সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

থানায় জিডি করতে গিয়ে

২০২৫ সাথে সেপ্টেম্বর মাসে কিশোরগঞ্জ নিকলি হাওরে যাওয়ার সময় বাইক এক্সিডেন্ট করি। আমার পকেট থেকে ফোন পরে যায়। ফোনের মডেল আইফোন ১২। ওই এলাকার কিছু লোক আমার ফোন টা চুরি করে। আমি প্রায় ১ মাস চিকিৎসা শেষে আমি কটিয়াদি থানায় জিডি করতে যাই। জিডি করার পরে বলে জিডিতো সবাই করে ফোন বের করতে হলে টাকা লাগবে ৮ হাজার। পরে আমি ৩ হাজার টাকা দিয়ে আসছি। আমার ফোন আজ ১ বছর আজো অয়াইলাম না। ফোন হারানোর ৩ মাস পরেও ফোন কল ঢুকেছে আমার ই সিম লাগানো ছিলো। এক্সিডেন্ট এর ১ সপ্তাহ পরে ফোন খুজে দিবে এই বলে মিরপুর ১০ নাম্বারে একজন ডিবির লোক ১ হাজার টাকা নিয়েছে পরে আর খোজ খবর নাই। আর জীবনেও খু*ন হয়ে গেলেও থানায় যাবো না, আমার সাথে অন্যায় হলে সাথে সাথে নিজ থেকে প্রতিবাদ করবো

কিশোরগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKJ64YB8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী, খাজনা

ভূমি অফিসের আসে পাসের কম্পিউটার দোকান গুলোর কাছে ভূমি অফিসের সাভারেরে এক্সেস থাকে, আমি নিজেই লক্ষ করেছি। পিওন থেকে শুরু করে, দলিল লেখক, সাভেয়ার, কম্পিউটার দোকান সমূহ সকলেই যোগ-সাযোগ থাকে। সবনিম্ন ৫০০০ টাকা না দিলে আপনার কাজ হবে না। ফাইল হরিয়ে ফেলবে, খুজার বাহানা করবে, ডেট দিবে আমুক দিন আসুন। পিওন এর ব্যবহার যেন অফিসার মোত।

Rajshahi, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJAN2XTP
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

প্রাথমিক শিক্ষক বদলি

প্রাথমিক বদলি একই স্কুল থেকে অন্য স্কুলের ট্রান্সফারের জন্য আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল আমি সেখানে ১০০০০ টাকা দিয়ে বদলির কাগজপত্র দিয়ে আসছি

লালমোহন, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRBNE45H
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫.০ হাজার

ঢাকা মেডিকেল হাসপাতালেের ENT Emergency OT

গতকাল আত্মীয়র চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল এর Emergency ৩য় তলায় গেলে ENT OT রুমে ৫০০০ টাকা চায় এবং না দিলে সেলাই করবে না বলে জানায় ।রোগী সিরিয়াস থাকায় বাধ্য হয়ে টাকা দিয়ে সেলাই করতে হয়েছে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZDB4GE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫০.০ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট এর পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য টাকা দাবি করা হয়। ইমার্জেন্সি কাজের ভিসায় দেশের বাহিরে যেতে হবে। ২ মাস আটকে রাখা হয়। তারপর টাকা দিলে ক্লিয়ারেন্স দেয়। এইটা পুলিশ টাকা নিছে

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJVB4YQN
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করা

টাকা না দিলে নতুন পাসপোর্ট করা হবে নাই এই এলাকায়। নিজ জেলায় গিয়ে করতে হবে। টাকা দিলে এখনেই হবে এখানে। একটি পাসপোর্ট এর জন্য ২,০০০/- টাকা করে লাগে। সব আসল কাগজ আমার সঙ্গে ছিল, তার পরেও টাকা দিতে হবে। পরে পাসপোর্ট উর্ধতন কর্মকর্তা ফোনে ফ্রি করে দিয়েছে। আর কোন টাকার কথা উল্লেখ করেনি।

মোহাম্মদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZMFE2R
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল ময়মনসিংহ

আমার মামলা যুগ্ম ১ম আদালত ময়মনসিংহ থেকে বদলি করে সিনিয়র সহকারী জজ আদালত ত্রিশাল এ পাঠায় পরে আমি ত্রিশাল কোর্টে গেলে বলে আপনার নথি আসে নাই। পরে আবার যুগ্ম ১ম আদালত থেকে স্মারক নাম্বার ও প্রেরণের ছবি নিয়ে আসি ত্রিশাল কোর্টের পেশাকারকে দেখালে বলে খরচ দেন খোজে বের করি পরি আমি বলি কিসের খরচ এক মাস হয়েছে নথি এসেছে পরে তারিখ জানতে চাইলে লোকটি বলে খরচ দেন ৫০০ আগে নথি খোজে তারিখ দেই আমি প্রত্যাখান করলে বলে বাড়ি চলে যান।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYFNREXW
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০০

দাখিলা কৃষি জমির

ইউনিয়ন ভূমি অফিস মুক্তাগাছা মানকোনে যাই,২৯ শে জুন ১১.০০ শে,দাখিলা করতে কৃষি জমির। কাজটা খুবই দ্রততায় করে দিছে, রিসিটে ১০ টাকা লিখা আমার কাছ থেকে ২০০ টাকা নিয়েছে, আমি অসম্মতি জানিয়েছি সে বলছে ২০০ না দিলে পরবর্তীতে আপনাকে ভালো সেবা দেওয়া হবে না। আমার ক্লাস থাকায় আমি কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে চলে আসছি। তাদের ঐখানে সিসি টিভি ফুটেজ হয়তো কাছে,আমার কাছে দাখিলার কাগজ আছে।

Muktagachha, Mymensingh., ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYR2VJB5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫০০

GPF একাউন্ট সচল

আমি একজন সহকারী শিক্ষক। আমার GPF একাউন্ট অপেন করার জন্য আবেদনের সবকিছু অনলাইন থেকে ফ্রিতে করে দেয় শিক্ষা অফিস। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, স্বাক্ষর করে দেন। অতঃপর ডকুমেন্টস হিসাবরক্ষণ অফিসে জমা দিতে গেলে, টাকা খোঁজে। আমি ৫০০ টাকা দিয়েছি। টেকনাফ হিসাবরক্ষণ অফিস।

টেকনাফ উপজেলা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTWXMR6S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ইপিজেড এর ভূমি অধিগ্রহন এর টাকা উত্তোলন

পটুয়খালী ডিসি অফিস এর ভূমি অধিগ্রহন শাখা থেকে ইপিজেড এর টাকা উত্তোলন এর জন্য তখন যে সার্ভেয়ার ছিল তাকে ফাইল জমা দেয়ার অনেক মাস পরেও সে আমার ভুমি রিপোর্ট করে না । পরে আরেকজন পিয়ন জানায় খরচপাতি দিলে করে দিবে । আমি জইজ্ঞেস করলাম কত সে বললো মোত টাকার ৩-৫ %। আমি এরপর তাকে ৩৪ হাজার টাকা দেই । পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিগ্রহন শাখায় এইটা একেবারে কমন প্রাক্টিস

Patuakhli, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BR5J4M4A
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১৩.০ হাজার

Driving licence

আমাকে সবকিছুতে পাশ করিয়ে দিবে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায়। তার বিনিময়ে ১৩০০০ টাকা দিতে সব সবখরচ সহ। আমি তা প্রত্যাখ্যান করেছি।

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYYTFDYX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট এর জন্য আবেদন

এখানে দালালের মাধ্যম ছাড়া গেলে না ধরনের করা হয় এবং সঠিকভাবে কাজ করে না তাই আমাকে বাধ্য হয়ে টাকা দিতে হয়

শরীয়তপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKXXZHVQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

deed registration

ভাইদের মধ্যে বন্টননামা দলিল। এক টাাও লাগার কথা না। টাকা না দিলে দলিল রেজিস্ঠ্রি করবে না বলেছে।

dhaka tejgaon, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKG6D5BX
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট করা

আমি স্বাভাবিক নিয়মে আমার বিস্তারিত লিখে পাসপোর্ট ফরম জমাদিই।,আমার বাসা গ্রামে তাই হোল্ডিং ম্বর নেই ,তাই হোল্ডিং এর জায়গা ফাঁকা রেখেছিলাম। ১০০ জনের লাইন ক্রশ করে আমার ফাইলের কাছে যেতেই,তারা হোল্ডিং এর জায়গায় ০১ লেখা লাগবে বলে ফাইলে কলম দিয়ে ক্রস মার্ক করে দেয়।আমি বললাম এখানে ফাঁকা আছে ০১ লিখে দিই? ওনারা বললেন,সাইডে যান আরো লোক আছে।আমি বুঝলাম এটা ফাঁদ।পরে বাইরে আসতেই ওখানকার সিকিউরিটি গার্ড আমাকে বলেন,কি সমস্যা?আমি বললতেই ঊনি ৩০০০ টাকা চেয়ে বসলেন,বললেন কিচ্ছু লাগবেনা টাকা দেন ওইটাতেই হয়ে যাবে।বুঝলাম এটাও চক্রের লোক।ইমার্জেন্সি থাকার কারনে,ওই ১০০ জনের লাইনে আর দাঁড়াইনি,টাকা দিতেই উনি আমাকে ফিংগার আর ছবির লাইনে দাঁড়াতে বললেন,আর ফাইল নিয়ে একদম রুমে ঢুকে গেলেন। এগুলার শেষ কোথায়?

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJD2WHBH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

২০১৪ সাল থেকে ব্যবসা করি সকল VAT ট্যাক্স সবকিছু আপডেট থাকা সত্ত্বেও ৫০ হাজার টাকা দাবি করে । টাকা না দেওয়ার কারণে জুলাই মাস থেকে দুই মাস ঘুরিয়ে আজ পর্যন্ত ট্রেড লাইসেন্স এখনো দেয়নি। ট্রেড লাইসেন্স নবায়ন পদ্ধতি অনলাইন এ করার দাবি জানাচ্ছি।

ইয়ারপু ইউনিয় পরিষদ, আশুলিয়া, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKEUDGYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.০ হাজার

সনদ যাচাই

প্রথমে আমি আমার আবেদনপত্র জমা দিই এবং তারা আমাকে জানায় যে দুদিন পর তা সংগ্রহ করতে পারব। দুদিন পর আমি সেখানে যাই, কিন্তু তখনও সেটি যাচাই করা হয়নি; তখন আমাকে পরদিন আসতে বলা হয়। পরদিন গিয়েও দেখি কাজটির কোনো সুরাহা হয়নি এবং আমার ফাইলটি তার ডেস্কে আগের মতোই পড়ে আছে। আমি জানতে চাইলাম কেন আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে। এরপর মাত্র কয়েক মিনিটের মধ্যেই যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করার বিনিময়ে তিনি ১০০০ টাকা দাবি করলেন।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SY3KXCUF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

কংক্রিট সিলিন্ডার টেস্ট

১ সেট (৩ টি) সিলিন্ডার টেস্ট ফি হলো ৬০০ টাকা,, ৬০০ টাকার পরিবর্তে আমার থেকে ৩০০০ টাকা জোর পূর্বক নেওয়া হয়,, নইলে রেজাল্ট ফেইল দেখাবে টেস্ট রিপোর্টে,, LGED অফিসের ল্যাব টেকনিশিয়ান সহ সকল উর্ধতন কর্মচারি জরিত,,

পিরোজপুর জেলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRE9A4DK
মন্তব্য
শুধু দাবি করেছে বিআরটিএ ৳১১.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

খুলনা বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ১০ হাজার নিচে কেউ লাইসেন্স করতে পারে না সরকারি খরচ ৫ হাজার ৬০০ টাকা। এখানের দারোয়ান থেকে শুরু করে বড় অফিসার সবাই দুর্নীতির সঙ্গে জড়িত সিন্ডিকেটের বাইরে কিছুই হয় না।

খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHHA87XC
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫.০ হাজার

দালাল ছাড়া যারা সঠিকভাবে কাগজ থাকা শর্ত কাগজ করে দেয় না

গাড়ির কাগজ সঠিক থাকার পরেও ওরা বিভিন্ন ইস্যু তৈরি করে গাড়ির কাগজ দিতে চায় না এবং দালালের মাধ্যমে নিতে হয় এবং বড় অঙ্গের টাকা দাবি করে

নেত্রকোনা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MY3ATPSU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

পাসপোর্ট নবায়ন

পাসপোর্টের মেয়াদ শেষ হলে তা নবায়ন করার জন্য আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে নবায়ন করার জন‍্য যাই। তাদের থেকে তথ্য সংগ্রহ করে সকল কাগজপত্র নিয়ে ব‍্যাংকে টাকা জমা দিয়ে। অফিসে গিয়ে আবেদন জমা দিলে তারা আইডি কার্ড চায়। তখনও আইডি কার্ড পাইনি তাদের জানাই এবং স্লিপ দেখাই। তখন তারা জন্মনিবন্ধন চায়। বললাম আবেদনের সাথে দেয়া আছে। দেখে বলে এইটা হবে না। অনলাইন জন্মনিবন্ধন লাগবে। তখন সবে মাত্র অনলাইন জন্ম নিবন্ধন শুরু হয়েছে। পরে আবার অনলাইন করে নিয়ে আসি। তখন তারা বলে বাংলা হবে না ইংরেজি টা লাগবে। ইংরেজি করে আনালাম।। সর্বশেষ তারা বলে আপনার ১৮ বছর হয়ে গিয়েছে এখন আর জন্মনিবন্ধন দিয়ে নবায়ন করা যাবে না। আইডি কার্ড ই লাগবে। কিন্তু দালাল কে ৫০০০ টা দেয়াতে কোন কাগজ ছাড়াই নবায়ন করতে পারি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKNTJWEA
মন্তব্য