সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নোটিশ জারি

মিস কেস করার পর তদন্তের জন্য যে ইউনিয়ন ভূমি অফিসে নথি পাঠাবে তাই পাঠায় নাই। কয়েকদিন বলার পরও পাঠায় নাই। পরে গিয়ে দেখা করে বলার পরও কাজ করে নাই। পরে 2000 টাকা চায়। 1000 টাকা দিয়ে তদন্তের জন্য পাঠায়।

গাইবান্ধা জেলা সাদুল্লাপুর উপজেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN9QDY63
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০০

জমির খতিয়ান তোলা

অনলাইনে আবেদন করেছি নিজে, ১মাস কিছু দিন পর অফিস বলে হবে না, এখান থেকে আবেদন করতে হবে

নান্দাইল, ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYHWKKH5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

নির্বাচন কমিশন

আমার আইডি কার্ডে নাম এবং বয়স পরিবর্তন করার জন্য আবেদন করেছিলাম, আমার কাছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, জন্মনিবন্ধন থাকার পরও আবেদন গ্রহণ হয়নি‌। তারা ১,০০,০০০ /=( এক লক্ষ টাকা ) দাবি করে।

নড়াইল, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH57EY6K
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

Mutation

আমি ভূমি অফিসে গেলাম একটি জমি খারিজ করতে,বললো এভাবে হবে না,নিচে দোকান আছে,ওখানে গিয়ে আমার কথা বলেন,ওনি আবেদন করে দিবে।পরে ওই দোকানদার টাকা চাইছে, আমি বললাম প্রক্রিয়া মত আমি নিজে করবো,কিভাবে করবো বলেন,পরে বলে হবে না ৬ মাসেও,আমাকে পনের হাজার টাকা দিলে ১ মাসের মধ্যে কাজ হবে।পরে দিলাম।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKLNJRK7
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Trading Corporation of Bangladesh

ডিসি অফিস কর্তৃক ঘুষ এবং না দেওয়ার প্রেক্ষিতে ইসিবি অফিসের দিদিকে ওভার ফোনে কমপ্লেন প্রদান যার পরিপ্রেক্ষিতে টিসিবি রংপুর জোনাল অফিস থেকে ডিলার কে শোকজ প্রদান। এবং টাকা না দিলে লাইসেন্স স্থগিত করবে এবং বাজেয়াপ্ত করবে প্রতি রমজান এবং কোরবানির ঈদের সময় ভ্রাম্যমাণ ট্রাকসেল হতে ১০০০ করে টাকা প্রতি গাড়ি প্রতি ডিলারের কাছ থেকে পৃথিবীর রংপুর বর্তমান নিয়ে থাকে টাকা না দিলে নানাবিধ সৌকজ লেটার প্রদান করে এবং লাইসেন্স ক্যান্সেলের ভয়-ভীতি প্রদর্শন করে তিনি তার অফিসে ডেকে বিভিন্ন ডিলারকে নানাভাবে হয়রানি এবং ব্যবহার খারাপ করে এর তীব্র প্রতিবাদ এবং বিচার আশা করছি।

Rongpur, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNDJ2773
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৯০ লাখ

খতিয়ানদাগ নম্বর সংশোধন

আমার মার জমি খারিজ/নামজারি করার সময় ইউনিয়ন ভূমি অফিস থেকে টাইপিং মিস্টেক করে ৩২৩৬দাগ নম্বর ৩২৬৩করে দেয়।তখন সংশোধন আবেদন করা হলে ইউনিয়ন ভূমি অফিস থেকে ৩হাজার টাকা ঘুষ নিয়ে আমাদের কপিতে কলম দিয়ে কেটে সঠিক দাগ নম্বর লিখে দিয়ে সীল মেরে দেয়। কিন্তু সরকারী নথিতে সংশোধন করে নাই। পরবর্তীতে ভুল দাগ নম্বর ডিজিটাল সার্ভারে আপলোড করা হয় এবং আমাদের দরকারের সময় দেখা যায় দাগ নম্বর ও খতিয়ান নম্বর ভুল দেখায়। পরবর্তীতে আবারো এসি ল্যান্ড অফিস বরাবর আবেদন করা হয় অনলাইনের তথ্য সংশোধনের জন্য। নিজের কাজ ফেলে এখানে অসংখ্যবার যেতে হয় ও পদে পদে পিয়ন, অফিস সহকারী, সার্ভেয়ার,ডিসি অফিসের রেকর্ড রুম পর্যন্ত ২৩হাজার টাকা ঘুষ দিতে হয়। তথ্য সংশোধনের পর আবারো খারিজ আবেদন করলে আবারো ঘুষ ৩হাজার টাকা দিতে হয়।

নাটোর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJZHCV9Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

টেন্ডার এ কাজ দিয়ে ঘুষ চায়

বাংলাদেশ রেলওয়ে পুলিশ এ ইজিপি টেন্ডাত এর মাধ্যমে একটি কাজ পেয়েছি, কিন্তু তারা কোনো মাল না নিয়ে আমাকে খরচের যৎসামান্য টাকা দিয়ে পুরোটা নিয়ে নিয়েছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK94X8XZ
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳৪.০ হাজার

ট্যাক্স টোকেন নবায়ন

আমি বললাম আমার ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ। কত টাকা লাগবে বললেন ৪০০ টাকা মতো লাগবে। অথছ আবেদন লিখে ২৩ টাকা জমা দিলে কাজ শেষ।

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHP5UJS7
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.৪ হাজার

বেতন ফিক্সেশন

চাকরির শুরুতে পে ফিক্সেশন করতে হয় হিসাবরক্ষণ অফিসে। এইজন্য টাকা দিতে বাধ্য করা হয় প্রক্রিয়া বিলম্বন করে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTX6XVG2
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩.০ হাজার

দলিল রেজিষ্ট্রেশন ও দলিলের নকল উঠানো

দলিল রেজিষ্ট্রেশন করতে ও দলিলের নকল উঠাতে সরকারি ফি চাইতে অতিরিক্ত ফি দাবি করা।

নাংগলকোট সাব রেজিষ্ট্রে অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTFGNGMY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

রিনিউ এবং নামের বানান পরিবর্তন

Police officers ভেরিফিকেশনের জন্য টাকা চায় ৫০০০ তা দেওয়ার পর ৫/৬ মাস সময় চলে যায় পরে আবার যোগাযোগ করলে টাকা চায় কিন্তু বিশেষ জরুরী হওয়ার জন্য আরও ৫০০০ টাকা দিলে কয়েক দিনের মধ্যে পেয়ে যাই

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে SY2GKYS9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

জমি নামজারি করতে ১০,০০০/- টাকা ঘুষ দাবি করে। না দিলে অনেক হয়রানি হতে হবে তাই সহজে পেতে ১০,০০০ টাকা ঘুষ দিয়েছি

একলাশপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে CTW6DEKU
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

এস.এস.সি ও এইচ.এস.সি বোর্ড পরীক্ষার মালামাল নেওয়া এবং জমা দেওয়ার প্রক্রিয়া

পরীক্ষার্থীদের মালামাল সংগ্রহ করতে গেলে ২ জায়গায় টাকা দিতে হয় এবং বোর্ড পরীক্ষা শেষে মালামাল ফেরত দেওয়ার সময় ২ জায়গায় টাকা দিতে হয়। সবার চোখের সামনে ঘটছে কিন্তু তারপরেও সবাই নিরব কারণ আপনি ঝামেল করলে তারা আপনার সাথেও ঝামেলা করবে।

ঢাকা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK9TCV7J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জ্বালানি তেল বিক্রি লিটার পরিমাপ অনুমোদন

জ্বালানি তেল বিক্রির পরিমাপ অনুমোদনের জন্য সরাসরি ফি ছিলো ২৪০০ টাকা কিন্তু আমার কাছে নিয়েছে ৩৪০০ পরিমাপ ঠিক আছে কিনা দেখার জন্য নাকি লাগে ১০০০ টাকা আমাকে ভাউচার দিয়েছে ২৪০০ টাকার বাকি ১০০০ টাকার ভাউচার দেইনি

ময়মনসিংহ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MY47GC8F
মন্তব্য