সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৫৩১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

খারিজ করতে গিয়েছিলাম

আমরা খারিজ করতে গিয়েছিলাম। আমাদের সকল কাগজ থাকা সত্বেও বলে এগুলো নাকি ঝামেলা। এ জমিতে আরো যে যে ব্যক্তি আছে, তারা নাকি ঝামেলা করবে। তাই আমাদের বলে এগুলো অনেক কঠিন কাজ। টাকা লাগবে ৪০০০০। আমরা এসিলেনট অফিসারের কাছে যাই, ঐ খানে একজন লোক আসে ঐনি নাকি ঐ অফিসে কাজ করে, আমাদেরকে অফার করে, উনি নাকি করিয়ে দিতে পারবে। আমরা উনার কথায় হ্যা বললে আমাদের কাছে টাকা দাবি করে। আমি প্রথমে রাজি না হলেও রাজি হতে বাধ্য হই। কারণ আমাদের বাসা ভূমি অফিস থেকে অনেক দূর। নয়তো দেরি হবে তাই।

গাজীপুর জয়দেবপু, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পেনশন

আমার বাবার মৃত্যুর পর মায়ের নামে পেনশন চালু করার জন্য BIWTA এর head office মতিঝিলে যাই। সেখানে পেনশন ডিপার্টমেন্টের কর্মকর্তা কোনোভাবেই ফাইল ছাড়তে ছিল না। পরবর্তীতে তাকে ১ হাজার টাকা দিলে সে ফাইল ছেড়ে দেয়।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ অভিযোগ তদন্তে এসে টাকা ঘুষ নিতে দেখলাম

অভিযোগ তদন্তে এসে অভিযোগ কারীর থেকে ১০০০ টাকা ঘুষ নিতে দেখলাম।

গংগাচড়া উপজেলা, বাগপুর গ্রাম, রংপুর ৪ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

Travelling allowance and daily allowance(TA/DA BILL)

সরকারী প্রতিষ্ঠানে বদলীর পর Travelling Allaowance পাওয়া যায়। আমি তার কাগজ পত্র জমা দিলে আমার কাছে চা পানির খরচ দাবি করা হয়। পরে জানতে পারি এ চা পানির মুল্য ৫০০ টাকা।পরে জানতে পারি এটা এখানকার নিয়ম।

CHATTOGRAM, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

প্রবাসী শিক্ষার্থীদের শিক্ষা সনদ উত্তোলন

প্রবাসী শিক্ষার্থী হিসেবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে শিক্ষা সনদ উত্তোলন করতে সনদ প্রতি ৫০০ টাকা দাবি করেছে। টাকা না দিতে চাওয়ায় সনদ দেরিতে পাবো বলেছে। পরে বাধ্য হয়ে টাকা দিয়েছি।

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳৩.৫০ লাখ

পারিবারিক পেনশন

মায়ের মৃত্যুর ১ বছর অতিক্রান্ত হলেও ন্যায্যতা মোতাবেক পারিবারিক পেনশন চালু হচ্ছে না।। তাদের ঘুষের পরিমান সাড়ে তিন লক্ষ টাকা ( টোটাল টাকার ১০%)। টাকা পরিশোধ হলেই এক সপ্তাহের মধ্যে বিল হয়ে যাবে।

মাগুরা, খুলনা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এডিসি ((রাজস্ব) থেকে রায়ের কপি

এডিসি (রাজস্ব ) শাখা থেকে ২০০৮সালের এর একটি রায়ের কপি তোলার জন্য গেছি।কিন্তুু সহকারী আমাকে নয়ছয় বলে।সে পারবে না,পরে ঐ ধাযকৃত টাকা দেই।এখন সে কাজ করে দিবে।

নারায়নগন্জ, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করার জন্য অফিস খরচ বাবদ দশ হাজার টাকা দাবি করা হয়। সাত হাজার পাঁচশত টাকা পরিশোধ করে কাজ সম্পাদন করতে হয়।

গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳১৮.০ হাজার

পঙ্গু হাসপাতালে চিকিৎসা

পঙ্গু হাসপাতালে ভর্তি হওয়ার পরে ট্রলি থেকে শুরু করে ড্রেসিং, অপারেশন থিয়েটারে প্রত্যেকটা জায়গায় ঘুষ দিতে হয় । না দিলে সেবা পাওয়া যাবে না। ড্রেসিং হবে না,ওটি হবে না। অপারেশন থিয়েটারে অনেক মেডিসিন কিনতে হয়, প্লাস্টারের জন্য টাকা নেয় ১ হাজার । বকশিশ নেয় ১ হাজার টাকা। প্রত্যেকটা ড্রেসিং এর সময় ২০০ টাকা করে নেয় পারিশ্রমিক। ট্রলিটা প্রতিটা অপারেশনের সময় অথবা টেস্টের সময়ে প্রয়োজন হয় প্রতিবার 200 থেকে 400 টাকা নেয়। হসপিটালের ভিতরে প্রায় 24 ঘন্টায় দালাল থাকে এগুলো দেখার জন্য কেউ নাই। এভাবে যতদিন চিকিৎসা চলতে থাকবে ততদিন সেবাগুলো টাকার বিনিময়ে কিনতে হবে অথচ তারা সরকারি চাকরি করে অথবা সরকারের আউটসোর্সিং কর্মচারী। টাকার বিনিময়ে সিট বিক্রি করে। অপারেশন থিয়েটারে লোহার পাত বিক্রি চক্র

ঢাকা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

‌পিতার ওপর হামলা, মারধ‌রের বিচার চে‌য়ে থানায় মামলা

ভুক্ত‌ভোগী পিতা‌কে মারধ‌রের বিচা‌রের জন‌্য মামলা কর‌তে চাই‌লে ২০০০০টাকা ঘুষ চে‌য়ে‌ছে প‌লিশ অ‌ফিসার। ভুক্ত‌ভোগী হ‌য়্রেও টাকা দি‌য়ে মামলা না ক‌রে সবুর ক‌রে‌ছি।

‌মেলান্দহ থানা, জামালপুর, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০ হাজার

Feni Judge court

আববা , ২০১৬, ২২ ণভেম্বের মারা গিয়েছ । রায় আমাদের নামে হয়। এর মধ্য বি এস জরীপ শেষ । এল এস টি মামলা করি, ঐ মামলা রায়ের অরিজিনাল লাগবে, তখন আমি আই টাকা দিতে হয় ।

Feni, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

বন্টননামা দলিলের খতিয়ান নম্বরের ভুল সংশোধন

এসএ খতিয়ানে ভুল ছিল। সংশোধন দলিল করতে মোক্তারের মধ্যস্থতায় সাব-রেজিস্টাকে দলিল খরচের অতিরিক্ত এক লক্ষ টাকা দিতে হয়েছিল।

গাজীপুর, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জ‌মি নামজা‌রি ঘুষ ছাড়া হয়‌নি।

নিচু ১০ শতাংশ কৃ‌ষি জ‌মি নামজারী কোন ভা‌বেই বাড়‌তিটাকা ছাড়া হবে না, অ‌নেক মাস ভুল ক‌রে‌ছে। হয়রা‌নি হওয়ার পর অব‌শে‌ষে বাধ‌্য হ‌য়ে ঘুষদি‌য়েই কর‌তে হ‌য়ে‌ছে।

দাপু‌নিয়া ভূ‌মি অ‌ফিস, ময়মন‌সিংহ সদর এসি ল‌্যান্ড, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করতে গিয়েছিলাম

চার মাস যাবত ঘুরতাছি খারিজ করতে পারতাছি না যখনই টাকা ১০০০০ দিলাম সাথে সাথে কাজ হয়ে গেলো

রায়পুরা, ঢাকা ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৫.০ হাজার

আদালতের রায় অনুযায়ী রের্কড সংশোধন

আদালতের রায় অনুযায়ী রেকর্ড সংশোধন আবেদন করি।টাকা দেওয়া ছাড়া আমার ফাইলের অগ্রগতি হয় নাই।আমি বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে।

ফেনি সদর উপজেলা, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

New passport

আমার পরিবারের সদস্যের জন্য নতুন পাসপোর্ট করতে গিয়েছিলাম সেখানে নরমাল প্রসিডিউরে আমি করতে পারিনি যখন সরকারি খরচের বাইরে অতিরিক্ত টাকা দিলাম তারপর অটোমেটিকলি আধা ঘন্টার ভিতরে আমার আবেদনটি জমা হয়ে যায়।

Jamalpur, ময়মনসিংহ ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৫০০

সকল টেস্ট মেশিন নষ্ট বলে

আখাউড়া সদর হাসপাতালে এক্সরে ব্লাড টেস্ট আলট্রা যেকোনো টেস্ট এর জন্য গেলে বলে মেশিন নষ্ট অথচ দালাল থাকে পাশের যেকোনো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করাতে হয় এগুলো ডাক্তারের সাথে হাত থাকে

আখাউড়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

বিদেশ যাবার পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাবার সময় পুলিশ ক্লিয়ারেন্স এরকম টাকা দাবি করে। তা না হলে তারা আর দেয় না

আখাউড়া, চট্টগ্রাম ৪ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য