সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৯৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৯৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

বয়লার ম্যানুফেস্টিং সার্টিফিকেট

শিল্প অধিদপ্তরের অধীনে বাংলাদেশ প্রধান বয়লার পরিচালকের কার্যালয়। এই কার্যালয়ের প্রতিষ্ঠার পর থেকেই দেশে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের অত্যন্ত সাহায্যকারী বয়লার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ও বাংলাদেশের বৃহত্তম শিল্প পোশাক প্রস্তুতকারকের (বয়লার ব্যবহারকারী) থেকে প্রতিটি কাগজপত্রের জন্য বিপুল পরিমাণ অর্থ নিয়ে থাকে। যেমন বয়লার নির্মাণকারী প্রতিষ্ঠান হতে প্রত্যেক ভিজিটের জন্য সর্বনিম্ন5000 টাকা পরিমাণটি অল্প মনে হলেও একটি বয়লারের পাঁচ থেকে ছয় বার ইনস্পেকশন হয় তাহলে একটি বয়লার জন্য প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা তারা ঘুষ ধার্য করে। এছাড়াও বাংলাদেশের শতভাগ রপ্তানি কারক প্রতিষ্ঠানগুলো কেউ তারা ছাড়ে না। ছোট বড় বয়লারের রেজিস্ট্রেশন এবং নবায়ন বাবদ তারা বিশ হাজার থেকে ৫০-৬০০০০ টাকা ঘুষ নিয়ে থাকে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKJRFXPR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

হাউজ বিল্ডিং লোন পাইয়ে দেয়ার জন্য।

ব্যাংকের হাউজ লোন পাওয়ার জন্য আবেদন করি। কিন্তু নির্দিষ্ট অংকের টাকা ছাড়া হাউজ লোন করে দেয়া সম্ভব না বলে জানায়।হাউস লোনটি আমার খুবই প্রয়োজন, এজন্য আমি শেষমেষ বাধ্য হয়ে টাকা দিয়েছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার দেখা হয়েছে DK7RCXDJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৫৫.০ হাজার

বন্টননামা দলিল রেজিস্ট্রিকরণ

সরকারি খরচ মাত্র 2000 বা তারও কম। অথচ দালাল চক্র 55000 টাকা নেয়। এটা দেয়া ছাড়া কোন উপায় ছিল না। নানা অজুহাতে ফিরিয়ে দিচ্ছিল। অফিসের স্টাফের সাথে পরামর্শ নিতে আসলেও তারা ইনিয়ে বিনিয়ে দালালদেরকে দেখিয়ে দেয়। টাকা লেনদেন হয় সাব-রেজিস্ট্রি অফিসের পাশেই দলিল লেখকদের অফিসে।

রামগঞ্জ, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTRTN9GJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

খাজনা, খারিজ

খাবনা খারিজের জন্য অনলাইনে আবেদন করার পর যাচাই করে দেখা যাচ্ছে উপজেলা ভূমি অফিস থেকে বাতিল করে দেওয়া হয়েছে

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNPYW86D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১১.৫ হাজার

New passport

আমার বয়স যখন ১৮ বছর পূর্ণ হয়, তখনও আমার জাতীয় পরিচয়পত্র (NID) করা হয়নি। সে সময় আমার কাছে শুধু জন্মনিবন্ধন সনদ ছিল। পাসপোর্ট করার প্রয়োজন হওয়ায় আমি জন্মনিবন্ধন সনদ দিয়ে পাসপোর্ট করার জন্য চেষ্টা করি। কিন্তু তখন আমাকে জানানো হয় যে, ১৮ বছর বয়স হওয়ার পর NID না থাকায় শুধুমাত্র জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করা যাবে না। পরবর্তীতে পাসপোর্ট করার প্রয়োজনীয়তার কারণে আমাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সঠিক নিয়ম ও প্রক্রিয়া সম্পর্কে আমার পর্যাপ্ত ধারণা না থাকায় শেষ পর্যন্ত একজন দালালের মাধ্যমে পাসপোর্ট করাতে হয়। একই সময়ে আমার NID না থাকার বিষয়টিও সামনে আসে এবং NID করার প্রয়োজন হয়। পরবর্তীতে আমি NID করার জন্য নির্বাচন অফিসে গেলে আমাকে জিজ্ঞাসা করা হয় যে, ১৮ বছর পূর্ণ হওয়ার পর এতদিন কেন NID করতে আসিনি।

Tangail Passport Office, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK9QAMZF
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

আমার জমির নামজারি করার জন্য যোগাযোগ করি। তারা আমার থেকে ৭০০০ টাকা দাবি করে। আমি তাদের কথায় রাজি হইনি।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTU4ASMY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নাম জারি, ও মামলার তদন্ত প্রতিবেধন

নামজারি করতে অফিস খরচ, তদন্ত প্রতিবেদন পাঠাতে অফিস খরচ লাগবে বল্লো। না হলে আপনার বিপক্ষে যাবে রিপোর্ট।

নাংগলকোট উপজেলার ভুমি অফিস ও তফসিল অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTQKLQ7S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বাংলাদেশ জেল রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলা কারাগারে জামিন কৃত কয়েদীদের বের করতে তারা এই টাকা দাবি করে এবং ভয় ভূতি দেখায় যা ঘটেছে ১০/০৮/২০২৬ ইং তারিখে

জেলা শহর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTP45PC8
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

Number plate

Garir number plate vije jay . Number bujate pare nai. Pore tar shamne lamenting Kore number Niya ashi .then se bole number mamla dibo ame bollam sir apnar shamne to Niya Aslam thik Kore. Pore bole mamla dimu naki 500 taka dibi. Pore taka diya aslam

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKVPT4GJ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৮.০ হাজার

জমির খাজনা খারিজ

জমির খাজনা খারিজ এর জন্য ইউনিয়ন ভূমি অফিস এ যাই। সরকারি ফি 3450টাকা বকেয়া সহ। ওরা দাবি করে, 30 হাজার টাকা। শেষে 18000 টাকা বলছে। আমি দুর্নীতির সাথে জড়িত হব না বলে করি নাই। সরকারি অফিস, সপ্তাহে 2 দিন ও সচিব থাকে না। তাদের কথা শুনলে মনে হয় ওরা রাজা। এগুলা দেখার কেউ নাই। পরে শুনলাম এই টাকা উপরের অবধি ভাগ পায়। আর তাহলে কার কাছে সুরাহা আছে। এই দেশ থেকে চলে যাওয়ার প্ল্যান করতেছি। বিরক্ত হয়ে। ভালো থাক বাংলাদেশ।

কুন্দপুকুর ইউনিয়ন, Nilphamary, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNCWCBW2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামজারি পাশ করে দেওয়ার জন্য ১২০০০ টাকা চেয়েছে।।।। টাকা না দিলে আবেদন নামঞ্জুর করে দেয়

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJE22EUA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

খাজনা, খারিজ

ভূমি অফিসে খারিজের জন্য আবেদন করা হলে আবেদন প্রক্রিয়া অনলাইনে চেক করলে দেখা যাচ্ছে যে উপজেলা ভূমি অফিসে ফাইলটি বাতিল করে দিছে অথচ এর আগে একই জমি টাকা দিয়ে খারিজ করে ফেলেছে এখন টাকা না দেওয়ার কারণে এটা বাতিল হয়ে গেছে

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNRY4ZVG
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳২.০ হাজার

BRTA driving License

সরকারি টেকনিক্যাল স্কুলের চার মাসের ড্রাইভিং প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণ অবস্থায় সেখানকার যারা প্রশিক্ষক ছিল তারা জানালো আপনারা যদি পাশের রিক্স নিতে চান না চান তাহলে ২০০০ টাকা পরিশোধ করতে হবে। আমরা এ বিষয়ে সবশেষে সম্মত হয়েছিলাম এবং সবাই 2000 করে টাকা দিয়েছি। শুনেছি এটা কার ভাগ বিআরটিএ পরিদর্শক সরকারি পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি বিআরটি এর দায়িত্বে থাকেন, ট্রাফিক ইন্সপেক্টর সবাই পেয়ে থাকেন।

Natore, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে RJFZLXC3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.২০ লাখ

অধিগ্রহণ প্রতিবেদন

জেলা থেকে উপজেলা অনুমোদন হয়ে যখন ভূমি অফিসে প্রতিবেদনের জন্যে আসে তখনই সমস্যা হয়। ওনি কর্মস্থলে শুধু বলেছে নাম্বার দিয়ে যান। ফোন দিলে কান্দিরপাড় গিয়ে দেখা করবেন। তারপর সেখানে নিয়ে গিয়ে রাস্তায় দাড়িয়ে চাইছে। বলছে দিলে পক্ষে প্রতিবেদন দিবো না দিলে বিপক্ষে। দেই নাই তাই আজ সে জায়গায় গুচ্ছ ঘর।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTU42ESB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

জম্ম নিবন্ধন ডিজিটাল করন

শুধু সইয়ের বিনিময়ে টাকা নিছে টাকা কেন নিবো তারা তো সেবা দেওয়ার জন্যই সরকার থেকে বেতন নেই

রাজশাহী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJTKKGBK
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৩০.০ হাজার

অন্যের জমি রেজিস্ট্রারি করে দেই ঘুষ দিলে।

একজনের নামজারি খতিয়ানের জমি অন্যের নামে রেজিমেন্টারি করে দিছে।

মহেশখালী সাবরেজিস্টার অফিস।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTB7DMMT
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

Namjari

কাপাসিয়া ভুমি অফিস নামজারি কোরতে 10000 টাকা দাবী কোরে নিজ নিজ কোরলে আবেদন খারিজ কোরে দেইতে বাড্ডো হইসি

Kapasia, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKTQLRL9
মন্তব্য