সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাবদ

৪টি পুলিশ ক্লিয়ারেন্স করাতে গেলে কর্মরত পুলিশ প্রতিটি ১০০০ ধরে দাবী করে এবং ঘুস দিতে বাধ্য করে।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CT7PZH7R
মন্তব্য
ভূমি অফিস

জমির খারিজ

ইস্টার্ন প্লাজা,হাতিরপুল একটি দোকান খারিজ করতে গেলে ভূমি সহকারি বলেন, রেকর্ড ফেল।খারিজ হবে না। তারপর যোগাযোগ করলে ৭০ হাজার টাকা দাবি করেন ।আমি পরিশোধ করার পর কাজটা করে দেন।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ DKD56UX5
মন্তব্য
ভূমি অফিস

মিসকেস

মিসকেস এর শুনানী ও রায় দেওয়ার জন্য ৫০০০০ টাকা দাবী করেছিল।আমি প্রত্যাখ্যান করেছিলাম। এই মিস কেস এখনো চলমান আছে।

ঘুষ দিইনি
নারায়ণগঞ্জ ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DKH6PVWM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন ২০১৫/২০১৬ সালে

আমার বাবা সরকারি চাকুরী করতেন কয়দিন পর অবসরে যাবেন তার জাতীয় পরিচয় পত্রে মায়ের নাম পাশের পাড়ার আর একজন হিন্দু ধর্মের মায়ের নাম দিয়ে রাখছে, সেটা পরিবর্তন করতে সাভার নির্বাচন কমিশনে বাবা কয়দিন ঘুরলো, তাকে পরের দিন দেখা করতে বললো, সাথে আমি গেলাম সকাল সকাল, ১০ টায় অফিস আমারা ৯ টার দিকে গেলাম, সকল কাগজ পত্র নিয়ে সেখানে বড় কর্মকর্তার নামটা ঠিক মনে নেই তাদের বোর্ডে লেখা আছে।আছরের পর আসেন, আমরা বললাম ঠিক থাকলে করে দেন, কিন্তু সে রেগে গিয়ে বললো যা বলছি তাই করুন, লোকটা মুখে দাঁড়ি মাথায় টুপি পরহেজগার বান্দা, আমরা ৬/৭ ঘন্টা অপেক্ষা করে আছরের সময় গেলাম সে বলল অপেক্ষা করেন নামাজটা পড়ে নেই, এর মধ্যে পাশের ভুমি অফিসের অফিসার আসলো তারা দুজন বললো মুরগী ভাজা খাওয়াতে ৫০০ টাকা দিয়ে বের হলাম কিন্তু কাজ হয় নাই।

ঘুষ দিয়েছি
সাভার ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ DKXMWPYD
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

ঘোষনা দলিল

দলিল করার সময় আমার পাওয়ার নাম্বার ভুল দেওয়াতে আমি মিউটেশন করতে গেলে করতে গেলে ভুল উপলক্ষিত হয়। পরবর্তীতে আমি পুনরায় ভুল সংশোধন করার জন্য ঘোষণাপত্র করতে চাইলে আমার থেকে এই টাকা দাবি করেন

ঘুষ দিয়েছি
পটিয়াা সাব রেজিস্ট্রেশন কার্যালয় ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ CTDXBC3V
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

মাতৃত্বকালীন ভাতা

মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে চেয়েছি। মহিলা মেম্বার 2000 টাকা দাবি করেছে, বলেছেন সে টাকা নাকিচেয়ারম্যান কে দিতে হবে। এবং ভাতার টাকা পেলে তাকেও আবার কিছু দিতে হবে। পাচঁগাও, টংগীবাড়ি, মুন্সীগঞ্জ

ঘুষ দিইনি
মুন্সীগঞ্জ ৳২.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ DKTJGWHV
মন্তব্য
শিক্ষা অফিস

বদলি বিষয়ক,ছুটি বিষয়ক,

প্রাইমারি ছুটি না দিয়ে, চুটি পাওনা নেই বলে পরবর্তী সমস্যা হবে বলে ছুটি মঞ্জুর না করে,বেতনের একটা অংশ টিও এটিও মিলে নিচ্ছে,শ্রান্তি বিনোদনের টাকা হতে ৪০০ টাকা করে নেয় হ্যান্ড ক্যাশ, বদলির সময় টাকা নিচ্ছে এটিও, উপরের উল্লেখ্য টাকাটা নিচ্ছে বদলির সময়,

ঘুষ দিয়েছি
Jamalgonj sunamgonj ৳৮.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SY5LFQBR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জম্ননিবন্ধন সার্টিফিকেট আনতে

জম্ননিবন্ধন সার্টিফিকেট বা যে কোন কাজের জন্য ইউনিয়ন পরিষদে গেলে সরকারি নিধারিত মূল্য হথে অতিরিক্ত ৪০০/৫০০ টাকা দাবি করে

ঘুষ দিয়েছি
কিশোরগঞ্জ ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ DK9M5Y9N
মন্তব্য
ভূমি অফিস

লাইসেন্স নবায়ন

১ টা বছর ঘুরিয়ে ঘুরিয়ে। নানা রকম অজুহাত দেখিয়ে সময় নষ্ট করে শেষে ১০ হাজার টাকা দাবি করে। কোন উপায় না পেয়ে টাকা পরিশোধ করলে ১ দিনের মধ্যে কাজ শেষ।

ঘুষ দিয়েছি
শাহজাদপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ RJS2TYSX
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Fire Licence

Amader office er Fire licence renew korar jonno fire service ke 50000 taka dite hoiche tachara oi file appruve kore na oder required 100% ok Doc submit korar por ora visit a ase na call dile pik kore na er por jokhon oder office a amra gasi tkn ei taka under table dabi korche . ta na hole avabei jhulai rakhe file then baddho hoyei dite hoyeche amader

ঘুষ দিয়েছি
Savar ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ DKJH7JJ8
মন্তব্য
পাসপোর্ট অফিস

নতুন পাসপোর্ট

আমি একটি নতুন পাসপোর্ট করতে যাই, কিন্তু দায়িত্বরত কর্মচারী আমার ফাইল কোন ভাবেই জমা নিচ্ছে না, বিভিন্ন ভূল ধরে ফিরিদিছিল, সেই একই ফাইল দালালের মাধ্যমে দেওয়ায় আর কোন ভূল ধরে নি

ঘুষ দিয়েছি
হবিগঞ্জ ৳৪.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১১ SY99CAHZ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ঘুষ না দিলেই বদলি

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, নেত্রকোনায় পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার পরিকল্পনা সহকারীদের বছরে দুইবার ২৫০০০ করে মোট ৫০০০০ টাকা দিতে হয় অন্যথায় বদলি করে দেওয়া হয়।

শুধু দাবি করেছে
নেত্রকোনা ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১০ MYR9FTH4
মন্তব্য
সরকারি হাসপাতাল

চিকিৎসা

আমার বাচ্চা জম্মের পর nicu দরকার হয়েছে পরে আমি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালে যাই আমার তখন খুব টাকার সংকট ছিলো তাই সরকারি হাসপাতালে যাই সেখানে যাওয়ার পর বললো সীট খালি নাই কিন্তু আনসার এসে বললো ১০হাজার টাকা দিলে ব্যবসা হয়ে যাবে।

ঘুষ দিইনি
ঢাকা ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ DK2K6AAC
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জমির জন্য

নিজের জমি দখল করে আছে। সেই জমি উদ্ধার করে দেওয়ার জন্য আমার কাছে থেকে টাকা নেয়। এমনকি অন্যদের কাছে থেকেও টাকা নেয়

ঘুষ দিয়েছি
শেরপুর ৳২৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ ১২ RJNECVZ7
মন্তব্য