সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১০ লাখ

নামজারি এবং নামজারি মিস মামলা

ভূমি অফিস থেকে প্রতিবেদনের জন্য ৩ হাজার, সার্ভেয়ার এবং কানুনগর প্রতিবেদনের জন্য ৩ হাজার, ফাইনালি ফাইল অনুমোদনের জন্য চার থেকে দশ হাজার টাকা দাবী করা হয় এবং না দিলে কোনো মিউটেশন মামলা ফাইনালি অনুমোদন হয় না।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে CTQPWQ9G
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

Passport

আমি নির্ধারিত সময় পাসপোর্ট অফিসের সকল কার্ড কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে যাই। সেখানে যাওয়ার পর দেখে অনেক লম্বা সিরিয়াল পেরিয়ে আমি যখন কাউন্টারে যাই তখন আমার কাগজপত্রগুলা সঠিক থাকা সত্ত্বেও এগুলা রিজেক্ট করা হয়। তারা আমাকে বলে আমি কি এখানে নিজে নিজেই আসছি নাকি কারো মাধ্যমে আসছি। আমি বললাম যে আমি নিজে নিজেই আসছি সবকিছু আমার ঠিক আছে এর পরে তারা বলল সঠিকভাবে করে নিয়ে আসতে তাই আমি কাগজপত্রগুলা সঠিকভাবে করে নিয়ে আসার পর আবার তারা রিজেক্ট করে দেয় আমাকে একজন বলল তাদের একটা সার্কেল আছে। তুমি কাগজ গুলা ঠিক করতে তাদের কাছে যাও যাওয়ার পর আমাকে বলা৩০০০ টাকা দেওয়ার জন্য পরে আমি বললাম আমার কাছে এত টাকা নেই তারা বলল যে আড়াই হাজার টাকার কম হবে না। পরে আমি নিরুপায় হয়ে ২৫০০ টাকা দিয়ে কাজটা করি।

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTSC4THP
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিসিএস পুলিশ ভেরিফিকেশন

এসবি অফিস, মালিবাগের একজন এসআই কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছিলেন। বিসিএসের জন্য ক্যাম্পাস ভেরিফিকেশন সংক্রান্ত ব্যাপারে। কাগজে কোনো সমস্যাই ছিল না এবং এই চেকিং whatsapp এই করা যেত (অনেকেই করেন)। তবুও উনি কেন যেতে বললেন সেটাই ভাবছিলাম। যাওয়ার পর কিছু বেসিক ইনফো আস্ক করে বললেন যে কিছু দিয়ে যান, অফিসে যাওয়ার পর সবাই মিষ্টি খেতে চাইবে। এ ধরনের লেনদেন না করার ব্যাপারে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, এ কথা বলে মানা করে দিয়েছিলাম। যেখানে একজন এসআই ক্যাডারের কাছে এমন টাকা চাইতে পারেন, ঐখানে বাকী মানুষের সাথে কী অবস্থা কে জানে! আর আমরা ক্যাডার হয়েও ঝামেলায় পড়ি কারণ উনারা ভেরিফিকেশন রিপোর্ট দেন। অহেতুক নেগেটিভ রিপোর্ট দিয়ে দিলে গেজেট আটকে যাবে এবং আমরা জানতেও পারবো না যে কেন আটকে গেল!

মালিবাগ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে DKUE39TX
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

খতিয়ানে নাম সংশোধন সংক্রান্ত

খতিয়ানের নাম সংশোধন আবেদন মঞ্জুর করবে মর্মে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা এবং কর্মচারী একত্রে ৫০ হাজার টাকা দাবি করেন কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি এবং বর্তমান মিস মামলাটি চলমান,,,,

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKURGJD8
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৯.৫ হাজার

ডাইভিং লাইসেন্স

আমি ডাইভিং লাইসেন্স করতে গেলে ওনারা বার বার ফেল করিয়ে দেয় আর এমন এমন প্রশ্ন করে মনে হয় যে বিসিএস পরীক্ষা দিচ্ছি। তার পর ওনাদের লোক বলে টাকা দাও ৯৫০০ সব হয়ে যাবে। এটা তারপর স্মাট কার্ড নিতে গিয়ে আবার ৩ দিন গুরানোর পর বলল ২০০ টাকা দিয়ে যান আর ২ দিন পরে এসে নিয়ে যায়েন আর যদি টাকা না দিই আবার ঘুরাবে। আবার গাড়ির লাইসেন্স করতে গিয়েও একই সমস্যায় পড়েছি সেখানেও ৫০০০ হাজার বেশি দেওয়া লেগেছে টাকা না দিলে ২ বছরেও নাম্বার বের হয় না।

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে KH6D6C77
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

সঞ্চয়পত্রের টাকা জমা দেওয়া

আমার মা সঞ্চয়পত্রের টাকা জমা দেওয়ার জন্য পোস্ট অফিসে যায়। এখন ব্যাংক নিলেও প্রথম দিকে সঞ্চয়পত্রের টাকা পোস্ট অফিসেই নেওয়া হতো৷ যথারীতি জমা দেওয়ার সময় পোস্ট অফিসের কেউ জমা নিচ্ছিলনা। এক বাবার বয়সী কর্মকর্তা আমার থেকে ৫০০ টাকা ঘুষ চায় সঞ্চয়পত্রের টাকা জমা নেওয়ার জন্য। আমি দিতে অস্বীকৃতি জানাই৷ তখন উপায় না দেখে নিচে পোস্ট অফিসের সাথে ব্যাংক এশিয়ার অফিস ইন্টেগ্রেট থাকায় সেখানে নিয়োজিত এক নারী কর্মকর্তার কাছে টাকাটা জমা দিলে দিনি ঘুষ ছাড়াই আমার টাকাটা জমা করে দেওয়ার ব্যবস্থা করেন। তার কাছে আমি কৃতজ্ঞ।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTREFSJR
মন্তব্য
ঘুষ দিইনি কাস্টমস অফিস ৳৫০.০ হাজার

ইনপুট মাল খালাস করার জন্য

দেশের বাইরে থাকে মালামাল দেশে প্রবেশ করার জন্য কিছু ডকুমেন্ট কাস্টম ও বিমান অফিসার স্বাক্ষর নিতে হয় । সে সময় কাস্টমস অফিসে ও কার্গো ভিলেজের প্রতিটি কর্মকর্তা কর্মচারী ১,২ জন ছাড়া, টাকা ছাড়া ডকুমেন্ট এ স্বাক্ষর করে না আগে টাকা পরে স্বাক্ষর করে। ঘুস ছাড়া কোন কাজ করা যায় না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKHGAEP4
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৩.০ হাজার

পাসপোর্ট নাম সংশোধন

সামনের ডেস্ক এর কম্পিঊটার এ বসে থাকা এক লোক ৩/৪ দিন ঘুরিয়ে এখন টাকা দাবী করছে নাম সংশোধন এর জন্য

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYT966C4
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৬.০ হাজার

Finance Control

যে কোনো বিল পাশ করাতে ২০% টাকা দাবি করে। বিল ১ লক্ষ টাকা হলে ২০,০০০ টাকা তাদের আগেই দিতে হয়। নয়তো বিল পাশ হয় না। ডকুমেন্টস হারিয়ে যায়। পাওয়া যাচ্ছে না। অমুক অফিসে যোগাযোগ করেন। হেনস্তার শেষ নাই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKS6Y9B4
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

সিডিএ প্ল্যান এর অনুমোদন

চট্টগ্রাম শহরে একটা জায়গায় পাঁচতলা বিল্ডিং এর প্ল্যান অনুমোদনের জন্য সিডিএ তে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এক লক্ষ টাকা ঘোষ দাবি করেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTT23QDN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

রেলের ভূমি লিজ

রেলের ভূমি লেজ নেওয়ার জন্য খুলনা কানুনগো অফিসে যায়। তখন তারা এই ঘুষ দাবি করে।

খুলনা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHJ2N9UJ
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳৫০০

কল্যাণ তহবিল এর জন্য।

টাকা না দিলে কাজ অনেক দেরি হয়।বার বার অফিসে আসতে হয়।পরে বাধ্য হয়ে দিতে হয়।যেতেতু আমাদের উপজেলা হাওর উপজেলা। অনেক দুর্গম এলাকা।

খালিয়াজুড়ি, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে MYKZ5H6R
মন্তব্য
শুধু দাবি করেছে হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

নাই

বিষয়: মৃত পিতার চাকরিজনিত পাওনা ও পারিবারিক সুবিধা পেতে ঘুষ দাবি, হয়রানি ও বিলম্বের অভিযোগ। আসসালামু আলাইকুম। আমি একজন মৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের সন্তান। আমার বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ১০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর তাঁর চাকরিজনিত বিভিন্ন সরকারি পাওনা ও আমার মায়ের প্রাপ্য সুযোগ-সুবিধা চালু করার জন্য আমাদেরকে বিভিন্ন দপ্তরে অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে। এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমরা ধাপে ধাপে সাপাহার উপজেলা হিসাবরক্ষণ অফিস ও শিক্ষা অফিসে যোগাযোগ করে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দায়িত্বপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আমাদের কাছ থেকে বারবার টাকা দাবি করার অভিযোগ রয়েছে। সাপাহার উপজেলা

জেলা নওগাঁ উপজেলা সাপাহার, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে RJ8GKQSP
মন্তব্য