সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১১৮ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১১৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশনের জন্য দঃ কেরানীগঞ্জ থানায়,কিছু পেপার জমা দিতে ডাকা হয়। গেলে ডি এস বি র একজন পুলিশ কর্মকর্তা আমার কাছে ২০০০ টাকা ঘুষ দাবি করে । পুলিশ ক্লিয়ারেন্স আমার জরুরী দরকার তাই আমি প্রথমে ৫০০ টাকা দিতে চাই কিন্তু সে কোন কথাই শুনে না অনেক ধরনের ভয়ভীতি দেখায় অবশেষে আমি ১২০০ টাকা ঘুষ দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTMY8FX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫.০ হাজার

ভূমি দালালী

গত আওয়ামী লীগ সরকারের আমলে ২২ ২৩ সালের দিকে আমার বাড়ি নিয়ে কোন প্রকার ঝামেলা নেই জায়গা জমি নিয়ে কোন ঝামেলা নেই অথচ আওয়ামী লীগের ভূমি দালালদেরকে ৫৫হাজার টাকা দিতে হয়েছিল। বাড়ির কনস্ট্রাকশন এর কাজ করার সময় তারা আমাকে অনবরত ডিস্টার্ব করত। জায়গাটা হল কেরানীগঞ্জের ছোট ভাওয়ালের খান বাড়ি এলাকা।

কেরানীগঞ্জ ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKLYQV8H
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২.০ হাজার

,,,,

আমার নার্সিং এ রেজিস্ট্রেশন করার জন্য সার্টিফিকেট প্রয়োজন কিন্তু আমার কলেজে আসছিল না ,,,, তখন ঢাকা শিক্ষাবোর্ডে গেলাম,,,, ওখানে গিয়ে কথা বললাম পরে বলল যে এক সপ্তাহ সময় লাগবে,, আমার কাছে এত সময়ও ছিল না শুধুমাত্র একদিন সময় ছিল,, সে বললো দেওয়া সম্ভব না,,,, আমি বললাম যে কোন কি উপায় নাই ?সে বলল যে আচ্ছা ঠিক আছে ৩০০০ টাকা দিয়ে বাহির থেকে একটু ঘুরে আসো,,,, পরে আমি বললাম আঙ্কেল আমি তো স্টুডেন্ট একটু যদি কম হতো ভালো হতো,,,,, কিছুক্ষণ ভেবে বললো ঠিক আছে ২০০০ টাকা দেও,,এরপর আমি তিন ঘন্টা পরে আসছি এবং সার্টিফিকেট দিছে,,,, আমার কথা হল যেই কাজটা ৩ ঘণ্টায় হয় সে কাজটার জন্য সাধারণ মানুষকে কেন এক সপ্তাহ টাইম দেওয়া হয়?😔 আমি জানি ,ঘুষ দেয়া এবং নেওয়া দুটাই খারাপ কাজ,, কিন্তু আমি বাধ্য হয়েছি!

ঢাকা,উওরা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK72UYZJ
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫০.০ হাজার

শিক্ষা অফিসার ঘুষ ছাড়া কোনো কাজ করেন না!

সুনামগঞ্জ জেলার, দিরাই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার টাকা ছাড়া কোনো লাজ করেন না! বিদ্যালয়ের যত বরাদ্দ আসে, সেখান থেকে উনাদের টাকা দিতে হয়! বদলী বানিজ্য সেটা তো ঈদের সমতুল্য! গত এক বছরে দিরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২/৩ কোটি টাকা ঘুষ বানিজ্য করছেন! গত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৭০ টা বিদ্যালয় সংস্কারের জন্য প্রতি বিদ্যায়লয়ে দেড়/ দুই লক্ষ আসে, কিন্তু প্রতি বিদ্যাকয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে শিক্ষা অফিস ৩০/৪০ হাজার টাকা ঘুষ নেন! প্রায় ২০/৩০ লক্ষ টাকা ঘুষ বানিজ্য হয়!

দিরাই, সুনামগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY5ZCSPU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি

নামজারি দলিল যাচাই করে খসড়া খতিয়ান প্রস্তুত। আমার সব কাগজ ওকে থাকার পরও নায়েব সাব আমাকে বাহিরে চিপায় নিয়ে কিছু দিতে বলে। আমি বিব্রত হই। এরপর ৫০০ টাকা দিলে নিতে অস্বীকৃতি জানায়। পরে আরো ৫০০ টাকা সহ মোট ১০০০ টাকা দেই। এরপর কাজ করে দেয়।

৩নং কুশমাইল ইউনিয়ন ভূমি অফিস, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYLTX337
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

নামজারি

জমি নামজজারি করতে ইউনিয়ন তোশীল অফিস থেকে রিপোর্ট প্রদানের জন্য। আমাকে বলে আমাদের কিছু খরচ পাতি দেন।

মিরপুর বাজার তশিল অফিস বাহুবল, হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYXJ2TGY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১৩ লাখ

শিশু সদনের এতিম শিশুদের সরকারি টাকা নতুন ভাবে বরাদ্দ করার জন্য

সমাজ সেবা কার্যালয় এর অফিস সহকারী শিশু সদনের এতিম শিশুদের সরকারি টাকা নতুন ভাবে বরাদ্দ করার জন্য উক্ত টাকা চান না হলে সমস্তটা বাতিল করে দিবে বলে হুমকি দেয় এই শুনে কমিটি দিতে বাধ্য হয়

সাপাহার, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJKMC2QR
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করতে

আমার বয়স ১৯ বছর। আমার এনআইডি এখনো হয়নি। কিন্তু জরুরী ভিত্তিতে পাসপোর্ট দরকার ছিল। তাই জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গিয়েছিলাম। কিন্তু সমস্ত কাগজপত্র আমার ঠিক থাকা সত্ত্বেও পাসপোর্ট বা অফিসার আমাকে রিজেক্ট করে দেয়। এরপর আমি পাসপোর্ট অফিস থেকে ফিরে আসার সময় দুজন আনসার সদস্য আমার সমস্যা জেনে তা ১৫০০ টাকার বিনিময়ে সলভ করার অঙ্গীকার দেয়। এরপর যখন আমি তাদেরকে ১৫০০ টাকা দিয়ে ওই আগের অফিসারদের কাছে যাই, তখন তারা ঠিকই আমার কাগজপত্র আবার নিয়ে নেয়।

ফরিদপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK853D8H
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন করার সময়

প্রয়োজনীয় ডকুমেন্ট দেওয়ার সময় এরা বলছে সকাল ৯ টা থেকে দুপুর ১: ৩০ মিনিট পর্যন্ত। আমি ০১ বাজে ৩৫ মিনিটে গিয়েছি তখন সময় নেইনি বলছে দেড় হাজার টাকা দিলে জমা নেবে। তারপর কয়েক রুম ঘুরালো পরে আর জমা নেয়নি এবং জমা দেওয়ার সুযোগ হয়নি। আমি চিন্তা করলাম পুলিশকে অভিযোগ করব পরে দেখি ওরা যে এক রুম থেকে আরেক রুমে হয়রানি করে দেখলাম ভিতরে কোন সিসিটিভি আছে কিনা কোন প্রকার সিসিটিভি নেই এবং গেটের সামনে একটি সিসিটিভি রাস্তায় কে আসে কে যায় ওইটাই দেখা যায় ভিতরে কোন সিসিটিভি নেই সেক্ষেত্রে আর আমি অভিযোগ করতে পারেনি

খাগড়াছড়ি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTU6MFF7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৯.৫ হাজার

নামজারি - দলিল_নকল

১/ একটা নকল উঠাতে সরকারি ফি ৬০ টাকা আর সে জায়গায় নেই পনেরশো টাকা. ২/আর আমি যদি আমার বাবার সম্পত্তি আমার অংশটুকু বিক্রি করতে চাই .দলিল করতে দলিলের খরচ ছাড়া আরো আট হাজার টাকা বেশি দিতে হয়. ৩/দাদার সম্পত্তির আমার অংশের টুকু বিক্রি করতে গেলে দলিল খরচ ছাড়া আরো দশ হাজার টাকা বেশি দিতে হয় না হলে তারা দলিল করে না. ৪/নামজারি করতে সরকারি ফি ১১৭০ টাকা আর তারা নেই আট হাজার টাকা.

শ্রীবরদী, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY9AB46E
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির নাম জারি

উত্তর কাউন্দিয়া মৌজার একটি জমির মিসকেস সম্পর্কিত মামলা। মামলার প্রতিবেদন এর ক্ষেত্রে ঘুষ চাওয়া হয়েছে।

আমিন বাজার ভুমি অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKCNDGYT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ট্রেড লাইসেন্স নবায়ন

এখানে ৬০০ টাকা করে ঘুষ নেওয়া হচ্ছে বিভিন্ন খাতে বিভিন্ন রকম ঘুষ নেয়া হচ্ছে ৫০-১০০।৫০০ যার কাছ থেকে যেমন করে

রাজবাড়ী জেলা পাংশা থানা মাছপাড়া ইউনিয়ন, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKA5A8VM
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.৫০ লাখ

আদালতের রায় বাস্তবায়ন।

প্রথমে ডিজি (স্বাস্থ্য) থেকে বরখাস্ত হই। তারপরে আদালতে রায় আমার পক্ষে আসে,কিন্তু সেই আদেশ বাস্তবায়নের জন্য আমাকে দীর্ঘদিন চরম ভোগান্তি পোহাতে হয়। শেষমেষ দাবিকৃত টাকা দিয়ে আমার কার্য্য সম্পাদন করি।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUYMUAK
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১.৫ হাজার

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে গিয়েছিলাম। আমাকে গাড়ির শোরুমে যাইতে বলে। বিআরটিএ অফিস থাকতে শোরুমে কেন যাব। বাড়ি দুরে হওয়ার যাতায়াতের সমস্যা র কারেন ২-৩দিন হয়রানির পরে বাধ্য হয়ে টাকা পে করতে হয়েছে।

গাইবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNM9XZYP
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Pasport

পিয়ন আমার কাছে 2000 টাকা চায় আমার পেপার্স এর ভুল ত্রুটি ঠিক করে দেবে এবং আমার সিরিয়াল আগে দেবে

Magura, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHVFPSZD
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.৪ হাজার

জমি মিটিশন

আমি কয়েক দিন আগে ৪.৫ শতাংশ জমি ক্রয় করেছি। সেটার মিটিশন করতে গেলে আমার কাছে ৫৪০০ টাকা চাওয়া হয়। বলে তাহলে আপনাকে বার বার আর এখানে আসতে হবে না।

রাজবাড়ী, পাংশা ভূমি অফিস।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK3UQBFT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জন্ম নিবন্ধন করার জন্য

ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন করতে গেলে প্রতি জন্ম নিবন্ধনে ২৫০ টাকা করে দাবি করে,,না দিলে মানুষের সাথে খারাপ আচরণ করে নানা কথা বলে,,তাদের নাকি অফিসের বিল দিতে হয় এই টাকা দিয়া আর অনেক ইত্যাদি,, তারা ২৫০ টাকার নিচে তারা নিবন্ধন করে না,,ঘটনা টি হল ঈশ্বরগঞ্জ থানা সরিষা ইউনিয়নে

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYRM2WEQ
মন্তব্য