সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে খরচ ১১৭০ টাকা। আমি তফসিল অফিসারকে বলার পর সে বলল নিজে নিজে করতে। তখন তাকে জিগাসা করলাম কত টাকায় সে কাজ করে দেবে আমাদের কোনো কাজ করতে হবেনা? সে জানালো ৮ হাজার। দরদাম করে ৫ হাজারে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। একমাস হলো এখনো পেপার হাতে পাইনাই। আল্লাহই জানে আবার আবদার মেটাতে হয় কিনা!

ঘুষ দিয়েছি
মৃগী,কালুখালী, রাজবাড়ী ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKQ7T7SW
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

বার বার আবেদন করলেও নামঞ্জুর করে পরবর্তীতে জমির নামজারী করে দেবে এই শর্তে ৫০ হাজার টাকা দাবি করে। আমি বিভিন্ন সময়ে ২০ হাজার টাকা দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত আমার নামজারী মঞ্জুর হয় নাই।

ঘুষ দিয়েছি
ঘিওর , মানিকগঞ্জ ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKWY2A6M
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

জমি রেজিস্ট্রার

আমার কাকা ৫ শতাংশ জমি ক্রয় করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে ৫০ হাজার টাকা দিয়েছিলো আর ২ হাজার টাকা দলিলের অনুলিপি করার জন্য ঘুষ দিয়েছিলো যা আমি পরে জানতে পারি

ঘুষ দিয়েছি
ভৈরব ৳৫২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK535JLX
মন্তব্য
পাসপোর্ট অফিস

renew

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত, বাংলাদেশ দূতাবাসে ই- পাসপোর্ট করার জন্য এপয়েন্টমেন্ট নিতে গেলে ২/৩ মাস পরে তারিখ পাওয়া যাচ্ছে। ২০০ রিয়াল= ৬৬০০ টাকা দিলে ১ দিনের মধ্যেই ফিঙ্গার দেওয়া যায়। অনেক মানুষ বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে করতেছে।”

ঘুষ দিয়েছি
Makkah Al-Mukarramah ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ CT6Z6YAP
মন্তব্য
কাস্টমস অফিস

শুল্ক ফাকি

কম্পিটিটরদের সাথে প্রাইস এডজাস্টমেন্ট করতে না পারলে মার্কেটে টিকা যাবে না তাই তাদের পদ্ধতি ব্যবহার করে সরকারি শুল্ক ফাকি দেয়ার জন্য এই ঘুষ দিতে হয়।

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩৮.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CT6QKAK7
মন্তব্য
সরকারি হাসপাতাল

চুখের সমস্যা

সরকারি চক্ষু হাসপাতাল এখানে গেলে ডাঃ সরকারি ভাবে চক্ষু অপারেশন করে না থাকে বলে দেয় কম খরচে এই যায়গায় চলে এসো ওখানে তোমার চক্ষু অপারেশন করে দিব তাহলে সরকারি টাকা কেনো নিচ্ছে এই সমস্ত ডাঃ

ঘুষ দিইনি
সিলেট ৳৯.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYVKFPJF
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন ইংরেজি করার প্রেক্ষিতে

সরকারি ফ্রি পরিশোধ করার পরেও উনি অনৈতিকভাবে ১০০০ টাকা দাবি করেন এবং আমি বাধ্য হয়ে 500 টাকা দিতে সম্মত হই।

ঘুষ দিয়েছি
রামপাল সদর ইউনিয়ন কাউন্সিল। ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ KHNUXNBE
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগী নেওয়া

সরকারি হাসপাতালে যে কোন রুগী হোক টাকা ছাড়া ওয়াড বয় তার শরীরে হাত দেয় না সট্রেচারে উঠায় না নিচ তলা থেকে উপরতলা নেয় না পরে নগদ টাকা দিয়ে সেবা নিতে হয়েছে

ঘুষ দিইনি
ফরিদপুর সদর জেনারেল হাসপাতাল ৳২০০
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKQ7NC4X
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋন পেতে

পল্লী সঞ্চয় ব্যাংক হতে ঋন নিতে খরচ হয়, ষ্টাপ বাবদ ৩৬০/- আর রেভিনিউ বাবদ ১২০ অথবা ৪০/- আর কোনো খরচ হয় না কিন্তুু ঋন গ্রহীতার কাছ হতে ৩০০/- অথবা ৫০০/- অথবা ১০০০/- বেশি রাখা হচ্ছে |

ঘুষ দিইনি
সকল উপজেলায় ৳১.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYJ2T6HY
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল করার জন্য সাবরেজিস্টার কে টাকা দিয়েছি

দালালের মাধ্যমে সাবরেজিস্টার অফিসে ১৬০০০ টাকা দিয়েছি। না দিলে দলিল পেতে ভোগান্তি হতো।

ঘুষ দিয়েছি
পটুয়াখালী ৳১৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ BRRW4SCM
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

দলিল রেজিস্ট্রি

এইসব রেজিস্ট্রি অফিসে আপনি একটি দলিল করতে হলে আপনাকে দলিল ফি বাবদ থেকে আরো অতিরিক্ত টাকা দিতে হবে। যদি আপনি এই অতিরিক্ত টাকা পরিশোধ না করেন আপনার দলিল রেজিস্ট্রি হবে না। এটি শুধু একটি সাব-রেজিস্ট্রি অফিস নয় এরকম আমি আরো পাঁচ থেকে দশটা সাব রেজিস্ট্রি অফিস ঘুরেছি এবং দেখেছি। প্রতিটি অফিসে দলিল ফি বাবদ এর থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। যদি আপনি এই টাকা দিতে না পারেন বা অস্বীকার জানান তাহলে আপনাদের দলিল রেজিস্ট্রি হবে না।

ঘুষ দিয়েছি
প্রতিটি সাব রেজিস্ট্রি অফিস ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KH8MA5B2
মন্তব্য
বিআরটিএ

লাইসেন্স

ময়মনসিংহ শহরে বি আর টিসি অফিসে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা

ঘুষ দিইনি
ময়মনসিংহ ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ MYGJE3DG
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট নবায়ন

আমি আমার পাসপোর্ট রি-ইসু করতে আবেদন করি নিজে কিন্তু পেশার যায়গায় বেকার থাকার কারণে Unemploy দিয়েছি তখন তারা একজনের নাম্বার দেয় উনার সাথে যোগাযোগ করে ২০০০ হাজার দেওয়ার পরে ফিঙ্গার দিয়ে বাসায় আসি 🥲

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYABX68X
মন্তব্য