Licence exam
Licence a pass korte 4000 tk ghush lagse tk na dila fail
নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
Licence a pass korte 4000 tk ghush lagse tk na dila fail
১৫০০ টাকা দিলে সহজ আর না দিলে মহাখালী ৩দিন ৫ দিন যাইতে হবে
পাসপোর্ট করতে যায় সরকারকে দিতে হয় ৪০০০ থেকে ৫ হাজার আর ন্যায় হচ্ছে ৯০০০ না দিলে সপ্তাহের পর সপ্তাহ ঘুরাই। টাকা না দিলেই বলে কাগজের সমস্যা বের করে অথচ টাকা দিলে কিছুই প্রয়োজন নাই শুধু আইডি কার্ড আর কিছু কাগজেই হয়ে যায়
টিটিসি কিশোরগঞ্জ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে টিটিসি ট্রেনার কে তিন হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। ডোপ টেস্ট ও তাদের কাছে করানোর কথা বলা হয়েছিল কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। কিন্তু লাইসেন্স বা ৩ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।
Kno exam dite hbe nah, just tk diba r license niya jaba.. just biometric ta diye jaba eshe.
জমি খারিজ করতে অনলাইনে আবেদন করা হয় ,যা আমরা নিজেই করি , অতঃপর আবেদন পাশ করাতে সরকারি খরচের পাশাপাশি বাড়তি 1500 টাকা দাবি করে , তাছাড়া আবেদন পাশ করাবে না । তাই আমরা বাড়তি 1500 টাকা ঘুষ হিসেবে পরিশোধ করতে বাধ্য হই ।
আমার কনফার্ম হওয়া চাকরিতে জয়েন হওয়ার সময় কোম্পানি আমায় বলে যে আমার NID কার্ডে আমার বাবার নামের সাথে আমার সার্টিফিকেট গুলোতে আমার বাবার নামের কিছুটা ভিন্নতা রয়েছে। সেটা পরিবর্তন করতে গিয়ে আমাকে এই ঘুষের শিকার হতে হয়। দ্রুত পরিবর্তন করতে না পারলে চাকরি হাত ছাড়া হতে পারে এমন আশঙ্কায় ঘুষ দিতে বাধ্য হই।
মোবাইল খুজে বের করে দিলে টাকা দামি করে মনে হয় এইটা সরকারি জায়গা না এইটা টাকা দিয়ে দাক্কা দিয়ে কাজ করানোর জায়গা
মামলা দাপ পরিবর্তন এর জন্য। টাকা ছাড়া কোন কাজ হয় না। দিন শেষে দোষ আইনজীবী আগায় না। আইনজীবীদের 1000 ফিস দেয় আর সেরেস্তাদার পেশকার পিয়ন 1000 টাকা দাবী করে । কি হবে টাকা ছাড়া মামলায় কাজ হয় না।
আমি তশিল অফিসে জাই মিউটেশন করতে বলে ১৫০০০ টাকা লাগবে আমি না করে চলে আসছি
দ্রুত সংশোধনী করে দেওয়ার কথা বলে টাকা নিয়েছিলো। ২০২৪ সালের ডিসেম্বর মাসে।
Ami Saudi Arabia Riyadh a thaki Amar Ager MRP passport theke ami E passport korte gele passport office a Amar kache 500Riyal 16000K taka dabi kore
আমার সব কাগজ পত্র থাকার পরও ঘুষ নিছে
ভূমি উন্নয়ন কর/খাজনার আবেদনের পর অনুমোদনের জন্য ৫০০ টাকা করে দিতে হয়, না হলে ৫০-৬০ বছরের খাজনার অনুমোদন দেওয়া হয়
3 Dine passport dibe bole pion taka nieche
মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স এর প্র্যাকটিকাল পরিক্ষা এমনভাবে নেয়া হয় যেন কেউ পাস করতে না পারে অথচ রাস্তায় নিরাপত্তার সাথে এই প্রাক্টিকাল এর কোন সম্পর্ক আছে কিনা আমার সন্দেহ আছে । শেষে 4500 টাকাতে সব দফারফা করতে হয়েছে
কক্সবাজার কোর্ট বিল্ডিংয়ের নকল শাখায় রায়ের নকল সংগ্রহ করতে গেলে প্রতিটি নকলের জন্য আনুমানিক ৩,০০০/- টাকা ঘুষ দাবি করে। দাবিকৃত অর্থের বিপরীতে রসিদ চাইলে সংশ্লিষ্টরা রসিদ প্রদান করতে অস্বীকৃতি জানিয়ে জানান যে, এ ধরনের অর্থ গ্রহণের কোনো রসিদ/ব্যবস্থা নেই। কিন্তু সরকারী খরছ ছিল মাত্র 450 টাকা।
আমি আমার বাবাকে সাথে নিয়ে ভূমি অফিসে আমাদের একটা জমির মিটিশন করাতে গিয়েছিল।সব কাগজ জমা দিয়ে সেদিন আমি ঢাকাতে চলে আসি। এর কিছুদিন পরে বাবা যখন খতিয়ান আনতে যায়, সেখানকার দায়িত্বরত কর্মকর্তা আমার বাবার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে।মিটিশনের সরকারি খরচ ১১৭০ টাকা। বাবাতো গ্রামের মানুষ, আসলে অন্য কোন উপায় না পেয়ে বাবা আমাকে ফোন করে, এরপর আমি ওই কর্মকর্তা সাথে ফোনে কথা বলি, অবশেষে ওই কর্মকর্তা ৫০০০ টাকায় খতিয়ান দিতে রাজি হয়। বাধ্য হয়েই, আমাদেরকে ৫০০০ টাকা ঘুস দিতে হয়েছিল।
নামজারির জন্য আবেদন করেছিলাম। পাশা পাশি ২ দাগের জমি। AC land অফিসের অফিস সহকারী টাকা চেয়েছিল। দেয় নি। পরে AC land ভক্কর চক্কর ভউজ দিয়া আইনের ধারা দিয়া আবেদন টি না মুজ্জুর করে দেয়। আমার land.gov.bd একাউন্টে আবেদন টি আছে।
Govt Pension (Bangladesh Air Force) - taka na dile file open korbe na - call kore bolche taka dite then