সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

আমি অনলাইনে নামজারির আবেদন করি, যখন উপজেলা ভূমি অফিসে যাই সার্ভেয়ার সাহেবকে দলিল দেখাতে, তখন তিনি তার সহকারীর সাথে কথা বলতে বলেন, তার সহকারি আমার কাছে ৩০০০ টাকা চায় । আমি দিতে অ স্বীকৃতি জানালে বলেন আমার আবেদনটি প্রত্যাখ্যাত হবে । তারপর আমি টাকা দিতে বাধ্য হই ।

ঘুষ দিয়েছি
ফুলপুর ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYD4X7JB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ কনস্টেবল পদে নিয়োগ ২০২১

২০২১ সালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি তে আবেদন করেছিলাম। পরবর্তীতে চাকরি দেবার জন্য এক উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা আমার থেকে ১৫লক্ষ টাকা দাবী করে। আমি সোজা বলে দিয়েছিলাম এই টাকা দিয়ে আমি একটা জামা কাপড় এর দোকান বা অন্য কোনো ব্যাবসা করবো। এত টাকা দিয়ে আমার এই চাকরির দরকার নাই।

ঘুষ দিইনি
রাজশাহী ৳১৫.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ RJ9SHQ4L
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

“বাবার পেনশন

“বাবা মায়ের পেনশনের টাকা ,উঠানোর জন্য উপজেলা এ জি অফিসে যাই। সেখানে তারা দুই লক্ষ টাকা ঘুষ দাবি করে। অনেকদিন দেনদনবান করে এক লক্ষ টাকা পরিশোধ করি,

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳১.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ BRU5R3X5
মন্তব্য
শিক্ষা অফিস

ssc and hsc certificate correction

আমি নভেম্বরে 2025 সালে ssc and hsc certificate correction এর জন‍্য অনলাইন আবেদন করি পরে ২৬|৭|২০২৬ 2.15Pm এ মিটিং ডাকা হয় ঐখানে নিচে ফটোকপির দোকানে একজন আমার কাছে ঘুষ চায় আমাকে বলে ৪০০০ টাকা দেয়ার কথা এবং বোর্ড মিটিং এ উপস্থিত যারা আছে তাদের কাছে আমার id সিরিয়াল নাম্বার দেয়া আছে। আমি টাকা দেইনি। আমার কাগজপত্র সব জমা দিয়েছি বোর্ড রুমে।

ঘুষ দিইনি
ঢাকা ৳৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKKEM25U
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

প্রবাসীর জন্য ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স বের করার জন্য সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তাকে দিতে হইছে।

ঘুষ দিয়েছি
বিআরটিএ হেড অফিস বনানী ৳১৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKWH4ZLS
মন্তব্য
কাস্টমস অফিস

পণ্যের শুল্ক বৃদ্ধি

আই সি ডি কাস্টমস হাউজে পোর্টে চায়না থেকে Lug cap আমদানি করি যাহার custom value ছিল USD.2.10/kg. সেই অনুযায়ী আমি যাবতীয় ডকুমেন্ট সাবমিট করি এবং ডিউটি প্রদানের জন্য আবেদন করি। কাস্টমস হাউজের A to Z সকলের পক্ষে একজন ঘুষ দাবি করে 2.50 লক্ষ টাকা। এই টাকা দিতে আমি অপারগ হই তাতে অফিসার ক্ষিপ্ত হয়ে আমার ডিউটির পরিমান তিন গুন বাড়িয়ে দেওয়ার জন্য ভয় দেখায়। আমি ব্যবসায়ি। এত বেশি ডিউটি প্রদান করলে আমার অনেক ক্ষতি হবে ওনাদের জানাই। ওনারা আমার কোন অনুরোধ রাখল না। আমি শুধু ওনাদের পা ধরতে বাকি ছিল। তাছাড়া সব ধরনের রেফারেন্স ও চুক্তি দেখাই কিন্তু কিছুতেই ওদের মন গললনা। সকল রেফারেন্স উপেক্ষা করে ওনাদের মন গড়া ডিউটি ধার্য করে ও 50000 টাকা নিয়ে আমার পণ্য ছাড়ের অনুমতি দেয়।

ঘুষ দিইনি
ঢাকা ৳৫০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKNLGZ3R
মন্তব্য
ভূমি অফিস

জমা খারিজ - খতিয়ান সংশোধন

১৯৯০ এর ভূমি জরিপের সময় আমাদের কিছু ভূমি ১২ শতক অন্য জনের নামে রেকর্ড হয়। আমাদের বাবা মৃত- আর তখন আমরাও ছোট ছিলাম। তাই রেকর্ড -জাযগা জমির বিষ আমরা তেমন কিছুই বুঝতাম না। কিন্তু পরবর্তী তে চলতি বছর মার্চ-২০২৬ ইউ ভূমি অফিসে গিয়ে বিস্তারিত বিবরনের পর- ইউনিয়ন ভূমি কর্মকর্তা জখন জানতে পারেন আমি একজন প্রবাসী,,তখন উনি বিষয়টা সমাধান করে দিবেন কোন রকমের মামলা ব্যাতিত, সেই মর্মে আমার নিকট ৭০০০০ টাকা দাবি করেন। আমার যেহেতু ছুটি ১ মাস,,দীর্ঘ সময় দিতে পারবো না, তাই ৫০০০০ টাকায় বিষয়টা সমাধান করে দিবেন বলে রাজি হন। পরবর্তী তে ৫০০০০ টাকার বিনিময়ে আমাদের খতিয়ান সংশোধন করা হয়।

ঘুষ দিয়েছি
১১ নং নেয়াজপুর ইউনিয়ন,দেবীপুর- নোয়াখালী ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTTVQDUK
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশনের বিষয়, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, অনিয়ম বিষয় দুর্নীতি

সেবাটি আমাদের জমিটি সার্ভার যে মেপে ডে-মারগেশন করে আমাদের দিয়ে দেওয়ার কথা এবং কি আমরা লিখিত আবেদনে দিয়েছি তাদের সিস্টেম অনুযায়ী আমরা সব কাজই করছি কিন্তু উনার যে সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমির অফিসের যে যারা আছেন কর্মকর্তা সাথে জড়িত আছেন তারা আমাকে ডাকতেছেন এবং আমরা থাকি ঢাকায় এখান থেকে যাতায়াত কটা আমাদের জন্য খুবই কষ্টকর তারা এই সুযোগে আমাদের কাছে বেশ কিছু অংক দাবি করতেছেন কার কাছে যে অভিযোগ দিব আমি বুঝতে পারতেছি না আপনাদের সাইট টা দেখার পর আমি অভিযুক্তি দিলাম আমি তারিখটা লুকিয়ে রাখলাম আমি গত আগস্ট ঘটনাটি এবং ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস ধামরাই তারা এগুলো অবগত আছেন

শুধু দাবি করেছে
ইউনিয়ন সুয়াপুর, উপজেলা ভূমি অফিস, ধামরাই, ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKD3KCMK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন গ্রহণ

ফ্লাট ক্রয়ের জন্য, বিক্রেতা হতে ফ্ল্যাট বিক্রয়ের অনুমোদন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হয়। তাদের অনুমোদন না পেলে রেজিস্ট্রি অফিস ফ্লাট রেজিস্ট্রি করে দেয় না। এই জন্য তাদেরকে মানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কে আলাদাভাবে প্রতিটি ফ্ল্যাটের জন্য এক লক্ষ টাকা ঘুষ দিতে হয় ‌। শুধুমাত্র একটি বিক্রয় অনুমোদন (Sale Permission) পাওয়ার জন্য।

ঘুষ দিয়েছি
লালমাটিয়া মোহাম্মদপুর ঢাকা ৳২.০০ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ DKHRYZSK
মন্তব্য
ভূমি অফিস

প্রক্রিয়া

আমার এক জায়গার দলিল নিয়ে সমস্যা হচ্ছে আমার দলিল ঠিক আছে কিন্তু জমি পেতে হলে টাকা দিতে হবে বড় জজ ছোট জজকে দিতে হবে এখনো জমি বুঝিয়ে দিচ্ছে না নিয়ে কোন

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳১.০৫ লাখ
২ সেপ্টেম্বর ২০২৬ CT9GFC26
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হেডম্যান প্রতিবেদন

আমি গরিব মানুষ, জমি সংক্রান্ত বিষয়ে রাঙামাটি জেলা আমতুলি মৌজা র হেডম্যান প্রতিবেদন এর জন্য হেডম্যান কে ১২০০০ টাকা দিয়েছি,প্রতিবেদন শীল স্বাক্ষর দিবে বলে আজকাল বলে অনেকদিন গড়াচ্ছে,,এখন আরো ১০০০০টাকা দাবি করে,, হেডম্যান কারবারি মাহিল্যায় রাজত্ব করছে

ঘুষ দিয়েছি
রাঙামাটি ৳১২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTBY72KY
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যাণ ব্যাংক

প্রবাসাী কল্যাণ হচ্ছে যারা বিদেশে কর্ম সংস্থানে যায় তাদের বিনা লোন প্রদান করে ভিসার কপি, পার্সপোট, বিএমএটি সার্রটিফিােট, পিতা মাতার ভোটার আইডি, ২ জন জামিন দার ইত্যাদি কিন্তু সব দেওয়ার পর তাদের টাকা না দিলে কাজ হয় না। কিছুদিন আগে আমার ছোট ভাইয়ের জন্য গিয়েছিলাম ভাই এখন কাতার গেছেন আলহামদুলিল্লাহ। বাট তাদের থেকে লোন না পেয়ে ব্যুরো এনজিও হতে টাকা উত্তোলন করছি।

ঘুষ দিইনি
টাঙ্গাইল ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQPCNFV
মন্তব্য
সিটি কর্পোরেশন

বিদেশে যাওয়ার জন্য NOC প্রয়োজনে।

আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে একটি স্কুলে শিক্ষকতা করি। আমার সন্তানের চিকিৎসার জন্য ভারতে ভিসার জন্য NOC প্রয়োজন হয়। তখন আমি সিটি করপোরেশনের শিক্ষা বিভাগে গিয়ে আমার চাহিদা পত্র দিলে আমাকে জানানো হয় NOC নিতে হলে টাকা দিতে হবে। বাধ্য হয়ে টাকার বিনিময়ে সেবা গ্রহন করতে হলো।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTGMRDZ6
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

একটি নামজারির ক্ষেত্রে ভূমি অফিসের নির্ধারিত সরকারি ফি বাইরে লেখা থাকে মাত্র ১,১০০ টাকা। কিন্তু বাস্তবে নামজারি সম্পন্ন করতে গেলে প্রায় ১২,০০০ টাকা পর্যন্ত দিতে হয়। এই অতিরিক্ত টাকা ছাড়া সাধারণ মানুষের পক্ষে কোনোভাবেই কাজটি সম্পন্ন করা সম্ভব হয় না। উপজেলা ভূমি অফিসের আশেপাশে একটি সিন্ডিকেটের মতো ব্যবস্থা গড়ে উঠেছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি অফিসের দারোয়ান থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিরাও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে বলে মনে হয়। কেউ যদি নির্ধারিত অতিরিক্ত টাকা দিতে না চায়, তাহলে তার ফাইল দীর্ঘদিন পড়ে থাকে এবং কোনোভাবেই কাজ এগোয় না। এখানে যেন একটি অলিখিত ফিক্সড রেট নির্ধারণ করা আছে—প্রায় ১২,০০০ টাকার নিচে নামজারির কাজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন বা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ঘুষ দিয়েছি
পলাশ ,নরসিংদী ৳১১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK68BFHK
মন্তব্য
শিক্ষা অফিস

সার্টফিকেট এটেস্টেশন

উচ্চশিক্ষার জন্য সার্টফিকেট এটেস্টেশন করতে গেলে শিক্ষা অধিদপ্তরের সামনের গার্ড ২০০০ টাকার বিনিময়ে ১ ঘন্টার বিনিময়ে সার্টিফিকেট এটেস্টেশনের জন্য অফার করে।

ঘুষ দিইনি
ঢাকা ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKZAJYX2
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

টাকা না দিলে অনলাইন করে না। মাস পর বছর হয়ে গেলেও আগের মতই দেখা অনলাইন এ কোনো প্রসেসিং আগায় না বা সবকিছু ঠিক থাকলে ও সামান্য কিছু দেখিয়ে আবেদন রিজেক্ট করে দেয়। বাধ্য হয়ে যারা এই অফিসে নিয়মিত যাতায়াত করে তাদের কথা হাতে হাতে ১২০০০ টাকা দিলে সরকার মাত্র ১১৭০ টাকা পায় বাকিটা ভূমি অফিস ইউনিয়ন ও উপজেলার লোকজন ভাগ করে নিয়ে কাজ করে দেয় ২৮ দিনের ভিতরে।

ঘুষ দিইনি
গ্রামঃ কাটখাল ইউনিয়ন ভূমি অফিস, মিঠামইন, কিশোরগঞ্জ। ৳১২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK6UDBWQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

Passport

পাস্পোর্ট করাতে গেলে বিভিন্ন অযাচিত ভুল তুলে এনে হয়রানি অরে ফাইল জমা নেয়না। কিন্তু ওদের মননিত দালালের মাধ্যমে ঘুস দিলে সেই ভুলই হয়ে যায় ঠিক।

ঘুষ দিয়েছি
LAKSHMIPUR ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CT733HLH
মন্তব্য