সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন করার জন্য

ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন করতে গেলে প্রতি জন্ম নিবন্ধনে ২৫০ টাকা করে দাবি করে,,না দিলে মানুষের সাথে খারাপ আচরণ করে নানা কথা বলে,,তাদের নাকি অফিসের বিল দিতে হয় এই টাকা দিয়া আর অনেক ইত্যাদি,, তারা ২৫০ টাকার নিচে তারা নিবন্ধন করে না,,ঘটনা টি হল ঈশ্বরগঞ্জ থানা সরিষা ইউনিয়নে

ঘুষ দিয়েছি
ঈশ্বরগঞ্জ ৳২৫০
২ সেপ্টেম্বর ২০২৬ MYRM2WEQ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট করতে চেয়েছিলাম শেষ সরাসরি ৭৫০০ টাকা হলে দ্রুত করে দেবে না হলে নাকি অফিস থেকে জমা নিবে না পড়েই থাকবে পাসপোর্ট এর কাগজপত্র

ঘুষ দিইনি
মাগুরা ৳৭.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ KHA739LE
মন্তব্য
শিক্ষা অফিস

বদলী

আমি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ২০১৯ সালে আমি অন্য একজন শিক্ষকের সাথে মিউচুয়াল বদলি হই। এতে উপজেলা শিক্ষা অফিসে আমাকে ২০০০০ টাকা ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি
গ্রাম ৳২০.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১২ CTHP6BZ2
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট ইসু

পাসপোর্ট করতে গিয়েছিলাম আমাদের নিজ জেলা আন্চলিক অফিস রাঙ্গামাটিতে ঠিকানা সব কিছু ঠিক থাকলে ও আমাকে বিভিন্ন কারণ দেখিয়ে ২৫০০ টাকা ঘুস দিয়ে ছবি এবং পিংগার পিন দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
রাঙ্গামাটি ৳২.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTFFKY8K
মন্তব্য
সিটি কর্পোরেশন

গুরুত্বপূর্ণ নথি

আমি একটু গুরুত্বপূর্ণ পেপার এর জন্য তারা আমাকে বলে সরকারি ফি ৩০০০৳ পারলে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট বিকাশ এ পাঠা তে পারি বললো আমি নগদ দিয়ে আসলাম । না দিলে যে কাজ করে দিচ্ছিল না মাধবদী পৌরসভা হতে তাই।

ঘুষ দিয়েছি
মাধবদী,নরসিংদী ৳৩.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKQ5VD3M
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

এসিলেন্ট অফিসে সার্ভেয়ার তদন্তের জন্য পাঠালে সব ঠিক থাকার পরও উনি বললেন যে ৭০০০ টাকা দিতে হবে তারপর সেটা ৫০০০ টাকা দিয়ে আমি কমপ্লিট করলাম

ঘুষ দিয়েছি
খুলনা ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ ১১ KHZC853T
মন্তব্য
শিক্ষা অফিস

লোন উঠানোর জন্য

ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা লোন তুলার জন্য শিক্ষা অফিসারের অনুমোদনের দরকার হয়। এজন্য তিনি আমার কাছ থেকে ১০০০ টাকা ঘুষ নেন।

ঘুষ দিয়েছি
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া ৳১.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ CTZA3QFK
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি

আমি যখন পাসপোর্ট করতে যাই তখন ১০ বছর মেয়াদের জন্য সরকারি ফ্রি ৫৮০০ টাকা এর মতো যেটা ৪৮ পৃষ্ঠা কিন্তু আমার থেকে আরও ১৫০০ টাকা বেশি দাবি করা হয় না দিলে বলে পাসপোর্ট আটকে যাবে দেরি হবে ইত্যাদি তারপর আমার যেহেতু জরুরি সেজন্য আমি দিতে বাধ্য হই

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ MYC9M77B
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

আমি ইমার্জেন্সি পাসপোর্ট বানাতে চেয়েছিলাম । তখন আমার কাছে অতিরিক্ত টাকা চায় । পরে করি নাই । টাকা চেয়েছে দারোয়ান আরেকজন মানুষ অফিসের

ঘুষ দিইনি
গাজীপুর ৳৩.৫ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DK6UHSQ2
মন্তব্য
বিআরটিএ

গাড়ি রেজিস্ট্রেশন

আমি একটি বাইক ক্রয় করেছি বগুড়া শহর থেকে আমি বর্তমানে চাকরি করে ঢাকাতে তাই আমি ঢাকা বিআরটিএর নাম্বার করতে চেয়েছিলাম প্রথমে আমাকে না বলেছিল যে এটা হবে না পরে সাত হাজার টাকা ঘুষ দিয়েছি তারপরে হয়েছে

শুধু দাবি করেছে
ঢাকা ৳৭.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ DKNCR9TG
মন্তব্য
পাসপোর্ট অফিস

লাইফ ভেরিফিকেশন

পাসপোর্ট এর জন্য লাইভ ভেরিফিকেশন দরকার হয়। তো যিনি এসেছিলেন তাকে সবকিছু কাগজপত্র দেখানোর পরও তিনি কিছু বকশিশ চাচ্ছিলেন। পরে বারোশোর মতন দেয়া হয়েছে। যদিও তিনি আরো চাচ্ছিলেন।

ঘুষ দিয়েছি
বগুড়া ৳১.২ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ RJZWQBCG
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

গর্ভকালীন ভাতা কার্ডে ঘুষ

মাতৃত্বকালীন ভাতার আবেদন করতে গেলে তারা ৫০০০/- টাকা দাবী করে, টাকা না দিলে কাজ হবে না। নিরূপায় হয়ে টাকা দিয়েছিলাম, যদিও সরকারি সেবা ফ্রি পাওয়া প্রত্যেকটা নাগরিকের অধিকার। ট্রেড লাইসেন্স করতে গেলেও একই অবস্থা ঘুষ ছাড়া কোন কাজ হয় না ৪নং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদে। পঙ্গুভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতার ক্ষেত্রেও একই অবস্থা। একটি বয়স্কভাতার আবেদন করতে গেলে ৪০০০-৫০০০/- টাকা ছাড়া হয় না।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳৫.০ হাজার
২ সেপ্টেম্বর ২০২৬ BRTD26TE
মন্তব্য