সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

New Passport

আমি নতুন পাসপোর্ট বানাতে দিয়েছিলাম। ডকুমেন্টস জমার দিন যত ডকুমেন্টস লাগে এবং লাগতে পারে অর্থাৎ ১০০% এ ২০০% ডকুমেন্টস ঠিক ছিলো এরপরেও আবেদনপত্রটি বাতিল করে দেই। বলে আবার এপ্লাই করে আনেন আর নাগরিক সনদ হালনাগাদ করে আনেন। তো আমি নিরুপায় হয়ে বের হয়ে আসি পরে। পাসপোর্ট অফিসের বাহিরে থাকা ৪/৫ জন লোক ঘুরাঘুরি করে একজন আমাকে ডেকে বলে ভাই করতে পারেন নাই? আমি বললাম না। তারা বললো ২০০০ লাগবে ফিক্সড তাহলে এই বাতিল আবেদনটাই সব ঠিক করে ৩০ মিনিটের মধ্যে আপনি ছবি ফিংগার দিতে পারবেন। পরে আমার জরুরী পাসপোর্ট করানো প্রয়োজন তাই কি আর করা ২০০০ দিয়েছি দেখি আসলেই আমার এত কোনো ডকুমেন্টস কিছুই লাগেনি। শুধুমাত্র আমার ভোটার আইডি আর বাবা-মার ভোটার আইডি নিয়েছে। আর কিছুই লাগেনি।

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTENGT6S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

Id সংসদন

আমার nid নাম এবং বয়স সমস্যা আমি ইউনিয়ন উপজেলা নির্বাচন অফিস সব ঘোরা শেষ সবাই একেই কথা সার্ভার বন্ধ হবে না | কিন্তু 1 লাখ 20 হাজার টাকা দিলে হবে | আমি একজন সৌদি প্রবাসী এখন আমার id সংসদন না হলে e পাসপোর্ট পাবো না আর বিদেশ ও যেতে পারবো না আমার ব্যবসা সব শেষ হয়ে যাবে

মুন্সীগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKH5QJD6
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২৫.০ হাজার

ভূমি অনলাইন খারিজ

একটি অনলাইন খারিজ যেটার জন্য সরকারি খরচ মাত্র ১১০০ টাকা আর আমার থেকে নিছে ২৫০০০ টাকা,আমার সব ডকুমেন্টস থাকার পরেও আমার থেকে এই টাকা নেওয়া হয়।

জামালপুর সদর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYQ4JRJC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

থানায় জিডি করার জন্য গিয়েছিলাম আইডি কার্ড হারিয়ে গেছিলো তাই

আমার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গেলে থানায় জিডি করতে যাই (আমি অনলাইনে শতবার চেষ্টা করেছি)। একজন কর্তব্যরত অফিসার ছিলো ডেস্কে বসা, আমি জিডির কথা বললে উনি জানতে চান কিসের জিডি? আমি বললাম আইডি কার্ড হারিয়ে গেছে তাই। তারপর তিনি আমাকে রুমে বাহির নিয়ে আসলেন ( রুমে সিসি ক্যামেরা ছিলো তাই) এবং টাকা দাবি করলেন আমি বললাম আমি চাকরি জন্য চেষ্টা করছি বেকার মানুষ আমার কাছে কোন টাকা নেই দিতে পারবোনা। তারপর বলল তাহলে বাহিরে কম্পিউটার দোখান থেকে অনলাইনে করে নেন টাকা দিয়ে, এদিন পিরে আসলাম। আবার অন্য একদিন গেলাম আবারও নিলোনা জিডি তারপর আর জিডি করি নাই।

করিমগঞ্জ উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKUFU9WD
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

বিদেশে যাওয়ার জন্য NOC প্রয়োজনে।

আমি চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে একটি স্কুলে শিক্ষকতা করি। আমার সন্তানের চিকিৎসার জন্য ভারতে ভিসার জন্য NOC প্রয়োজন হয়। তখন আমি সিটি করপোরেশনের শিক্ষা বিভাগে গিয়ে আমার চাহিদা পত্র দিলে আমাকে জানানো হয় NOC নিতে হলে টাকা দিতে হবে। বাধ্য হয়ে টাকার বিনিময়ে সেবা গ্রহন করতে হলো।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTGMRDZ6
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

তীর্থ ভ্রমনে জন্য নতুন পাসপোর্ট আবেদন অনলাইনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ব্যাংক চালান জমা দেয়া পর পাসপোর্ট অফিসে জমা দিতে গেলে এ কাগজ নেই ঐ কগজ বলে ঘুরিয়ে রাখে। যেহেতু বয়স্ক মা-বাবা দুর থেকে আসা কারণে অনেক সময় নষ্ট হওয়ায় কাজ হয়না দেখে খুব চিন্তিত হয়ে পড়ি। পরবর্তীতে পাসপোর্ট অফিস হতে বের হয়ে জানতে পারলাম যে, কিছু টাকা না দিলে কাজ হবে না। তাই উপায় না দেখে অবশেষে কোনো এক কম্পিউটার দোকান তাদের সাথে লিংক আছে বলে তাদের মাধ্যমে টাকাটা নগদ তাদের হাতে দিয়ে দিই। পরে আবার পাসপোর্ট অফিসে গেলে কোনো কথা ছাড়া কাজ হয়ে গেলো।

বান্দরবান, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTCHWRDQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

বাবার পেনশন মায়ের নামে ট্রান্সফার

My father was an employee of RHD Department. After My father's death, to transfer his pension to my mother's name I paid 25000 taka as per their demand.

Chittagong, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT29LM69
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ভূমি অধিগ্রহণ

রাস্তার কাজের জন্য আমাদের বাড়িটি সরকারি নামে দিতে হয় দেওয়ার পর অনেক ঘুড়াঘুড়ি করতে হয় প্রায় ৩ বছর ৩ বছর পর সব মিলিয়ে ১০ হাজার টাকা ঘুষ দেওয়ার পর আমি আমার টাকা বুঝে পাই শেরপুর সদর জেলা ডিসি অফিস ভুমি অধিগ্রহণ টাকা ছাড়া কোন ফাইলে সাইন হয়না আগে ঘুষ পরে কাজ পিয়ন থেকে শুরু করে সবাই ঘুষখোর খোজ নিয়ে দেখতে পারেন

শেরপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYRJK5GU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট নবায়ন (নোয়াখালী অফিস)

আমার পাসপোর্ট নবায়ন করতে গিয়ে নিজেই পাসপোর্ট আবেদন করি। নির্দিষ্ট দিনে পাসপোর্ট জমা দিতে গিয়ে খুব বিড়ম্বনার স্বীকার হলাম। আমার সব কিছু ঠিক ছিল। কোন ভুল ধরতে না পেরে। বলল যে আপনি যে বিবাহিত তার প্রমান কি? ম্যারিজ সার্টিফিকেট দিন। তাও ৪ টার ভিতর। ফিঙ্গার যে ছেলে টা নেয় সেই। এগুলা নিয়ে তর্কের এক পর্যায়ে বলল টাকা দিতেই হবে না হলে হবেনা। নিরুপায় হয়ে ২০০০ টাকা দিয়ে ফিঙ্গার দিয়ে আসলাম। তাদের নির্দিষ্ট কিছু এজেন্ট আছে। যারা বিভিন্ন ইমেইল কোড ব্যবহার করে। যা পাসপোর্ট অফিসের লোকরা দেখেই বুজতে পারে। তাদের পাসপোর্ট আবেদন জমা নেয়। আর যদি দালালের মাধ্যমে না যায় তখন হেনস্থার শেষ নাই।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTKGRE57
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

বকেয়া বেতন তোলা

আমার বকেয়া বেতন ১ লক্ষ ১৩ হাজার টাকা তুলতে গেলে উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে বেতনের ২% মানে ২হাজার টাকা দাবি করে। এবং নানা টালবাহানা করে। অবশেষে আমাকে দিতেই হয়

শিবালয়, মানিকগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRS5GM6
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳২৫.০০ লাখ

দরপত্র

সোহরাওয়ার্দী হাসপাতালে দরপত্র সাবমিটের পর স্টোর ইনচার্জ আমাকে দেখা করতে বলেন। দেখা করার তিনি আমাকে ডিডি'র কাছে নিয়ে যান। এরপর আমাকে বলেন ২৫ লাখ টাকা না প্রদান করলে দরপত্র আমরা পাবো না। ডকুমেন্টস যতো ওকে থাকুক ননরেসপন্সিভ করা হবে। আমি মেনে নিইনি। এরজন্য স্হানীয় উৎপাদনকারী হওয়া সত্বেও আমরা বাদ পড়েছি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK9J8T4L
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

হাসপাতালে একটি বেড দেওয়ার জন্য

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ/হাসপাতাল: হাসপাতালে একটি বেড দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নার্স আমার কাছে ৫০০ টাকা ঘুষ দাবি করেন। এছাড়া সরকারি ব্যবস্থায় বিনামূল্যে দেওয়ার কথা থাকা ভ্যাকসিনের জন্যও প্রতি ভ্যাকসিন ২০০ টাকা করে দাবি করা হয়।

Gazipur Sador, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKN5XDKD
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নির্বাচন কমিশনে ভোটার ট্রান্সফার

ভোটার ট্রান্সফার করতে গেছিলাম, আমি জানি সরকারি ভাবে এইটা করা হয় বিনিময় টাকা নেওয়া হয়না।কিন্তু উনি আমাকে বলছে টাকা লাগবে নাহলে এইটা করা যাবেনা।অনেক তর্ক বিতর্কের পরে আমি চলে আসার সময় আমার ফাইল জমা রাখছে আমি বিদেশে চলে আসছি ভোটার ট্রান্সফার হইছে কিনা আমি জানিনা। ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা। আমার সামনে দেখা যত গুলো লোকের কাজ উনি করছে সবার কাছ থেকেই টাকা নিছে। টাকা ছাড়া উনি কোনো ফাইল জমা নেয়না।

উপজেলা অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRG3GFB4
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.০০ লাখ

ভূমি অধিগ্রহণের টাকা চেকের জন্য

ভূমি অধিগ্রহণের টাকা ৮ ধারা নোটিশ দেওয়ার পর চেক সংগ্রহের জন্য গেলে তারা ৬% হারে ঘুষের টাকা দাবি করে ৬% হারে টাকা দিলে চেক পাওয়া যাবে বর্তমানে চেক বন্ধ অবস্থায় আছে সিরাজগঞ্জে ভূমি অফিস ডিসি অফিসে বাণিজ্য চলছে ঘুষের

সিরাজগঞ্জ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJA58TY9
মন্তব্য
ঘুষ দিয়েছি বিদ্যুৎ, গ্যাস ও পানি ৳২০.০ হাজার

গ্যাসের নতুন আবেদনের সময় ২০ হাজার টাকা

বাংলাদেশের সব জায়গায় গেছে আবেদন করলে ঘুষ দিতে হয় নতুন করে বলার কিছু নাই, আর এটা বলো যে বিচার পাবো তা এখনো গ্যারান্টি নাই, বিস্তারিত আর কি বিবরণ দেব, এসব ঘটনা সবারই জানা, নতুন করে বোঝানোর কিছু নাই

সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DKQKKQXN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ওয়ারিশ জমির নাম ট্রান্সফার করার সময়

ভূমি অফিসে সবাই ঘুষ দিয়ে কাজ করায়, এই কাজ যাদের ছাড়া করা সম্ভব হয় না, এ কারণে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে, কাগজের কর্তৃক রেকর্ড সংশোধন করার জন্য কথা বলে থাকে, বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম বাহানা বানিয়ে ঘুষ নিয়ে থাকে, এমন ভাবে কাজ করে প্রমাণ করা সম্ভব হয় না, ভূমির কাগজ পেতে বছরের পর বছর লেগে যাওয়ার ভয়ে মাধ্যমে কাজ সম্পন্ন করার লাগে

সাভার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK325C9Y
মন্তব্য