সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

নামজারি জমা খারিজ করতে অনলাইনে আবেদন করে ইউনিয়ন ভূমি অফিসে গেলে নায়েব সাহেব প্রস্তাব পাঠায় এসিলেন্ট অফিসে কিন্তু এসিল্যান্ড অফিস থেকে নামজারির আবেদনটি বাতিল করে। দ্বিতীয়বার আবেদন করে নায়েব সাহেবের কাছে গেলে নায়েব সাহেব পরামর্শ দেয় এভাবে খারিজ হয় না। অতিরিক্ত টাকা লাগে। কারণ জিজ্ঞাসা করলে বলে কিছুদিন পরপর উপর মহল থেকে অডিটের নামে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে তাই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা নিতে হয়। অবশেষে ১৮ হাজার টাকা দিয়ে খারিজ করা লাগছে।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳১৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYGXHH2L
মন্তব্য
শিক্ষা অফিস

বেসরকারি প্রতিষ্ঠান

২০১৯ সালে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় এ অফিস সহকারী পদে নিয়োগ দিয়ে প্রধান শিক্ষক উক্ত অর্থ গ্রহন করে । পরবর্তীতে ২০২৩ সালে উক্ত পদ থেকে চাকুরী ছেড়ে দিয়ে অন্য চাকরি তে চলে আসে এতে প্রধান শিক্ষকের সাথে কথা হয় যে উক্ত অর্থের অর্ধেক এর একটু বেশি টাকা ফেরত দিবে । কিন্তু কিছু দিন অতিবাহিত হবার পরে শুধু ৫০ হাজার টাকা দিয়ে আর বাকি টাকা দেই নাই । কিন্তু প্রধান শিক্ষক উক্ত পদে আবার নিয়োগ দিয়ে ঠিকই আবারো অন্য ব্যাক্তি থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহন করেছে ।

ঘুষ দিয়েছি
ইউসুফপুর, চারঘাট ৳১১.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RJQ736M9
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

আমার এক পরিচিত বন্ধু র ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষায় পাশ করানো বাবদ ৪০০০/ টাকা জন প্রতি দিতে হয় বি আর টি এর দালাল চক্রের হাতে.

ঘুষ দিইনি
সৈয়দপুর ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNTEKNJ9
মন্তব্য
ভূমি অফিস

নাজারি

দলিলে জায়গার পরিমান ভুল ছিল ঠিক করার জন্য আবেদন করা হয়। এরপর ভূমি অফিসে গেলে সব কাগজ-পত্রের কথা বললে তা দেওয়া হয় এবং এক পিওন খরচ বাবদ ১০০০ টাকা দিতে বলে। সবাই যেহেতু ১০০০/২০০০ দেয় এইরকম কাজের জন্য, আর না দিলে যদি কাজ ঠিকভাবে না হয়, তাই দিয়ে দিলাম। বাংলাদেশের সব ভূমি অফিসেই কম বেশি এরকম টাকা নেয়। তারা কাজের বাহানায় অতিরিক্ত টাকা নেয়াটা একটা একরকম জায়েজ মনে করে।

ঘুষ দিয়েছি
কাশিপুর ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRUJ2HE7
মন্তব্য
ভূমি অফিস

জমি খাজনা দেওয়ার জন্য

আমার জমি একজন বেশি করে খাস না খারিজ দিয়ে এনেছে কিন্তু আমি ওই খাজনা খারিজ বাতিলের জন্য গেছিলাম তো ছিল অফিসের লোক আমাকে ২৫ হাজার টাকা দাবি করে আমি টাকাটা পরিশোধ করে দেই তারপরও আমার জমিটা ঠিক করে দেয় নাই এখানে ঘুষ ছাড়া কোন কাজ হয় না

ঘুষ দিইনি
Pabna ৳২.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ RJYY4GQU
মন্তব্য
ভূমি অফিস

জায়গার নামজারি

নামজারি অনলাইনে ৩বার করেছি নামঞ্জুর করে দিয়েছে, শেষে ১০ হাজার নিয়ে তাও আমাকে এখনো একটা নামজারি খারিজ করেনি।এ যেন এক ভয়ংকর অভিজ্ঞতা। আল্লাহ হেদায়েত দিক।

ঘুষ দিয়েছি
ঝালকাঠির উপজেলা ভুমি অফিস। ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRG5XEWD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেনের টিকেট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ুপজেলার শমসেরনগর স্টেশন যেখানে ট্রেনের টিকেট নিতে অনেক টাকা দিতে হয়।

ঘুষ দিয়েছি
শমসেরনগর ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SY2DLSWC
মন্তব্য
ভূমি অফিস

Land Mutation

Went to do mutation of my mom's land. He found out a random name error. The name of the husband of the previous owner of the land was mistaken in the Dalil. The Tofsildaar said that I have to correct that from pouroshova. I tried every singlebway possible but I wan't able to take sign from one authority. Then I went back to the office and told him all the chaos and then he said that he needs money to fix it. In reality he didn’t fix anything. He just approved the application and that name error is not even needed anywhere cause it was the previous land owner lady's husband name. I was 20 at that time and did't knew how to deal with this type of situation so I bargained a little and paid that

ঘুষ দিয়েছি
Pirojpur Pouroshova ৳৪.৩ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRYCCETA
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট তৈরি।

আমি ঢাকার উত্তরা অফিসে পাসপোর্ট তৈরি করতে গিয়েছিলাম।অনলাইনে যা যা কাগজপত্র চেয়েছিল সেই মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে রিসিপশনে যে বসা ছিল সে আমাকে বলল পাশে যে আনসার সদস্যরা আছে তাদের কাগজ দেখান। আমি যথারীতি কাগজ দেখালাম। তারা বলল আপনার কাগজ কিছুই ঠিক হয়নি। আমি বললাম কোথায় ভুল আছে। তারা তা সদ উত্তর দিতে পারল না। তারা শুধু একটি কথাই বলল আপনার কাগজ কিছুই ঠিক নেই। শুধু একজন কানে কানে বলল পাসপোর্ট অফিসে তো সিসিটিভি ক্যামেরা আছে ওই বাথরুমের নির্দিষ্ট যাদের পনেরশো টাকা রেখে আসুন কাজ হয়ে যাবে। আমার নিরুপায় হয়ে ১৫০০ টাকা রেখে আসতে হল, পাসপোর্ট তৈরি করার কাজে নাম্বার দিয়ে দেওয়া হলো, দেন সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেল। আমার পাসপোর্ট হয়ে গেল।

ঘুষ দিয়েছি
ঢাকা উত্তরা। ৳১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKAFLWFX
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নামের ভুল, কাগজ ফটোকপি, বায়নাপত্র দলিল, বন্টন নাম ইত্যাদি

নামের ভুলের জন্য ৫০০০, হেবা দলিলের জন্য ১০০০০, বায়নাপত্র দলিলের জন্য জমিরে পরিমানের উপর নির্ভরশীল, একই ব্যক্তির প্রত্যয়ন দিলে- ১০০০০, মূলকথা হলো বিভিন্নভাবে অযুহাত দেখিয়ে টাকা নেওয়া

শুধু দাবি করেছে
ময়মনসিংহ ৳৩.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ MYMCVAKK
মন্তব্য
পাসপোর্ট অফিস

ই পাসপোর্ট করা

দালালের মাধ্যমে করলে ১৫০০০ টাকা,কোন ঝামেলা ছাড়া করে দিবে।লিগ্যাল ওয়েতে প্রায় ৭০০০ টাকা।তবে সে ক্ষেত্রে দীর্ঘ সময়,কাগজপত্র নিয়া হয়রানি ইত্যাদি পোহাতে হয়।ধন্যবাদ।

ঘুষ দিইনি
লক্ষ্মীপুর ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTUTJTWB
মন্তব্য
সিটি কর্পোরেশন

রাস্তা নির্মাণ, সুয়ারেজ, আর বর্জ্য বিভাগ

যে কোন নির্মাণ কাজ করলেই তার জন্য তাদেরকে ২৫% টাকা রেখে করতে হবে

ঘুষ দিইনি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল -১ থেকে ১০ ৳১.০৫ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKE3L8BT
মন্তব্য