সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

নতুন পাসপোর্ট

নতুন পাসপোর্ট করতে গেলে ওনারা বলে আজ ফাইল জমা দিলে ১৫ দিন পর ফিঙ্গার নেওয়া হবে আর যদি ১৫০০ টাকা দাও তাহলে আজ কেই সব করিয়ে দিব পরে আমি রাজী না হয়ে ১৫ পরেই ফিঙ্গার দিয়েছে

মেহেরপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHLHSYBA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

অন্যের নামে নামজারি করেছিল। সেটা কেটে নিজের নামে নামজারি করতে ৪.২৫ শতাংশ জমি প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কোন জায়গায় টাকা ছাড়া কাজ হয় নাই।

কিশোরগন্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKYVEQ6T
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১০.০ হাজার

পেনশন

আমার বাবা প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন, মারা যাওয়ার পর আমার মায়ের নামে পেনশন করতে গেছিলাম। আমার মায়ের পেনশন 8000 টাকা, কিন্তু আমাকে ঘুষ দিতে হয়েছিল 10000 টাকা।

পীরগাছা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার দেখা হয়েছে RNQUXE2L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

Nai

এলাকার এক বড় ভাইয়ের কাছে টাকা দিয়েছিলাম ৩০ হাজার আমার জমির আমার জমি খারিজ করে দেওয়ার জন্য কি করা হলো খারিজপুর করে দিয়েছে নাম ভুল করে দিয়েছে সব কিছু ভুল করে দিয়ে আমাকে কিছুই দেওয়া হয়নি এটাই এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম আপনারা একটু আমাদেরকে বলবেন

Narhingdi shodor narhingdi, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKK3LCTE
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩০০

জিফিএফ ফান্ডে টাকা জমা করার জন্য টাকা দিতে হয়েছিল।

টাকা না দিলে জিফিএফ এর টাকা কর্তন করবে না। সেজন্য দেওয়া হয়েছিল। অফিসেই টাকা নিয়েছিল।

খালিয়াজুড়ি,নেত্রকোনা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে MYY67F8H
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করতে গেলে নানান সমস্যা তুলে ধরে যে এই জমি এভাবে খারিজ হয় না, পরে অফিসের একজন পিয়ন আমার সাথে যোগাযোগ করে বলে যে টাকা ছাড়া সারা বছর ঘুরেও কাজ হবে না,এক দদিল ৪ হাজার টাকা করে এখানে রেট করা,টাকা দিলে খারিজ হয়ে যায় জমি।

উল্লাপাড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RJK9MBZM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫০ লাখ

ডিসি অফিস

আমাদের রাস্তার সাথে ঘর থাকায়, সরকারি ভাবে রাস্তা তৈরি করার জন্য ঘর সহ জমি রাস্তার মধ্যে পড়ে যায়। আমরা সরকারি সে ক্ষতি পূরনের টাকা তুলতে সরকারির অফিসের দালালালের মাধ্যমে সেই টাকা উওোলন করতে হয়েছে।

জামালপুর, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার দেখা হয়েছে MYA9DGNK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাবদ

৪টি পুলিশ ক্লিয়ারেন্স করাতে গেলে কর্মরত পুলিশ প্রতিটি ১০০০ ধরে দাবী করে এবং ঘুস দিতে বাধ্য করে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে CT7PZH7R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন ২০১৫/২০১৬ সালে

আমার বাবা সরকারি চাকুরী করতেন কয়দিন পর অবসরে যাবেন তার জাতীয় পরিচয় পত্রে মায়ের নাম পাশের পাড়ার আর একজন হিন্দু ধর্মের মায়ের নাম দিয়ে রাখছে, সেটা পরিবর্তন করতে সাভার নির্বাচন কমিশনে বাবা কয়দিন ঘুরলো, তাকে পরের দিন দেখা করতে বললো, সাথে আমি গেলাম সকাল সকাল, ১০ টায় অফিস আমারা ৯ টার দিকে গেলাম, সকল কাগজ পত্র নিয়ে সেখানে বড় কর্মকর্তার নামটা ঠিক মনে নেই তাদের বোর্ডে লেখা আছে।আছরের পর আসেন, আমরা বললাম ঠিক থাকলে করে দেন, কিন্তু সে রেগে গিয়ে বললো যা বলছি তাই করুন, লোকটা মুখে দাঁড়ি মাথায় টুপি পরহেজগার বান্দা, আমরা ৬/৭ ঘন্টা অপেক্ষা করে আছরের সময় গেলাম সে বলল অপেক্ষা করেন নামাজটা পড়ে নেই, এর মধ্যে পাশের ভুমি অফিসের অফিসার আসলো তারা দুজন বললো মুরগী ভাজা খাওয়াতে ৫০০ টাকা দিয়ে বের হলাম কিন্তু কাজ হয় নাই।

সাভার, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKXMWPYD
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

জমির খারিজ

ইস্টার্ন প্লাজা,হাতিরপুল একটি দোকান খারিজ করতে গেলে ভূমি সহকারি বলেন, রেকর্ড ফেল।খারিজ হবে না। তারপর যোগাযোগ করলে ৭০ হাজার টাকা দাবি করেন ।আমি পরিশোধ করার পর কাজটা করে দেন।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKD56UX5
মন্তব্য