সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৬০ লাখ

সৌদি আরব চাকরির জন্য

সৌদি আরব এর সুনামধন্য কম্পানি আলমারাই। এখানে কর্মী নেয় একদম ফ্রি ( ভিসা, মেডিকেল, বিমান ভারা, ইন্টারভিও এর যাতায়াত ভারা, ইন্টারভিউ এর দিন লান্স এর টাকাও কম্পানি দিয়ে দেয় এজেন্সি কে) । কিন্তু এজেন্সি এর লোক বলে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এ ঘুষ না দিলে ভিসার অনুমোদন দেবে না। এবং আমি টাকা দেওয়ার পর তার একটি স্টাম্পে সাক্ষর করায় যে আমি এজেন্সি কে কোন টাকা দেই নি। এই সাক্ষর টি না করলে তারা পাসপোর্ট টিকিট ভিসা সব আটকিয়ে রাখে। এটা সুধু আমার গল্প নয় এটা সকল প্রবাসির গল্প

মির্জাপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK69GC3C
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২৫.০০ লাখ

দরপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে দরপত্র সাবমিটের পর স্টোর ইনচার্জ আমাকে দেখা করতে বলেন। দেখা করার তিনি আমাকে ডিডি'র কাছে নিয়ে যান। এরপর আমাকে বলেন ২৫ লাখ টাকা না প্রদান করলে দরপত্র আমরা পাবো না। ডকুমেন্টস যতো ওকে থাকুক ননরেসপন্সিভ করা হবে। আমি মেনে নিইনি। এরজন্য স্হানীয় উৎপাদনকারী হওয়া সত্বেও আমরা বাদ পড়েছি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK9J8T4L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৩ হাজার

electricity problem

main line thaka nutral chile gachilo ,,, ata complain kora hole bola hoy kokhon hobe jana nai... 1 din o lagte are 2 din o late pare.... pore 2300 onader office thaka offer kore tahole akhone gea thik kore debe.... line thik kore delaw .. ac kaj kora bondho kore dai .... atar jono next day office gea kotha bolte bollaw tara abar gush chai ... tai baire thaka korai neachi ... sob batpar govt. office pawa jai ...

anderkilla, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTVYFELM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

নামজারি করাতে সরকারি ফি ১১৭০৳ কিন্ত আমাদের ৩ টা ফ্ল্যাটের জন্য ৬০ হাজার টাকা দিতে হইসে হইসে

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKSNLKH8
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.০০ লাখ

ভূমি অধিগ্রহণের টাকা চেকের জন্য

ভূমি অধিগ্রহণের টাকা ৮ ধারা নোটিশ দেওয়ার পর চেক সংগ্রহের জন্য গেলে তারা ৬% হারে ঘুষের টাকা দাবি করে ৬% হারে টাকা দিলে চেক পাওয়া যাবে বর্তমানে চেক বন্ধ অবস্থায় আছে সিরাজগঞ্জে ভূমি অফিস ডিসি অফিসে বাণিজ্য চলছে ঘুষের

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJA58TY9
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬০.০ হাজার

ভূমি রেজিস্ট্রেশন

আমি একটি জমিতে পাওয়ার অফ অ্যাটেন্ড করি পরবর্তীতে টাকা আশায় আমি রেজিস্ট্রেশন নিতে গেলে উনি আমার কাছ থেকে ৬০ হাজার টাকা বেশি নিয়ে রেজিস্ট্রেশন দেন এটা আমাদের রায়পুর লক্ষীপুরের নিয়মিত ঘটনা

রায়পুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTA5HM22
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

পেনশনের টাকা

আমার বাবা স্কুলে দপ্তরি ছিলো, রোড এক্সিডেন্ট মারা যায়।তখন আমার মা ওই এক্সিডেন্ট মাতায় সমস্যা হয়। ব্যংকে আমার বাবার পেনশনের টাকা দিতে চাই নি।এর পর কোটে একটা মামলা করি ওই টাকা পাওয়ার জন্য। প্রায় এক বছর মামলা পরিচালনা করি। তার পর রায় আসে, আর সেই রায়ের কপি আনার জন্য (পেশকার ৫ হাজার দাবি করে ৩ হজার টাকা) দিই

বরিশাল, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRVJTL8B
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জায়গা জমির থানায় বিচার

জায়গা জমির বিচার, বিচারের মাঝখানে এক পর্যায়ে তিনি ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন সরাসরি।

পেকুয়া কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLB62SJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বয়স্ক ভাতা

বয়স্ক ভাতার কার্ড দেওয়ার আবেদন বাবদ আমার কাছে 500 টাকা দাবী করলে আমি তা দিতে বাধ্য হয়েছি। কারণ ওরা আমাকে বলেছে: ”আপনি যদি না দেন তবে অন্যকে এটা দিয়ে দিব।”

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKBFBKB6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

নামজারি

১১৭০ টাকার নামজারি ৬০০০ টাকায় করাইতে হইছে। এই রকম দুইটা নামজারি করাইছি।

ঝালকাঠি জেলার,রাজাপুর উপজেলার ভুমি অফিসের বিষয় বলছি।, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR9C69JZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির নামজারি

নামজারি করাতে গেলে টাকা দাবি করে টাকা না দিলে নামজারি হয়না বিধায় বাধ্য হয়ে টাকা দেয়া।

গ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKPQ594Z
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳১৫.০ হাজার

ট্যাক্স রিটার্ণ ফাইল

ট্যাক্স রিটার্ণ ফাইলের ট্যাক্স রিটার্ণ কমিয়ে দিবে বলে উপঠৌকন দাবি করে।

সেগুনবাগিচা, আয়কর অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKHX69XX
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২০০

অগ্রনী ব্যাংকিং একাউন্ট খোলা

আমি একজন স্টুডেন্ট ,কুমিল্লা অগ্রনী ব্যাংক একাউন্ট খোলার জন্য গেছিলাম,একাউন্ট খুলতে হলে নাকি ৫০০ টাকা জমা দেওয়া লাগবে,আর তাদের দেওয়া লাগবে ঘুষ ২০০টাকা, কোনো উপায় খুজে না পেয়ে পরে বাধ্য হয়ে দিতে হলো।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT35GSXQ
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳২০০

VAT return

Vat দাখিলা দিতে গেলে পিয়নের কাছে প্রতি বার (প্রতিমাসে মাসে) ১০০-৫০০ টাকা দিতে হয়।ভনা হলে সরাসরি না চেয়ে পাঠিয়ে দেয় এখন কাস্টমস ইনেস্পেক্টরের কাছে,ভাপনার ভ্যাট জতই দিন না কেন, বা ব্যাবসা যেমনি হোক না কেন ইনেস্পেক্ট্র আপনাকে ২০০০-৫০০০/-(মাঝারি/ছোট ব্যাবসায়) জমা দিতে বলে ব্যাংকে অন্যথায় নানা ভয় দেখায়। কিন্তু পায়নকে ঘুস দিলে ২০০০/--৫০০০/- আর দিতে হয় না বা ইনেস্পেক্ট্রের কাছে যেতে হয় না!

Khalishpur, Khulna, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH7R8G8A
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০০ লাখ

শিক্ষক বিয়োগ

টাকা ব্যাংক ও নগদ দিয়েছি। ২ বছরের বেশি হলো। চাকরিও নাই, টাকাও দেয় না।

তারাকান্দা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY4NA4CJ
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৫০০

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন

বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত আবেদন জমা করতে গেলে চা নাস্তা বাবদ কিছু দিয়ে যেতে বললেন।

শহর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYCTP9GU
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.০ হাজার

কর প্রদান প্রসঙ্গে

স্বাভাবিকভাবেই জীবিত থাকা অবস্থায় আমার দাদুর নামে যে রেকর্ড হওয়া সম্পত্তি ছিল তার কর প্রদান করতে গেলে, তারা বলে(বর্তমানে) মৃত ব্যক্তির নামে কর দেওয়া সম্ভব নয় অথচ আড়ালে তাদের অফিসেরই কর্মকর্তা আরেকজন ব্যক্তি বলে স্যারকে দুই হাজার টাকা দেন কর প্রদান করে দিচ্ছি।

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKA647BH
মন্তব্য