সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট করতে গিয়ে।

নওগাঁ পাসপোর্ট অফিসে পাসপোর্ট করার সময় আমার NID কার্ডে বাবার নামের আগে “MD” না থাকার কারণে একটি সংশোধনের বিষয় ছিল। এই বিষয়টি নিয়ে আমাকে একজন দালালের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হয় বলে আমার অভিজ্ঞতা। Express Delivery-এর জন্য সরকারি পাসপোর্ট ফি ৮,০৫০ টাকা হলেও আমার কাছ থেকে মোট ১১,৫০০ টাকা নেওয়া হয়। অর্থাৎ নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত ৩,৪৫০ টাকা নেওয়া হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, আমার পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কোনো পুলিশ কর্মকর্তা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করেননি। দালালই পুরো বিষয়টি করে দিয়েছে বলে আমাকে জানানো হয়। দালালকে টাকা দেওয়ার পর পাসপোর্টের পুরো প্রক্রিয়ায় আমাকে কোনো জটিলতা বা অতিরিক্ত সমস্যার মুখোমুখি হতে হয়নি। পুলিশ ভেরিফিকেশনের জন্য আমার কাছে কোনো কল না আসা এবং দালালের মাধ্যমে

ঘুষ দিয়েছি
Naogaon ৳৩.৫ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ RJ7BCPJH
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

২০২৪ সাল এ নভেম্বর মাস।পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করেছিলাম নিজে নিজে।বিদেশ যাওয়ার জন্য ভিসা সহ যাবতীয় সব পেপার রেডি।১ মাস হয়ে যায় কিন্তু কোনো ফোন আসে না,পরবর্তীতে SB তে যোগাযোগ করলে বললে থানা থেকে ছাড়লে এখানে আসে।থানায় গিয়েছি,বলে নিজে নিজে কেন মাতুব্বারি করছেন,আপনি কি কোনো খোঁজ খবর নিছেন আমাদের।৫০০ টাকা দিয়ে খোঁজ খবর নিলাম।তারপর ও ৫ দিন চলে যায় কোনো আপডেট নেই।এক SI ছিল পরিচিত।তাকে দিয়ে ফোন দিলাম,বলে দেখতেছি।বিকালে আমাকে ফোন দিয়ে বলে খোঁজ খবর নিতে হয়।বললাম আপনি যোগাযোগ করলে আপনার খোঁজ খবর নিতাম।থানায় গিয়ে মিষ্টি খাবার টাকা দিয়ে আসছি।বলে কারে দিছেন।বললাম সিভিল ড্রেস কম্পিউটার ডেক্সে বসা ছিল।পরে কেটে দিছে।৩-৪ দিন ফোন আসছে।SB অফিস থেকে নিয়ে আসছি।

ঘুষ দিয়েছি
গোপালগঞ্জ ৳১.৫ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১১ DK2NVQGK
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারী

সাতকানিয়া তুলাতলি ইউনিয়ন ভূমি অফিস একটি নামজারী জন্য ভূমি অফিস তহসিলদার ২০০০০ টাকা দাবি করে

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম, সাতকানিয়া ৳২০.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ CTYUSPLL
০ মন্তব্য
ভূমি অফিস

পাওয়ার ও চুক্তিপত্র বাতিল

আপনারা পাওয়ার cancel করবেন কেন,জমিতে ভিজিটে যেতে হবে, তারপর অন্য একদিন রেজিষ্ট্রেি হবে,কিন্তু এখানে পাওয়ার সাইনকারি তিন জন প্রবাসী,তাদের আর একদিন সময় দেওয়া সম্ভব না এবং উভয় পক্ষ মিলে ৯ জন সাইনকারী আবার এক করা কষ্ট ছিল, তাই ঝামেলায় না গিয়ে লাখ টাকার বিনিময়ে কাজ শেষ করে আসছি, আমি এর আগেও একই অফিসে অনেকবার এমন হয়রানির স্বীকার হয়েছি,আমার মনে এই অফিসে ৯০% দলিল ঘুষ ছাড়া হয় না।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০০ লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKML6WD7
০ মন্তব্য
ভূমি অফিস

ভূমি অফিস সেবা

মাটিন্দর ও আকবরপুর ভূমি অফিস, সিংহন্দী, পত্নীতলা, নওগাঁ এলাকায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, এই অফিসে অনেক ছোটখাটো কাজের ক্ষেত্রেও ঘুষ দাবি করা হয়। বিশেষ করে অসহায় ও সাধারণ মানুষদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। টাকা দিলে কাজ দ্রুত সম্পন্ন হয়, আর টাকা দিতে না পারলে একই কাজের জন্য মানুষকে দীর্ঘ সময় ঘুরতে হয় বা নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া অভিযোগ রয়েছে, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী নিয়মবহির্ভূতভাবে কাজ করে থাকেন এবং যেসব কাজ নিয়ম অনুযায়ী অনুমোদিত নয়, সেগুলোও অর্থের বিনিময়ে করে দেওয়ার চেষ্টা করা হয়। আরও অভিযোগ রয়েছে, অফিসের নিয়মিত কর্মকর্তাদের পাশ

ঘুষ দিইনি
Singhondi, Patnitala, Naogaon ৳১০.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ RJJJET9F
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বিল

এই অফিসে ঘুষ ছাড়া কোনো বিল পাশ হয় না, ঘুষ দিলে ১ দিনেই পাস হয়, ঘুষ না দিলে নানা রকম হয়রানি করে , মাসের পর মাস ঘুরায়

ঘুষ দিইনি
উপজেলা: পবা ৳১.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ RJL9CJFG
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মুক্তিযুদ্ধা মোফা অফিস থেকে

আমার বাবার মুক্তিযুদ্ধের কাগজ পত্রের বাবার নাম ছিলো এক আমাদের শিক্ষা সার্টিফিকেট এ নাম ছিলো আরেক।যাতে আমরা মুক্তিযুদ্ধের সাটিফিকেট দিয়ে জব নিতে পারি বাবা আমরা যে উনার সন্তান তার প্রমাণ এমনকি আওয়ামী লীগ এর সময় যখন ক্ষমতা আসলো তখন আমার বাবা মুক্তিযুদ্ধের সাটিফিকেট এবং আরো ডকুমেন্টস এর নাম চ্যাঞ্জ করে এফিডেফিড করানোর জন্য যায় তখন আমার বাবার ভাতা বন্ধ হয়ে যায়।আরো অনেক আগে থেকেই মন্ত্রণালয়ের যাওয়া আসা করেছে কোন ফল পায়নি পরে কিছু কাগজ জমা ছিলো মোফা থেকে পরিচিত লোকের মাধ্যমে যাওয়া হলো যে কেউকে যানাবেন না দেওয়ালের বাইরে যাতে না যায় ৫৫০০০০ টাকা দাবি করে সেই যায়গায় আমরা ৪৫০০০০ টাকায় পরিচিত লোক ধরে রাজি করানো হয়। আমার বাবা অরজিনাল মুক্তিযুদ্ধআ হয়েও এই বোগান্তিতে পরে ২০১২ সাল থেকে বাতা বন্ধ থাকে ২৩ সালে

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৪.৫০ লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ DKGXRQNY
০ মন্তব্য
ভূমি অফিস

প্রথমিক মিউটেশন এর অনুমদন

মিউটেশন আবেদন করার পর ভূমি অফিস থেকে প্রথমিক অনুমদন তসিলদার তিনি বললেন চা খরচ ১০০০ টাকা দিয়ে জান তানা হলে হবে না।

ঘুষ দিয়েছি
জেলা ফরিদপুর থানা সালথা আটঘর ইউনিয়ন ভূমি অফিস ৳১.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৪ DKTGN92N
০ মন্তব্য
কাস্টমস অফিস

Vat

প্রতি মাসেই বিশ হাজার টাকা খামে দিতে হয়।অন্যথায় বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। মাত্র ৩০ রুমের একটি হোটেল থেকে ব্যাংকে চালান আবার অতিরিক্ত বিশ হাজার টাকা ঘুষ দিয়ে কাজ করালে এক দিকে যেমন সরকার তার প্রাপ্য থেকে বঞ্চিত হয় তেমনি আমরাও হয়রানি হই।

ঘুষ দিয়েছি
Cox'sbazar sador ৳২.০০ লাখ
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮ CTFGFQK6
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানা থেকে অভিযোগ উঠানো নিয়ে

একজন আমার নামে থানায় মারামারির অভিযোগ করে, পরে তদন্ত করে গিয়ে আমাকে ফোন দিয়ে বলে অফিসে দেখা করেন আমি অফিসে দেখা করতে গেলে তেমনি আমার কাছে ঘুষ দাবি করেন। সরাসরি বলেন কত দিবেন দেন পরে ২০০০ টাকা দিয়েছি, আবার যেদিন অভিযোগ প্রত্যাহার করা হয় বলে আমাকে ৬০০০ টাকা দিতে বলে।৪০০০ টাকা দিয়ে থানা থেকে বের হয়ে আসি।

ঘুষ দিয়েছি
তিতাস,কুমিল্লা ৳৮.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ CTYSTCUG
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বিদ্যুৎ অফিস, নতুন মিটার আবেদন।

আমি কেটিবিএল-এর পক্ষ থেকে রবি-এর সিভিল সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছি। গত আগস্ট মাসে সোনাগাজী জোনাল অফিসে একটি মিটার সংযোগের জন্য আবেদন করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অনুমোদনের জন্য ফাইলটি ফেনী সদর অফিসে পাঠানো হয়। কিন্তু সেপ্টেম্বর মাসে এসেও ফেনী সদর অফিসে উক্ত ফাইলের অনুমোদনের বিষয়ে কোনো দৃশ্যমান কার্যক্রম/অগ্রগতি পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে ফেনী সদর অফিসের ইএন্ডসি বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান যে, ফাইল অনুমোদনের জন্য ১০,০০০ টাকা এবং পরবর্তীতে লাইন নির্মাণের জন্য আরও ১০,০০০ টাকা, অর্থাৎ মোট ২০,০০০ টাকা প্রয়োজন হবে। উক্ত অর্থের দাবিটি অফিসিয়াল কোনো ফি বা নির্ধারিত চার্জের আওতাভুক্ত কি না। যার অফিসিয়াল কোনো রিসিভ আমাক দেওয়া হবে না।

শুধু দাবি করেছে
ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি ৳১০.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ CT4V43NW
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

টিওবেলের জন্য টাকা

টিওবেলের জন্য সিকিউরিটি বাবদ ৫০০০০ হাজার টাকা চাইছে,পরে ২০০০০ টাকা দিয়ে চুক্তি করি

ঘুষ দিয়েছি
সাল্লা ৳২৫.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৫ SYSEFGZA
০ মন্তব্য
ভূমি অফিস

দলিল দিতে

আমার যে দলিল থেকে অন্যজনকে দলিল দিব সেই দলিলের মেইন কপি টা ভেন্ডর কে দেখানোর পরে তার অফিস থেকে হারিয়ে যায়।আমার কাছে ফটোকপি আছে, সাব রেজিস্টার বলছে মেইন দলিল না হলে দলিল হবে না। ৫০০০টাকা দেওয়ার পরে অইদিন ই কাজ করে দেয়।

ঘুষ দিয়েছি
মুলাদী ৳৫.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৩ BR9ESAAB
০ মন্তব্য
ভূমি অফিস

জমি কেনা প্রসঙ্গে।

৫ শতক জমি মোট ২৫০০০০ টাকায় মূল্য নির্ধারণ করা হয়েছে। ভুমি অফিসে এক লাখে ৮৫০০ জমা নেয়। সেই হিসেবে ২৫০০০০ টাকায় আমার প্রায় ২২০০০ টাকা লাগতে পারে কিন্তু মোহোরি ৪৯০০০ টাকা চেয়েছে । এই অনিয়মের কারণে আমি আর জমি কিনতে পারিনি।

ঘুষ দিইনি
টাঙ্গাইল ৳৪৯.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৪ DKTDQ4QR
০ মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট সেবা

আমি পাসপোর্ট করানোর জন্য পাসপোর্ট অফিসে গেলে তারা বিভিন্ন ভুয়া অভিযোগে আমাকে পাসপোর্ট করতে দেয় নি। পরে আমি নিরুপায় হয়ে দালালের মাধ্যমে ১৪ হাজার টাকা পরিশোধ করলে তখন আমার কাজটি সম্পন্ন হয়।

ঘুষ দিয়েছি
চাঁদপুর ৳১৪.০ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩২ CTTVKW4W
০ মন্তব্য