সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৭২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৭২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১৫.০ হাজার

৫৩২

আমি একজনের নামে জিডি করতে গেছিলাম। কিন্তু পুলিশ আমাকে যে পরিমানের আচার করছে সে পরিমানের মানুষের সাথে বলাই কঠিন।আমি চিন্তা করি পুলিশ সাধারণত মানুষের ভেট টাকা বেতন পায় তার এরকম ব্যবহার করার কারন কি? জিডি তো করতে পারলাম নাহ ১৫০০০ হাজার জরিমানা দিয়ে আসতে হয়েছে। আমার বাড়ি থেকে ক্যাশ ও ফোনে নগদ থেকে ২৭০০০ চুরি গেছে যে নাম্বার টাকা গেছে তার নামে জিডি কিন্তু বিচার তো নাই ১৫০০০ হাজার নিয়ে পকেট ভরায়। কিন্তু আমি বলি আমি মানুষের দোখানে কষ্ট করে একটু অর্থ জোগাড় ওই পরিমানে তো টাকা এই সমাজের মানুষ জন্য ও বিচার পেলাম নাহ

লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNANH33M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি গত ২ সপ্তাহ আগে, ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্সর জন্য আবেদন করতে যাই,ফুলপুর থানার কম্পিউটার অপারেটর যারা আছেন তারা আমার কাছ থেকে ৩৫০০ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে তারা বলে এর কমে হবেনা। অথচ পুলিশ ক্লিয়ারেন্সর সরকারি ফ্রি ১৫০০ টাকা। আমার ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই তাদের কাছ থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসি।

ফুলপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYL3YP5J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

ময়মনসিংহের ফুলপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে তারা ৩৫০০ টাকা দাবি করে, আমি কিছু টাকা কম দিতে চাইলে তারা বলে ৩৫০০ টাকার নিচে পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া যাবেনা,আমার পুলিশ ক্লিয়ারেন্স ইমার্জেন্সি থাকায় আমি ৩৫০০ টাকা দিয়েই করিয়ে নিয়ে আসি।

ফুলপুর থানা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে MYTMGMYV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

মামলার জাবেদা নকল উত্তোলন

জেলা রেকর্ডরুম শাখায় মামলার জাবেদা নকলের আবেদন করলে তারা ১০০০ টাকা চেয়ে বসে। আমি দিতে নারাজ হলে তারা ১০-১২ দিন সময় বেধে দেয়। বলে টাকা দিলে আজকেই পাবেন।

লালমনিরহাট, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNEWT2Z2
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳৭০.০ হাজার

পেনশন

২০ বছর চাকুরী শেষ করে যখন আমার পেনশন কার্যক্রমের জন্য ফিল্ড পে অফিস এ গেলাম, অডিটর আমার কাছে ৭০,০০০/- দাবী করে। আমি প্রত্যাখ্যান করি।

টাঙ্গাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKA5GWJN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

বন বিভাগের ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমার মিলের জন্য লাইন নামাতে বন বিভাগের ক্লিয়ারেন্স নিতে হচ্ছিল। এবং তা পাওয়ার জন্য আমাকে ৪ মাস ঘুরানো হয়েছে।

পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে BR5ECBZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০০ লাখ

রাস্তা স্থানান্তর করার জন্য

বাড়ির ব্যক্তিগত জায়গা থেকে রাস্তা সরিয়ে যেখান থেকে রাস্তা হওয়ার কথা ছিল সেখানে স্থানান্তরিত করার জন্য ১০০০০০ টাকা ঘুষ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা।

বরিশাল সিটি, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে BRUC94L7
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০ হাজার

বি এড সার্টিফিকেট এপ্রোব

আমার ভেলিড বি.এড সার্টিফিকেট এপ্রোভ করে ১০ম গ্রেডে আবেদন করি,উপজেলা শিক্ষা অফিস থেকে আমাকে যোগাযোগ করতে বলা হয়,যোগাযোগ মানে হলো আবেদন তারা পরবর্তী ডিডি অফিস এ পাঠাবে যদি আমি যোগাযোগ করি,যোগাযোগ করি নি বিদায়, others coause লিখে ফাইল রিজেক্ট করে দিয়েছে। বি.দ্র: ফাইল সাবমিট করা হয় অনলাইন এ , এখানে সরাসরি কোনো অফিস এ যোগাযোগ এর দরকার নেই।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKHMWX6Z
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

সার্টিফিকেট তোলা

সার্টিফিকেট আর্জেন্ট এপ্লাই করি, ফি সরকারি ব্যাংকে জমা দিয়ে প্রয়োজনী কাগজ কর্তব্যরত অফিসারকে জমা দিলে তিনি চা নাস্তা খাওয়ার টাকা চায় আমার বাহিরে এপ্লাই করার ডেডলাইন আছে তাই আমি দামাদামি করি নাই যা চাইসে দিয়ে দিসি যাতে পেপার দ্রুত সময়মত পাই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK9C8A6Z
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳১০০

ড্রাইভিং লাইসেন্স

আমি বায়োমেট্রিক দিতে গেছিলাম। উনারা টাকা ছাড়া বায়োমেট্রিক গ্রহণ করে না। তাই আমাকে বাধ্য হয়ে ১০০ টাকা দিতে হয়েছে।

ঠাকুরগাঁও সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNCTDTDC
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স 2000দিয়েছি কিন্তূ অতিরিক্ত 500টাকা আলাদা নিয়েছে তাই আমরা চাই অনলাইন নিজের টাকা নিজে যেন টাকা দিতে পারি

নরসিংদীতে, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKXRF26M
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১৫.০ হাজার

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে এমপিও করানো

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে সব কাগজপত্র ঠিক থাকা স্বত্বেও ফাইল রিজেক্ট করে দিয়েছিল। পরবর্তী মাসে ১৫০০০ টাকা দেওয়ায় পূর্বের কাগজেই ফাইল সেইভ হয়েছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKE4AZ6L
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

নিজের নামে দলিল নামজারি করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে কর্মচারির কাছে গিয়ে সহয়তা চাইলে তিনি বলেন হবে তার জন্য এ করতে হবে ও করতে হবে দলীল প্রতি ৫ হাজার আবার অনেক দিনের পুরাতন কাগজ তুলা লাগবে আবেদন খরচ আছে ইত্যাদি বুঝিয়ে টাকা দাবি করে ২৫০০০ টাকা

চুয়াডাঙ্গা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH8GA333
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

VAT OFFICE

সম্প্রতি ভ্যাট বিডি (vat.gov.bd) ওয়েবসাইট থেকে BIN (Business Identification Number) সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করি। ভেবেছিলাম অটোমেটেড সার্ভিস, ঝামেলা ছাড়াই হয়ে যাবে। কিন্তু আবেদন করার পরপরই আমার ফোন নম্বরে একটি কল আসে। সরাসরি জানানো হয়, কোনো ঝামেলা ছাড়া দ্রুত এপ্রুভাল পেতে চাইলে ১,০০০ টাকা ঘুষ দিতে হবে। টাকা না দিলে নাকি ফাইল ঝুলে থাকবে এবং সার্টিফিকেট অনুমোদন করা হবে না! অনলাইন সার্ভিসের সুবিধা পাওয়ার কথা ছিল সাধারণ উদ্যোক্তাদের, কিন্তু এখানেও মধ্যস্বত্বভোগী আর অসাধু কর্মকর্তাদের চাঁদাবাজি শুরু হয়ে গেছে। ১,০০০ টাকা হয়তো অঙ্কের হিসেবে বড় কিছু নয়, কিন্তু এই সংস্কৃতি একটা নতুন ব্যবসার শুরুতেই বাধা তৈরি করে। আমরা যদি প্রতি পদক্ষেপে এভাবে নীরব থাকি, তবে এই ডিজিটাল ব্যবস্থার কোনো অর্থই থ

Sirajganj, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJLFDWPC
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১০০

Land Resitri

Jomi bikri registri Korte gele joto Jon jomir aongshidar , portijoner tip soy per head 100 tk diyeci Dolil par Korte protik doliler Sathe tk na dile dolil par Hoy na Bisoy ta dekhle Amra hoyrani theke bachtam

Lalpir upojela, Natore, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJXTDSWD
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১০.০০ লাখ

মিথ্যা এবং সাজানো তথ্য দিয়ে কর ফাঁকির মামলা দিয়ে ফাঁসানো, এবং নিস্পত্তির জন্য ঘুস দাবী

দুই বছর আগে আমাকে প্রায় ১৪ বছর আগের রিটার্নের ভিত্তিতে কর ফাঁকির মিথ্যা এবং সাজানো মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। যে বছরের রিটার্ন দাখিল করেছিলাম সেই বছর আমার সর্বমোট আয় ছিল প্রায় ১৫ লক্ষ টাকা। আমি একজন ডাক্তার এবং একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম। আমার বেতনের পুরোটাই জমা হত ব্যাঙ্কে। বেতন ছাড়া আমার অন্য কোন আয় ছিলনা। যেহেতু আন্তর্জাতিক সংস্থায় কাজ করতাম তাই প্রাইভেট প্রাকটিস এর সুযোগ বা সময় কোনটাই ছিলনা। একমাত্র বসত বাড়ি ছাড়া আমার ব্যাক্তিগত বা পৈত্রিক বা অন্য কোন সুত্রে পাওয়া জমি বা সম্পদ বা আয়ের উৎস ছিলনা। কোথাও কোন ব্যাবসার শেয়ার ছিলনা। অথচ আমার নামে প্রায় ৭/৮ টি মিথ্যা এবং সাজানো আয়ের উৎস উল্লেখ করে আয় লুকানো এবং কর ফাঁকির মামলা দিয়ে প্রায় ৪৪ লক্ষ টাকা দাবী করা হয়েছিল।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RNULQJKJ
মন্তব্য