সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৯.০ হাজার

passport lost

পাসপোর্ট করতে যায় সরকারকে দিতে হয় ৪০০০ থেকে ৫ হাজার আর ন্যায় হচ্ছে ৯০০০ না দিলে সপ্তাহের পর সপ্তাহ ঘুরাই। টাকা না দিলেই বলে কাগজের সমস্যা বের করে অথচ টাকা দিলে কিছুই প্রয়োজন নাই শুধু আইডি কার্ড আর কিছু কাগজেই হয়ে যায়

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJPBPH95
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

Driving License

টিটিসি কিশোরগঞ্জ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে টিটিসি ট্রেনার কে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ডোপ টেস্ট ও তাদের কাছে করানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। কিন্তু লাইসেন্স বা ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

Kishoreganj Sadar, Kishoreganj, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKZJJU29
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

জমি খারিজ করা

জমি খারিজ করতে অনলাইনে আবেদন করা হয় ,যা আমরা নিজেই করি , অতঃপর আবেদন পাশ করাতে সরকারি খরচের পাশাপাশি বাড়তি 1500 টাকা দাবি করে , তাছাড়া আবেদন পাশ করাবে না । তাই আমরা বাড়তি 1500 টাকা ঘুষ হিসেবে পরিশোধ করতে বাধ্য হই ।

নালিতাবাড়ী, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYSVEV5U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

NID কার্ড নবায়ন

আমার কনফার্ম হওয়া চাকরিতে জয়েন হওয়ার সময় কোম্পানি আমায় বলে যে আমার NID কার্ডে আমার বাবার নামের সাথে আমার সার্টিফিকেট গুলোতে আমার বাবার নামের কিছুটা ভিন্নতা রয়েছে। সেটা পরিবর্তন করতে গিয়ে আমাকে এই ঘুষের শিকার হতে হয়। দ্রুত পরিবর্তন করতে না পারলে চাকরি হাত ছাড়া হতে পারে এমন আশঙ্কায় ঘুষ দিতে বাধ্য হই।

আনোয়ারা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZHC362
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

থানা

মোবাইল খুজে বের করে দিলে টাকা দামি করে মনে হয় এইটা সরকারি জায়গা না এইটা টাকা দিয়ে দাক্কা দিয়ে কাজ করানোর জায়গা

Shaistaganj, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYXY54EJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বিচার প্রার্থীর

মামলা দাপ পরিবর্তন এর জন্য। টাকা ছাড়া কোন কাজ হয় না। দিন শেষে দোষ আইনজীবী আগায় না। আইনজীবীদের 1000 ফিস দেয় আর সেরেস্তাদার পেশকার পিয়ন 1000 টাকা দাবী করে । কি হবে টাকা ছাড়া মামলায় কাজ হয় না।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTMB3B38
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সনদ সংশোধনীর জন্য, দিনাজপুর শিক্ষা বোর্ড।

দ্রুত সংশোধনী করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলো। ২০২৪ সালের ডিসেম্বর মাসে।

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNYNZ6MV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য

ভূমি উন্নয়ন কর/খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য ৫০০ টাকা করে দিতে হয়, না হলে ৫০-৬০ বছরের খাজনার অনুমোদন দেওয়া হয়

নোয়াখালী জেলার সোনাইমুড়ী পৌরসভা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTX6Z657
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৪.৫ হাজার

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা

মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স এর প্র্যাকটিকাল পরিক্ষা এমনভাবে নেয়া হয় যেন কেউ পাস করতে না পারে অথচ রাস্তায় নিরাপত্তার সাথে এই প্রাক্টিকাল এর কোন সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ আছে । শেষে 4500 টাকাতে সব দফারফা করতে হয়েছে

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJYAFU8Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিটিশন

আমি আমার বাবাকে সাথে নিয়ে ভূমি অফিসে আমাদের একটা জমির মিটিশন করাতে গিয়েছিল।সব কাগজ জমা দিয়ে সেদিন আমি ঢাকাতে চলে আসি। এর কিছুদিন পরে বাবা যখন খতিয়ান আনতে যায়, সেখানকার দায়িত্বরত কর্মকর্তা আমার বাবার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে।মিটিশনের সরকারি খরচ ১১৭০ টাকা। বাবাতো গ্রামের মানুষ, আসলে অন্য কোন উপায় না পেয়ে বাবা আমাকে ফোন করে, এরপর আমি ওই কর্মকর্তা সাথে ফোনে কথা বলি, অবশেষে ওই কর্মকর্তা ৫০০০ টাকায় খতিয়ান দিতে রাজি হয়। বাধ্য হয়েই, আমাদেরকে ৫০০০ টাকা ঘুস দিতে হয়েছিল।

কালুখালী, রাজবাড়ী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKJDASRT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি ও খা?অনা প্রদান

নামজারির জন্য আবেদন করেছিলাম। পাশা পাশি ২ দাগের জমি। AC land অফিসের অফিস সহকারী টাকা চেয়েছিল। দেয় নি। পরে AC land ভক্কর চক্কর ভউজ দিয়া আইনের ধারা দিয়া আবেদন টি না মুজ্জুর করে দেয়। আমার land.gov.bd একাউন্টে আবেদন টি আছে।

Bogura, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJXDVELA
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২০.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

প্রায় ২ সপ্তাহ অফিসে ঘুরঘুরির পর তারা দাবি করে টাকা দিলে ফাইল প্রসেস হবে। এটা জাস্ট একটা এক্সাম্পল, এভাবে প্রতিটা স্টেপে হয়রানির স্বীকার আর টাকা দিতে হয়েছে। But it's their job, they are supposed to serve civilians that's why Govt. pay them monthly from civilians tax.

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJSS68SK
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

Police clearance certificate

বিদেশে পড়াশোনার উদ্দেশ্যে আমি ও আমার স্ত্রী পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করি। প্রথমে দুজনের আবেদনই বাতিল করে বলা হয়, চেয়ারম্যান সার্টিফিকেট দেওয়া হয়নি। পরে সেটি জমা দিয়ে আবার আবেদন করলে ৩–৫ দিন পর জানানো হয়, কাগজপত্রে স্বাক্ষর ও তারিখ ঠিক নেই। তৃতীয়বার সবকিছু ঠিক করে জমা দেওয়ার পর আমার স্ত্রীর আবেদন আবার বাতিল করা হয়, কারণ হিসেবে তার ঠিকানা নাকি মিল নেই। অথচ আমরা একই উপজেলার দুটি ভিন্ন গ্রামে থাকি। বাধ্য হয়ে আমি থানায় গিয়ে কারণ জানতে চাই। অনেক অজুহাতের পর ডিউটি অফিসারের সামনেই আমাকে বলা হয়, টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হবে না। এদিকে আমার বিশ্ববিদ্যালয়ের সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল। বাধ্য হয়ে কম্পিউটার অপারেটরকে ৩,০০০ টাকা দিই।

Ashuganj, Brahmanbaria, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT46BEB8
মন্তব্য