সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

সম্পত্তি নাই তার জন্য সার্টিফিকেট।

আমার ছেলেটা অটিজম পেসেন্ট তাই এখানকার সরকার আমাদের বাসা ভাড়া পেমেন্ট করে তার সন্মানে তাই নিজ দেশে কোন সম্পত্তি আছে কিনা সেটার জন্য দেশ থেকে একটা সম্পত্তি নাই এই লেখা একটা সার্টিফিকেট লাগবে তাই আমি আমার খালাতো ভাইকে বলেই সিটি কর্পোরেশন থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসার জন্য কিন্তু দুঃখের বিষয় মিরপুর ২ নম্বর সিটি কর্পোরেশনের নিযুক্ত কর্মকর্তা আমার ছেলের কাগজ না দিয়ে আমার (মানে পিতার) কাগজ আনতে বলে নিজ জেলা থেকে একথা শোনার পর আমি আমার মামাতো ভাই এর নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলি এবং জানাই ভাই আমার জন্ম ঢাকায় আমার যা আছে ঢাকায় আমার কাগজ যদি লাগে সেটা কমিশনার থেকে এনে দেই উনি বলে না গ্রামের থেকে আনতে হবে। যখন ১০০০ টাকা দেই পরে কাগজ দেয় আগে ৩/৪ দিন ঘোরায় টাকা না দিলে নিয়ম আর নিয়ম দেখাতে থাকে।

Dhaka,Mirpur 2, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKN9RPKC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

জমির খারিজ

জমির খারিজ করতে ৭০০০০০ টাকা চুক্তির মাধ্যমে নেওয়া হইছে , অফিসের সবাই ঘুষ খায় , টাকা নাহ দিলে কাজ করে না , সবাই বাধ্য হয়েই ঘুষ প্রদান করে কেউ প্রতিবাদ করে না কারণ যদি জমির খারিজ নাহ দেয় বা কোনো ক্ষতি করে এর জন্য কেউ কিছুই বলে না , এই বিচার কে করবে , সব ভূমি অফিসে একই নিয়ম

মানিকগঞ্জ, সাটুরিয়া, ধানকোড়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKYUD6GU
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

Salary month open, salary withdraw ,.

বেতন এর মাস খুলতে গেলে টাকা দাবি করে, মাসের পর মাস ঘুরিরে বেতন দেয়। ভুল ভাল রিপোর্ট করে। সঠিক তথ্য দেয় না। AG অফিস গুলো চরম পরিমানে ঘুস খায়৷ এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করে না। নাহলে এরা সকলের বেতন আটকে দেবার ক্ষমতা রাখে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK57MZQS
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৮.০ হাজার

পাসপোর্ট করতে নিছে

আমার কাছ থেকে ২০২৪ সালে পাসপোর্ট করতে গেলে ৮০০০ টাকা নেয় দালাল রা, এর কম হয় না,বাধ্য হয়ে পাসপোর্ট করেছি

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYBVFQTY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

রেজিষ্ট্রেশন কার্ড কালেকশন

অফিসে যাওয়ার পরে আমতা আমতা করে রেজি: কার্ডের প্যাকেটটি দিয়ে বল্লো টাকা দিয়ে চলে যান।আমরা বোর্ডের কাছে দায়বদ্ধ আছি তাই ২০০ টাকা দিয়ে চলে আসি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKARZ43L
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳১.০০ লাখ

অডিট কৱাৱ জন‍্য ।

আমাদেৱ বিল্ডিংএৱ বানানোৱ জন‍্য কম টাকা কৱ ফাইলে দেখানো হয়েছে। এই দাবী কৱে সব ফাইল অডিট কৱাল হুমকি প্ৰদান। মোট দাবী ছিল ৬০০০০০.০০ ‍ টাকা শেষমেশ ১০০০০০.০০ দিয়ে মুখ বন্ধ ৱাখাৱ ব‍্যবস্হা ।

টাংগাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKB6JC8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সরকার যে এখন একটা নিয়ম করছে বিদেশ আসলে ট্রেনিং দিতে হবে বাধ্যতামূলক এটা ঘুষ না দিলে পাস হয় না

সেবাটি ছিল বিদেশ আসার জন্য সরকারিভাবে ট্রেনিং দিতে হবে বাধ্যতামূলক ট্রেনিং পাশ করুক আর না পারুক ২০ থেকে ৩০ হাজার ক্ষেত্র বিশেষে ৪০ হাজার টাকাও নিয়ে থাকে, যাকে বলে তাকামুল সার্টিফিকেট টাকা না দিলে সরকারিভাবে এই সার্টিফিকেট দেয় না

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BR6QWN6S
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৩০০

Test koranor jonno.

Amar babar akta test koraranor jonno.. Daily 10 ta kora. But ami jantam na kagoj joma deya lage. Ami daray aci, onarao jane j ami ager din aysa geci. Akn taka joma dey ni bole, amr ta korbe nh.. Pore bollo nastar taka dile koray dibe. Pore dilam.

Brahmanbaria, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT9F8PU5
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৩৫.০ হাজার

Mpo

Mpo করার জন্য পরিশোধ করেছিলাম তার পর ও হয়নি এবং টাকা ও ফেরত দেয়নি।পরে অন্য জায়গায় নিয়োগ পাইছি।

Narsingdi, dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKC23QLW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

তিতাসগ্যাস নাম পরিবর্তন

২০০০০ টাকা দাবি করা হয়েছিল। তিতাসগ্যাস এর নাম পরিবর্তন করতে।

পৌরসভা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYHDNJ2J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

ভূমি সেবা

আমি নামজারি করতে গেলে ওনারা অপারগত প্রকাশ করে, পরে বাহিরে কম্পিউটার এর দোকানের মাধ্যমে ওনারা কথা বলে ১৫০০০ টাকার মধ্যে আমার নামজারি খারিজ করে দেয়,,

নেত্রকোনা সদর মৌগাতি ইউনিয়ন, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY3KX3Z7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমির মিউটেশন করা

আমাদের বাড়ির জমিতে রেকর্ড নিয়ে সমস্যা ছিল, পরে আমরা আদালতে মামলা করি মামলা ৬ বছর চলার পরে রায় পাই এবং ডিগ্রি জারি হয়। পরবর্তীতে আমার বাবা মিউটেশন করতে ভূমি অফিসে যায়। এরপরে আমার বাবাকে বিভিন্ন উপায় টাকা খরচের কথা বলে এবং হবে না ও কাগজ ভুল আছে এমন কথা বলে। এভাবে বেশ কিছু দিন অফিসে ঘুরার পরে ভূমি অফিসে আউটসোর্সিং এর একজন লোক বলে ২৫০০০ টাকা দাবি করে। একপর্যায়ে বাবা বাদ্য হয়ে ২৫০০০ টাকা দেয়। পরে মিউটেশন করার জন্য অগ্রগতি শুরু করে।

বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, ডাসার, মাদারীপুর।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKEA99HY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ

আমি জমি খারিজের জন্য আবেদন করি প্রথমে আমি ফাইল নিয়ে যাই ইউনিয়ন ভূমি অফিসে তার কিছু দিন পর ফাইল চলে আসে উপজেলা( আড়াইহাজার উপজেলা) ভূমি অফিসে শুনানির জন্য তখন এখানকার এক কর্মচারী বলতেছে কি দিয়ে করাব টাকা দিয়ে নাকি এমনিতেই। এমনিতেই বলার পর এটার মধ্যে ভুল আছে আর নানান কিছু কিন্তু সত্যিকার অর্থে কোন ভুলই ছিলনা। তখন আমি ঘুষ দিতে বাধ্য হই। ঘুষ দেওয়ার সাথে সাথেই আমার কাজ হয়ে গেছে।

নারায়ণগঞ্জ, আড়াইহাজার উপজেলা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKPDHFGN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

প্রত্যয়ন প্রত্র

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন অফিসে কম্পিউটার অপারেটর কর্তৃক প্রতিটি প্রত্যয়ন প্রত্র প্রিন্টের জন্য ২০০ টাকা করে দাবী করা হয়েছে। পরিশেষে ৪টা পত্রে মোট ৮০০ টাকা পরিশোধ করার পর আমার প্রত্যয়ন প্রত্রগুলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

মিরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে SYGU9EPF
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮০.০ হাজার

বসতভিটার খাজনা

বাড়ি মিটার খাজনা দিতে গেলে এক লক্ষ টাকা খাজনা চায়। পরে বলে আপনি ৮০ হাজার টাকা দিবেন আমরা রশিদে কত টাকা তুলে তুলি। আপনার খাজনা পরিশোধ হলে হলো।

দলদলিয়া, উলিপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNWVRP9R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Passport hold.

Amar passport hold kore rakhe immigration SB office in Dhaka. Aita simple khajtake, easily somadan na kore khali gurise. Amar time west korse, akjon paralysis police officer guser jonno khali gurise. Passport releger din a mohila 200 taka nese. Aro chaiselo. Ame bedese theke deshe jawor por Airport theke gotona suru hoysilo. Ame short kore likhalam.

Dhaka SB office., ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKTKKGC5
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি।

স্বাভাবিক প্রক্রিয়ায় আবেদন করেছিলাম। বারবার অনুমোদনের জন্য গেলেও তারা বিভিন্ন ভুল ত্রুটি ধরেছিল। প্রায় দুই মাস ঘোরার পরে আর না পেরে তাদের মাধ্যমে করা হয় কাজটি। পুলিশ ভেরিফিকেশনে পুলিশ ২০০০ টাকা নিয়ে গেছে। মোট ১২০০০ টাকা দিতে হয়েছে ঘুষ।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTRN83L7
মন্তব্য