সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১১.৫০ লাখ

বেসরকারি প্রতিষ্ঠান

২০১৯ সালে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় এ অফিস সহকারী পদে নিয়োগ দিয়ে প্রধান শিক্ষক উক্ত অর্থ গ্রহন করে । পরবর্তীতে ২০২৩ সালে উক্ত পদ থেকে চাকুরী ছেড়ে দিয়ে অন্য চাকরি তে চলে আসে এতে প্রধান শিক্ষকের সাথে কথা হয় যে উক্ত অর্থের অর্ধেক এর একটু বেশি টাকা ফেরত দিবে । কিন্তু কিছু দিন অতিবাহিত হবার পরে শুধু ৫০ হাজার টাকা দিয়ে আর বাকি টাকা দেই নাই । কিন্তু প্রধান শিক্ষক উক্ত পদে আবার নিয়োগ দিয়ে ঠিকই আবারো অন্য ব্যাক্তি থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহন করেছে ।

ইউসুফপুর, চারঘাট, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJQ736M9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

নাজারি

দলিলে জায়গার পরিমান ভুল ছিল ঠিক করার জন্য আবেদন করা হয়। এরপর ভূমি অফিসে গেলে সব কাগজ-পত্রের কথা বললে তা দেওয়া হয় এবং এক পিওন খরচ বাবদ ১০০০ টাকা দিতে বলে। সবাই যেহেতু ১০০০/২০০০ দেয় এইরকম কাজের জন্য, আর না দিলে যদি কাজ ঠিকভাবে না হয়, তাই দিয়ে দিলাম। বাংলাদেশের সব ভূমি অফিসেই কম বেশি এরকম টাকা নেয়। তারা কাজের বাহানায় অতিরিক্ত টাকা নেয়াটা একটা একরকম জায়েজ মনে করে।

কাশিপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRUJ2HE7
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি

স্থায়ী ঠিকানা চাঁদপুর থেকে পুলিশ বিকাশে ঘুষ চায় পাসপোর্ট ভেরিফিকেশন করার জন্য।

মতলব, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT45WG28
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৫০ লাখ

জমি খাজনা দেওয়ার জন্য

আমার জমি একজন বেশি করে খাস না খারিজ দিয়ে এনেছে কিন্তু আমি ওই খাজনা খারিজ বাতিলের জন্য গেছিলাম তো ছিল অফিসের লোক আমাকে ২৫ হাজার টাকা দাবি করে আমি টাকাটা পরিশোধ করে দেই তারপরও আমার জমিটা ঠিক করে দেয় নাই এখানে ঘুষ ছাড়া কোন কাজ হয় না

Pabna, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJYY4GQU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

জায়গার নামজারি

নামজারি অনলাইনে ৩বার করেছি নামঞ্জুর করে দিয়েছে, শেষে ১০ হাজার নিয়ে তাও আমাকে এখনো একটা নামজারি খারিজ করেনি।এ যেন এক ভয়ংকর অভিজ্ঞতা। আল্লাহ হেদায়েত দিক।

ঝালকাঠির উপজেলা ভুমি অফিস।, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে BRG5XEWD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

ডি সি আর নবায়ন

২৩৫ টাকা ডি সি আর নবায়ন ফি ,যা রশিদে উল্লেখ করা থাকে কিন্তু তা ৫০০০ টাকা দিলে নবায়ন হয় অন্যথায় হয় না।

মহিপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BRTS9E84
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

ট্রেনের টিকেট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ুপজেলার শমসেরনগর স্টেশন যেখানে ট্রেনের টিকেট নিতে অনেক টাকা দিতে হয়।

শমসেরনগর, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SY2DLSWC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৩ হাজার

Land Mutation

Went to do mutation of my mom's land. He found out a random name error. The name of the husband of the previous owner of the land was mistaken in the Dalil. The Tofsildaar said that I have to correct that from pouroshova. I tried every singlebway possible but I wan't able to take sign from one authority. Then I went back to the office and told him all the chaos and then he said that he needs money to fix it. In reality he didn’t fix anything. He just approved the application and that name error is not even needed anywhere cause it was the previous land owner lady's husband name. I was 20 at that time and did't knew how to deal with this type of situation so I bargained a little and paid that

Pirojpur Pouroshova, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRYCCETA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

IRC certification

Renewal of Import Registration Certificate. Officer of that office delaying to provide renewal after submitting all supporting evidence fees and the likes.after paying the bribe I got my certificate

Dhaka motijeel, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKWAAFZW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট তৈরি।

আমি ঢাকার উত্তরা অফিসে পাসপোর্ট তৈরি করতে গিয়েছিলাম।অনলাইনে যা যা কাগজপত্র চেয়েছিল সেই মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওখানে রিসিপশনে যে বসা ছিল সে আমাকে বলল পাশে যে আনসার সদস্যরা আছে তাদের কাগজ দেখান। আমি যথারীতি কাগজ দেখালাম। তারা বলল আপনার কাগজ কিছুই ঠিক হয়নি। আমি বললাম কোথায় ভুল আছে। তারা তা সদ উত্তর দিতে পারল না। তারা শুধু একটি কথাই বলল আপনার কাগজ কিছুই ঠিক নেই। শুধু একজন কানে কানে বলল পাসপোর্ট অফিসে তো সিসিটিভি ক্যামেরা আছে ওই বাথরুমের নির্দিষ্ট যাদের পনেরশো টাকা রেখে আসুন কাজ হয়ে যাবে। আমার নিরুপায় হয়ে ১৫০০ টাকা রেখে আসতে হল, পাসপোর্ট তৈরি করার কাজে নাম্বার দিয়ে দেওয়া হলো, দেন সমস্ত কাগজপত্র ঠিক হয়ে গেল। আমার পাসপোর্ট হয়ে গেল।

ঢাকা উত্তরা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKAFLWFX
মন্তব্য
শুধু দাবি করেছে সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০০ লাখ

নামের ভুল, কাগজ ফটোকপি, বায়নাপত্র দলিল, বন্টন নাম ইত্যাদি

নামের ভুলের জন্য ৫০০০, হেবা দলিলের জন্য ১০০০০, বায়নাপত্র দলিলের জন্য জমিরে পরিমানের উপর নির্ভরশীল, একই ব্যক্তির প্রত্যয়ন দিলে- ১০০০০, মূলকথা হলো বিভিন্নভাবে অযুহাত দেখিয়ে টাকা নেওয়া

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYMCVAKK
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১৫.০ হাজার

ই পাসপোর্ট করা

দালালের মাধ্যমে করলে ১৫০০০ টাকা,কোন ঝামেলা ছাড়া করে দিবে।লিগ্যাল ওয়েতে প্রায় ৭০০০ টাকা।তবে সে ক্ষেত্রে দীর্ঘ সময়,কাগজপত্র নিয়া হয়রানি ইত্যাদি পোহাতে হয়।ধন্যবাদ।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTUTJTWB
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳১.০৫ লাখ

রাস্তা নির্মাণ, সুয়ারেজ, আর বর্জ্য বিভাগ

যে কোন নির্মাণ কাজ করলেই তার জন্য তাদেরকে ২৫% টাকা রেখে করতে হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চল -১ থেকে ১০, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKE3L8BT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.০ হাজার

জমির খারিজ

দামিহা ভূমি অফিস, তাড়াইল উপজেলায় একটা খারিজের নাম জারির জন্য আবেদন করলে তারা আমাদের বিভিন্ন তালবাহানা করে ঘুরাতে থাকে। প্রায় অনেক দিন যাওয়ার পর ইউনিয়ন ভূমি অফিসার আমাদের কাছে ১০০০০/- টাকা দাবি করে। আমরা বললাম ঠিক আছে ভিজিটি করতে আসেন টাকা দিয়ে দিব। ভিজিট করতে আসলে ১০০০০/- টাকা দিলে উনি বলে আমার সাথে যে আসছে উনাকেউ ১০০০/- টাকা দেন কি করবো উনাকেউ দিলাম। মোট ১১০০০/- টাকা দিলাম। তার পর ৮ মাসে আমাদের খারিজ আসলো।

তাড়াইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKF5YZG3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশের সাথে আলোচনা করতে যাওয়া হয় পারিবারিক সমস্যা নিয়ে

আমি থানায় গেলাম, বলালাম আমার ফ্যামিলির জায়গা নিয়ে একটা সমস্যা আছে। এটা সমাধান করার জন্য কি কি করতে হবে। তারপর একজন বলল মামলা করবেন? আমি বলি না! আমি আপনাদের মাধ্যমে সমাধান চাই। চেয়ারম্যান বা এলাকার মানুষ দিয়ে হবে ন। ওরা সমস্যা আরো প্রকট করবে। আপনারা গেলে আপনাদের কথা সবাই শুনবে। ঠিকাছে, বলেন কি করলে সুবিধা হয় আপনার। আমার চাচার সাথে আপনারা কথা বলে একটা লিগ্যাল সমাধান দিবেন। আমাদের জমির সীমানা সীমানায় গাছ আছে ৩ টা। এটা নিয়ে সমস্যা। কিন্তু সীমানা ঠিক না হওয়া পর্যন্ত আমি গাছ কাটতে নিষেধ করছি। কারন, একটা গাছ আমার সীমানা বরাবর আছে। এরপর বলে আপনি আপনার চাচার নাম্বার দেন আর আমরা যে যাবো তার খরচ আছে। আমি ১০০০ টাকা দিতে চাইছি, বলে যে এটা কি দিচ্ছেন। ৫ হাজার টাকা দেন, তারপর আপনার চাচাকে চাপ দিবো।

সন্দ্বীপ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTF526FR
মন্তব্য