আবেদন

পাসপোর্ট এর আবেদন জমা দিলে অফিসার বলে কি করো, আমি বললাম প্রাইভেট অফিসে চাকরি করি, পাসপোর্ট এর আবেদন ফর্মে পেশা দিয়েছিলাম প্রাইভেট সার্ভিস কিন্তু অফিসার বললো এটি হবেনা। চেঞ্জ করে নিয়ে আসো বলে ফাইল আটকে দিলো, পরে দালাল দরে ২০০০টাকায় সব সমাধান।

মৌলভীবাজার সদর, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYYZ2Q4Q
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

Pension check withdraw

Forreceive the pension money check of primary headmaster. The person is my grand father who is already dead. I have paid 10K to receive the money from shikkha bhaban which is located near to press club.

শিক্ষা ভবন, ঠিকানা: ১৬, নবাব আব্দুল গণি রোড, ঢাকা-১০০০।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK5J99SC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার কথা বলে

প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার জন্য টাকা নিয়েছিলো

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJ3KU7XQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৬০ লাখ

সৌদি আরব চাকরির জন্য

সৌদি আরব এর সুনামধন্য কম্পানি আলমারাই। এখানে কর্মী নেয় একদম ফ্রি ( ভিসা, মেডিকেল, বিমান ভারা, ইন্টারভিও এর যাতায়াত ভারা, ইন্টারভিউ এর দিন লান্স এর টাকাও কম্পানি দিয়ে দেয় এজেন্সি কে) । কিন্তু এজেন্সি এর লোক বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এ ঘুষ না দিলে ভিসার অনুমোদন দেবে না। এবং আমি টাকা দেওয়ার পর তার একটি স্টাম্পে সাক্ষর করায় যে আমি এজেন্সি কে কোন টাকা দেই নি। এই সাক্ষর টি না করলে তারা পাসপোর্ট টিকিট ভিসা সব আটকিয়ে রাখে। এটা সুধু আমার গল্প নয় এটা সকল প্রবাসির গল্প

মির্জাপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK69GC3C
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২৫.০০ লাখ

দরপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে দরপত্র সাবমিটের পর স্টোর ইনচার্জ আমাকে দেখা করতে বলেন। দেখা করার তিনি আমাকে ডিডি'র কাছে নিয়ে যান। এরপর আমাকে বলেন ২৫ লাখ টাকা না প্রদান করলে দরপত্র আমরা পাবো না। ডকুমেন্টস যতো ওকে থাকুক ননরেসপন্সিভ করা হবে। আমি মেনে নিইনি। এরজন্য স্হানীয় উৎপাদনকারী হওয়া সত্বেও আমরা বাদ পড়েছি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9J8T4L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৩ হাজার

electricity problem

main line thaka nutral chile gachilo ,,, ata complain kora hole bola hoy kokhon hobe jana nai... 1 din o lagte are 2 din o late pare.... pore 2300 onader office thaka offer kore tahole akhone gea thik kore debe.... line thik kore delaw .. ac kaj kora bondho kore dai .... atar jono next day office gea kotha bolte bollaw tara abar gush chai ... tai baire thaka korai neachi ... sob batpar govt. office pawa jai ...

anderkilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVYFELM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

নামজারি করাতে সরকারি ফি ১১৭০৳ কিন্ত আমাদের ৩ টা ফ্ল্যাটের জন্য ৬০ হাজার টাকা দিতে হইসে হইসে

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKSNLKH8
মন্তব্য