সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

প্রতিবন্ধী সার্টিফিকেট

আমি ২০২৪ সালে একটি প্রতিবন্ধী সার্টিফিকেট করার জন্য রৌমারী সমাজসেবা অফিসে পরামর্শ চাইতে গিয়েছিলাম। তৎকালীন সমাজসেবা অফিসার আমাকে জিজ্ঞেস করে কি কারণে আমার এই সার্টিফিকেট দরকার। আমি বললাম বিভিন্ন সরকারি চাকরির কোটা পাওয়ার সুবিধার্থে। সে ৩০০০০ টাকা দাবি করল। আমি প্রত্যাখ্যান করেছি।

রৌমারী, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNDQKV4P
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

Passport

আমি সাবেক সরকারি কর্মচারি ছিলাম যখন পাসপোর্ট করতে যাই আমার আইডি কার্ড ভেরিফাই করে পাওয়া যায় আমার পেশা লিখা ছিল সরকারি চাকুরিজীবি। তাহলে তো noc লাগবে চাকরি ছেড়ে আসছি ১৪ বছর আগে এনওসি কোথায় আছে জানিনা। noc ছারা রিজেক্ট করে তখন গেটে থাকা আনসার, পুলিশের লোকগুলোই তাদের এজেন্ট তাদের কাছে তথ্য চলে আসে এই লোক রিজেক্ট হয়েছে। তখন তারাই আমাকে অফার করে যে পাসপোর্ট হয়ে যাবে কিছুই লাগবে না শুধু টাকাটা বেশি দিতে হবে। আমিও বিভিন্ন যায়গা ঘুরেফিরে ক্লান্ত তখন আমি রাজি হয়ে যাই তখন আমাকে নিয়ে যায় তাদের বড় স্যারের কাছে উনার সাথে কথা হয় আনসার বাহিনী এক লোকের সাথে। আমার সাক্ষাৎ হয় স্যারের সাথে এবং ১৪ দিনে পাসপোর্ট রেডি ৪৫০০ টাকার পাসপোর্ট হয়ে যায় ৯০০০ টাকা আর কত ভিরম্বনা এই হলো সরকারি সেবা।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYBK9WYN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চাকরি ভেরিফিকেশন

আমার জবের ভেরিফিকেশন এ গিয়েছিল ২ জন পুলিশ অফিসার। চা খাওয়ার জন্য ৫০০০/- টাকা দাবি করে। পরে ১০০০ দিতে চাইলে তারা বলে রিপোর্ট ভালো দিবে না। শেষে ৩০০০ টাকার নিচে নাকি সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন হয় না। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে

গ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RND66X7V
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

রেজিষ্ট্রেশন ও দলিলের নকল উত্তলন

মোহরা /অথবা দালল টাইপের লোক মোহনপুর ভুমি অফিসে দুই শতক জমি দান রেজিষ্ট্রেশন এর জন্য টাকা নেয়।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJYK4D8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ৫০০০ টাকা নিয়েছে পাবনা ডিএসবি পুলিশ। টাকা না ূদেওয়া পর্যন্ত

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ভয় দেখাচ্ছিলো সমস্যা হবে পরে বাধ্য হয়ে পরিশোধ করেছি

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJ8S7232
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট ভেরিফাই করতে গ্রামের বাড়িতে পুলিশ ২০০০/- নিয়েছে,ঢাকার বাসায় পুলিশ ভেরিফাই করতে এসে টাকা চেয়েছে।এবং দিতে বাধ্য হয়েছি।

কুমিল্লা, ররুড়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CT77JGN5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

পেনশন সংক্রান্ত

বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত নাবিক থেকে জেসিও'স পর্যন্ত সকলেই ঘুষ ছাড়া কেউ পেনশন তুলতে পারে না, এমনকি ডিএসপি ফান্ডের টাকা তুলতে লাখে ১০০০/১৫০০ টাকা ঘুষ দিতে হয়, তা না হলে বলবে আপনার এই সমস্য ওই সমস্যা ইত্যাদি হয়রারি থেকে বাঁচাতে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। অথচ সামরিক বাহিনীর এ-ই নাবিকরাই পুরো নৌবাহিনীতে প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলছে। নৌবাহিনীর অফিসারদের এক টাকাও ঘুষ প্রদান করতে হয় না, তাদের একনজর প্রতিনিধি ওখানে লাইজোনিং অফিসার হিসেবে নিয়োগ করা আছে, লেফটেন্যান্ট কমান্ডার পদবির, ওনিই মূলত অফিসারদের সবকিছুই এসএফসির সাথে কোটার্ডিনেট করেন। অথচ প্রতিনিয়ত পেনশনারদের নিয়ে দিক নির্দেশনা বক্তব্য দেয়া হয় বিএনডোরস থেকে যে ঘুষ প্রদান করা যাবে না, এগুলো শুধুই আই ওয়াশ।

ঢাকা, লালাসরাই, মিরপুর ১৪ নাবিক আবাসিক এলাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKE622E4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

মেডিকেল সার্টিফিকেট

চাকরির জন্য মেডিকেল সার্টিফিকেট লাগবে। সবার কাছ থেকে ২০০ করে নিয়েছে। কেউ দিতে না চাইলে হয়রানি ও বকাঝকা। সিভিল সার্জনের দপ্তর হলেও সিভিল সার্জন নিজে এটা জানেন না। তার অগোচরে প্রতিনিয়ত হচ্ছে।

যশোর সিভিল সার্জন অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHX8SLTW
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

ব্যাক্তিগত কর

রাজশাহী আয়কর অফিসে কয়েক বছর আগে, একজন অফিস সহায়ক আমার সহ অনেকের ফাইল নিয়ে জিরো রিটার্ন দাখিল করছিল।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJKMHBLZ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

ডকুমেন্টস যাচাই এর সময়

সকল ডকুমেন্টস সঠিক থাকার পরও তারা বলে ভুল আছে। এরপর বলে ২০০০ টাকা দিলে পাসপোর্ট করতে পারবো। আমি অনেকটা বাধ্য হয়ে টাকা দিয়ে পাসপোর্ট টি সম্পূর্ণ করি।

টাংগাইল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKDYNSXE
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫০ লাখ

জমি রেজিস্ট্রি

সর্বশেষ আমাকে ১৩০০০০ টাকা ঘুষ দিতে হয়েছে, না হয় জমি রেজিস্ট্রি করছিলো না। এখানে নানা অজুহাতে টাকা দাবী করা হয়।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9U4FAU
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

নতুন পাসপোর্ট

পাসপোর্ট অফিসে গেলে কাগজপত্র দেখে বলে হবেনা আমি বের হয়ে আসলে একজন আনসার ডেকে বলে দিকে আসেন পাসপোর্ট করাবেন আমি বললাম জী তিন হাজার টাকা দেন কাজ হয়ে যাবে

নাজিরপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRZ7FVXN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

মিস কেস

খতিয়ানে নাম ভুল হয় এনআইডির সাথে মিল নাই এইটা ঠিক করার জন্য ৭০০০ টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসছি।

নাজিরপুর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRPEJP5G
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৪.০০ লাখ

মিনিস্ট্রি ওডিট

০৯/০৬/২০২৬ থেকে ১৮/০৬/২০২৬ মন্ত্রণালয় থেকে এমপিও প্রতিষ্ঠানে পরিদর্শনের জন্য আসে। শিক্ষকদের চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে ছয়টা প্রতিষ্ঠান থেকে 24 লক্ষ টাকা দাবি করে। টাকা সাথে করে নিয়ে ঢাকাতে গিয়ে পরিশোধ করা হয়।

সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHNG7FTR
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

শিক্ষক গণের যোগদানের জন্য ৫০০০ টাকা বাধ্যতামুলক গ্রহন

নতুন নিয়োগ প্রাপ্ত সকল শিক্ষকগণের নিকট হতে বাধ্যতামুলক ৫০০০ টাকা চা খাওয়ার জন্য নেওয়া হয়। প্রতিবাদ করলে নানা রকম হয়রানী করা হয়।

জয়পুরহাট, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJCXVR2S
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.৫ হাজার

জমির তামিল করানো

আমার ভাইয়ের ও আমার স্ত্রীর নামের জমির তামিল করতে দুদিন যাই প্রথম দিন একটার জন্য ৪০০ টাকা দিয়েছি অন্য দিন দুটার জন্য ৮০০?টাকা নিয়েছে, একজন মহিলা আছে ওনি আমার কাছে মনে হল ভালো মানুষ আর আমার টাকা নিয়েছে কালো করে দাড়ি ওয়ালা লোকটা যে ওখানে তামিল করে বলে বই কিনতে টাকা লাগে আরও অনেক খরচ আছে

মল্লিকের মোড়, বটিয়াঘাটা, খুলনা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHKMY2EM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সকল এডমিন ক্যাডার ঘুষ ছাড়া কাজ করে না ।

ছোট কর্মচারী কে ভাল পোষ্টিন এবং অধিদপ্তরের ভাল ডেক্স এ বসানোর জন্য অথবা ভাল জায়গায় পোষ্টিন দেওয়ার জন্য এডমিন ক্যাডার এর অফিসার গণ টাকা ছাড়া কোন কাজ করে না । তারা তো এ দেশের হর্তাকর্তা ,শুধু এডমিন ক্যাডার এর অফিসার যতি ভাল হয় তা হলে এ দেশে ঘুষ বানিজ্য বন্ধ হবে ।কারণ সব ডিপার্টমেন্ট এর প্রধান হলো এডমিন ক্যাডার ।

সব জায়গায়, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKEVTVKY
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৫.০ হাজার

কন্টিজেন্সি বিল উত্তোলন

আমার সরকারি দপ্তরের কোন কন্টিজেন্সি বিল হিসাব রক্ষণ অফিসে উত্তোলনের জন্য দিলেই মোট বিলের ৫% দিতে বাধ্য করে।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTN33C7W
মন্তব্য