সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমি নামজারিকরন

জমি খারিজ করতে দেওয়ার পর একটা ভুল ধরে যে ৯ শতাংশ জমিতে দখলের কলামে একজনের নাম লেখা আছে (বাড়ি)। ৫২ বছর আগের রেকর্ড। কিন্তু সে জমির মালিক না এবং এখন দখলেও নাই। তাই নামজারি করতে দিবে না। কিন্তু ৩০০০ টাকা ঘুষ দেওয়ার পর আর কোন আপত্তি না করে কাজ করে দিয়েছে।

ঘুষ দিয়েছি
কোদালপুর ৳৩.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKNT9SFJ
মন্তব্য
বিআরটিএ

যানবাহন চালানোর লাইসেন্স

আমি ২০২৩ সালে হালকা যানবাহন চালানোর জন্য একটি লাইসেন্স করতে রাজশাহীর বিআরটিএ তে যোগাযোগ করি, তাদের ঠিক করা দালালের মাধ্যমে জানতে পারি ঘুষ না দিলে ২ বছরেও লাইসেন্স পাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে ঘুস দিয়ে আমার লাইসেন্সটি করা হয় এবং মাধ্যম হিসেবে তাদের ঠিক করা দালালের সাহায্য নিতে হয়।

ঘুষ দিয়েছি
রাজশাহী ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJJRHVHZ
মন্তব্য
কর অফিস

Tax Assessment approval by AJCT

DCT has framed the final assessment and after that it is needed to approval by joint commissioner of taxes, the joint commissioner of taxes demand tk. 2 lac or he added more income by dis-allowing the revenue. I ignored his demand and he directed the DCT to add Revenue income more tk. 25 lac, as a result tax burden is charged more tk. 720,000/-.

ঘুষ দিইনি
Dhaka, Segunbagicha ৳২.০০ লাখ
১ সেপ্টেম্বর ২০২৬ DK7VFL79
মন্তব্য
ভূমি অফিস

খারিজ

বণ্টনামা দলিল আছে, পারিবারিক জমি খারিজ করার জন্য দেওয়া হয়েছে, তাতে ২৫ হাজার টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে,সরকারি খরচের বাহিরে ২৫ হাজার টাকা দিতে হবে।

শুধু দাবি করেছে
গাজীপুর ৳২৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ DKKBTVT4
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সরকারী বিদ্যুতের মিটারের জন্য আবেদনের সময়।

আমি সন্দ্বীপ বিদ্যুত অফিসে মিটারের জন্য আবেদন করি।ওখানের একজন কর্মকর্তা আমার কাছ থেকে ১২০০০ হাজার টাকা দাবী করে।আমি যখন বলছি মিটারের সরকারি দাম তো এত টাকা না,তখন তিনি আমাকে বলে আপনি গিয়ে সরকারের কাছ থেকে মিটার নেন।এই লোক আরো অনেক জনের কাছ থেকে এভাবে ঘুস নিয়েছিলো।সন্দ্বীপের লোকজন জিগাস করলে এর প্রমাণ পাওয়া যাবে।

ঘুষ দিইনি
সন্দ্বীপ ৳১২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTM7AZZN
মন্তব্য
সিটি কর্পোরেশন

হোল্ডিং ট্যাক্স কমাতে আপত্তি চিঠি

আমার পূর্ব বকেয়া হোল্ডিং ট্যাক্স ২০২২ সাল পর্যন্ত পরিশোধ করি, ২০২৩ থেকে হোল্ডিং ট্যাক্স এর পরিমাণ অনেক বৃদ্ধি করে ফেলে যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, অর্থাৎ আগে আমার বাড়ির ভেলু ছিল ১০ হাজার টাকা এখন তা করেছে ৫৬ হাজার টাকা তাই আমি আপিল করেছিলাম, কিন্তু আপনি কি তো কর্মকর্তা তার কোন সূরহা না দিয়ে আমার থেকে দশ হাজার টাকা দাবি করে, যার বিনিময়ে উনি বলে পূর্বের ভ্যালু করে দিবে। আরো বলো যে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে গেলেও কাজ হবে না।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTM7KH7Z
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা লিগ্যাল এইড অফিস ময়মনসিংহ

তারিখ দেখার জন্য জেলা লিগ্যাল এইড এর অফিসের অফিস সহ কারী। প্রতিদিন ই সবার কাছ থেকে ১০০ টাকা করে নেন। ১০০। ২০০ লোক এর কাছ থেকে এমন নেন। এবং ময়মনসিংহ জেলা জজ কোর্ট এর পেসকার থেকে অফিস পিয়ন সবাই টাকা ছাড়া কোনো কাজ করেন না।

ঘুষ দিইনি
Mymensingh ৳১০০
১ সেপ্টেম্বর ২০২৬ MYSC5NL7
মন্তব্য
পাসপোর্ট অফিস

নোয়াখালী পাসপোর্ট অফিসে হয়রানি ও দালাল

নোয়াখালী পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে গত ৩ দিন ধরে চরম ভোগান্তির শিকার হয়েছি। আমার সব কাগজপত্র ঠিকঠাক থাকার পরও বারবার বলা হয়েছে—“এই ভুল, সেই ভুল, ঠিক করে আনেন।” প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়ার পরও শেষ পর্যন্ত আবেদন রিজেক্ট করে দেওয়া হয়। একপর্যায়ে মনে হলো, পাসপোর্ট করাটাই বাদ দিয়ে দিই। অথচ সরকারি নির্ধারিত ফি আগেই জমা দিয়েছি, সেটিও নাকি ফেরত পাওয়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত একজন দালালের সঙ্গে পরিচয় হয়। সরকারি কোষাগারে ৩,০০০ টাকা জমা দেওয়ার পর দালালকে আরও ৬,০০০ টাকা দিতে হয়েছে। দালাল কাগজে একটি সিল মেরে দেওয়ার পরই যেন সব সমস্যার সমাধান! সেই সিল দেখার সঙ্গে সঙ্গেই আমার কাগজপত্র গ্রহণ করা হলো—এরপর আর কোনো ভুল বা সমস্যা দেখানো হয়নি।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTFKUMKB
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

ময়মনসিংহের ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে তারা ৩৫০০ টাকা দাবি করে, আমি কিছু টাকা কম দিতে চাইলে তারা বলে ৩৫০০ টাকার নিচে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া যাবেনা,আমার পুলিশ ক্লিয়ারেন্স ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই করিয়ে নিয়ে আসি।

ঘুষ দিয়েছি
ফুলপুর থানা ৳৩.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYTMGMYV
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

আমি নতুন একটি পাঁচ শতক জমি ক্রয় করি। যার খাজনা খারিজ করার জন্য ধামুরহাট ভূমি অফিসে যাই। সেখানকার দায়িত্ব রত নাজির আমাকে বলে জমি খারিজ করতে ৯ হাজার টাকা খরচ হবে। এসিল্যান্ড স্যার সই করার জন্য ২০০০ টাকা নিবে তারপরে অফিসাররা নিবে সব মিলিয়ে মোট অফিস খরচ ৯ হাজার টাকা দাবি করে। এর কমে হবে না। আমি বাধ্য হয়ে রাজি হই এবং ৯০০০ টাকা প্রদান করি তারপর আমার খারিস সম্পূর্ণ করে দেয়।

ঘুষ দিয়েছি
ধামুরহাট উপজেলা, নওগাঁ জেলা ৳৯.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJGZUE7F
মন্তব্য
সরকারি হাসপাতাল

নাক কান গলা ইনিসটিউট ও হাসপাতাল তেজগাঁও।

আমার ছোট ছেলে পাঁচ বছর বয়সী, তার কানের ভিতর খেলনার পিলাস্টিকের ছোট বল ঢুকিয়ে ছিলো, কানের ব্যথা অনুভব করাতে তাকে নিয়ে গিয়েছিলাম, নাক কান গলা ইনিসটিউট ও হাসপাতাল তেজগাঁওয়ে,ডাক্তার চিকিৎসা সেবা ভালো করেছেন, কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ওয়ার্ড বয় আমার কাছে পাঁচশ টাকা দাবি করে বলেন দিতে হবে, বাহিরে করলে অনেক খরচ হতো, তাই তাকে পাঁচশ দিতে হবে, সম্মান এর ভয়ে দিতে বাধ্য হই আমি।এই আমার দেশ।

ঘুষ দিয়েছি
ঢাকা সিটি করপোরেশন ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DK437T9J
মন্তব্য
বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্স করার জন্য এবং পুনরায় নবায়ন করার জন্য

মৌখিকভাবে বলা হয়েছিল এত এত টাকা নিয়ে আসেন তারপর কাজ করা হবে এবং ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং নবায়ন পাবেন।

ঘুষ দিয়েছি
মিরপুর ১০,ঢাকা। ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ DKHV2NGL
মন্তব্য
ভূমি অফিস

ওয়ারিশ সূত্রে নামজারি

নামজারি করতে গেলে বিভিন্ন সমস্যা দেখিয়ে আবেদন খারিজ করে দেওয়া হয়। সেনাবাহিনী সদস্য বলে সরাসরি কোন টাকা চায় না। কিন্তু ডকুমেন্ট দলিলাদি সবকিছু ঠিক থাকার পরেও আবেদন খারিজ করা হয়। খারিজের কারণ জানতে গেলে একেক সময় একেক কারণ দেখিয়ে দেওয়া হয়। কোন পরামর্শ চাইলে অসহযোগিতা এবং দুর্ব্যবহার করা হয়।

ঘুষ দিইনি
বরকইট ইউনিয়ন ভূমি অফিস, চান্দিনা, কুমিল্লা। ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT3MTFGZ
মন্তব্য