সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

২০,৪৪৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

ব্যাংক থেকে টাকা উত্তলোনের সময় পিয়ন টাকা না দিলে কাজ করে না।

মানিকাচর বাজার এর সোনালি ব্যাংকে গ্রাহক টাকা উত্তোলন, একাউন্স খোলা সহ যে কোন কাজে গেলে ব্যাংকের দরজার কাছে বসে থাকা পিওন, দাড়োয়ান সহ ২জন লোক গ্রহকদের কাছ থেকে টাকা না নিয়ে কাজ করে না। টাকা না দিলে সদস্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে দেইনা। বিশেষ করে রেমিটেন্স যারা পাঠায় ঐ সকল সদস্যদের কে ওরা টার্গেট করে। সদস্যরা লেখা পড়া কম জানায় বাধ্য হয়ে টাকা দেই। আপনারা সরজমিনে যাচাই করলে।বিষয়ের।সত্যতা পাবেন।

ঘুষ দিয়েছি
মানিকাচর বাজার, মেঘনা উপজেলা, কুমিল্লা ৳৩.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTWWHD58
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

উপজেলা পরিষদ হতে বিল্ডিং তৈরির নকশা অনুমোদন

উপজেলা পরিষদ হতে বিল্ডিং তৈরির নকশা অনুমোদন যা কমিটির যাচাই বাছাইয়ের মাধ্যমে দেয়া হয়। বিল্ডিং প্রতি ১০,০০০ টাকা।

ঘুষ দিয়েছি
পাবনা ৳১০.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৯ RJY3GUAW
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

DMF Certificate উত্তোলনের জন্য

DMF পাশকৃত ছাত্র/ছাত্রীদের মূল সনদপত্র অফিস মনোনীত ব্যক্তি SMF Dhaka থেকে সনদপত্র উত্তোলন করতে গেলে প্রতিটা সনদপত্রের জন্য ২০০ টাকা করে ঘুষ প্রদান করতে হয়। এর সুরাহা করা দরকার।

ঘুষ দিয়েছি
SMF Dhaka ৳২০০
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKBQNY26
০ মন্তব্য
ভূমি অফিস

জমির খাজনা

জমির খাজনা দিতে চাইলে সহকারী তহশিলদার কম্পিউটার অপারেটর জমির হোল্ডিং নং না দেখেই তার মন গড়া খাজনার সাল কম্পিউটারে বসিয়ে দিয়ে খাজনা পরিশোধ করে। খাজনার পুরাতন রশিদ না দেখাতে পারলে ১৯৭৬ সাল হতে লেজার টানে । ইচ্ছে মত। ৭০ টাকার খাজনা 1000 টাকা দাবি করে।

ঘুষ দিইনি
হবিগঞ্জ, বানিয়াচং ৳১.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ SYM3KRXA
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

যে কোন সেবা নিতে গেলে টাকা ছাড়া হয় না

গাইবান্ধা জেলা ডিসি অফিসের এলজি শাখায় যে কোন সেবা নিতে টাকা ছকড়া ফাইল নরে না।

ঘুষ দিয়েছি
শহর ৳২.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ RNNAVMVT
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘুষ দেওয়া লাগে

সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না! সাধারণ সার্ভিস থেকে শুরু করে যে কোনো ফাইলের কাজের জন্য অফিস সহকারীকে সোজা টাকা দিতে হয়। ঘুষ না দিলে অযথা দিনের পর দিন ঘুরানো হয় আর হয়রানি করা হয়। প্রকাশ্যে ঘুষের লেনদেন চলছে, অথচ দেখার কেউ নেই।

ঘুষ দিয়েছি
সিকেট ৳৫০০
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ SYYCAVPF
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

গাড়ির ডকুমেন্ট চেক করছে, মামলা না দিয়ে ক্যাশ টাকা নিয়ে ছেড়ে দিছে।

গাড়ির ডকুমেন্ট চেক করছে, মামলা না দিয়ে ক্যাশ টাকা নিয়ে ছেড়ে দিছে।

শুধু দাবি করেছে
মোহাম্মদপুর শিয়া মসজিদ সিগন্যাল। ৳১.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ DKGCJDQB
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

প্রবাসী কল্যাণ ব্যাংকের নোয়াখালী শাখা হতে ঋণ আবেদন

প্রবাসী কল্যাণ ব্যাংক নোয়াখালী শাখায় প্রতিটা লোন ফাইলে টাকা লেনদেন হয়। সেখানে তাদের মনোনীত দালাল কর্তৃক ঋণের ফাইল গ্রহণ করা হয়। বিগত সময়ে প্রদানকৃত যতগুলো ঋণ গেছে সেগুলো যাচাই করলেই এটা বুঝা যাবে। এই দুর্নীতির সাথে স্থানীয় এলাকায় বাড়ি এরকম কর্মকর্তা গভীরভাবে জড়িত।

ঘুষ দিয়েছি
নোয়াখালী ৳১৫.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ CT9ALP3E
০ মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভুলবশত অন্যের নামে রেকর্ডকৃত সম্পত্তি আদালতের মাধ্যমে নিজ নামে ফেরত পাই। উক্ত জমির নামজারি করাতে এই টাকা দাবি করে।

ঘুষ দিইনি
খুলনা ৳৫০.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ KHR2PD8C
০ মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঠিকাদারি

ঠিকাদারি করতে যে কোন কাজে ১০% অফিস খরচ লাগে। এ জন্য কাজের মান খুব খারাপ হয়। অফিসে টাকা কম দিলে ঠিকাদার কে ছোট লোক বলে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতীয় স্যানিটেশন প্রকল্প। কাকরাইল, ঢাকা।

শুধু দাবি করেছে
ঢাকা ৳৫০.০০ লাখ
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৭ DKGD97B2
০ মন্তব্য
ট্রাফিক পুলিশ

গাজীপুর পরিবহন লিঃ- শিমুলতলি থেকে গুলিস্তান হয়ে মতিঝিল রুটে যেটা চলাচল করে

গাজীপুর পরিবহন লিঃ, মাঝেমধ্যে জিপিওতে জ্যাম পড়লে তারা গুলিস্তান না গিয়ে পল্টন মোড় থেকে হাতের বামে দৈনিক বাংলা হয়ে যায়, বিনিময়ে ট্রাফিক পুলিশকে 50টাকা করে দেয়, সেটা সরাসরি আগে দিত, বর্তমানে আল আরাফাহ ভবনের সামনে ফুটপাতে হকার বসে, সেই হকার এর কাছে টাকা রেখে যায়, হকার সিগনাল দিলে তারা আর গাড়ি আটকায় না, এই রুট অনিয়মের কারনে দূর থেকে যারা গুলিস্তান হয়ে দেশের অন্যপ্রান্তে যায়, মালামাল নিয়ে তারা হয়রানীর স্বীকার হয়

ঘুষ দিয়েছি
DHAKA ৳৫০
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭ DK3X86EF
০ মন্তব্য
কর অফিস

কর অফিসে শিল্প প্রতিষ্ঠান র্কতৃক মাসিক চাঁদা/ঘুষ প্রদান

আপনি হয়তো জেনে থাকবেন কিন্তু, অনেকেই জানেন না- “প্রতি মাসেই কর অফিস কর্তৃক শিল্পপ্রতিষ্ঠান থেকে শিল্পের ধরন ও আকার অনুযায়ী মাসিক নির্ধারিত হারে চাঁদা বা ঘুষ আদায় করা হয়ে থাকে। কিছু শিল্পপ্রতিষ্ঠান মালিকরা এই ঘুষ দেয় তাদের জালিয়াতি ঢেকে রাখতে- আবার অনেকেই দেয় শুধুমাত্র কর কর্মকর্তাদের হয়রানি থেকে বাঁচতে। কিন্তু দিনশেষে কিন্তু আমাদের-জনগনের করের টাকা সরকারি আমলা ও খারাপ ব্যবসায়ীরা লুটে খাচ্ছে।।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০০ লাখ
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ DKZ3BFER
০ মন্তব্য
ভূমি অফিস

খারিজ বাতিল এর আবেদন করতে গেলে অতিরিক্ত টাকা চাই টাকা না দেওয়ার কারণে প্রসেসটা দীর্ঘায়িত করে এবং হ

টাকার বিনিময়ে কাজ শুরু করেছিল এবং আমি সেখানে ভেটো দেই।পরে আর কাজ করে নাই দিনের পর দিন হয়রানি করে। কাজটা এখনো অবদি ঝুলে আছে। এসিল্যান্ডকে ফোন দিয়ে বলার পরেও দেখা করার পরেও এসি ল্যান্ড এ ব্যাপারে কোন পদক্ষেপ নেইনি।

ঘুষ দিইনি
ভোলাহাট ,চাঁপাইনবাবগঞ্জ ৳৫.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২৬ RJQFDRNW
০ মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ বাতিলের জন্য আবেদন করেছিলাম

টাকার বিনিময়ে কাজ শুরু করতে চেয়েছিল। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে কাজ দিনের পর দিন ফেলে রাখে। অফিসে গেলে যোগাযোগ করলে একের পর এক বাহানা দেই যা অশিক্ষিত মূর্খ মানুষের পক্ষে সম্ভব না । এবার নামে অত্যন্ত হয়রানি মুখে ফেলে।

ঘুষ দিইনি
ভোলাহাট ,চাঁপাইনবাবগঞ্জ (এসি ল্যান্ড অফিস) ৳৫.০ হাজার
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ RJN4A9ER
০ মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান

খতিয়ান তোলার জন্যও অনলাইন এপলাই করলে এই সেকশন এ গেলেই টাকা দিতে হবেই না হলে প্রথমদিন দিবে না ! ২/৩ দিন পর আবার আসতে বলবে ! প্রতিটা মানুষের কাছ থেকেই তাদের এই চা খাওয়ার টাকা দিতেই হয়

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১৮০
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩১ CT5RFKNT
০ মন্তব্য