সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নাম জারি

নামজারি সম্পন্ন হওয়ার পর আমাকে উপজেলা ভূমি অফিস কর্মকর্তা ফোন করে জানান আপনার নামজারি সম্পূর্ণ হয়েছে অতএব আপনি আপনার খতিয়ান অফিস থেকে এসে ডিসিআর ফি পরিশোধ করে নিয়ে যান পরে আমি আমার একজন নিকটস্থ ভাইকে অফিসে পাঠালে তার কাছে ৩০০০ টাকা ডিসিআরফি দাবি করে পরে সে ২০০০ টাকার মাধ্যমে ডিসিআরফি সংগ্রহ করতে বাধ্য হয়।

ঘুষ দিয়েছি
বাজিতপুর উপজেলা ৳৩.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৮ DKFKDY2F
০ মন্তব্য
কাস্টমস অফিস

মাসিক ভ্যাট প্রদান

কি ঘটেছিল তা লিখছি না । বরং কি ঘটে মাসে মাসে তা বলছি। মাসিক ভ্যাট প্রদান। এক নিরন্তর মাসিক ঘুষ এর বন্দোবস্ত । আলাদা আলাদা খাম করে দিতে হয় সাহেবদের। যে টাকা উনারা নেয় তা রাষ্ট্র পেলে রাষ্ট্রের উন্নয়ন হতো। এ দেশে আসলেই কি দেখার কেউ আছে?

ঘুষ দিয়েছি
বগুড়া ৳২০.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৮ RJZ7SSP2
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

হাইকোর্ট / জজকোর্ট থেকে প্রয়োজনীয় কোন কাগজ উত্তোলন / যেকোন ধরনের সেবা

হাইকোর্ট এ মাননীয় জজ এর ব্রেঞ্চসহকারী অফিসার মামলার রায়ের কপি টাকা না দিলে কোন ভাবেই দিবেন বলে দিয়েছেন।

শুধু দাবি করেছে
ঢাকা ৳২০.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪২ DKGDLE9A
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভোটার আইডি তথ্য যাচাই বাছাই

নতুন ভোটার হওয়ার জন্য আমি আবেদন করি। সেই আবেদন ফরম নিয়ে ইউনিয়ন পরিষদে যাই সেখানে তথ্য যাচাই-বাছাইয়ের স্বাক্ষর নিতে এবং মেম্বারের স্বাক্ষর নিতে আমার কাজ থেকে ৫০০০ হাজার টাকা দাবি করা হয় পরবর্তীতে ইমারজেন্সি কোন উপায় না পেয়ে দুইদিন পর তা পরিশোধ করে স্বাক্ষর এবং সিল ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার কাছ থেকে নিয়েছি। এই হল অবস্থা।

ঘুষ দিয়েছি
ভোলা ৳৫.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩ BRLZ5YBJ
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

নতুন গাড়ির নম্বর প্লেট এর ভুয়া মামলা

আমাকে সিগন্যাল দিয়ে দাড়াতে বললে আমি দাঁড়াই সে বলে গাড়ির নম্বর কই আমি বলি আজকে নিয়ে আসছি ১ ঘণ্টা আগে এটা কিনেছি তাঁকে সকল কাগজ দেখালেও সে ১০০০০৳ এর মামলা দিল সার্জেন্ট কে দিয়ে অনেক রিকুইস্ট এর পর সে ৪০০০ ট্রাফিক বক্স এ নিয়ে গেল তারপর ছেড়ে দিয়েছে নইলে গাড়ি ডাম্পিং এ পাঠিয়ে দিতো আর পেতাম না গাড়ি

ঘুষ দিয়েছি
গাবতলী থেকে মোহাম্মদপুর যাওয়ার মোড় এ ৳৪.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKJT92HN
০ মন্তব্য
ভূমি অফিস

জমির দাগ এ ইচ্ছাকৃত ভুল

জমি কেনা হইছিল কিছু বছর আগে নতুন রেকর্ড হয় কয়েক মাস আগে এখন সেই রেকর্ড এ জমি এর পরিমাণ কম দেখিয়ে টাকা দাবি করছে ১০০০০০ টাকা না দিলে ঠিক করবে না

ঘুষ দিইনি
বাঁশতৈল, মির্জাপুর , টাঙ্গাইল ৳১.০০ লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ DKYM3KUT
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য থানাতে গিয়েছি তারপরে তাদের দেড় হাজার টাকা দাবি করেছে, টাকা না দিলে কাজ হবেনা তাই বাধ্য হয়ে আমি ১০০০ টাকা প্রদান করেছি,

ঘুষ দিয়েছি
পিরোজপুর ৳১.৫ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ BR5TAZGP
০ মন্তব্য
সরকারি হাসপাতাল

হুইল চেয়ার, প্লাস্টার,এক্সরে

জুলাই আন্দোলনের সময় আমার বাবা হোঁচট খায়, সরকারি পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিএনজি থেকে তাকে হুইল চেয়ারে নেয়া হয়, চিকিৎসা শেষে হুইল চেয়ার থেকে আবার সিএনজিতে নেয়া হয়। যদিও আমি নিজেই হুইল চেয়ার টেনে নিয়ে যাই,তার জন্য ৩০০-৪০০ টাকা আদায় করে নেয় outsource এর লোক। এক্স রে টেকনোলজিস্ট বাবার পায়ের এক্সরে রিপোর্ট দেয়ার কথা বলে এক্সরে রুমের ঝুঁকি পূর্ণ পরিবেশে আমাকে ডেকে নেয়, ১০০-২০০ টাকা আদায় করে নেয়। সরকারি ফ্রি প্লাস্টার ,কটন রোল ছিলো। কিন্তু তার জন্য আয়া বুয়া প্রায় ১০০০ টাকা দাবি করে। ইত্যাদি ইত্যাদি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.৫ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKRHNN7J
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, মেসে না গেলে ছবি তুলার জন্য টাকা, আর বাহির

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, দশ ছবি তুলার জন্য নির্বাচন অফিসে গেলে, তারা মেসে না যাওয়ার জন্য প্রতি জন ৩০০০ হাজার করে টাকা য

ঘুষ দিয়েছি
মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ জেলা ৳৩.০০ লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ DKEX38ZB
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, মেসে না গেলে ছবি তুলার জন্য টাকা, আর বাহির

নতুন আইডি কার্ডের ছবি উত্তোলনের জন্য টাকা চাওয়া প্রসঙ্গে, মেসে না গেলে ছবি তুলার জন্য টাকা, আর বাহির জন্ম নিবন্ধন হলে 15000 টকা পরিশোধ করতে হয়, যদি মেসে না যায় তাহলে 3-4 হাজার দিতে হয়, আর বাবা মায়ের বয়সের পাথ্যর্ক থাকলেত কোন কথাই নাই

শুধু দাবি করেছে
মিঠামইন উপজেলা, কিশোরগঞ্জ জেলা ৳১.৩০ লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ DKZWAT4V
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বেসরকারি উপ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন

আমাদের বেসরকারি উপ স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করতে এসে, যাতায়াত খরচ দাবি করে। ১০০০ টাকা নিয়ে যায়।

ঘুষ দিয়েছি
গাজীপুর ৳১.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ DKBCLAEZ
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মোবাইল হারানোর পরে জিডি করা হয়। তখন পুলিশ বলে মোবাইল পাওয়া গেছে এখন নিতে হলে ৫,০০০ টাকা লাগবে।

মোবাইল হারানোর পরে জিডি করা হয়। তখন পুলিশ বলে মোবাইল পাওয়া গেছে এখন নিতে হলে ৫,০০০ টাকা লাগবে।

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ, কটিয়াদী মডেল থানা ৳৫.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ DKABF5PC
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইউনিয়ন পরিষদ

আমার কাছ থেকে মেয়ের জম্ম নিবন্ধন করতে নগদে ২৫ টাকা। পেমেন্ট করতে হয়।এবং ৩০০ টাকা নেয় কাজ করার জন্য।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳৩০০
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৫ CTN6NXC2
০ মন্তব্য
শিক্ষা অফিস

PRL ও লাম্পগ্রান্ট বাজেট বরাদ্দ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আমার আব্বুর পি আর এল ও লাম্পগ্রান্ট বাজেট বরাদ্দের জন্য বাজেট বরাদ্দ শাখার অফিসার ও কর্মচারী ১ মাস ঘুরায়। উপায় না পেয়ে আব্বুর পেনশন চালুর উদ্দেশ্য ২০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
Dhaka ৳২০.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ DKQFM4D4
০ মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমি টিটিসি (TTC) থেকে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেওয়ার পর ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার জন্য BRTA, নওগাঁ অফিসে যাই। সেখানে আমাদের জানানো হয় যে BRTA কর্মকর্তাকে ১,৫০০ টাকা করে দিতে হবে, অন্যথায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতে পারে। পরে আমাদের ব্যাচের প্রায় ৩০ জনের কাছ থেকে প্রত্যেকের জন্য ১,৫০০ টাকা করে নেওয়া হয়। আমার জানা অনুযায়ী, একইভাবে পরবর্তী বিভিন্ন ব্যাচের প্রশিক্ষণার্থীদের কাছ থেকেও পরীক্ষায় পাস করানোর কথা বলে প্রত্যেকের কাছ থেকে ১,৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে এই অর্থ নেওয়ার সঙ্গে কারা জড়িত এবং এটি কোনো নিয়মিত সরকারি ফি কি না তা যাচাই করার জন্য অনুরোধ করছি।

ঘুষ দিয়েছি
Naogaon ৳১.৫ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪১ RJZRA2ET
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ মিটারের জন্য

আমার একটি মিটার নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমি অভিযোগ দিলে তারা ঐ মিটার ঠিক করে নিয়ে যায় এবং নতুন মিটার দেওয়ার কথা বলে চার হাজার টাকা দাবি করে যদি না দেই তাহলে তারা বলে আপনি অফিসে গিয়ে আবেদন করুন এবং বাকি কাগজ পাতি গুলো নিয়ে যান দেখবেন একটা লম্বা দীর্ঘ সময় লাগবে। বাসায় বিদ্যুৎ না থাকায় আমি বাধ্য হই টাকা দিতে এবং ২৪ ঘন্টাও সময় লাগে নি নতুন মিটার নিয়ে আসতে....

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২ DKPBSX2H
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারি কলেজ

সরকারি বঙ্গবন্ধু কলেজ,গোপালগঞ্জ। টেষ্ট পরিক্ষা বা প্রাকটিক্যাল না করলেও সমস্যা নাই।দপ্তরিকে ১৫০০ টাকা দিলে টেষ্ট পরীক্ষার হাজিরা খাতায় সাইন করা যায়। আবার প্রাকটিক্যাল খাতায় সাইন করানোর জন্য একটু কম লাগে,১৫০ করে দিলে ই হয়ে যায়। কোনো ফর্ম জমা দেয়া,সার্টিফিকেট উঠানো,খাতা দেখা,বৃত্তি সহ যাবতীয় কাজে এমন ভাবে টাকা চায় যেন এটা তাদের অধিকার, সরকারি ফি এবং আমরা দিতে বাধ্য। ভাংতি না থাকলে পুরো নোট ই চা নাস্তা বাবদ রেখে দেয়া লাগে। একজন এর আর্মিতে চাকরি হইছে। সার্টিফিকেট নিতে আসছে।চাইছে ২০ টাকা।১০০ টাকা হাতে পেয়ে বলে চাকরি হইছে নাকি অন্য কলেজে যাবা।যখন বলে চাকরি হইছে,তাহলে পুরা ই রেখে দেই নাস্তা করবানি।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳১.২ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ DKRMNYVM
০ মন্তব্য