সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন এর ইংরেজি কপি বের করা ।

সরকারি ভাবে ফি কাজে অর্থ দাবি এবং অথ না দিলে বিভিন্ন সমস্যা দেখিয়ে ঘোরানো।

নিলফামারী জেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RN6LLG3S
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

ভুমি সেবা

জমি অনলাইনে আবেদন করছি, তারা সমন্নয় করছে না তাই সরকারি টেক্স দিতে পারছি না। টাকা দিলে সমন্ন্য় হবে। পরে টাকা দিয়েছি অনলাইন হয়েছে।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKVMX63M
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳১.০ হাজার

হেলমেট ছিল না, ১০ হাজার টাকার মামলা দিয়েছে।

পরে ছাত্রলীগের এক কর্মী এসে আমার সাথে সমঝোতা করে দুই হাজার টাকার মাধ্যমে আমাকে সেখান থেকে ছেড়ে দেয়

নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTRMH6AA
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৪.০ হাজার

উচ্চতর স্কেল

১০ বছর শিক্ষকতা পূর্ণ হওয়ার পরে আমার উচ্চতা বেশি আবেদন করা হয়। প্রিন্সিপাল সাহেবের মাধ্যমে কাজটি সম্পাদন করেছিলেন তিনি বলেছেন শিক্ষা অফিসার কে ৪ হাজার টাকা দিতে হবে। আমি দিতে না চাইলে আমার উচ্চতার স্কেল বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে। পরে আমি টাকা দিয়েছি তারপরে স্কেলে শিক্ষক অফিসারে ওকে করে সাবমিট করে দিয়েছে।

রামগতি, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTXBH69Z
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২০

ইপিজেড কাস্টমস গেইট রপ্তানি পণ্য প্রবেশ করন

ইপিজেড কাস্টমস গেইট রপ্তানি পণ্য প্রবেশ করন। ভ্যাট চালান প্রতি ২০ টাকা হারে মাসিক চাঁদা দিতে হয়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে CT4D9DQE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে RNZWX2G3
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳৫০০

ড্রেসিং এবং রোগী OT রুমে নিয়ে যাওয়া।

ন্যাশনাল ইনিস্টিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ( জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউট) চানখারপুল, ঢাকা মেডিকেলে পাশে। প্রতি বার ড্রেসিং এ ওয়ার্ড বয় ২০০-৫০০ টাকা দাবি করে। আমি গতকাল ৫০০ টাকা বিকাশে পরিশোধ করেছি। এরপরও আবার আসছে, বলে বড় ভাই আমার বিষয়টা আরও দেখবে বলছে। এ দিকে আমার পকেটে খাবার কিনার টাকা শর্ট😑। আমি প্রমাণ রাখার জন্য বিকাশে পাঠিয়েছি। শুনেছি তাদের অনেকে ৩ লাখ টাকা দিয়ে out sourcing জব করছে। আমি চাইনা তাদের কোনো ক্ষতি হক। কিন্তু আমি চাই এরা কোনো অসহায় মানুষের গলা চেপে না ধরুক। আমার সামনে আগুনে পুড়া রোগী দুইবার প্লাস্টার করার জন্য ১৫০০ টাকা দাবি করে। আমি অসহায় পরিবারকে বলেছি, " ভালো ড্রেসিং এর জন্য আমরা এসব নির্যাতন সহ্য করতে বাধ্য " আফসোস আমরা অসহায় রোগী নিয়ে আসছি।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKXUF2LU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিল পাশ করলেই টাকা ছাড়া বিল ছাড়ে na

কারো মধ্যে na leged তে বিল নিয়ে গেলে পিওন থেকে নির্বাহী প্রকৌশলী সবাই টাকা ছাড়া ফাইল ছাড়ে na।

রাজশাহী (অন্যান্য), রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে RJJCG4GG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামজারি খতিয়ান করে দিবে।সরকারি ফি ১১৭০ টাকা। ১২০০০.পরে আরো ৪০০০ টাকায় প্রাথমিক রিপোর্ট করতে হলো

রামগতি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে CTG466S4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

রেলের ভূমি লিজ

রেলের ভূমি লিজ নেওয়ার জন্য। কারণ গো অফিসে গিয়েছিলাম তারা ৬০ হাজার টাকা ঘুষ চেয়েছেন। না হলে অন্য কাউকে লিজ দিয়ে দেবে।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KHS2DAB4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

খাদ্য অফিস ১ ১

সরকারী চাউল গোডাউন থেকে নেওয়ার সময় প্রতি ৩০ কেজি থেকে এক কেজি কম দেয় এবং এর প্রতিকার কেউ দিতে পারে না

Mongla, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে KH8J5GCX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.৫ হাজার

মাতৃকালীন ভাতা

আমি স্থানীয় মহিলা মেম্বারের মাধ্যমে মাতৃকালীন ভাতার দুটি আবেদন ফরম জমা দিয়েছিলাম, উনি আমার কাছ থেকে ১০০০০(দশ হাজার) টাকা দাবি করছিল, দর কষাকষির মধ্যমে ৪৫০০ টাকা দিতে বাধ্য হয়েছিলাম। ১ বছর ৬ মাস হয়ে গেছে কিন্তু ফলাফল শূন্য।

পেকুয়া, কক্সবাজার।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTSY2F7E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

NID সেবাহ সংসদন

সময় আনোমানিক মে বা জুন হবে ২০২৫ সাল প্রধান নির্বাচন অফিসে নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন করেছিলাম, কিন্তু আমাকে জানানো হয়েছিল যে তা সম্ভব নয়। অথচ, পরবর্তীতে ঘুষ দেওয়ার মাধ্যমে সেই একই কাজ খুব সহজে সম্পন্ন করা হয়েছে। আমার প্রশ্ন, যে সেবা পাওয়ার অধিকার আমার রয়েছে এবং যা নিয়মানুযায়ী হওয়ার কথা, তা কেন টাকা ছাড়া করা সম্ভব হয় না? এই ধরনের দুর্নীতি ও হয়রানি সাধারণ নাগরিকদের চরম ভোগান্তিতে ফেলছে।

থানা নাংগলকোট জেলা কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTXUSP5G
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১০.০ হাজার

Nibondhon a Teacher joing Purpose

প্রতিষ্ঠানের সবাই মিলে, কাগজপত্র পাঠানো এবং রেডি বাবদ মোট ১০ হাজার টাকা দাবি করা হয়, আমরা জানতাম এটা অনিয়ম, এটা দুর্নীতি। তাই পুরো ব্যাপারটি ইস্মুতলি হ্যান্ডেল করি।

Madaripur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK7EFXFN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

জনস্বাস্থ্য

জনস্বাস্থ্য একটা প্রজেক্ট ছিল অসহায় গরীবদের জন্য ল্যট্রিন সে প্রজেক্টের কাজ পেয়েছিলাম কাজ করার পর বিল তুলতে গিয়ে পরি মহা বিপদে জেলা অপিসার থানা অপিসার এমনকি ডিজও পর্যন্ত ঘুষ দিতে হয়েছিল পরে আমি কোনো রকম প্রথম পর্যায়ে কাজের পর আর কাজ করি নাই এই অসহনীয় দুর্নীতির কারনে

হবিগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে SYF48F98
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

তদন্ত রিপোর্ট

ইউনিয়ন ভূমি অফিসের একটি তদন্ত রিপোর্টের জন্য আমার কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করা হয়েছিল। আমি সেই ঘুষের দাবি প্রত্যাখ্যান করায় কর্মকর্তা আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে তদন্ত প্রতিবেদনে উল্টাপাল্টা ও অসত্য তথ্য দিয়েছেন।

বহরমপুর ইউনিয়ন , দশমিনা উপজেলা পটুয়াখালী জেলা।, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার দেখা হয়েছে BRHR8QPP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জন্ম নিবন্ধন

ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন করতে দিয়েছিলাম। প্রথমে হবেনা পরে একপর্যায়ে ৫ হাজার টাকার বিনিময়ে কাজটা করেদেউয়ার কথা হয়

হালুয়াঘাট, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYKZVVFD
মন্তব্য