সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
সরকারি হাসপাতাল

চিকিৎসা

পুরান ঢাকার ঢাকা মেডিকেলে, আই সি ইউ সেবা নাম করে, প্রতিমাসে তিন কোটি টাকারও বেশি, বাগবাটোরা হচ্ছে, এইসব কিছু নিয়ন্ত্রণ করছে, ওয়ার্ড মাস্টার, ও ওয়ার্ড বয় থেকে শুরু করে, ঢাকা মেডিকেলের আশেপাশে, বিভিন্ন ডায়গনিক সেন্টার ও ছোটখাটো ক্লিনিক গুলো, এই ব্যবসার সাথে জড়িত, এখানে সবাই পার্সেন্টেজ পায়,

শুধু দাবি করেছে
পুরান ঢাকা ৳৩.০০ কোটি
৩১ আগস্ট ২০২৬ ১১ DK6ABHHT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এনআইডি সংশোধন

নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি সংশোধন করতে আমার কাছ থেকে ১০০০০ টাকা দাবি করেছে। ইউনিয়ন পরিষদেও কিছু পেপার ঠিক করতে গিয়েছিলাম। সেখানেও চলছে এই রমরমা ব্যবসা। আসলেই আমরা জিম্মি। ধিক্কার জানাই এই ব্যবস্থাকে।থু

ঘুষ দিইনি
চরফ্যাসন, ভোলা ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ BRCTKR4K
মন্তব্য
সরকারি হাসপাতাল

,,,,

আমার ম‌া‌য়ে তখন তেজগাও নাক কান গল‌া হ‌স্পিটা‌লে ভ‌র্তি ছিল তো ওষুধ হাস্পাতাল থে‌কে দেওয়ার কথা ছিল তারা নার্স রা ব‌ল্লো সরকার‌রি ওষুধ নাই বাইরে থে‌কে কি‌নে আনুন । তো হাস্পাতা‌লের বা‌হি‌রে মিল্ব‌ভিটার সা‌থে এক‌টি ফা‌মি‌সি‌তে গেলাম ওষুধ আন‌তে সেই লিস্ট ওনুজা‌য়ি ওষুধ চাইলাম তখন আমা‌কে সরকা‌রি ওষুধ দি‌লো । অথচ ওই ওষুধ ফি‌তে পাওয়ার কথা ছিল তা আমা‌কে টাকা দি‌য়ে কিন‌তে হ‌লো ।

ঘুষ দিয়েছি
তেজগাও ৳৯০০
৩১ আগস্ট ২০২৬ ১২ DKYZBWP3
মন্তব্য
বিআরটিএ

নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন

লাইসেন্স করতে চাইলে আগে দালালকে ৯০০০ টাকা দিতে হবে না হলে যতই ভালো ড্রাইভারহন লাভ নেই আাপনাকে ফেইল করে দেবে

ঘুষ দিইনি
কুমিল্লা ৳৯.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১৩ CT7CTYGQ
মন্তব্য
সিটি কর্পোরেশন

,,,

২০১৯ সা‌লে জন্ম নিবন্দন কর‌তে গি‌য়ে‌ছিলাম । তারা কারেন্ট বি‌লের ক‌পি , গ‌্যাস বি‌লের ক‌পি , পানির বি‌লের ক‌পি , কাউন্সিল‌রের সাক্ষর , নাগ‌রিক সনদ আরো হা‌বি জা‌বি অ‌নেক কিছু চাইলো যা ম‌নে পড়‌ছে ন‌া আব‌রি সময় ও লাগ‌বে ১ মাসের মত। তো ফি‌রে আসার সময় এক ম‌হিল্লা ডে‌কে বল্লে‌া আমি জন্ম‌নিবন্দন বানি‌য়ে দি‌তে প‌ার‌বো ১০০০ হাজার টাকা লাগ‌বে । তারপর মুলামু‌লি ক‌রে ৫০০ টাকায় রা‌জি হ‌য়ে‌ছিল ৩ দি‌নের মাথায় পে‌য়ে গে‌ছিল‌াম

ঘুষ দিয়েছি
‌মিরপুর ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১১ DKFXB7NM
মন্তব্য
পাসপোর্ট অফিস

নবায়ন

আমাকে বলা হয়েছিল পাঁচ হাজার টাকা না দিলে পাসপোর্ট হবে না আমি ঢাকা থেকে গিয়েছিলাম বলে পরিশোধ করেছি আমার পক্ষে বারবার যাওয়া সম্ভব ছিল না

ঘুষ দিয়েছি
খুলনা ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ KHKTJAF2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশন ফি সাথে ঘুষ

খুবই সাবলীল ভাষায় গাড়ির রেজিষ্ট্রেশন ফি বাবদ ঘুষ সহ ২০০০০ (বার হাজার) টাকা দাবি করে। আর ড্রাইভিং লাইসেন্স বাবদ ১০০০০ টাকা। যেখানে উক্ত ফি নির্ধারিত মাত্র ৫০০০ টাকা।

ঘুষ দিইনি
চট্টগ্রাম ৳১২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১২ CTTBE46P
মন্তব্য
সিটি কর্পোরেশন

ট্রেড লাইসেন্স নবায়ন

মূলত গত ৪ বছর ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্রেড লাইসেন্স নবায়ন করতে গেলে ৩,০০০ টাকা করে ঘুষ রাখতো ঐখানে কর্মরত একজন দাপ্তরিক কর্মকর্তা। পরবর্তীতে গতবছর আমি কোন ঘুষ ছাড়া নবায়ন করতে পারি। কিন্তু আমি যে ১২,০০০ টাকা ৪ বছরে দিয়েছি তার কোন হিসাব নেই।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১০ DKF5447F
মন্তব্য
ভূমি অফিস

ভুমি উন্নয়ন ফি প্রদান অনলাইন অনুরোধ গ্রহণ

ভূমি উন্নয়ন ফি অনলাইনে প্রদানের রিকোয়েস্ট পাঠিয়েছিলাম প্রথমে তারা খুব অল্প বয়সে টাকা দেখিয়ে কোন উন্নয়নশ নির্ধারণ করে কিন্তু অনুমতি দেয় বেশ কিছুদিন পরে দেখা যোগাযোগ না করার কারণে খতিয়ানে করোনিক অনেক ভুল বলে বাতিল করে দেয়। কিন্তু যেয়ে দেখা করলে কিছু অর্থ প্রদান সাপেক্ষে অনুমতি দেয়।

শুধু দাবি করেছে
বাগেরহাট ৳৫০০
৩১ আগস্ট ২০২৬ ১৩ KH9MKLWM
মন্তব্য
ভূমি অফিস

ভিটা অকৃষি আমার বিডিএস এছিল নায়েক সাব চালাকি করে ভিটা আবাসিক লাগিয়ে দেয় সেটা সংশোধন করতে ১২০০০ টাকা নেই

তাদেরি লুকের মাদমে দেওয়া হয়েছিল

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ (অন্যান্য) ৳১২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ ১১ MYYYZ4XF
মন্তব্য প্রমাণ আছে
পাসপোর্ট অফিস

Passport er application form joma

প্রথম দিন দালাল দিয়ে না করানোর কারণে সাড়ে পাঁচ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পরেও আমার ফরম ছুঁড়ে ফেলে দেওয়া হয়। কারণ দেখানো হয় আমার ফর্মে ভুল আছে। কিন্তু ফর্মে কোনো ভুল ছিলনা সবকিছু এনআইডি মাফিক ঠিক ছিল। পরেরদিন দালাল দিয়ে সম্পুর্ণ কাজ করাতে লাগে দশ মিনিটেরও কম ( ফর্ম জমা+ছবি তোলা)। আমার থেকে নেওয়া হয়েছিল ১০৫০০ টাকা নতুন ফর্ম ফিলাপ আর বাকি প্রসেস করার কথা বলে। এই সিস্টেমের কাছে জিম্মি হয়ে আমিও অন্য ভক্তভোগীদের মতো দালালের মাধ্যমে কাজ করাতে বাধ্য হই। যিনি আগেরদিন আমার ফর্ম ছুঁড়ে মেরেছিলেন তিনিই পরেরদিন আমাকে ডেকে নিজে সব কাজ করান। এই সিস্টেমে দৈনিক শত শত মানুষ এই কুমিল্লা পাসপোর্ট অফিসে কাজ করায়।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১০.৫ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTYFF58B
মন্তব্য