সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শিক্ষা অফিস

যে কোনো কাজ করতে গেলে টাকা ছাড়া হয়না । উনারা যে কোনো কাজে গেলে ছেচরার মতো টাকা চায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস , পাকুন্দিয়া , কিশোরগঞ্জ । উনারা যেকেনো কাজে গেলে টাকা ছাড়া কিছুই করেনা । উপরন্তু টাকা দিলেও উনারা ব্যবহার খুব খারাপ করে শিক্ষকদের সাথে । মেডিকেল ছুটি নিলেও বলে অফিসারের সই লাগবে ৫০০ টাকা দেন । আবার ছুটি শেষে যোগদান করতে গেলেও বলে বিল ছুটাইতে ২০০০ টাকা লাগবে । কোনো শিক্ষক প্রতিবাদ করতে গেলে তাকে নানা ভাবে হয়রানি করা হয়।

ঘুষ দিয়েছি
পাকুন্দিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস । ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKJH8DDQ
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লিখিত ও প্রাকটিক্যাল পরীক্ষায় উত্তির্ন করিয়ে দিবে। ৬০০০ টাকা দাবি করে।যথারীতি এভাবে চলছিল। আমি না দিলে ফেইল দেখানো হতো এমন পরিস্থিতি বিদ্যমান ছিল।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳৬.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTUC6FT4
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমির দাগ

জমির দাগ নাম্বার দেখতে চাইলে বলে যতোবারই দেখবেন ২০০ টাকা করে দিতে হবে আমি পাঁচ বার দেখার জন্য ১০০০ টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
সুনামগঞ্জ ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYMRC46U
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

সাফ কাবলা দলিল রেজিস্টেশন (কমিশন করা )

হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের অবস্থিত আমার বাবার চাচাতো ভাই-বোন ও চাচিরদের জমি সাফ কাবলা দলিল রেজিস্টেশন করার জন্য বাবার চাচি (আমার দাদু) অসুস্থতা ও বাবার চাচাতো বোন (আমার ফুফু)এর সংক্ষিপ্ত সময়ের জন্য দেশে আগমনের কারনে বরিশালে গিয়ে কমিশন দলিল করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়. এরুপ পরিস্থিতিতে সাফ কাবলা দলিল রেজিস্টেশন কমিশন করার জন্য অতিরিক্ত ৭০,০০০.০০ টাকা প্রদান করতে হয়.১০.০৭.২০২৬ (শুক্রবার)তারিখে বরিশালে গিয়ে কমিশন করা হয় । কোন সরকারি লোক আমাকে টাকা দিতে বাধ্য করেনি । স্থানিয় ভেন্ডার এর মাধ্যমে তারা এই কাজ করে । যাতে কেউ তাদের বিষয়ে কিছু না বলে ।

ঘুষ দিয়েছি
হিজলা উপজেলা ৳৭০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRNRRXAY
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করতে জমি রেজিস্ট্রি করতে ইত্যাদি ইত্যাদি ঘুস ছাড়া চলেই না

যেখানে সরকারি খরচ দেখানো হয়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সেখানে দশ হাজার টাকা নেয়া হয়েছে এরকম আমি একা না সারা বাংলাদেশের সবাই ভুক্ত

ঘুষ দিয়েছি
বাংলাদেশের প্রত্যেকটি ভূমি অফিসে একই অবস্থা ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTSVW27J
মন্তব্য
শিক্ষা অফিস

নতুন এমপিও, বকেয়া ফাইল, উচ্চতর গ্রেড প্রাপ্তি

প্রতিটি ফাইল ডায়েরিতে নোট করে টাকা নেয়া হয়। জীবনে ১ম দেখলাম ডায়েরিতে নোট করেও ঘুষ নেয়া হয়।

ঘুষ দিইনি
গোবিন্দগঞ্জ ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNNF96S4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাগ লাইসেন্স নবায়ন

ফার্মেসি ব্যবসা চলমান রাখতে টাকা দিতে বাধ্য হই।আর ৭৮০ টাকার নবায়ন ফী কিন্ত আমি প্রস্ন করি বেশি টাকা নেওয়া হল।তারপর ড্রাগ সুপার ও এসিস্টেন্ড লাইসেন্স বাতিল হুমকি,আর আইনের আওতায় এনে শাস্তি দিবে।আর নতুন লাইসেন্স অনলাইন ওকে,কিন্ত ড্রাগ অফিস এ ৪০হাজার টাকা দিলে সাথে এপ্রোপ হয়।নতবা বাতিল।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার সদর ৳৬.৮ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ SYVQVWGL
মন্তব্য
শিক্ষা অফিস

নিয়োগ প্রক্রিয়া অবৈধ টাকা আদায়

বেসরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হই। এমপিও ভুক্ত হওয়ার আবেদন করলে উপজেলা ও জেলা শিক্ষা অফিসে অনলাইনে সাবমিট করা ফাইল আটকিয়ে দেয়। উনাদের কে খুশি না করলে ফাইল রিজেক্ট করে দেয়। এভাবে সকল শিক্ষক ও কর্মচারীদের যত কাজ হয় , ততবার ই টাকা লাগে। এই কাজ গুলো আমি খুব কাছ থেকে দেখেছি।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳১০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTY8PT89
মন্তব্য
সিটি কর্পোরেশন

নতুন ভোটার আইডি কাড করার জন্য

আমার সন্তানের নতুন ভোটার আইডি কাড করার জন্য। আমার কাছে সব ডকুমেন্ট ছিলো স্কুল সাটিফিকেট জন্ম নিবন্ধ, মারক সিট,বিদ্যুৎ বিল,সব থাকা সত্ত্বেও আমি অনেক হয়রানির শিকার হয়েছি।বার বার আমার পেপার রিজেক্ট করা হয়েছে শেমুলি অফিস থেকে। বাড়ি ভাড়া চুক্তি পত্র লাগবে দিলাম।আবার বাড়ি ওয়ালার সব কিছু লাগবে হোল্ডিং ফি,টেক্স পেপার ইত্যাদি। বাড়ি ওয়ালা এগুলো কোন ভাবেই দিবে না।আবার অফিসে গিয়েছি কোন পাত্তাই দিচ্ছে না জাস্ট বল্লো আপনার এলাকায় খোজ নিন।এলাকায় এসে খোজ নিলাম ৩০০০ হাজার টাকা লাগবে ১টাকাও কম হবে না।বাদ্য হয়ে দিলাম কাজ শুরু করেছে ফোনে অফিসের কমকর্তাকে বলে দিয়েছে আগামীকাল একজন যাবে তার কাজ শেষ করে পাঠিয়ে দিবেন তারাতাড়ি। চমৎকার বিষয় হলো পরেরদিন অফিসে জেয়ে পেপার দেয়া হলো ৫মিনিট পর ছবি তুলে ছেড়ে দিয়েছে ২ দিনে ক

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKQSJ3ZL
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স

প্রতিটি লাইসেন্স নবায়নের জন্য অতিরিক্ত টাকা দাবি করা হয় যা নিয়ে একাধিক বার অভিযোগ রিপোর্টে ও হয়েছে কিন্তু কোন প্রতিকার হয় নাই।

ঘুষ দিয়েছি
সিংাইর ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১২ DKDDAH4T
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

জমির নামজারি করতে চাইলে 20/ 30 হাজার টাকার কম নেয় না এবং খাজনা দিতে গেলে বিপুল পরিমাণ অর্থের দাবি করে

ঘুষ দিইনি
কচাকাটা, নাগেশ্বরী, কুড়িগ্রাম ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNQUNKH8
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানানোর জন্য

পাসপোর্ট এর ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য । টাকা না দিলে নাকি ফিঙ্গারপ্রিন্ট দিতে দেরি হবে।

ঘুষ দিয়েছি
ঠাকুরগাঁও ৳২.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNDYWPCY
মন্তব্য
সরকারি হাসপাতাল

দাঁতের চিকিৎসা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টালে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে সিরিয়াল দিয়েছে ২০ দিন পর। পরে ডেট এগিয়ে দিতে বলায় এগিয়ে দিয়ে টাকা দাবি করে। ২০ টাকা দিলে নেয়নি, পরে ৫০ টাকা দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳১০০
২ সেপ্টেম্বর ২০২৬ CTRKA637
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিলের আয় করে টাকা নিয়েছে আয়কর সার্টিফিকেট নাকি দিতে হয় এজন্য সে আমার কাছ থেকে তিনটায় করার জন্য

যেহেতু আমাকে দলিলটা করতে হবে সেজন্য আমি নয় হাজার টাকা তাদের জরিমানা দিয়েছি। এটা ছাড়া কি হতো না এটা ছাড়া কি সম্ভব ছিল না।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳৯.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKC5ZQFR
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

আমি সেখানে আমার বাড়ির দলিল নিয়ে যাই বলি যে আমি জায়গাটি নতুন ক্রয় করেছি এটিকে নামজারি করতে হবে তুমি আমাকে বলল যে ১৫ হাজার টাকা খরচ হবে পরবর্তীতে আমি তাকে বলি যে কিছু কম রাখা যায় না তিনি আমাকে বলল লাস্ট ১৪ হাজার টাকা

ঘুষ দিইনি
Munshiganj. sirajdikhan. Basail Union Parishad ৳১৪.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKKR8HXN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঢাকা ওয়াসার পানির গাড়ি

ঢাকা ওয়াসার পানির গাড়ি ফোন দিলে মাঝে মাঝে পানি নিয়ে আসে কিন্তু পানি নামানোর আগে চলে দর কষাকষি নূন্যতম অতিরিক্ত ৫০০ টাকার নিচে পানি নামায় না,

ঘুষ দিয়েছি
বাসাবো ৳৭০০
২ সেপ্টেম্বর ২০২৬ DKF52QZ6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পিবিআই তদন্ত কর্মকর্তার ঘুষ দাবী

আমি একজন শিক্ষার্থী গত ২৪ জুলাইয়ের আন্দোলনর একজন সম্মখ সরির যোদ্ধা। ৩৬ জুলাইয়ের পর দেশের বিভিন্ন স্থানে দূর্নীতিবাজদের উৎখাত করা হয়েছিল.. সেরকমই একটি কার্যক্রমে আমার এলাকার একছোট ভাইয়ের পরামর্শে তাদের আন্দোলনে যোগ দেই। যার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি পরবর্তীতে ঐ ছেলের সাথে আতাত করে কিন্তু আমরা বাকিরা আমাদের কার্যক্রমে অটুট থাকি। এক পর্যায়ের আন্দোলনে সফল হই কিন্তু ঐ ব্যাক্তি পরর্বতীতে আমাদের ১২ জনের নামে ছিন তাইয়ের মামলা দেওয়ার জন্য আদালতের তদন্তের আবেদন জানায়।পুলিশ ঐ সময় সঠিক তদন্তে তার অভিযোগ খারিজ করে দেন কিন্তু তিনি সিবিআইয়ের কাছে আবেদন করেন পুনরায় তদন্তের.. কিন্তু বিপিআই আমাদের কাছে ৪০০০০ দাবী করে এবং সে জানায় সে একাই সেই টাকা খাবে না.. সবাই মিলে খাবে..এভাবেই চলছে আমাদের নতুন বাং৬

ঘুষ দিয়েছি
দিনাজপুর ৳৪০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RNAFWKUQ
মন্তব্য