সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশন করার জন্য সকল টাকা জমা দেই কিন্তু দলিল লেখক আমার কাছ থেকে বিভিন্ন চার্জ বাবদ ৮ হাজার টাকা দাবি করে পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি জমি রেজিস্ট্রেশনের জন্য ভূমি অফিসে দলিল লেখক কে তার পারিশ্রমিকের বাহিরে আর কোন টাকা দেওয়ার দরকার হয় না আমি যখন এ বিষয়টি আমার দলিল লেখককে জানাই তখন সে বলে যে দলিল লেখক সমিতি এই টাকা পায় এবং এখান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সাংবাদিক রাও এখান থেকে ভাগ পায় তাই এই টাকা দিতে হবে আমি দেশের বাইরে থাকায় এবং জমিটি জরুরীভাবে নেওয়ার প্রয়োজনে টাকা দিতে বাধ্য হয়।

হাকিমপুর উপজেলা দিনাজপুর জেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNVF723B
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Police verification

কল দিয়ে টাকা চেয়েছে! দিতে আপত্তি করায় বলেছে নেগেটিভ রিপোর্ট জমা দিবে। নিরুপায় হয়ে দিতে হয়েছে।

Brhmanbaria, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTKZS6EF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ইউনিয়ন পরিষদে একটি মাতৃকালীন বাতার জন্য আবেদ করিন করি

ইউনিয়ন পরিষদে আমি একটি মাতৃকালীন বাতার জন্য আবেদন করি পরিষদে একজন দায়িত্বশীল কর্মকর্তা আমাকে বলল এটা করে দেয়া যাবে তবে 2000 টাকা লাগবে আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল একটা খরচ আছে আমি টাকা দিতে রাজি হলাম না

ভোলা সদর উপজেলা ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন পরিষদ, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRJFD6Y8
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳৩.০ হাজার

২০২৩ সালে প্রাথমিক শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ প্রসঙ্গে

বেলকুচি উপজেলা শিক্ষা অফিসের আওতাধীন যাদের 2023 সালে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে তাদের বলে চাকরি স্থায়ীকরণ করতে পুলিশ ভেরিফিকেশন ফরম লাগবে সেই ব্যক্তিদের সবাইকে অর্থাৎ ১৩০ জন এর মত শিক্ষক অফিসে ডেকে প্রত্যেকের কাছ থেকে তিন হাজার টাকা দাবি করছে টাকা না দিলে চাকরি স্থায়ীকরণ হবে না

বেলকুচি উপজেলা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJJ7W2BJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২০.০ হাজার

পাসপোর্ট

সৌদিতে আসার জন্য পাসপোর্ট করতে এই ঘুস নিয়েছে এবং আরো অনেক জায়গায় ঘুস দিতে হয়েছে

নিও মার্কেট, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTKJSA9U
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১১.৫ হাজার

নাম জারী

নাম জারী করার জন্য নিয়েছে, টাকা নিয়ে নামজারি করে দিচ্ছে না। মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, শিকার মঙ্গল ইউনিয়ন ভূমি অফিস, তফসিলদার । টাকা নেওয়ার তারিখ ১৪/০২/২০২৬

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKQJYASK
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৫.০ হাজার

ভুমি নাম জারির কাগজ।

নাম জারির করার জন্য কাগজ দিয়েছি ১৯ শতাংশ জমির জন্য। দাবিকৃত ঘুষ ১৫০০০৳।এখন পযন্ত তার কাছে কাগজ পরে আছে টাকা না দিলে কাগজ দিবে না।

মুন্সিগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKEU3ZYJ
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট করার জন্য

আমি আমার বাবা ও আমার NID card অনুযায়ী তথ্য দেই।তারা আমার বাবা মার আবেদন ফাইল কিছু ভুল ধরে ,বলে তথ্য কেন্দ্র যান।তথ্য কেন্দ্রের লোক বলে আবেদন বাতিল করে পুনরায় আবেদন করেন।তারপর আমি যখন দুটি পাসপোর্ট এর জন্য ৪০০০ টাকা ঘুষ দেই তারা আধা ঘন্টার ভিতর কোনো রকম ভুল ধরা ছাড়া পাসপোর্ট করে দেয়।

কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CT9VX6AE
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳১৭

আয়কর রিভিশন

আয়কর রিভিশন দেওয়ার কথা বলে বারবার কাগজ পাঠাচ্ছে। আলাদা করে দেখা করিনি বলে যা যা মনে আসছে তা লিখেছে। আমাদের পুরো স্থাবর মিলেই যা সম্পদ নাই তার থেকে আয়কর বেশি দেখাচ্ছে। যদি ভুল করে থাকেই তাহলে সেটা তাদের অফিসারাই করছে। কারণ মানুষ প্রথম জীবনে আয়কর দিতে গেলে অজ্ঞই থাকে আর তাদের সাহায্য নেই এতেই তারা সুযোগ নেই। প্রথমে আপনাকে সুযোগ দিবে এর পরে আপনাকে ফাসিয়ে তারা বদলি হবে। এ নিয়ে তিনবার টাকা দিলাম। কিন্তু সমাধান পাই নি। তাদের ভাষায় সমাধান হচ্ছে- টেবিলের নিচে টাকা দিলেই এই ফাইল ক্লোজ। বর্তমানে ১৭ লক্ষ টাকা চাচ্ছে যদি না দেই তাহলে মামলার দিকে যাবে।

রংপুর সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RN8PXND4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিষ্ট্রেশন ও রিটার্ন দাখিলসহ সকল ক্ষেত্রে ঘুষ দিতে হয়

রিটার্ন দাখিল করতে গিয়ে হয়রানি করেছে, শেষ পর্যন্ত দালাল ধরতে বলেছে এবং ১৫০০০০ টাকা দাবি করেছে। আমি টাকা দেইনি এবং কাজটা এখনো পেন্ডিং আছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK28RFV4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কুমিল্লা আদালত, মুরাদনগর কোর্ট

কুমিল্লা আদালত, মুরাদ নগর কোর্ট, পেশকার প্রতি তারিখে অযুক্তিক টাকা দিতে হয়,২৮ বছর মামলা পরিচালনা করে এখনো সমাধান হয়নি, প্রতি তারিখে ১০০০/২০০০

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTCXU4CJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন

দুটি জন্ম নিবন্ধন সংশোধন এর পর নতুন করে জন্ম নিবন্ধন স্বাক্ষর এর জন্য ইউনিয়ন পরিষদ সচিব ৫০০ টাকা দাবি করেছিল

কাদলা কচুয়া চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTN8ASBF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

ড্রাগসের নাম পরিবর্তন ও মালিকানা পরিবর্তন

২ লক্ষ টাকায় করানো হয়েছে তিন মাস ঘুরতে হয়েছে পতি টেবিলে টেবিলে টাকা দিতে হয়েছে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKV65LUE
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৫০০

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম,,২৬৯১ টাকার রশিদ দিয়েছে,, কিন্তু অতিরিক্ত ৫০০ টাকা দিতে হয়েছে, নইলে কোনভাবেই দিচ্ছিলো না,,টঙ্গী পৌরসভা অফিস

টঙ্গী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার দেখা হয়েছে DKB2CL2S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ করতে

জমি খারিজ করতে হিসাব ছিল ১২০০ টাকা। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা কথা বলতে চান নি। তার সহকারী আমাকে সাইড ডেকে নিয়ে বলেন ,আমি যদি নিজে নিজে করতে যাই তাহলে ১০০০০ এর বেশি লাগবে ,সে বলে আমাদের দেন আমরা ৭০০০ এর মধ্যে করে দিবো।আমি বাইরে ২-১ জন দালাল এর সাথে কথা বলে দেখি ওদের ছাড়া করার উপায় নাই। শেষে ৭০০০ টাকা দিয়ে করে নেই। সে অফিস সহকারী বলে সে নাকি টাকা খায় না এই টাকা নাকি প্রতি টেবিলে দিতে হয় খারিজ পাস করানোর জন্য।

নওগাঁ সদর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJYUSL2N
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

স্টাফদের প্রমোশন, নিয়োগ বাণিজ্য

কর্মচারীদের প্রমোশন শতভাগ টাকার বিনিময়ে হচ্ছে। ২০০০০০ থেকে ৫০০০০০ টাকায়। এম আর, এডহক নিয়োগে চলছে ৫০০০০০ খেকে ৮০০০০০ টাকায়।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার দেখা হয়েছে MYFE8D63
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮৫.০ হাজার

বিদ্যুতের মিটার

আমি বিদ্যুতের মিটার আনার জন্য, বিদ্যুৎ অফিসে গিয়ে কাগজপত্র গ্রহণ করি। কাগজপত্র পূরণ করে জমা দিলে ডিপিডিসি প্রকৌশলী আমাকে জানায় আমার বাড়ির উপরে সৌরভ প্যানেল লাগাতে হবে যা লাগাতে আমার অনেক খরচ লাগবে,আমি অপারগ জানালে উনি বলে 85 হাজার টাকা দিলে কিছুই লাগাতে হবে না উনি সব করে দিবে, এখন আমি কি করবো ঠিকানা :টিটিপাড়া আন্ডার পাশের সাথে বিদ্যুৎ অফিস

মান্ডা, মুগদা ঢাকা ১২১৪, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKXZTFP5
মন্তব্য