ট্রাফিক চেকপোস্ট
আমি নিজের গাড়ি নিয়ে নিউমার্কেট গিয়েছিলাম শপিং এর উদ্দেশ্যে, শপিং শেষে নিউমার্কেট থেকে একটু সামনে সংসদ ভবনের দিকে আাসার সময় ট্রাফিক পুলিশ সিগনাল দিলে আমি গাড়ি সাইড করি, সে আমার গাড়ীর কাগজপত্র চাইলে আমি তাকে কাগজপত্র দেই, কাগজ পত্র সব ঠিক থাকার পরে ও সে বলে মামলা নিতে হবে। আমি জিজ্ঞেস করলাম কেন মামলা হবে? সে বললো আপনার গাড়ীতে বাম্পার লাগানো আছে তাই, আমি বললাম সব গাড়িতেই তো বাম্পার লাগানো আছে, সে বললো আপনার নাম্বারটা কম দেখা যাচ্ছে তাই মামলা নিতে হবে। পাশে আরেকজন ছিলো সে বললো ১০০০ টাকা দেন তাহলে মামলা দিবে না। আমি টাকা দেইনাই বরং বাম্পার পা দিয়ে খুলে ফেলছি। তারপরেও সে মামলা দিয়েছে ৬০০০ টাকার। বলে আমি যখন ধরেছি তখন তো বাম্পার ছিলো এখন খুলে ফেল্লে ও লাভ নাই।