সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

চাকুরীতে জয়েনিং

চাকুরীতে জয়েনিং এর সময় এমপিও আবেদন করতে ৫০,০০০ টাকা ঘুষ দাবী করা হয়। আমি দিতে অস্বীকৃতি জানাই।

হাতীবান্ধা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে RNDVLHMG
মন্তব্য
ঘুষ দিইনি কর অফিস ৳৮.০ হাজার

Income tax return

আমি আমার শ্বশুরের জন্য আয়কর জমা দিতে আয়কর অফিসে গেলাম তাদের বললাম আমার শ্বশুর সঞ্চয়পত্র কিনবে তাই আয় কর জমা দিতে হবে তখন তারা বলল ৮ হাজার টাকা লাগবে আমি বললাম কেন টাকা লাগবে তারা বললো এটা আমার খরচ আমি আর কিছু বলি নাই

Nozipur, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJ4WARFM
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

জমির খারিজ সংক্রান্ত

আমরা সমিতির মাধ্যমে জমি ক্রয় করি আমাদের শেয়ার বেশি হওয়ায় অফিস খরচ চা নাস্তা বাবদ 10000 চেয়েছিল।

মানিকগঞ্জ পৌরসভা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKPWGTCD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

আমি সরাসরি ভুমি অফিসে গেলে তারা কোন কথা বলেনা ওমুকের কাছে যান তমুকের কাছে যান বলে মুল কথা সরাসরি কোন কাজ হবেনা দালাল দরে করতে হবে লাস্ট আমি সঠিকভাবে করতে ব্যাথ হয়ে দালাল দিয়ে ৭০০০ টাকা পরিশোধ করে জমি খারিজ করতে হয়েছে

হালুয়া ঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYKSLXH6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

অনলাইন জিডি

অনলাইন জিডি করলে এপ্রুভ করা হয়না। একজন নির্দিষ্ট অফিসার এই অ-কাজটা বেশি করেন। সাধারণ জিডি করলেও থানায় যেতে বলা হয়। গেলে টাকা দিতে হয় অথবা টাকা দিয়ে দিলে আর যেতে হয়না!

তাহিরপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SY5YXSQZ
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳২.৫ হাজার

Bill

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত খরচের টাকার বিল ভাউচার হিসাব রক্ষণ অফিসে জমা দিলে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ৫ শতাংশ টাকা না দিলে বিল পাস করেননি পরে বাধ্য হয়ে বিষয়টি জেলা প্রশাসক ও সাংবাদিকদের জানানো হয়।

Netrakona, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY8Q9QEJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

থ্যালাসেমিয়া রোগীর সমাজসেবা অফিসে আর্থিক সাহায্য এর আবেদন

সমাজ সেবা অফিসে আমার ভাগ্নির থ্যালাসেমিয়া রোগের জন্য সাহায্যের আবেদন করি। অয়েটিং এ রেখে দেয়।পরে অন্য একজন বলে খরচ লাগবে ১০০০০/ বলি দেব সাথেসাথে করে দেয়। ৮০০০ টাকা দেয়া লাঘছে।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYE6BS3U
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

সার্টিফিকেট সংশোধন

সাভার উপজেলা শিক্ষা অফিসে পিইসিই (PECE) সার্টিফিকেট সংশোধনের জন্য নোটারিসহ আবেদন করার পর কর্মকর্তা বলেছিলেন ২ মাসের মধ্যে কাজ হবে। কিন্তু টানা ১ বছরেরও বেশি সময় ধরে আমাকে ঘুরেও কোনো কাজ হয়নি। পরবর্তীতে অন্য ভুক্তভোগীদের মাধ্যমে জানতে পারি, আবেদন গ্রহণকারীকে ২-৩ হাজার টাকা ঘুষ দিলে তিনি দ্রুত কাজ করিয়ে দেন। টাকা না দেওয়ার কারণেই আমাকে এতদিন ঝুলিয়ে রাখা হয়েছিল। সরাসরি ঘুষ দেওয়ার অভিজ্ঞতা না থাকায় মাধ্যমিক বিভাগের একজনের মাধ্যমে সেই টাকা পৌঁছানোর ব্যবস্থা করি। টাকা দেওয়ার মাত্র ১ সপ্তাহের মধ্যে সনদটি হাতে পেয়ে যাই! ঘুষের টাকার জন্য যে কাজের পেছনে ১ বছর ঘুরতে হলো, পকেটে টাকা যেতেই তা হয়ে গেল মাত্র ৭ দিনে। সনদ হাতে পাওয়ার পরও ‍আমি খুশি হতে পারিনি কারন আমি ঘুষ দিতে চাইনি।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKHYM3HM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

লোন

আমি ধাপে ধাপে অফিসের বিভিন্ন খরচ বাবদ প্রায় ২২ হাজার টাকা দিয়েছি,,আমাকে রিছিড দেয়া হয়ে ১৭৫০০ টাকার,,যাই হোক আমি অফিসের সকল খরচ দিয়েছি,,এখন পিয়ন,,মেনেজার এবং আরো দুই জন আছে,,এই দুই জন আমার লোনের সকল কাজ করে দিয়েছে,,উনাদের নাম্বার ছবি বয়েছ, মেছেজ সব কিছু আমার কাছে আছে,,এখন উনারা বলতেছে,,মেনেজার সার ১৫ হাজার টাকা চাচ্ছে মিষ্টি খাওয়ার জন্য,,যদি টাকা না দেন,,তাহলে মেনেজার সাইন করবে না,,,আমি বলেছি মিষ্টি খাবেন ভালো কথা,, টাকা আমার একাউন্টে আসবে,,আমি সবাইকে মিষ্টি খাওয়াবো,,,তাতে রাজি হয় নাই,,বললো,,আরে ভাই,,আপনি বুঝেন না,,মিষ্টি মানে ঘুষ,,,,,,,এই ঘুষের টাকা না দিলে,,, সার,, সাইন করবে না,,,আমি ঘুষের টাকা দেই নাই,,তাই আমার লোন হয় নাই,,,২২ হাজার টাকা ধরা খেলাম,,,এখনো কল দেয়,,বলে,,,ঘুষ দেন। লোন নেন।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKH6WWDW
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.৫ হাজার

জমা দেওয়া

আমি পাসপোর্ট নতুন করার জন্য সবকিছু নিয়ে যাই,কিন্তু ততক্ষণে দূপুর ১ টা বেজে যায়,ওরা বললো সব ক্লোজ হয়ে গেছে এখন হবেনা, আপনি আগামী রবিবারে আসেন।কিন্তু পাশ থেকে এক আনসার সদস্য আমাকে ইশারা দিয়ে ডাকলো এবং ৪৫০০ টাকার বিনিময়ে ১০ মিনিটের মধ্যে আমার কাজ হয়ে গেলো।

মহানগর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTVRVVBV
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫.০ হাজার

উত্তরাধিকার সনদপত্র

উত্তরাধিকার সন্দপত্রের জন্য আবেদন।প্রশাসক টাকা ছাড়া ম্যাজিস্ট্রেট এর কাছে শুনানির জন্য প্রসেস করবে না।আর ম্যাজিস্ট্রেট এর শুনানি যদি না হয় উত্তরাধিকার সনদপত্র পাব না।তাই দিতে বাধ্য হয়েছি।

চান্দগাঁও, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTRB2783
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩.০ হাজার

মাত্রিত্যকালিন ভাতার জন্য

আমার স্ত্রী অন্তস্ত্যা থাকা কালিন, সরকারি জেই দুঘধ ভাতা দেয়া হয় সেটার জন্য আবেদন করি, সেখানে আমাকে ৩০০০ টাকা দিতে হয়।পরে তারা আমার ব্যংকের একাউন্ট নাম্বার ভুল করে সেটা ঠিক করার জন্য আবার ২০০টাকা নেয়

খাগড়াছড়ি মাটিরাংগা পৌরসভা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTAJ377R
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

গাড়ির ফিটনেস করতে যাওয়া।

গাড়ির ফিটনেস করতে গেলে টাঙ্গাইল বিআরটিএ টাকা না দিলে কোন কাগজ দেয় না।। বড় স্যারেরা এটা সরাসরি নেয় না।। অফিস পিওন এর হাত দিয়ে নেয়।। পিওন ২০০০ টাকা ছাড়া কাগজ দেয় না।। ঘোরাগুরি করায়। ৫ দিন পর কাগজ দিছে তাও ২০০০ টাকা ঘুশ দিয়ে।। আমি ওখান কার প্রতেক গাড়ির চালক দের কাছে শুনছি তারা বলেছে গাড়ি প্রতি তারা ২০০০ নেয়।। এসব টাকা নেওয়ার মুল হতা অফিস পিওন।। মুলত বড় স্যার রা ওর মাধ্যমে টাকা গুলা হালাল করে৷। ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারও ২০০০ টাকা ছাড়া কেও ফিটনেস সদন পাবে না।। পিওন কে দেখলে মনে হবে এ তো গরিব। না ও বেনসন ছাড়া খায় না।। ওর সমস্ত কিছু তদন্ত করা হোক।।

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK8ENK3U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সরকারি ব্যাংক অগ্রনী ব্যাংক ইছাখালি শাখা

2022, আমার মা ৪ লাখ টাকা ব্যাংক এ রাখবে। লাইনে দাঁড়িয়ে টাকা কেশিয়ার কে দিলাম। উনি সব টাকা নিলেন, ও এলোমেলো করে রাখলেন। ১০০০ ,৫০০ টাকা একদিকে করলেন ও বান্ডিল বানালেন। নিজে করলেন কিছু, আবার আমাকে দিয়েও করালেন। এরপর হিসেবে ৫০০ টাকা কম দেখালো। যদিও আমরা ৪ লাখ ই গুনে দিয়েছিলাম, আমার মতে উনি গুনার সময় ৫০০ টাকা সরিয়ে ফেলেছিলান চালাকি করে। যাই হোক যথেষ্ট প্রতিবাদ করেছি , আর বেশী বাড়াবাড়ি না করে উপরে আল্লাহ এর কাছে বিচার দিয়ে, নিজ থেকে ৫০০ টাকা দিয়ে ৪ লাখ পুরণ করে জমা দিয়েছি। এই লোভ আমাদের ছাড়লো না, নিজেকে নিজের দেশকে , এই মানুষ কে ভালোবাসা কমে যাচ্ছে কেবল। এর দায় কাদের।

রাংগুনীয়া ইছাখালি শাখা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTC8EM54
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

নাগরিক সনদ

আমি পাস করব বানানোর জন্য নাগরিক সনদের জন্য আবেদন করছি আবেদন করে নিয়ে যাওয়ার পর আমার আবেদন করা হয় নাই এই বলে নতুন করে আবেদন করতে হবে তাই ৫০০ টাকা নিল

জেলা নারায়ণগঞ্জ থানা সিদ্ধিরগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKAUVKVH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির নাম জারি সংক্রান্ত বিষয়

আমি নিজের আবেদন নিজেই করেছিলাম। পরে অফিসে কাগজ জমা দিতে গেলে তারা বলে বড় স্যার ব্যস্ত আছে অনেক সময় লাগবে। আপনি ফাইল রেখে যান কোন একদিন হয়ে যাবে। পরবর্তীতে সাড়া দিয়ে বললো এক হাজার টাকা দেন পাঁচ মিনিটের ভিতরে সিগনেচার করে দিচ্ছি পরে আমি টাকাটা পরিশোধ করলাম এবং সত্যি ৫ মিনিটের ভিতরে সিগনেচার করে দিল। এই ফাইলটি পরবর্তীতে নড়াইল কাচারিতে তিন মাস ধরে পড়ে আছে টাকা না দেওয়ার জন্য।

JASHORE SADAR, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে KHEZ3MWQ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

জমি রেজিস্ট্রি, হেবার ঘোষণাপত্র

জমি রেজিস্ট্রি ছিল, হেবার ঘোষণাপত্র, দলিল লেখক সব কাগজপত্র দেখে দলিল রেডি করেন, এজলাসে গিয়ে সাব রেজিস্টার রেজিস্ট্রি করতে চায় না, বলে নামে একটু ভুল আছে, আমরা সাথে সাথে পৌরসভার দুই ব্যক্তির একই নামের প্রত্যয়ন সাবমিট করি, তাতেও রাজি না হয়ে দলিল লেখকের মাধ্যমে ৩০ হাজার টাকা দাবি করে, আমরা অসহায় হয়ে ২০ হাজার টাকা পরিশোধ করি । এরকম প্রতারণা করে ঘুষ বাণিজ্য দীর্ঘদিন ধরে করে আসছে সাব রেজিস্টার ।

খোকসা উপজেলা, কুষ্টিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHWQV8G5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাসপোর্ট করা।

আমার বাবা ওমরা হজ্ব করার জন্য পাসপোর্ট করবেন। আমি ওয়েবসাইট থেকে এপ্লিকেশন করে চালানসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপএ দিয়ে বাবাকে পাসপোর্ট অফিসে পাঠাই। ছবি তোলা ও ফিঙ্গার প্রিন্ট দেয়ার জন্য গেলে সেখানকার দায়িত্বরত কর্মকর্তা এপ্লিকেশনে ভুল আছে বলে কাগজপএ ফেরত দেন। যদিও সেখানে কোন ধরনের ভুল ছিলো না।আমার বাবা পাশের একটি কম্পিউটার দোকানে যান। তিনি জানান, স্যারদের টাকা পয়সা না দিলে হবেনা। তিনি ২০০০ টাকা দেন। নতুন এপ্লিকেশন করে জমা দেয়া হয়। ঝামেলা ছাড়া একমাস পর পাসপোর্ট পান। এর আগে, আমার মায়ের পাসপোর্ট করার সময়, ১৫০০ টাকা পাসপোর্ট অফিস ও ১৫০০ টাকা পুলিশের ভেরিফিকেশন বাবদ দালালকে দিতে হয়৷ দালাল ছাড়া পাসপোর্ট হয়না এটা সবাই জানে এবং মেনে নিয়েছে। এই টাকা দিন শেষে ভাগ হয় সবার মধ্যে। এ কেমন কথা ভাই?

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTXUZZRR
মন্তব্য