সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ট্রাফিক পুলিশ

ট্রাফিক আইনের দোহাই দিয়ে

২৪/০৮/২০২৬ তারিখে আমরা খুলনা যাওয়ার উদ্দেশ্যে একটি কার ভাড়া করি,সময়টা আনুমানিক এগারোটা ধোলাই পার, যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভার থেকে নিচে নামার সময় একটি ট্রাফিক সার্জেন আমাদেরকে গাড়ি দাঁড় করায়, ট্রাফিক সার্জেন্ট ড্রাইভারকে বলে,গাড়ির চাকার সাইজ অতিরিক্ত বড় হওয়ার কারণে তাকে ঘুষ দিতে হবে ১৫০০ টাকা,অন্যতায় মামলা দিবে বলে ভয় দেখায়, পরে ১০০০ টাকা দিলে সরাসরি নিতে চায় না পরে ড্রাইভারকে বলে, টাকা দিতে হবে খামে ভরে যাতে টাকা দেখা না যায়,ড্রাইভার কথা শুনে প্যাকেটের ভিতরে ঘুষ টাকা দিয়ে, ওখান থেকে আসতে পারে। এখন ঘুষ নেওয়ার ক্ষেত্রে টাকা খুব গোপন ভাবে নেওয়া হয়। আমরা কোন দেশে বাস করি যারাই রক্ষক তারাই ভক্ষক, এটি আমার চোখের সামনে হয়েছে।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ DKTKG2ZC
মন্তব্য
শিক্ষা অফিস

সমতুল্য সনদের জন্য আবেদন - O level equivalent certificate

অনলাইনে আবেদন করার পর, সার্টিফিকেট এসেছিল ঠিকই তবে কখনো দিতো না। এইভাবে কয়েকবার শিক্ষা বোর্ডে যাওয়ার পর একদিন এক দালাল ধরে। তারপর সে আমার থেকে ৫০০০ টাকা নিয়ে সার্টিফিকেটটি ম্যানেজ করে দেয়। তখন আমি কলেজ ১স্ট ইয়ারে পড়ি ।

ঘুষ দিয়েছি
Dhaka ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKKM3PFG
মন্তব্য
সরকারি হাসপাতাল

ঢামেক হাসপাতালের রুগি পরিবহনের "বিনামূল্য" টলি ফি ২০০ টাকা।

আমার ছোটভাই, জরুরী বিভাগের রুগি নিয়ে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলো। সেখানে টাকা ছাড়া রুগী পরিবহনের ট্রলিগুলো পাওয়া যায় না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKF3ZNNC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

রাঙ্গামাটি কারগরি প্রশিক্ষণ কেন্দ্র ২০২২ সাল পর্যন্ত ভোকেশনাল স্কুল ছিল এবং কারিগরি প্রশিক্ষণ দিত। আমার ছোট ভাই ২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল তো তাদের মাসে মাসে ৮০০ করে ভাতা ছিল কিন্তু সেই বেইচের কেও ১টা টাকাও পাই নি টোটাল ৫০ জন স্টুডেন্টদের ৯৫০০০০ টাকা রেখে দিয়েছিল

ঘুষ দিইনি
রাঙ্গামাটি ৳৯.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CT94WU7Q
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রি

আমার মা আমাকে তার কিছু জমি দান পত্র করে দেয়ার জন্য সাব রেজিস্ট্রার এর কার্যালয় এ যান। সকল কাগজপত্র ঠিক ছিল। ঘুষ না দেয়ায় সন্ধ্যা পর্যন্ত তাল বাহানা করতে থাকে। সন্ধ্যার পর ভেন্ডার এর মাধ্যমে তাকে ১০ হাজার টাকা অতিরিক্ত দেয়ার পর দলিল সম্পাদন করা হয়। রায়পুরা সাব রেজিস্ট্রার।

ঘুষ দিয়েছি
মফস্বল ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKJXX5C5
মন্তব্য
ভূমি অফিস

ভূমি নামজারি

ভূমি নামজারি করার জন্য উপজেলা ভূমি অফিসে যাই সেখানে থাকা এক কর্মচারি অনলাইন আবেদন করার নাম দিয়ে আমার কাছে সরাসরি ১৫ হাজার টাকা চায়। দর কষাকষি করার পরে ১০ হাজারে রাজি হয়। এবং আমি তা তাকে দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
হাইমচর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTBXMNV4
মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা পরিশোধের জন্য খতিয়ান এড করার আবেদন এপ্রুভ করার জন্য

নিজের ফোন থেকে জমির খাজনা/ ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য প্রোফাইলে খতিয়ান যোগ করতে হয়। নিজ ফোন থেকে খতিয়ান যোগ করার আবেদন করার পর তা ইউনিয়ন ভূমি আফিস থেকে অনুমোদন দেয়নি। স্ব-শরীরে উপস্থিত হয়ে আনুমোদন দিতে বললে ১০০ টাকা চায়। আমি কাজ করিয়ে ৫০ টাকা দিয়েছি। ডাসার, মাদারিপুর। ইউনিয়নের নাম উহ্য রাখলাম।

ঘুষ দিয়েছি
মাদারিপুর ৳৫০
১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKJEDCXD
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোড এ্যাকসিডেন্ট

কোনো রোড এ্যাকসিডেন্ট বাহ দূর্ঘটনা কবলিত রুগিকে যদি হাসপাতালের ইমারজেন্সি রুমে নিয়ে গিয়ে সেলাই করা বাহ ডেসিং করা হয় তাহলে তারা ১০০-৫০০ টাকা পযন্ত নিয়ে তার পর ছাড়ে। যদি টাকা না দেওয়া হয় তাহলে টিকিট দেয়না।

ঘুষ দিয়েছি
মেহেরপুর ৳২৫০
১ সেপ্টেম্বর ২০২৬ KHZUGMGD
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ভূমি রেজিস্ট্রি

সাব রেজিস্ট্রি অফিসে একটা জমি রেজিস্ট্রি যাই, এন আইডি কার্ডে নামের ছোট একটু বিভ্রাট ছিলো, ইউনিয়ন পরিষদের একই ব্যক্তি প্রত্যয়ন পত্র সাথে ছিলো, প্রথমে এটি গ্রহণ না করে ১০০০০ টাকা দাবি করা হয়, দাবি প্রত্যাখ্যান করলে বলা হয় কোর্টের এভিডেভিড থাকলেও গ্রহণ করা হবে না, টাকা দেওয়ার পর বলা হয় যে সব কাগজপত্র তো ঠিকই আছে, কোন ঝামেলা নাই, এটাতো সহজেই হয়ে যাবে, কিছুক্ষণ পরেই রেজিস্ট্রি করে দেয়া হয়।

ঘুষ দিয়েছি
ত্রিশাল ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYH4JBMX
মন্তব্য
কর অফিস

tax return

akta choto bebsa amar, thik moto tax return vat return deya hoi, factory theke vat return challan time moto na deya te , online e return deya kisu miss hoisilo. kintu sokol return er copy amar kase silo, tarpor o NBR theke akjon ashlo amar bebsa er sob khata chalan er picture nilo. bollo amar naki vat tax kom deya hoise. akta bebsa korte 3 jon k gush deya lage. 1. elakar neta. 2.factory er manager. 3. custom gate(epz) . esob kisur por tax and vat deyar por profit khub e kom. er por notun 4 number gush khor ashlo, nbr er lok. unader sathe settlement na korle bebsa naki bondho kore dibe.

ঘুষ দিয়েছি
mirpur ৳১.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ DKDAHUWK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বয়স্ক ভাতা কার্ড

আমার শাশুড়ির কাছে স্থানীয় লোক যারা বয়স্ক ভাতা নিয়ে কাজ করে, বিকাশ খোলা বাবদ ১০০ টাকা চেয়েছে । অথচ আগের থেকে তার বিকাশ খোলা আছে । আমার শাশুড়ি তাকে জাগিয়েছে যে আমার বিকাশ তো আমার মেয়ের জামাই আমাকে খুলে দিয়েছে, বিকাশ অ্যাক্টিভ আছে । তারপরও ১০০ টাকা নিয়েছে বলে যে লাগবে ।

ঘুষ দিয়েছি
কেরানীগঞ্জ ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKBHG3ZG
মন্তব্য
কাস্টমস অফিস

চট্রগ্রাম বন্দর কাস্টম অফিস।

আমার আমদানী করা মালামালের কাস্টম দিতে গেলে সেখানে কাস্টম হাউজের অফিসার ঘুস চেয়ে বসে থাকে, কারন আমার মালামাল ছিলো ১২ থেকে ১৩ কেটাগরীর তাই এইচএস কোড ছিলো ১২/১৩ টা, তারা বলছে সর্বচ্চো ৩টা এইচএস কোড এর জন্যে ১০০% এক্সাম দিতে হয় না কিন্তু আমার বেলায় ১০০ এক্সাম দিতেই হবে আর আমিও জানি যে আমার যদি ১০০% এক্সাম করে তাহলে আমার মালামাল নষ্ট হয়ে যাবে কারন সেখানে অধিকাংশই ভঙুর টাইপের মালামাল ছিলো তাই ঘুস আমার দিতেই হয়েছে, কিছু দালাল থাকে যাদের সাথে কাস্টম কমিশনার থেকে শুরু করে সহকারী কমিশনার পর্যন্ত যাদের দৌড় থাকে, কমিশনারেরা ডাইরেক্ট ঘুস খায় না কিন্তু তাদের কিছু লেস্পেন্সার নিয়োগ থাকে যারা ঘুস নিয়ে তাদের দিয়ে আসে ও ছাড়পত্রে সাইন করে নিয়ে আসে, যাইহোক এর সমাধান করতে গেলে প্রধানমন্ত্রীর ও চেয়ার যাবে,

ঘুষ দিইনি
চট্রগ্রাম বন্দর কাস্টম হাউজ, ৳১.৫০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ CTECNBXP
মন্তব্য
ভূমি অফিস

নামজারি জমাখারিজ

নামজারি জমাখারিজ করতে গেলেই বলে আপনার জমি খাসের অংশ আছে কাজ হবে না চলে যান আমি বল্লাম কেন...?স্যার, তাহলে আমি নামজারি জমাখারিজ করতে পারবো না তিনি সরাসরি কিছু না বলে বলছেন ঐ টেবিলে গিয়ে কথা বলেন তাও গেলাম এভাবে কয়েক দিন চলে যায়😭 তার পর আবার আসি তার পর। ৩০,হাজার দিয়ে দিছি কথা বলে সাথে সাথে এক দিনে ওকে করে দিয়েছে। আলেকজান্ডার বাজার (এসিলেন্ট অফিস), রামগতি /লক্ষ্মীপুর।

ঘুষ দিয়েছি
আলেকজান্ডার বাজার (এসিলেন্ট অফিস) রামগতি /লক্ষ্মীপুর? ৳৩০
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ CTV9NDZB
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট রেডি করার জন্য।

আমার পুপি ওমরাহ যাওয়ার জন্য পাসপোর্ট করার জন্য গেছিলাম, সব ডকুমেন্টস ঠিক আছে, প্রথমে কাউন্টারে জমা নিচি তিন ঘন্টা পর ফিঙ্গার দেওয়ার জন্য সিরিয়াল পডচে,যখন ফিঙ্গার রুমে অফিসার যখন ঘুষের মার্কা দেখে নায় তখন হবে নাহ বলে রিজেক্ট করে দিচে। এরপর দিন আবার গেছি ঠিক আগের ডকুমেন্টস দিয়ে ফাইল জমা নিচে সাথে ঘুষের টাকা ৩৫০০ আদায় করছে।

ঘুষ দিয়েছি
মনসুরাবাদ পাসপোর্ট চট্টগ্রাম ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTSA2MYE
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন করণে

আমি আমার মা সহ পাসপোর্ট নবায়ন করতে যাওয়ার পরে সরকারী ফি এর বাইরে অতিরিক্ত ৮০০০ করে টাকা চাওয়া হয় একটি পাসপোর্ট নবায়নের বিপরীতে,পাসপোট অফিসের লোকজন বাইরের কম্পিউটারের দোকান দেখিয়ে নলে দেয় ওদের সাথে কথা বলে ফর্ম জমা দিয়েন ভালো হবে....অফিসের দারোয়ান সরাসরি বলতেছিলো যা বারতি ১৬০০০ টাকা না হলে নবায়ন হবে কিন্তু কত দিনে হবে তা কেউই বলতে পারবে না

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYJ9Y4ZQ
মন্তব্য
ট্রাফিক পুলিশ

পুলিশ কিলিয়ারেন্স

বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স লাগে, এইটা সংগ্রহ করতে গেলে ১৫০০ টাকা নিয়েছে সরকারি ফিক্স বাদে,সরকারি ফিস আমি দিছি ৬০০, পুলিশ আর মনে হয় না ভালো হবে?

ঘুষ দিয়েছি
থানা মুক্তাগাছা ৳১.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ MY8MJGDD
মন্তব্য
সরকারি হাসপাতাল

ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ছিলাম,ডাক্তারএর সহকারী আমার কাছ থেকে 50+50 দুই দিনে নি

ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ছিলাম,ডাক্তারএর সহকারী আমার কাছ থেকে 50+50 দুই দিনে নিয়েছিলো।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKWUHNE3
মন্তব্য
শিক্ষা অফিস

স্কুল পোস্টিং।

গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার বর্তমান । ইনি স্কুল পদায়নের নামে বিভিন্ন নবযুক্ত এবং পূর্বের শিক্ষকদের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে ঘুষ নিয়ে থাকেন। উনি ঘুষ ছাড়া কিছুই বোঝেন না উনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

ঘুষ দিইনি
Gaibandha ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNCMWE7C
মন্তব্য
সরকারি হাসপাতাল

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন

আমার এনআইডি কার্ডের নাম সংশোধনের জন্য আবেদন করেছিলাম দীর্ঘ এক মাস অপেক্ষা করার পর আমি চলে যাই আইডি কার্ড সংশোধন অফিসে তখন তারা নানান জাতের সমস্যা বলছে পরে যখন আমি জানতে পারি দালাল ছাড়া এটি ঠিক হবে না তখন বাধ্য হয়ে ২৫ হাজার টাকা দিয়েছি সংশোধন করার জন্য এবং তা একদিনের ভিতর সংশোধন হয়ে গেছে

ঘুষ দিয়েছি
সিলেট ৳২৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYD2GNU2
মন্তব্য