সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

ডাইভিং লাইসেন্স

আমি ডাইভিং লাইসেন্স করতে গেলে ওনারা বার বার ফেল করিয়ে দেয় আর এমন এমন প্রশ্ন করে মনে হয় যে বিসিএস পরীক্ষা দিচ্ছি। তার পর ওনাদের লোক বলে টাকা দাও ৯৫০০ সব হয়ে যাবে। এটা তারপর স্মাট কার্ড নিতে গিয়ে আবার ৩ দিন গুরানোর পর বলল ২০০ টাকা দিয়ে যান আর ২ দিন পরে এসে নিয়ে যায়েন আর যদি টাকা না দিই আবার ঘুরাবে। আবার গাড়ির লাইসেন্স করতে গিয়েও একই সমস্যায় পড়েছি সেখানেও ৫০০০ হাজার বেশি দেওয়া লেগেছে টাকা না দিলে ২ বছরেও নাম্বার বের হয় না।

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে KH6D6C77
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

Nibondhon a Teacher joing Purpose

প্রতিষ্ঠানের সবাই মিলে, কাগজপত্র পাঠানো এবং রেডি বাবদ মোট ১০ হাজার টাকা দাবি করা হয়, আমরা জানতাম এটা অনিয়ম, এটা দুর্নীতি। তাই পুরো ব্যাপারটি ইস্মুতলি হ্যান্ডেল করি।

Madaripur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK7EFXFN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য একটা প্রজেক্ট ছিল অসহায় গরীবদের জন্য ল্যট্রিন সে প্রজেক্টের কাজ পেয়েছিলাম কাজ করার পর বিল তুলতে গিয়ে পরি মহা বিপদে জেলা অপিসার থানা অপিসার এমনকি ডিজও পর্যন্ত ঘুষ দিতে হয়েছিল পরে আমি কোনো রকম প্রথম পর্যায়ে কাজের পর আর কাজ করি নাই এই অসহনীয় দুর্নীতির কারনে

হবিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে SYF48F98
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করতে দিয়েছিলাম। প্রথমে হবেনা পরে একপর্যায়ে ৫ হাজার টাকার বিনিময়ে কাজটা করেদেউয়ার কথা হয়

হালুয়াঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার দেখা হয়েছে MYKZVVFD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১০ লাখ

নামজারি এবং নামজারি মিস মামলা

ভূমি অফিস থেকে প্রতিবেদনের জন্য ৩ হাজার, সার্ভেয়ার এবং কানুনগর প্রতিবেদনের জন্য ৩ হাজার, ফাইনালি ফাইল অনুমোদনের জন্য চার থেকে দশ হাজার টাকা দাবী করা হয় এবং না দিলে কোনো মিউটেশন মামলা ফাইনালি অনুমোদন হয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTQPWQ9G
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খতিয়ানে নাম সংশোধন সংক্রান্ত

খতিয়ানের নাম সংশোধন আবেদন মঞ্জুর করবে মর্মে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা এবং কর্মচারী একত্রে ৫০ হাজার টাকা দাবি করেন কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি এবং বর্তমান মিস মামলাটি চলমান,,,,

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKURGJD8
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

ইনপুট মাল খালাস করার জন্য

দেশের বাইরে থাকে মালামাল দেশে প্রবেশ করার জন্য কিছু ডকুমেন্ট কাস্টম ও বিমান অফিসার স্বাক্ষর নিতে হয় । সে সময় কাস্টমস অফিসে ও কার্গো ভিলেজের প্রতিটি কর্মকর্তা কর্মচারী ১,২ জন ছাড়া, টাকা ছাড়া ডকুমেন্ট এ স্বাক্ষর করে না আগে টাকা পরে স্বাক্ষর করে। ঘুস ছাড়া কোন কাজ করা যায় না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKHGAEP4
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট নাম সংশোধন

সামনের ডেস্ক এর কম্পিঊটার এ বসে থাকা এক লোক ৩/৪ দিন ঘুরিয়ে এখন টাকা দাবী করছে নাম সংশোধন এর জন্য

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYT966C4
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সিডিএ প্ল্যান এর অনুমোদন

চট্টগ্রাম শহরে একটা জায়গায় পাঁচতলা বিল্ডিং এর প্ল্যান অনুমোদনের জন্য সিডিএ তে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এক লক্ষ টাকা ঘোষ দাবি করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTT23QDN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

রেলের ভূমি লিজ

রেলের ভূমি লেজ নেওয়ার জন্য খুলনা কানুনগো অফিসে যায়। তখন তারা এই ঘুষ দাবি করে।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHJ2N9UJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

কল্যাণ তহবিল এর জন্য।

টাকা না দিলে কাজ অনেক দেরি হয়।বার বার অফিসে আসতে হয়।পরে বাধ্য হয়ে দিতে হয়।যেতেতু আমাদের উপজেলা হাওর উপজেলা। অনেক দুর্গম এলাকা।

খালিয়াজুড়ি, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে MYKZ5H6R
মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

নাই

বিষয়: মৃত পিতার চাকরিজনিত পাওনা ও পারিবারিক সুবিধা পেতে ঘুষ দাবি, হয়রানি ও বিলম্বের অভিযোগ। আসসালামু আলাইকুম। আমি একজন মৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সন্তান। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর তাঁর চাকরিজনিত বিভিন্ন সরকারি পাওনা ও আমার মায়ের প্রাপ্য সুযোগ-সুবিধা চালু করার জন্য আমাদেরকে বিভিন্ন দপ্তরে অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা ধাপে ধাপে সাপাহার উপজেলা হিসাবরক্ষণ অফিস ও শিক্ষা অফিসে যোগাযোগ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আমাদের কাছ থেকে বারবার টাকা দাবি করার অভিযোগ রয়েছে। সাপাহার উপজেলা

জেলা নওগাঁ উপজেলা সাপাহার, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJ8GKQSP
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০০

জন্ম নিবন্ধন রেজিস্টার

আমার প্রথম শিশু জন্মের ৪ মাসের মাথায় জন্ম নিবন্ধন করতে আমগ মিরপুর ১১ নম্বরে অবস্থিত সিটি কর্পোরেশন এর কাউন্সিলর অফিসে যাই সেখানে আমার কাছে জন্ম নিবন্ধন করতে ১০০ টাকা দাবি করা হয় । অথচ ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে: জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর থেকে ৫ বছর পর্যন্ত সময়ের মধ্যে নিবন্ধন ফি ২৫ টাকা। এই তথ্য দেয়ার পরও তারা আমাকে বলে এটাই নিয়ম এবং ৭৫ টাকা অতিরিক্ত দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার দেখা হয়েছে DKZSBBN5
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২৮.০ হাজার

পেনশন ও গ্রাচুইটির টাকা উত্তোলন

আমার শশুর ছিলেন ভূমি অফিসের অফিস সহায়ক ছিলেন। তিনি কর্মরত আবস্থায় মৃত্যুবরণ করেন। জনপ্রশাসন থেকে ৮০০০০০ টাকা এককালীন টাকা দেওয়া হয় কোন কর্মচারী মৃত্যুবরণ করলে। সেখানে আমাকে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। গ্রাচুইটির টাকা পেতে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে। সর্বশেষ পেনশনের ১৮ লক্ষ টাকা পেতে প্রতি লাখে এক হাজার ১০০০ মোট ১৮০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে BRY9GDJC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

সরকারের একোয়ার কৃত জমির মুল্য ১৭৫০০০ টাকা উত্তলনে ঘুষ দাবি।

আমাদের উত্তরাধিকার সুত্রে পাওয়া জমি সরকার একেয়ার করে।এই জমি একোয়ার বাবদ সরকার জমির মুল্য পরিশোধ করে।সেই টাকা উত্তলন করতে গেলে প্রথম দিকে নানান হয়রানি করে।৮/১০ বার অফিসে যাতায়ত করি।কোন কথাই কেউ বলতে চায়না।পরে অনেক হয়রানির পর টাকা দাবি করে।এর মাঝে আমার বিভিন্ন ভাবে ১০,০০০ টাকা খরচ হয়ে যায়। আমি যেখানে থাকি সেখান থেকে ঔ অফিসে যেতে আমার অনেক খরচ হয়।এবং আমার অনেক কর্মঘণ্টা নষ্ট হয়।ওরা আমাকে হয়রানি করে এবং নিজেরা তাচ্ছিল্যের সাথে হাসাহাসি করে।অনেক হয়রামির পর আমাদের কাছে ৪০,০০০ টাকা ঘুষ দাবী করে।পরে ২৫,০০০ টাকায় দফারফা হয়।কিন্তু টাকা পরিশোধ করার পর এখনও নানান হয়রানি করছে।এসিল্যান্ড সপ্তাহে ২ দিনও অফিস করেনা।মাঝে মাঝে ২/১ সপ্তাও অনুপস্থিত থাকে।আমি এখনও আমার নেজ্য পাওনা পাইনাই।জানিনা কি হবে।

পিরোজপুর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে BR6KWZCH
মন্তব্য