সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি বিআরটিএ ৳৮.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স করার জন্য গিয়েছিলাম। সেখানে একজন কর্মচারী বলেছিল ৮০০০ টাকা দিলে সে সব কাজ করে দিবে। অন্যথায় আমি পাশ করলেও আমাকে ফেল করে দেওয়া হবে।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJVWE2DB
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫.০০ লাখ

Easement deed

একটা জমি ডেভেলপমেন্ট এর জন্য রাজউকের নিয়ম মোতাবেক ১০% জমি রাজউক কে ইজমেন্ট ডিড এর মাধ্যমে সমর্পণ করতে হবে। কিন্তু ল্যান্ডওনার এর পাওয়ারে রাজউকের সমস্ত কাজ ব কলমে এটর্ণী করার অধিকার আছে। কিন্তু সাব রেজিষ্ট্রার বলে পাওয়ার এ ইজমেন্ট শব্দটা উল্লেখ নাই তাই ঘুষ না দিলে করবে না।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKPQD5DH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

সরকারি চাকরি হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন

ভেরিফিকেশনের জন্য আমাদের ৫ জনের দায়িত্ব পড়ে একজন SI এর কাছে। উনি আমাদের সবাইকে সন্ধার টাইমে রাজৈরে ডাকেন। প্রত্যেকের থেকে ৫ হাজার টাকা ঘুষ দাবী করেন। অনেক অনুনয় বিনয়ের পর জনপ্রতি ২৫০০ টাকায় রাজি হয়। আমার টিউশন থেকে জমানো অতি কষ্টের উপার্জন ছিল। ২৫০০ টাকা ঘুষ দিতে আমার চোখে পানি চলে আসছিল।

মাদারীপুর, রাজৈর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK5STAPC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জায়গা নামজারি

আমার পৈতৃক সম্পত্তির আমার নামে নামজারি করলে উনারা ১৫০০০ টাকা দাবি করেন অথচ অনলাইনে নাম জারি খরচ দেখাচ্ছে মাত্র ১১৭০৳ টাকা।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTCMT9HN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ইউনিয়ন অফিস

অভিযোগ বিষয়: জন্ম নিবন্ধনের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ। আমি আমার ২ বছর বয়সী সন্তানের জন্ম নিবন্ধন করার জন্য ৬ নং রাজিউড়া ইউনিয়ন পরিষদ অফিসে যাই। সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমার কাছে ২০০ টাকা ফি দাবি করেন। আমি সরকারি ফি ৫০ টাকা বললে তিনি রেগে গিয়ে বলেন, “২০০ টাকা না দিলে জন্ম নিবন্ধন বাতিল করে দেব।” বাধ্য হয়ে আমি ২০০ টাকা দিয়ে সন্তানের জন্ম নিবন্ধন করি। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।

হবিগঞ্জ সদর ৬ নং রাজিউড়া ইউনিয়ন অফিস, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYZ5B9G8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

সন্তোষপুর মৌজারভুমি রেজিষ্ট্রেশন জন্য অতিরিক্ত ১০০০০ টাকা ঘুষ নেন ভুমি রেজিষ্ট্রেশন অফিস , ভাগ পান সব কর্মচারি ও কর্মকর্তা

ভুমি অফিসের দলিল লেখকের মাধ্যমে ঘুষ নেন তারা

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYY2CC64
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১৩.৫ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

আমি প্রথমে অফিসে সব কাগজ পাতি নিয়ে যাই, কিছুক্ষণ ঘোড়াঘুড়ি করি কিন্ত তারা একসেপ্ট করলো না তারা বলে দিলো বাহির থেকে আবেদন করে আসুন। তারা একটি দোকানের নাম বললো,সেখানে গিয়ে তাদের সাথে কথা বললাম তারা,বলে দিলে ১৪৫০০টাকা লাগবে অনেক রিকুয়েষ্ট পর তারা এক হাজার টাকা কমিয়ে ১৩৫০০ টাকায় করতে রাজি হয়। কিন্তু আমি নিরুপায় হয়ে করতে বাধ্য হয়। এখন

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RNARQH8M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

কলেজে ভর্তির ব্যাপারে

আমার একটি কলেজে ভর্তির জন্য যাবতীয় যত রিকোয়ারমেন্ট ছিল সবই আমি পূরণ করেছিলাম(মার্ক+gpa)।এখন আরেক কলেজ থেকে আমি ট্রান্সফার হয়ে এই কলেজে আসতে চাচ্ছিলাম।তবে সাধারণভাবে আসতে পারলেও এই কলেজের কিছু বা কোনো অফিস স্টাফ আমাদের থেকে এই টাকাটা চায়।আমি ছাড়াও বলতে গেলে যারাই টিসি নিয়ে এই "সরকারি" কলেজে ট্রান্সফার হয়ে আসতে চায় সবার থেকেই কমবেশি 12-30 হাজার পর্যন্ত টাকা দাবি করা হয়ে থাকে।শুনেছি এই টাকা না দিলে নাকি ট্রান্সফার করাবেই না,বা করালেও নানাবিধ সমস্যা করবে।তাই টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম,কেননা আমার জন্য এই কলেজে পড়া স্বপ্ন ছিল।

হাজী ক্যাম্প,এয়ারপোর্ট,ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DKPKRZR2
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫০.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন সক্রান্ত

পাওয়ার দলিল থেকে সাব কবলা দলিল করতে লাকসামের সাব রেজিস্ট্রার প্রত্যেক দলিলে অতিরিক্ত ২০ হাজার,৩০হাজার,৫০হাজার দাবি করে।

লাকসাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTLFQ6A5
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

নাম জারি খারিজ

প্রথম একবার নামজারি খারিজ করার জন্য আবেদন করি আবেদন করার শেষে প্রথমবার রিজেক্ট করে দেয় দ্বিতীয়বার যখন যাই আবেদন করে সরাসরি অফিসে যাই বলে আপনার কাজ হয়ে যাবে তবে পিছন থেকে কেউ একজন ডেকে বলে কিছু টাকা দিয়ে যান কত দুই হাজার আপনার কাজ হয়ে যাবে কিছু করার নাই বাধ্য হয়ে দেওয়া লাগছে না দিলে পুনরায় আবারো বাতিল করবে কতবার আবেদন করা যায়

গ্রাম, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKALFVUT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

বিডিএস সার্ভে

সারাদেশে ভূমি জরিপ (বিডিএস সার্ভে) শুরু হলে ঢাকা জেলার সাভার উপজেলার বড় বরদেশী মৌজার ভুমি জরিপে ১০০০০০.০০ টাকা দাবী করা হয়। টাকা না পরিশোধ করায় অন্য জনের নামে জরিপ রেকর্ড ভূক্ত করেন। পরবর্তীতে কেস করে রেকর্ড সংশোধন করা হয় সেখানেও ৩০০০০.০০ টাকা দেওয়া লাগে এবং ৫ বার তারিখ ফেলে শুনানী হয় এবং কাগজপত্র যাচাই বাছাই করা হয়। প্রতি শুনানির হয়রানি। আমার ধারনা এই শুধু সাভার উপজেলার আলমনগর সাব-রেজিস্টার অফিসে প্রায় লক্ষাধিক কেস আছে এবং আমি হয়তো সর্ব নিম্জান টাকা পরিশোধ করেছি। সারাদেশের ভুমি অফিসের চিত্র প্রায় সমান। ১৮ কোটি মানুষের এই দেশে জন প্রতি আবাদডোগ্য ভুমি সম্ভবত ১০ শতাংশের কম। এই অতি সামান্য ভুমি হতে মানুষকে হয়রানির মূল কারিগর এসি ল্যান্ড তবে প্রশাসনের কর্ম কর্তারা সবসময়ে জবাবদিহিতার বাইরে থাকে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9THZJZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

অনলাইনে জমির খাজনা দেওয়া

ভূমি কর দিবো তাই আবেদন করেছিলাম। তার এপরোভ করতে প্রতি খতিয়ানের জন্য ৩০০ থেকে কোনোটাতে ৩০০০ চাই। যা আমি ২০০ এবং এক খতিয়ানে ২০০০ নেয়।

মোহনপুর ভুমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJS4YGDG
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৮.৫ হাজার

মোটরসাইকেল চালকের লাইসেন্স

২০২০ সালে ড্রাইভিং লাইসেন্স করতে যাই, অফিসের লোকের কোন সহযোগিতা না পেয়ে বাধ্য হয়ে, দালালকে ৮৫০০ টাকা দেই লাইসেন্স করার জন্য, ড্রাইভিং এবং লিখিত পরিখা দিয়েছি, এখন পর্যন্ত আমি লাইসেন্স পাই নাই, বলে ফিনগার আমার আসে নি,তাহলে এখন আমি কি করতে পারি

সিরাজগঞ্জ সদর, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJVMWNLP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.৫ হাজার

আমি একটা ব্যবসায়ের কাজে টিন সার্টিফিকেট উঠাতে যাই। আমার কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা নেই তাদের নানা অ

আমি একটি ব্যবসায়ের কাছে টিম সার্টিফিকেট উঠাতে যাই। তারা আমার কাছ থেকে ১৪৫০০ টাকা দাবি করে। তারা নানা অজুহাত দেখাতে শুরু করে। তখন আমার খুব প্রয়োজন ছিল। তখন আমি দিতে বাধ্য হয়েছিলাম।

Brahmanbaria, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT8AUEP3
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৭.০ হাজার

নতুন ড্রাইভিং লাইসেন্স

মোটরসাইকেল জিগ্জ্যাগ টেস্টে আমরা প্রায় 100 জনের উপরে পরীক্ষা দিলাম মোটরসাইকেল চালানোর গ্যাপ অনেক কম করে দিছিল তাই মাত্র সাত আট জন পাস করছিল। কিন্তু রেজাল্ট এ দেকলাম ৮০% পাস। সবাই কোন না কোন মাধ্যম ধরে টাকা দিয়ে পাস করিলো।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে BRAB4JRE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন গ্রহণ

তাড়াতাড়ি লোন দেয়ার কথা বলে ৫০০০ টাকা নেয়। পরবর্তীতে বাড়ি দেখে এসে বলে আপনার বাড়িতে আপনার মা থাকেন, বউ থাকেন না তাই লোন দেয়া যাবে না। তখন আবার ৫০০০ টাকা নিয়ে লোন দিয়ে দেয়।

মিঠাপুকুর, রংপুর।, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN5A9JQL
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৩.০ হাজার

ড্রাইভিং লাইসেন্স

সব কিছু পাশ করলাম, ভাইভায় গিয়ে নাটক করলো, ফেল করে দিবে আরো আনেক কিছু,,,, পরে ১০ জন মিলে চুক্তির মাধ্যমে ২৫,০০০ টাকা দিয়েছি

ঠাকুরগাঁও, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNXXKBSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

যাচাই না করে মামলা

আমার নামে একটি মিথ্যা অভিযোগ করেছিল, যেটি যাচাই বাঁচাই না করে, আমার নামে মামলা নিল পুলিশ। পরে আমি থানায় গিয়ে কথা বললাম, একটি যাচাই করার জন্য। ওনার রাজি হন নি। তো আমি যেহেতু মিথ্যা মামলায় অভিযুক্ত হতে চাই না। তার জন্য আমাকে টাকা দিতে হয়েছে, এখন নাম দিবেনা।

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT68LKW4
মন্তব্য