সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৬.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তির্ন করিয়ে দিবে। ৬০০০ টাকা দাবি করে।যথারীতি এভাবে চলছিল। আমি না দিলে ফেইল দেখানো হতো এমন পরিস্থিতি বিদ্যমান ছিল।

নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTUC6FT4
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০ হাজার

জমির দাগ

জমির দাগ নাম্বার দেখতে চাইলে বলে যতোবারই দেখবেন ২০০ টাকা করে দিতে হবে আমি পাঁচ বার দেখার জন্য ১০০০ টাকা দিতে হয়েছে।

সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYMRC46U
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৭০.০ হাজার

সাফ কাবলা দলিল রেজিস্টেশন (কমিশন করা )

হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের অবস্থিত আমার বাবার চাচাতো ভাই-বোন ও চাচিরদের জমি সাফ কাবলা দলিল রেজিস্টেশন করার জন্য বাবার চাচি (আমার দাদু) অসুস্থতা ও বাবার চাচাতো বোন (আমার ফুফু)এর সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আগমনের কারনে বরিশালে গিয়ে কমিশন দলিল করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়. এরুপ পরিস্থিতিতে সাফ কাবলা দলিল রেজিস্টেশন কমিশন করার জন্য অতিরিক্ত ৭০,০০০.০০ টাকা প্রদান করতে হয়.১০.০৭.২০২৬ (শুক্রবার)তারিখে বরিশালে গিয়ে কমিশন করা হয় । কোন সরকারি লোক আমাকে টাকা দিতে বাধ্য করেনি । স্থানিয় ভেন্ডার এর মাধ্যমে তারা এই কাজ করে । যাতে কেউ তাদের বিষয়ে কিছু না বলে ।

হিজলা উপজেলা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRNRRXAY
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳২.০ হাজার

মোটরসাইকেলের মামলা

আমি একটি গ্রাম এলাকার মধ্যে মোটরসাইকেল চালাচ্ছিলাম। যেহেতু গ্রাম এলাকা আমার কাছে মোটরসাইকেলের কাগজ ছিল না। পুলিশ কাগজ চাইলে সাথে সাথে কাগজ দেখাতে না পারায় সে মামলা দিতে চাইলো। অন্যথায় ২০০০ টাকা দিতে হবে। কি আর করার মামলা থেকে। বাঁচতে ২০০০ টাকা দেওয়া হয়েছিল।

শাখারিয়া, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRRCF5JD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমি খারিজ করতে জমি রেজিস্ট্রি করতে ইত্যাদি ইত্যাদি ঘুস ছাড়া চলেই না

যেখানে সরকারি খরচ দেখানো হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেখানে দশ হাজার টাকা নেয়া হয়েছে এরকম আমি একা না সারা বাংলাদেশের সবাই ভুক্ত

বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিসে একই অবস্থা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTSVW27J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব PBI পেলেও টাকা খেয়ে ভুয়া রিপোর্ট

মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব PBI (Police Bureau of Investigation) পেলেও বাদীর থেকে ৪ লাখ টাকা খেয়ে ভুয়া রিপোর্ট বিবাদীর বিরুদ্ধে বা বাদীর পক্ষে দেয়ার চুক্তি বাদীর সাথে যোগাযোগ করে নাম দেখানো তদন্ত করে।বিবাদী(আমার) কাছে বাদীর বিরুদ্ধে থাকা কোনো প্রমাণ PBI দেখতেও চায় নাই, বা কিছু দেখলেও না বুঝান ভান করে এবং বিবাদীর পক্ষের কয়েকজন লোকের মিথ্যা সাক্ষ্য নিয়ে ভুয়া রিপোর্ট করার ষড়যন্ত্র চালায়।আমি জানতাম অন্তত PBI সঠিক তদন্ত করে।কিন্তু এখানেও যে দুর্নীতি সেটা নিজ অভিজ্ঞতা না হলে বুঝতাম না।

ময়মনসিংহ বিভাগের কোনো এক শহর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYXDHACX
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.৫ হাজার

নতুন এমপিও, বকেয়া ফাইল, উচ্চতর গ্রেড প্রাপ্তি

প্রতিটি ফাইল ডায়েরিতে নোট করে টাকা নেয়া হয়। জীবনে ১ম দেখলাম ডায়েরিতে নোট করেও ঘুষ নেয়া হয়।

গোবিন্দগঞ্জ, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNNF96S4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৮ হাজার

ড্রাগ লাইসেন্স নবায়ন

ফার্মেসি ব্যবসা চলমান রাখতে টাকা দিতে বাধ্য হই।আর ৭৮০ টাকার নবায়ন ফী কিন্ত আমি প্রস্ন করি বেশি টাকা নেওয়া হল।তারপর ড্রাগ সুপার ও এসিস্টেন্ড লাইসেন্স বাতিল হুমকি,আর আইনের আওতায় এনে শাস্তি দিবে।আর নতুন লাইসেন্স অনলাইন ওকে,কিন্ত ড্রাগ অফিস এ ৪০হাজার টাকা দিলে সাথে এপ্রোপ হয়।নতবা বাতিল।

মৌলভীবাজার সদর, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYVQVWGL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

নিয়োগ প্রক্রিয়া অবৈধ টাকা আদায়

বেসরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হই। এমপিও ভুক্ত হওয়ার আবেদন করলে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে অনলাইনে সাবমিট করা ফাইল আটকিয়ে দেয়। উনাদের কে খুশি না করলে ফাইল রিজেক্ট করে দেয়। এভাবে সকল শিক্ষক ও কর্মচারীদের যত কাজ হয় , ততবার ই টাকা লাগে। এই কাজ গুলো আমি খুব কাছ থেকে দেখেছি।

চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTY8PT89
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৩.০ হাজার

নতুন ভোটার আইডি কাড করার জন্য

আমার সন্তানের নতুন ভোটার আইডি কাড করার জন্য। আমার কাছে সব ডকুমেন্ট ছিলো স্কুল সাটিফিকেট জন্ম নিবন্ধ, মারক সিট,বিদ্যুৎ বিল,সব থাকা সত্ত্বেও আমি অনেক হয়রানির শিকার হয়েছি।বার বার আমার পেপার রিজেক্ট করা হয়েছে শেমুলি অফিস থেকে। বাড়ি ভাড়া চুক্তি পত্র লাগবে দিলাম।আবার বাড়ি ওয়ালার সব কিছু লাগবে হোল্ডিং ফি,টেক্স পেপার ইত্যাদি। বাড়ি ওয়ালা এগুলো কোন ভাবেই দিবে না।আবার অফিসে গিয়েছি কোন পাত্তাই দিচ্ছে না জাস্ট বল্লো আপনার এলাকায় খোজ নিন।এলাকায় এসে খোজ নিলাম ৩০০০ হাজার টাকা লাগবে ১টাকাও কম হবে না।বাদ্য হয়ে দিলাম কাজ শুরু করেছে ফোনে অফিসের কমকর্তাকে বলে দিয়েছে আগামীকাল একজন যাবে তার কাজ শেষ করে পাঠিয়ে দিবেন তারাতাড়ি। চমৎকার বিষয় হলো পরেরদিন অফিসে জেয়ে পেপার দেয়া হলো ৫মিনিট পর ছবি তুলে ছেড়ে দিয়েছে ২ দিনে ক

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKQSJ3ZL
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স

প্রতিটি লাইসেন্স নবায়নের জন্য অতিরিক্ত টাকা দাবি করা হয় যা নিয়ে একাধিক বার অভিযোগ রিপোর্টে ও হয়েছে কিন্তু কোন প্রতিকার হয় নাই।

সিংাইর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKDDAH4T
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

জমির নামজারি করতে চাইলে 20/ 30 হাজার টাকার কম নেয় না এবং খাজনা দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের দাবি করে

কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNQUNKH8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট বানানোর জন্য

পাসপোর্ট এর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য । টাকা না দিলে নাকি ফিঙ্গারপ্রিন্ট দিতে দেরি হবে।

ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNDYWPCY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

পিবিআই তদন্ত কর্মকর্তার ঘুষ দাবী

আমি একজন শিক্ষার্থী গত ২৪ জুলাইয়ের আন্দোলনর একজন সম্মখ সরির যোদ্ধা। ৩৬ জুলাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে দূর্নীতিবাজদের উৎখাত করা হয়েছিল.. সেরকমই একটি কার্যক্রমে আমার এলাকার একছোট ভাইয়ের পরামর্শে তাদের আন্দোলনে যোগ দেই। যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পরবর্তীতে ঐ ছেলের সাথে আতাত করে কিন্তু আমরা বাকিরা আমাদের কার্যক্রমে অটুট থাকি। এক পর্যায়ের আন্দোলনে সফল হই কিন্তু ঐ ব্যাক্তি পরর্বতীতে আমাদের ১২ জনের নামে ছিন তাইয়ের মামলা দেওয়ার জন্য আদালতের তদন্তের আবেদন জানায়।পুলিশ ঐ সময় সঠিক তদন্তে তার অভিযোগ খারিজ করে দেন কিন্তু তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেন পুনরায় তদন্তের.. কিন্তু বিপিআই আমাদের কাছে ৪০০০০ দাবী করে এবং সে জানায় সে একাই সেই টাকা খাবে না.. সবাই মিলে খাবে..এভাবেই চলছে আমাদের নতুন বাং৬

দিনাজপুর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNAFWKUQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির নামজারী

যখন নামজারী করতে যাই তখন তসিলদারের এক সহকারী ১০০০ টাকা দাবি করে।টসকা ছাড়া খসড়া খতিয়ান করবে না।

রাজাপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRS6VMGQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ডাক্তারের সিরিয়াল,পরিক্ষা টেস্টে সিরিয়াল পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি সরকারি ডাক্তার টাকার বিনিময়ে

একটা টেস্টের জন্য অনেক সিরিয়াল দিতে হয় পিজিতে, ডাক্তারের এক সহচর (পড়ুন চামচা) ও আনসার বলল টাকা দিলে সিরিয়াল ছারাই কাজ হয়ে যাবে। অথবা সারের অন্য একটি প্রাইভেট হাসপাতালে করান কমে করে দিবে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKUP54JJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

সরকারি চাকরির জন্য মেডিকেল সনদ

মিষ্টি খাওয়ানোর জন্য। সবার কাছ থেকেই টাকা নেয়।

বরগুনা সিভিল সার্জন অফিস, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRNU2TUH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

সমাজসেবার টাকা উত্তোলন

আমাদের ক্যান্সার রোগীর টাকা সমাজসেবা থেকে সোনালী ব্যাংক সাকায় আসে,,কিন্তু সেই টাকা উটাতে গেলে ম্যানেজার আর তার পিয়ন বলে সরকারি কি কাজে নাকি টাকা কেটে রক্ত হয়,পরে পিয়ন টাকা তুলে গোপন কক্ষে ডেকে নিয়ে 3500 টাকা দাবি করে আর আমি জড়াজড়ি করে3200 টাকা দেই,,,

নারায়ণগঞ্জ,আড়াইহাজার, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK6HJTHY
মন্তব্য